Tag: ঢালিউড

  • উত্থান-পতনে ২৫ বছরে পূর্ণিমা

    দেশের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ১৯৯৮ সালের ১৫ মে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় অভিনয়ে মধ্য দিয়ে নায়িকা হিসাবে অভিষেক হয় তার। সেই থেকে শুরু করে ক্যারিয়ারে পার করেছেন ২৫ বছর।

    rnrn

    অভিনয় করেছেন ৮০টি সিনেমায়। বর্তমানে তার অভিনীত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচারিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ এবং ছটকু আহমেদের ‘আহারে জীবন’ নামে তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ারের শুরুতে নাটকেও অভিনয় করেছিলেন। এখনো মাঝে মধ্যে নাটকে দেখা যায়।

    rnrn

    উপস্থাপনায়ও দেখা গেছে তাকে। অভিনয় জীবনের ২৫ বছর পূর্তি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও কৃতজ্ঞ আমার প্রতিটি সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পী, টেকনিশিয়ান, সাংবাদিকসহ দর্শকের প্রতি। দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে উত্থান-পতন তো ছিলই।

    rnrn

    একটা সময় এসে আমি হতাশও হয়ে গিয়েছিলাম। কিন্তু পরে উপস্থাপনা দিয়ে আলোচনায় এসে আবারও আমি আমার আগের অবস্থানে ফিরে আসি। নায়করাজ রাজ্জাক আঙ্কেল আমাকে নিয়ে দুটি সিনেমা নির্মাণ করেছিলেন। সে সময়টায় তিনি আমাকে নিয়ে যে ড্রাইভ দিয়েছিলেন, এ জন্য তার কাছে ঋণী।

    rnrn

     

    আনন্দনগর প্রতিবেদক

  • এবার আইনজীবী হচ্ছেন বুবলী!

    চিত্রাঙ্গনে এ সময়ের চর্চিত চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা হচ্ছে। দীর্ঘদিন ধরে শাকিব খানের সঙ্গে বিবাহ ও বিচ্ছেদ নিয়েই সরব আছেন নানা মাধ্যমে।

    rnrn

    তবে এসবের বাইরে পেশাগত কাজ নিয়ে কিন্তু অন্য নায়িকার চেয়ে এগিয়ে আছেন তিনি। কাজ করছেন একাধিক সিনেমায়। গত রোজার ঈদেও তার অভিনীত ‘লোকাল’ নামে একটি সিনেমা বেশ আলোচনায় ছিল।

    rnrn

    সম্প্রতি এ চিত্রনায়িকা ‘ছায়া’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন। এটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এরই মধ্যে এ সিনেমার শুটিং শুরু হয়েছে।

    rnrn

    এ প্রসঙ্গে বুবলী বলেন, এ সিনেমায় অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছি। সম্প্রতি এর শুটির শুরু হয়েছে। বর্তমানে এ সিনেমার কাজ নিয়েই ব্যস্ত আছি। দারুণ একটি গল্প। আমার চরিত্র নিয়ে এখনই বিস্তারিত বলব না। আমার বিশ্বাস ভিন্ন এক বুবলীকে এ সিনেমাতে দেখা যাবে। আশা করি দর্শকদের পছন্দ হবে।

    rnrn

    জানা যায়, এ সিনেমায় তাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। এদিকে এ সিনেমা ছাড়াও বুবলীর হাতে ডজন খানেক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে একাধিক সিনেমার কাজ শেষ হয়েছে। কয়েকটি সিনেমা চলতি বছরই মুক্তি দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

    rnrn

    আগামী কুরবানির ঈদে এ চিত্রনায়িকার তিনটি সিনেমা মুক্তি দেওয়ার কথা রয়েছে। এগুলো হচ্ছে, মো. ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’, চয়নিকার ‘প্রহেলিকা’ ও সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। অন্যদিকে বুবলী অভিনীত ‘মায়া : দ্য লাভ’ নামে পূর্বে শুটিংকৃত একটি সিনেমার কাজ নতুন করে শুরু করার কথা জানিয়েছেন এর পরিচালক জসিম উদ্দিন জাকির।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাকিবের নাম উচ্চারণ করতে চাই না, ইচ্ছাও নেই: বুবলী

    ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন । আবার পাল্টা জবাবও দিচ্ছেন । জবাব দিতে গিয়ে একে অপরকে খোঁচা দিয়ে কথা বলছেন।

    rnrn

    এর আগে শাকিব খান গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। সেখানে বুবলীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন শাকিব।

    rnrn

    শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন বুবলী। সেখানে শাকিবের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন বুবলী।

    rnrn

    বুবলী বলেন, উনি (শাকিব খান) নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন, আমি এই নামটি উচ্চারণ করতে চাই না। কোনো ইচ্ছাই নেই। কারণ উনি বারবার বলেছেন— আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন। এটি কি আমার ভুল হয়েছে? এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না। আমি উনাকে নিয়ে কথাও বলতে চাই না।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • এত লাফালাফি করাটা আপনার ঠিক হয়নি: সিদ্দিককে ডিপজল

    নায়ক ফারুক মারা যাওয়ার পর দিনই এ নায়কের ঢাকা-১৭ আসনে এমপি নির্বাচনের ঘোষণা দেন সিদ্দিকুর রহমান। শুধু তাই নয়, চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত অসুস্থ হওয়ার পর পরই সিদ্দিক এমপি নির্বাচনের ইচ্ছা পোষণ করে নিজেকে জানান দেন।

    rnrn

    বৃহস্পতিবার এ বিষয় নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন মনোয়ার হোসেন ডিপজল।

    rnrn

    ক্ষোভ প্রকাশ করে ডিপজল বলেছেন, মামা (ফারুক) যখন থেকে অসুস্থ, তখন থেকেই তিনি (সিদ্দিকুর) এমপি নির্বাচনের জন্য লাফালাফি আরম্ভ করেছেন। তিনি এমপি নির্বাচন করতেই পারেন। যে কেউ নির্বাচন করতে পারে। উনি (ফারুক) মারা যাওয়ার আগেও লাফালাফি করেছেন। শুধু তাই নয়, উনার লাশ কবরে না নামার আগেই উনি ঘোষণা দিয়ে দিলেন নির্বাচন করবেন। এতে চরম কষ্ট পেয়েছি এবং মনঃক্ষুণ্ন হয়েছি।

    rnrn

    তিনি বলেন, নেত্রী যদি পছন্দ করেন উনাকে মনোনয়ন দিতেই পারেন। তবে ওই আসনে অনেক মানুষ আছে। বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আছেন । স্থানীয় অনেক প্রভাবশালীও আছেন।

    rnrn

    সিদ্দিকুর রহমানের জন্মস্থান টেনে ডিপজল বলেন, আপনার দেশের (গ্রামের) বাড়ি যেখানে, সেখানে গিয়ে নির্বাচন করেন। সুযোগ পেতেও পারেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান। এখানে যেই নির্বাচন করুক আশপাশে সবার জানা থাকতে হবে। আপনি এসেই ঘোষণা দিচ্ছেন, নির্বাচন করবেন। এটি ঠিক না। আমিও কিন্তু ওই আসনের ভোটার। অন্তত একটু সময় নিতে পারতেন। সমঝোতায় আসতে পারতেন।

    rnrn

    ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, একটা মানুষকে ইজ্জত দিতে পারতেন। ফারুক যেমন তেমন মানুষ নন। উনি তারকাদের কিংয়ের ওপরে। উনার মৃত্যুর ৭ দিন পর কিংবা ৪০ দিন পর নির্বাচন নিয়ে প্রকাশ্যে আসতে পারতেন। এত লাফালাফি করাটা আপনার ঠিক হয়নি। না করাটাই আমি বেটার মনে করি। এ ব্যাপারে আমি প্রচণ্ড মনঃক্ষুণ্ন এবং ব্যথিত হয়েছি। মানুষ রঞ্জিত করে, তবে নিজেকে এতটা রঞ্জিত করা আপনার ঠিক হয়নি।

    rnrn

    সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাবস্থায় ১৫ মে পরপারে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত নায়ক ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক। এতে তারকাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অভিনেতা সিদ্দিকুর রহমান ফারুকের দাফন-কাফান হওয়ার আগেই তার আসনে নির্বাচন করার ঘোষণা দেন। এ নিয়ে চলছে সর্বমহলে সমালোচনার ঝড়।

