Home / Entertainment / এখনো বৃদ্ধাশ্রমের অপেক্ষায় ববি

এখনো বৃদ্ধাশ্রমের অপেক্ষায় ববি

‘বৃদ্ধাশ্রম’ নামে একটি সিনেমায় অনেক আগে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এটি পরিচালনা করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। বারবার ঘোষণা দিয়েও সিনেমাটি মুক্তি পায়নি।

rnrn

তবে এবার মুক্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। তবে মুক্তির নির্ধারিত তারিখ এখনো ঘোষণা করেননি। এরই মধ্যে ট্রেইলার প্রকাশ হয়েছে। এতে ববির অভিনয় এবং সিনেমাটির নির্মাণ দুটি নিয়েই প্রশংসা করেছেন নেটিজেনরা-এমনটাই জানিয়েছেন নির্মাতা।

rnrn

সিনেমায় অভিনয়ও করেছেন এসডি রুবেল। এ সিনেমা প্রসঙ্গে ববি বলেন, ‘অনেকদিন ধরেই সিনেমাটির জন্য অপেক্ষা করছি। খুবই টাচি একটা গল্প। রুবেল ভাই বানিয়েছেনও ভালো। আমার বিশ্বাস মুক্তি পেলে সিনেমাটি দর্শক পছন্দ করবেন।’

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *