Tag: ঢালিউড

  • শাকিবের ‘প্রিয়তমা’ কে এই ইথিকা?

    ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটির ঘোষণা এসেছিল কিছু দিন আগে। এর পর থেকেই চর্চায় ছিল কে হচ্ছেন এই ছবিতে শাকিবের প্রিয়তমা। অবশেষে জানা গেল কলকাতার অভিনেত্রী ইথিকা পাল হচ্ছেন এ ছবির নায়িকা। শুক্রবার এ ছবির পরিচালক হিমেল আশরাফ নিজেই এ তথ্য জানিয়েছেন।

    rnrn

    এদিকে শুটিংয়ে অংশ নিতে ৯ মে ঢাকায় আসবেন ইথিকা। শাকিব খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইথিকা। ‘প্রিয়তমা’ ছবিটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক জানালেন, অন্য অভিনয়শিল্পীদের নিয়ে ছবির শুটিং করলেও শাকিব খান অংশ নেবেন ১১ মে।

    rnrn

    প্রথম দিনের শুটিংয়ে শাকিবের সঙ্গে থাকবেন ইধিকাও।
    rnটানা এক মাস ছবিটির শুটিং করবেন শাকিব খান। ঢাকার বাইরে সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান মিলিয়ে হবে ‘প্রিয়তমা’র শুটিং।

    rnrn

    কলকাতা থেকে ইধিকা জানিয়েছেন, ‘ভীষণ ভালো লাগছে, বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। বাংলাদেশের প্রথম ছবিতে এমন একজন সহশিল্পী পাওয়াটা নিঃসন্দেহে আনন্দের। এরই মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামে শাকিব খানের বিপরীতে অভিনয়ের ব্যাপারটি নিয়ে খুব চর্চা হচ্ছে। আমিও পুরো ব্যাপারটা বেশ উপভোগ করছি।

    rnrn

    পরিচালক হিমেল আশরাফ দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন। প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন ২০১৭ সালে। ছয় বছর পর তার দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে ‘প্রিয়তমা’।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • দর্শক সাড়া পেলে ভালো কাজ করার আগ্রহ বাড়ে

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। ঈদুল ফিতর উপলক্ষ্যে ক্যারিয়ারে প্রথমবার একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। প্রকাশের পর সেটি বেশ প্রশংসিতও হয়েছে। এ ওয়েব সিরিজ, নতুন সিনেমা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    * আপনার অভিনীত ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

    rnrn

    ** ভালোই সাড়া পাচ্ছি। এখন তো দর্শকদের সরাসরি মন্তব্য দেখা যায়। আমি মুগ্ধ যে, দর্শকরা ওটিটি মাধ্যমেও আমার অভিনয় গ্রহণ করেছেন। দর্শক সাড়া পেলে ভালো কাজ করতে আগ্রহ বাড়ে।
    rn* এতে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল?

    rnrn

    ** অভিজ্ঞতা বেশ ভালো। আমাকে যখন বলা হয়েছে গল্প শুনে আমার চরিত্রটি নিজের ভেতর লালন করা শুরু করলাম। শুটিংয়ের সময় পুরো টিম খুব পরিশ্রম করেছি। সে জন্য হয়তো দর্শক আমাদের গ্রহণ করেছেন।
    rn* আপনার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার খবর কী?

    rnrn

    ** ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমার কাজ শেষ। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রথমে শুনেছি ঈদে মুক্তি দেওয়া হবে, পরে তারিখ পরিবর্তন করা হয়েছে। কবে নাগাদ মুক্তি দেওয়া হবে সঠিক জানি না। পরিচালক ভালো বলতে পারবেন। আমি এ সিনেমা নিয়ে বেশ আশাবাদী। চমৎকার একটি গল্প এবং আমার চরিত্রও দারুণ। আমার বিশ্বাস সিনেমাটি সবার পছন্দ হবে।
    rn* শুটিং বন্ধ থাকা সিনেমাগুলোর খবর কী?

    rnrn

    ** ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমার শুটিং বন্ধ আছে। এর মধ্যে ‘গাঙচিল’র শুটিং অল্প বাকি। শিগ্গির হয়তো শেষ করা হবে। আর ‘জ্যাম’ নামে সিনেমাটির শুটিং কবে শুরু হবে আমি জানি না।
    rn* নতুন কোনো ছবির খবর আছে?

    rnrn

    ** আপাতত নেই। যে দুটির কাজ করছি এগুলো শেষ হোক। দর্শক দেখুক, তারপর নতুন কাজ শুরু করব। এ সময়ে এসে আমি মূলত ভালোলাগা থেকেই কাজ করি। সংখ্যা বাড়ানোর জন্য নয়।
    rn* আপনি তো একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। সেটি এখন বন্ধ কেন?

    rnrn

    ** এমনিতেই এটি বন্ধ। এ অনুষ্ঠান যতদিন প্রচার করার কথা ততদিন প্রচার হয়েছে। তাই এখন এটিতে কাজ করা হচ্ছে না।
    rn* নতুন কোনো অনুষ্ঠান উপস্থাপনা করবেন?

    rnrn

    ** আপাতত উপস্থাপনা বন্ধ। নতুন করে কোথাও শুরু করলে জানাব। এ মাধ্যমে কাজ করতে অনিহা নেই আমার।

    rnrn

     

    হাসান সাইদুল

  • শাকিব খানের জায়গায় অন্য কারোর তুলনা হয় না: বুবলী

    ঢাকাই সিনেমায় আলোচিত নায়িকা শবনম বুবলী। যিনি সিনেমা জগতে যতটা খ্যাতি পেয়েছেন, তার থেকে বেশি আলোচিত হয়েছেন শাকিবের দ্বিতীয় স্ত্রী কাণ্ডে। সমসাময়িক আলোচিত বিষয় নিয়ে সম্প্রতি গণমাধ্যমে মুখ খুলেছেন এ চিত্রনায়িকা। সেখানে সুপারস্টার শাকিব খানকে নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা বুবলী।   

    rnrn

    শাকিব খান প্রশ্নে চিত্রনায়িকা বুবলী বলেন, শাকিব খানের জায়গায় অন্য কারোর তুলনা হয় না। উনার জায়গায় উনি কিং খান। এ জন্যই তো ১০০টি হল নিয়ে রাজত্ব করছেন তিনি। আমাদের দেশের যিনি শীর্ষ নায়ক, তিনি বহু বছর থেকে সুপারস্টার। উনি এতোটাই ভালো অভিনেতা, যেন উনার সঙ্গে আমাদের কারোরই তুলনা চলে না। উনি খুব সৎ মানুষ। উনার জায়গা কিং খান, এটা কেউ কোনো দিন ভাঙতে পারবে না। 

    rnrn

    পর পর সিনেমায় একই জুটি কেন— এমন প্রশ্নে বুবলী বলেন, জুটির ব্যাপারটি হচ্ছে, শাকিব-বুবলী জুটি দর্শকদের কাছে ভালোবাসার নাম। শুধু তাই নয়, অন্য এক ভালোবাসা আছে। তালাশ ও লোকাল সিনেমাটা দর্শকরা খুবই আগ্রহের সঙ্গে গ্রহণ করেছে। সামগ্রিকভাবে বলতে এ জুটিকে দর্শক গ্রহণ করছে। 

    rnrn

    বুবলী আরও বলেন, এ জুটি নির্ভর করে দর্শক ও প্রযোজকদের ওপর। কোনো জুটিকে দর্শকরা পছন্দ করলে প্রযোজকরাও সেটি পছন্দ করে। 

    rnrn

    লোকাল সিনেমার নির্মাতা সাইফ চন্দন প্রসঙ্গ এলে এ সম্পর্কে বুবলী বলেন, সাইফ চন্দন মজা করে আমাকে স্যার ডাকেন। উনি শাকিব খানকে জিজ্ঞেস করেছেন বুবলীকে নেওয়া যায় কিনা? সেখানে শাকিব সাপোর্ট করেছে। মোদ্দা কথা বলতে গেলে, শাকিব খান কাজের ব্যাপারে খুবই সাপোর্টিভ। এ জন্যই বলি— উনার জায়গায় কাউকে তুলনা হয় না। আমাকে সব সময় সাপোর্ট দেয়।  

    rnrn

    দেখতে শান্ত হলেও সিনেমার চরিত্রে অন্য ভূমিকায় থাকেন কেন— এমন প্রশ্নে বুবলী বলেন, আমদের বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে হয়, সেটি গল্পের ওপর নির্ভর করে। যে সিনেমার যেমন গল্প, তেমন রূপ ধারণ করতে হয়। 

    rnrn

    প্রসঙ্গত, ২০১৯ সালে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি হন শবনম বুবলী। সর্বশেষ চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাতেও শাকিব ও বুবলীকে এক জুটিতে দেখা গেছে। সেখানে শাকিব-বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • অঙ্কে পাকা সামান্থা 

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর গুণের শেষ নেই। মোহনীয় চেহারা ও অভিনয় দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। 

    rnrn

    ব্যক্তিগত জীবনে কিছুটা অসুখী হলেও বাস্তব জীবনে মেধার স্বাক্ষর রয়েছে। দাম্পত্য জীবনে হিসেবে ভুল করলেও ছাত্রজীবনে অঙ্কে ছিলেন পটু। 

    rnrn

    সামান্থার রিপোর্ট কার্ড তাই বলছে। সম্প্রতি তার দশম শ্রেণির রিপোর্ট কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর ভাইরাল হওয়া রিপোর্ট কার্ড প্রমাণ করছে যে লেখাপড়াতেও খুবই ভালো ছিলেন অভিনেত্রী।

    rnrn

    সম্প্রতি টুইটারে সামান্থা (Samantha Ruth Prabhu) এই মার্কশিটের ছবিখানা শেয়ার করেছেন। যেখানে অভিনেত্রীর প্রাপ্ত নম্বর দেখে যে কারও চোখ কপালে উঠবে। দেখা যাচ্ছে সব বিষয়ে তিনি ৮০-এর বেশি নম্বর পেয়েছেন। গণিতে ১০০ পেয়েছেন। ভূগোল ও উদ্ভিদবিদ্যা ছাড়া বাকি বিষয়গুলোতে স্কোর করেছেন ৯০-এর ওপরে। 

    rnrn

    রিপোর্ট কার্ডে শিক্ষকদের কমপ্লিমেন্টও রয়েছে। প্রশংসাসূচক মন্তব্য করে শিক্ষকরা লেখেন, সামান্থা এই স্কুলের ‘সম্পদ’।

    rnrn

    ফাঁস হওয়া রিপোর্ট কার্ডটি কেবল তার ভক্তদেরই অবাক করেনি; বরং তাদের বুদ্ধিমত্তার জন্যও বিস্মিত করেছে। সামান্থার অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। তার একাডেমিক কৃতিত্বের জন্য ভূয়সী প্রশংসাও করেছেন। 

    rnrn

    এক অনুরাগী সামান্থার রিপোর্ট কার্ড শেয়ার করে লিখেছেন, তিনি জীবনের সব দিক থেকে শীর্ষস্থানে। তা সে একজন ছাত্রী হোক বা কন্যা, কর্মী, স্ত্রী, পুত্রবধূ বা মা। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • রোজা রাখা নিয়ে এবার যা বললেন বাপ্পী

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ভিন্ন ধমের্র হলেও ইসলাম ধর্মকে সম্মান করেন। শুধু তাই নয়, মহান আল্লাহকেও বিশ্বাস করেন। রমজান মাসে সামর্থ্য অনুযায়ী রোজাদারদের ইফতারের ব্যবস্থাও করে থাকেন বলে জানিয়েছেন বাপ্পী।

    rnrn

    আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া তার অভিনীত ‘শত্রু’ সিনেমার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাপ্পী। এ সময় তিনি বলেন, আমি ইসলাম ধর্মকে প্রচণ্ড সম্মান করি। আপনারা দেখবেন, আমি আল্লাহর নাম নেই। কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি।

    rnrn

    এ অভিনেতা বলেন, আমি সবসময় বলি, আজানের শহর ঢাকা শহর। সারাবিশ্বে এমনটা নেই। আমি যখন শুক্রবার ঢাকায় বের হই, তখন দেখতে পাই পুরো ঢাকায় রাস্তায় নামাজ পড়ছে মানুষ। এর থেকে বড় শান্তি আর কিছু হতে পারে না।

    rnrn

    প্রসঙ্গত, কিছু দিন আগে একটি অনলাইন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়— রমজান মাসে রোজা রাখছেন নায়ক বাপ্পী, যা মিথ্যা ও বানোয়াট খবর বলে জানান তিনি।

    rnrn

    এ ব্যাপারে এই তারকা বলেন, আমি কেন রোজা রাখব? বাপ্পী রোজাদার মানুষদের সাপোর্ট করতে পারে। সে প্রতিদিন ৫০০ মানুষকে ইফতার দেওয়ার চেষ্টা করছে। আমি সাধারণত অন্যদের মতো ফলোআপ করে লাইভ করে বেড়াই না।

    rnrn

    তিনি আরও বলেন, কেউ যদি আমাকে বলে ভাই রোজা আছি। আমি কাউকে খালি হাতে ফিরিয়ে দিই না। কিন্তু কেউ ধর্ম নিয়ে কথা না বলুক।
    rnসবশেষ তিনি বলেন, আমাকে নিয়ে যারা ভ্রান্তি ছড়াচ্ছেন, এটা খারাপ। আর যদি আমি অবশ্যই আল্লাহর নামে রোজা রাখি, তা হলে সেটা সম্মানের। এটা খারাপ কিছু নয়।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • মৌসুমীর শেষ ইচ্ছা নিয়ে হইচই, এবার মুখ খুললেন ওমর সানী

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। সম্প্রতি তার জীবনের কিছু ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেটা নিয়ে চলচ্চিত্র পরিচালক, ইসলামি বক্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষ কথা বলেছেন। মৌসুমীর কথাগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকে তার ইচ্ছার প্রতি সম্মানও জানিয়েছেন।

    rnrn

    এবার এই ইস্যুতে কথা বলেছেন মৌসুমীর জীবনসঙ্গ ওমর সানী। তিনি গণমাধ্যমকে বলেছেন, মৌসুমী জীবনের শেষ কিছু ইচ্ছার কথা প্রকাশ করেছেন। এটিকে বিভিন্ন জন বিভিন্নভাবে নিচ্ছেন। অনেকেই বলছেন, এখনই মৌসুমী সব কিছু বন্ধ করেন না কেন? সব কিছু ডিলিট করেন না কেন? আমার প্রশ্ন— এখন কেন করবেন? তিনি তো বলেছেন মৃত্যুর পর। তবে মৌসুমী যা বলেছেন চমৎকার বলেছেন।

    rnrn

    ওমর সানীর ভাষ্য, মৌসুমী বলেছেন, ‘আমার যখন মৃত্যু হবে, তখন যেন আমার লাশটা কেউ না দেখে। ক্ষমা চেয়েছেন। হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এটাকে আমি স্বাগত জানাই। ’

    rnrn

    তিনি আরও বলেন, আমিও ক্ষমা চাইতে পারি। কারণ আমি তো পৃথিবীতে সারাজীবন থাকব না। আমিও চাই, পৃথিবীতে থেকে সুন্দরভাবে বিদায় নিতে হবে। যেখানে রাসুল (স) বিদায় নিয়েছেন, সেখানে আমাদেরও বিদায় নিতে হবে। তবে মৌসুমী হৃদয়ে যে ধর্মীয় অনুভূতি তৈরি হয়েছে, এতে আমি সাকসেস বলে মনে করি।  

    rnrn

    মৌসুমীর হজে যাওয়ার প্রসঙ্গে টেনে ওমর সানী বলেন, ওমরাহ করেছি। আগামীতে পুরো পরিবার নিয়ে হজে যাওয়ার ইচ্ছা আছে।

    rnrn

    এর আগে মৌসুমীর লাশ না দেখার আকুতি নিয়ে কথা বলেছেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া মৌসুমীর হজ এবং শেষ ইচ্ছা নিয়ে কথা বলেছেন পরিচালক মালেক আফসারী। পরে ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারীও কথা বলেছিলেন।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দ্বারে দ্বারে শাকিব খান

    রহমত উল্লাহ নামে এক কথিত প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরছেন চিত্রনায়ক শাকিব খান। শনিবার গভীর রাত পর্যন্ত গুলশান থানায় অবস্থান করেন তিনি। রোববার দুপুরে তিনি যান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে। রাতে ডিবি কার্যালয় ত্যাগ করেন। আজ সোমবার তিনি আদালতে মামলা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়েছে।

    rnrn

    ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ যুগান্তরকে বলেন, শাকিব খান একটি ব্যক্তিগত সমস্যায় আছেন। ওই সমস্যা নিয়ে তিনি স্বেচ্ছায় ডিবি কার্যালয়ে আসেন। তিনি আমাদের কাছে পরামর্শ চান। আমরা তাকে কিছু পরামর্শ দিয়েছি।

    rnrn

    শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তোলেন রহমত উল্লাহ নামের প্রযোজক। 

    rnrn

    ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে শনিবার রাতে শাকিব গুলশান থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। মামলাটি আদালতে করার পরামর্শ দেয় পুলিশ। এ সময় প্রায় দেড় ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন শাকিব খান। 

    rnrn

    থানা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমাকে থানা থেকে পরামর্শ দেওয়া হয়েছে আদালতে মামলা করার জন্য। আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি আসলে প্রযোজক কিনা আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যেতেন। উনি কোনো প্রযোজকই নন। আমার বিরুদ্ধে একটি ভুয়া অভিযোগ এনেছেন।

    rnrn

    শাকিব খান বলেন, অস্ট্রেলিয়ার আইন কি এতই দুর্বল যে আমার বিরুদ্ধে সেখানে মামলা হলে বিচার ছাড়াই আমি বাংলাদেশে চলে আসতে পারব? আপনারা খোঁজ নিয়ে দেখুন, যে মামলা নম্বর উনি উল্লেখ করেছেন সেটি ভুয়া।

    rnrn

    এর আগে বুধবার বিকালে সশরীরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে হাজির হয়ে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। পরে তিনি দেশে পালিয়ে আসেন। 

    rnrn

    এ অভিযোগের পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় বিনোদনপাড়ায়। বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে আলোচনায় বসেন শাকিব খান এবং রহমত উল্লাহ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তবে ওই বৈঠকে বিষয়টির সুরাহা হয়নি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • শাকিবের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ: যা বললেন কাজী হায়াৎ

    ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। একাধিক নায়িকাকে বিবাহকাণ্ডের রেষ কাটতে না কাটতে এখন নতুন সমালোচনার জন্ম দিয়েছে এ অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এ অভিযোগ নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে।

    rnrn

    বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহ।
    rnরহমত উল্লাহর অভিযোগ, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। এর পর তিনি দেশে পালিয়ে আসেন। শাকিব খানের বিরুদ্ধে সেই ভুক্তভোগী অস্ট্রেলিয়া পুলিশের কাছে একটি লিখিত অভিযোগও করেছিলেন বলে দাবি করেছেন প্রযোজক। সেই অভিযোগে নিজেকে একজন সাক্ষী হিসেবে দাবি করেন রহমত উল্লাহ।
    rnতবে রহমত উল্লাহ ‘নিজেকে আলোচনায় আনতে’ এ অভিযোগ করেছেন বলে মত দিয়েছেন পরিচালক সমিতির সভাপতি, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াৎ। তিনি বলেন, শাকিব খানকে হেয়প্রতিপন্ন করা ও গসিপে আনার জন্য এমনটি করা হয়েছে। অভিযোগকারীরা আলোচনায় আসতে চাইছেন। তারা সংবাদ শিরোনাম হতে চাইছেন।
    rn‘আম্মাজান’ সিনেমার পরিচালকের ভাষ্যে, ‘এটা মোটেও সমীচীন নয়, মোটেও ভদ্রতা নয়। একজনের অনুপস্থিতিতে এমন কথা বলা, অভিযোগ দেওয়া। প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবন আছে, তারকাদেরও তেমন। তারকাদের পেছনে সব সময় লোক থাকে, মিডিয়ার চোখ থাকে, সেই লোক এবং চোখ যদি তারকার কোনো কিছু গোপনভাবে দেখে ফেলে, তা কি জনসমক্ষে আনা উচিত? আমি মনে করি এটি সমীচীন নয়।’
    rnঅভিযোগের বিষয়ে মন্তব্য জানতে শাকিব খানের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। এ ছাড়া অভিযোগ নিয়ে নিজের অবস্থান এখনো পরিষ্কার করেননি এ অভিনেতা।

    rnrn

     

    যুগান্তর প্রতিবেদন

  • শাকিবের দুই সন্তানকে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

    ঢালিউড তারকা অপু বিশ্বাস বলেছেন, ‘পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতি জরুরি। মানুষের সঙ্গে আচার–আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি।’

    rnrn

    বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। অপু কেন এসব কথা বললেন তার কারণও রয়েছে। বিষয়টি জেনে নেওয়া যাক।

    rnrn

    ‘লাল শাড়ি’ ছবির জুটি অপু বিশ্বাস ও সাইমন সাদিক সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানে তাদের দুজনকে দর্শকদের উদ্দেশে তিন লাইনের একটি করে চিঠি লেখতে বলা হয়। অপু বিশ্বাস তার সন্তান আব্রাহাম খান জয়ের উদ্দেশে তিন লাইনের চিঠিতে লেখেন- ‘জয়, তুমি বড় হও। তোমার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে। তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসবে।’