    বিনোদন ডেস্ক

  • শাকিব ও অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন ডিপজল

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার হাত ধরেই শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণসহ বহু তারকা সিনেমায় এসেছেন। এসব তারকাদের ক্যারিয়ার ও ও ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন সময় কথা বলেন ডিপজল।

    rnrn

    সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা।

    rnrn

    শাকিব সম্পর্কে ডিপজল সম্প্রতি গণমাধ্যমকে বলেন, শাকিব খান আমার হাতেই সৃষ্টি। আমার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের জন্ম। শাকিব খানকে বানাইছি আমি। ও অনেক কষ্ট করে এ জায়গায় এসেছে। শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার। ওরে নিয়ে যা আরম্ভ হয়েছে, এটা বন্ধ হওয়া দরকার। বিয়ে করতেই পারে। ৪টা করতে পারে। কার কি যায় আসে?
    rnএ অভিনেতা আরও বলেন, ভারতে অনেক অভিনেতা একাধিক বিয়ে করেছেন। ওর সামর্থ্য আছে করতেই পারে। এটি নিয়ে এত মাখামাখি কেন? সমালোচনা না করে তাকে পরামর্শ দেওয়া উচিত সবার।

    rnrn

    এ সময় উপস্থাপকের পক্ষ থেকে বলা হয় শাকিবের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা। এমন প্রশ্নোত্তরে শাকিবকে পরামর্শ দিয়ে ডিপজল বলেন, এত ফ্লাশ করে কিছু না করাই ভালো। এগুলো গোপনে করলেই ভালো। আমাদের ফিল্ম তো এমনিতেই ধ্বংস হয়ে গেছে। ধ্বংস আর যেন না হয় এদিকে খেয়াল রেখে কাজ করলে ভালো।

    rnrn

    অপু বিশ্বাস প্রসঙ্গে ডিপজল বলেন, অপু ফিটনেসটা মেইনটেইন করে চললে ভালো। তা হলে সে ফিল্মে ভালো করবে।

    rnrn

    শাকিবকাণ্ডের বিষয়ে অপু বিশ্বাসকে পরামর্শ দিয়ে ডিপজল বলেন, এখন থেকে যেন ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মুখ না খোলাই ভালো হবে। ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ার সামনে কান্নাকাটি করা ঠিক না। এতে মানুষ বেশি জানতে পারে। এতে আমাদেরই মানুষ খারাপ বলে। বুবলীকেও একই পরামর্শ দেন।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • যে কারণে ছয় মাস কানাডায় থাকবেন ববিতা

    দেশের কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। তার একমাত্র ছেলে অনিক কানাডায় বসবাস করেন। তাই বছরের নির্দিষ্ট একটি সময় তিনি কানাডায় থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

    rnrn

    গত ১৫ মে ছেলের কাছে কানাডা চলে গেছেন তিনি। এবার তার অবস্থানের সময় প্রায় ছয় মাস। এমনটাই জানিয়েছেন ববিতা। কানাডা থেকে মোবাইল ফোনে তিনি জানান, আগে থেকেই ১৫ মে টিকিট কনফার্ম করা ছিল। এদিন ফারুক ভাইয়ের (অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক) মৃত্যুও হয়। ইচ্ছা থাকলেও থাকতে পারিনি। কারণ ওই সময় আমাকে ফ্লাইট ধরতে হয়েছিল।

    rnrn

    ফ্লাইটে থাকাকালীন পুরোটা সময়ই ফারুক ভাইয়ের কথা ভীষণ মনে পড়েছে। কত সিনেমায় আমরা একসঙ্গে অভিনয় করেছি। দোয়া করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। দেশে যদি কোনো জরুরি প্রয়োজন না পড়ে তাহলে এবার ছেলের সঙ্গে ছয় মাসের মতো থাকার ইচ্ছা আছে। এ সময় আমেরিকাও যেতে পারি ভাইয়ের কাছে। আশা করছি সময়গুলো ভালো কাটবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

    rnrn

    এদিকে ববিতাকে দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। সর্বশেষ নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর অভিনয়ের জন্য প্রস্তাব এলেও গল্প পছন্দ হয়নি বলে অভিনয় করেননি তিনি

    আনন্দনগর প্রতিবেদক

  • লাশ কবরে নামার আগেই সিদ্দিকের নির্বাচনের ঘোষণা, ক্ষোভ ঝাড়লেন ডিপজল

    সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাবস্থায় ১৫ মে পরপারে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত নায়ক ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক। এতে তারকাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অভিনেতা সিদ্দিকুর রহমান ফারুকের দাফন-কাফান হওয়ার আগেই তার আসনে নির্বাচন করার ঘোষণা দেন। এ নিয়ে চলছে সর্বমহলে সমালোচনার ঝড়।

    rnrn

    নায়ক ফারুক মারা যাওয়ার পর দিনই এ নায়কের ঢাকা-১৭ আসনে এমপি নির্বাচনের ঘোষণা দেন সিদ্দিকুর রহমান। শুধু তাই নয়, চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত অসুস্থ হওয়ার পর পরই সিদ্দিক এমপি নির্বাচনের ইচ্ছা পোষণ করে নিজেকে জানান দেন।

    rnrn

    বৃহস্পতিবার এ বিষয় নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন মনোয়ার হোসেন ডিপজল। ক্ষোভ প্রকাশ করে ডিপজল বলেছেন, মামা (ফারুক) যখন থেকে অসুস্থ, তখন থেকেই তিনি (সিদ্দিকুর) এমপি নির্বাচনের জন্য লাফালাফি আরম্ভ করেছেন। তিনি এমপি নির্বাচন করতেই পারেন। যে কেউ নির্বাচন করতে পারে। উনি (ফারুক) মারা যাওয়ার আগেও লাফালাফি করেছেন। শুধু তাই নয়, উনার লাশ কবরে না নামার আগেই উনি ঘোষণা দিয়ে দিলেন নির্বাচন করবেন। এতে চরম কষ্ট পেয়েছি এবং মনঃক্ষুণ্ন হয়েছি।

    rnrn

    তিনি বলেন, নেত্রী যদি পছন্দ করেন উনাকে মনোনয়ন দিতেই পারেন। তবে ওই আসনে অনেক মানুষ আছে। বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আছেন । স্থানীয় অনেক প্রভাবশালীও আছেন।

    rnrn

    সিদ্দিকুর রহমানের জন্মস্থান টেনে ডিপজল বলেন, আপনার দেশের (গ্রামের) বাড়ি যেখানে, সেখানে গিয়ে নির্বাচন করেন। সুযোগ পেতেও পারেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান। এখানে যেই নির্বাচন করুক আশপাশে সবার জানা থাকতে হবে। আপনি এসেই ঘোষণা দিচ্ছেন, নির্বাচন করবেন। এটি ঠিক না। আমিও কিন্তু ওই আসনের ভোটার। অন্তত একটু সময় নিতে পারতে। সমঝোতায় আসতে পারতেন।

    rnrn

    ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, একটা মানুষকে ইজ্জত দিতে পারতেন। ফারুক যেমন তেমন মানুষ নন। উনি তারকাদের কিংয়ের ওপরে। উনার মৃত্যুর ৭ দিন পর কিংবা ৪০ দিন পর নির্বাচন নিয়ে প্রকাশ্যে আসতে পারতেন। এত লাফালাফি করাটা আপনার ঠিক হয়নি। না করাটাই আমি বেটার মনে করি। এ ব্যাপারে আমি প্রচণ্ড মনঃক্ষুণ্ন এবং ব্যথিত হয়েছি। মানুষ রঞ্জিত করে, তবে নিজেকে এতটা রঞ্জিত করা আপনার ঠিক হয়নি।
    rn 

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • মেয়ে শান্ত কিন্তু নাতি কেন এত দুষ্টু হলো: বুবলীর মা

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর দাম্পত্য জীবনে চলছে টানাপোড়ন। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। প্রতিটি মা সন্তানের সুখে-দুঃখে উদ্বিগ্ন থাকবেন এটাই স্বাভাবিক। ঠিক তেমনি বুবলীর দুঃসময়ের কথা স্মরণ করে কেঁদেছেন তার মা।

    rnrn

    সম্প্রতি ‘স্বপ্নজয়ী মা সম্মান’ অনুষ্ঠানে বুবলীর জন্য কেঁদেছেন তার মা। বুবলীর মা কেঁদে কেঁদে বলেন, বুবলী আগে বেঁচে থাকুক তার পর তার ছেলের যত্ন নেবে। এটাই আমার চাওয়া। একই সঙ্গে ছেলে ও নাতির জন্য সবার কাছে দোয়া চান বুবলীর মা।