    rnrn

    সাইমন চিঠিটি পড়ে শোনান। ভাই বলতে শাকিব খানের আরেক সন্তান বীরের নামটি এখানে উল্লেখ না করলেও সাইমন যখন অপুর কাছে জানতে চান, ‘ভাই মানে বীর, রাইট?’ অপু হাসতে হাসতে মাথা ঝাঁকিয়ে সায় দেন।

    rnrn

    গত বৃহস্পতিবার দুপুরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমে বিষয়টি নিয়ে তখন হইচই পড়ে যায়।

    rnrn

    বুবলীর ছেলে বীরের খবর প্রকাশ্যে এলেও এত দিন তাকে নিয়ে কোনো মন্তব্যই করেননি শাকিবের আরেক সন্তান জয়ের মা অপু বিশ্বাস।

    rnrn

    বুবলীকে ইঙ্গিত করে অপু বলেন, ‘উনি যা যা করছেন বা করেন, তা তো আমার সন্তান দেখছে। আমার সন্তানের তো বোঝার বয়স হয়ে গেছে। এখন জয়ের বয়সিরা অনলাইনে লেখাপড়া করে। আমি নাম বলব না, একজন তো একটা ভিডিও ছেড়েছেন। জয়ও সেই ভিডিও দেখেছে। সুতরাং এসব ভিডিওতে তার ওপরও তো প্রভাব পড়তে পারে। কিন্তু আমি তো সেই কাজটি করব না। আমি আমার সন্তানকে সঠিক পথে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলব।’

    rnrn

    অপু আরও বলেন, ‘আমি মনে করি, আমার পারিবারিক শিক্ষা মানুষকে সম্মান দেওয়া, ক্ষতি করা নয় এবং আমি সেটা করার চেষ্টা করি। কে কাকে ছোট করছে, সেই বোধবুদ্ধি আমার আছে। আমি অনেক দিন থেকেই এসব বিষয় নিয়ে মিডিয়া এড়িয়ে চলতে চেয়েছি। কিন্তু সিনেমার মানুষ হওয়ায় মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে টুকটাক তা সামনে চলে আসে।’

    rnrn

    এদিকে ওই অনুষ্ঠানের চিঠির কারণে অপু বিশ্বাসকে ফেসবুকে তার ভক্ত-অনুসারীরা বাহবা দিয়েছেন, প্রশংসা করেছেন।

    বিনোদন ডেস্ক

  • নীরবেই দেশে ফিরলেন শাকিব

    গত ১৪ জানুয়ারি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দুবাই গিয়েছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। সেখান থেকে পাড়ি দেন যুক্তরাষ্ট্রে। এ সফরে দুই সপ্তাহের মতো দুবাই-যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ১ ফেব্রুয়ারিতে পা রাখেন ঢাকায়। 

    rnrn

    অথচ এর আগে নয় মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত আগস্টে দেশে ফিরেছিলেন। সেই সময় বিমানবন্দরে তাকে বরণ করতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। এ নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে; কিন্তু এবার বিমানবন্দরে ভিড় ছাড়াই অনেকটা নীরবেই দেশে ফিরলেন এই নায়ক।

    rnrn

    এদিন ফেসবুক ভেরিফায়েড পেজে চলন্ত গাড়ির ভেতর থেকে একটি ভিডিও তৈরি করে পোস্ট করেন ঢালিউড সুপারস্টার। জানান, ‘বাড়ি ফিরছেন তিনি।’

    rnrn

    এর আগে দেশে ফেরার সময় নানা আয়োজন থাকলেও এবার কোনো আয়োজন নেই। আগেরবার দেশে ফিরেই অভিনেতা ঘোষণা দিয়েছিলেন, ধামাকা কিছু নিয়ে হাজির হবেন। অনেকগুলো সুখবর দেবেন। তবে মাত্র কয়েক মাসের অবস্থানে দু-একটি সিনেমার কাজ সম্পন্ন করা ছাড়া কিছুই করতে দেখা যায়নি তাকে।

    rnrn

    শাকিব অভিনীত ‘আগুন’, ‘অন্তরাত্মা’ ও ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমা তিনটি এখন মুক্তির অপেক্ষায়। আগামীতে ‘মায়া’ ও ‘শের খান’ নামে দুটি সিনেমা শুরু করবেন এই তারকা।
    rn 

    বিনোদন ডেস্ক