    rnrn

    বুবলীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বুবলী সবসময় সব কাজের প্রতি দায়িত্বশীল। যখন লেখাপড়ায় ছিল তখনো। সংবাদ উপস্থাপকেও। শুধু তাই নয়, চলচ্চিত্রেও কেয়ারফুলি কাজ করে। আমি বুবলীকে অনুরোধ করব, যেন সে আমার নাতির প্রতি যত্নশীল হয়। এবং সে নিজের প্রতি যেন যত্ন নেয়।

    rnrn

    একই অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে বুবলী বলেন, মা শব্দটি আমার কাছে আবেগের জায়গা। মা যেমন সন্তানের কথা স্মরণ করে কেঁদে ফেললেন। আমি মায়ের স্মৃতিচারণ করে কোন জায়গায় কোন কথা বলতে পারি না।

    rnrn

    তিনি আরও বলেন, ছোটবেলায় আমি শান্ত ছিলাম। তাই আম্মু বলে, আমার মেয়ে অনেক শান্ত ছিল, তা হলে নাতি কি করে এতে দুষ্টু হলো।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • পরীমনিকে নিয়ে সুখবর

    ঢালিউড নায়িকা পরীমনির ভক্তদের জন্য সুখবর। তার অভিনীত `মা' সিনেমাটি ২৬ মে মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার নিজেই।

    rnrn

    তিনি জানিয়েছেন, প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পরিবর্তন করা হলেও নির্ধারিত সময়েই কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হচ্ছে। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ২০ মে প্রিমিয়ার হবে সিনেমাটির।

    rnrn

    অরণ্য আনোয়ার বলেন, ‘১৯ মে নয়, কান থেকে ফেরার পর ২৬ মে মুক্তি পাবে মা। ২০ মে মার্শে দ্যু ফিল্মে মা সিনেমার স্ক্রিনিং। ২২ মে ঢাকা ফিরব। তার পর ২৬ মে মুক্তি দেওয়া হবে প্রেক্ষাগৃহে। মা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি এক সপ্তাহ রিলিজ ডেট পিছিয়ে যাওয়ায় আমাদের প্রচার-প্রচারণা এবং দর্শক আগ্রহ আরও বৃদ্ধি পাবে।’মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

    rnrn

    পরীমনি যখন এ সিনেমার শুটিং করেন, তখন তিনি অন্তঃসত্ত্বা। তাই সিনেমাটি ছেলে রাজ্যর জন্য উপহার হিসেবে দেখছেন অভিনেত্রী।

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • শাকিব খান থাকতে আমার কোনো টেনশন নেই: অপু বিশ্বাস

    ঢালিউড সুপারস্টার শাকিব খান কাজের মাধ্যমে যেমন খবরের শিরোনামে থাকেন, তেমনি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরেও প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকছেন। অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বুবলীকে ঘিরে শাকিবকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বর্তমানে বুবলীর সঙ্গেও চলছে তার কাদা ছোড়াছুড়ি। এরই মধ্যে ভক্তদের গুঞ্জন উঠেছে— আবার শাকিব-অপু জুটি এক হচ্ছেন।
    rnবুবলী-শাকিবের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই সম্প্রতি অপু বিশ্বাস গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে শাকিবের প্রশংসা করেছেন। এতে অনেকে ধারণা করছেন দুজনের সম্পর্ক এখন ভালো। ফলে জোড়া লাগার সম্ভাবনাও প্রবল।

    rnrn

    অপু বিশ্বাস বলেছেন, সত্যি কথা বলতে, আমার কোনো এখন টেনশন নেই। কারণ হচ্ছে— জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরও মজার বিষয় হচ্ছে— জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি, তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ।

    rnrn

    তবে আগে আমার টেনশন হতো, যখন ওর বাবা ছেলের কোনো খোঁজখবর নিত না। ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার এখন কোনো টেনশন নেই। আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার। সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস।

    rnrn

    প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন।

    rnrn

    পরে টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশের পর থেকেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। এবং সেটি শেষ পর্যন্ত বিচ্ছেদের মাধ্যমেই শেষ হয় ।

    rnrn

     

    বিনোদন ডেস্ক