Tag: ছেলে

  • ছেলে ও শাকিবের সঙ্গে নতুন ভিডিও প্রকাশ করলেন বুবলী

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন ছিল ২৮ মার্চ। বিশেষ দিনটিতে অসংখ্য ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। একই সঙ্গে ইন্ডাস্ট্রির সহকর্মীরাও শুভেচ্ছা বার্তা পাঠান তারকাকে।

    বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে উদযাপন করেছেন ঢালিউড এ অভিনেতা। পরিবারের সদস্য এবং দুই ছেলে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীরের সঙ্গে কেক কেটেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোভা পাচ্ছে সেসব দৃশ্য।

    অভিনেতার জন্মদিনে আছেন বুবলী। শাকিবের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছিলেন ছোট ছেলে বীর। তারই একটি ভিডিও বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন বুবলী।

    এ চিত্রনায়িকা ৩৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন— ‘বাবার জন্মদিনে যখন বাবা ছেলের দুষ্ট-মিষ্টি খুনসুটি।’ এর পরই জুড়ে দিয়েছেন একটি রেড হার্টের ইমোটিকন।

    এদিকে বুবলীর পোস্ট করা ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের, যা ইতোমধ্যে প্রায় চার লাখবার দেখা হয়েছে। এ ছাড়া মন্তব্য পড়েছে প্রায় তিন হাজার।

    বিনোদন ডেস্ক

  • ছেলে বীরের জন্মদিনে যা বললেন শাকিব খান

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ব্যক্তিজীবনে দুই সন্তানের বাবা। বড় ছেলের নাম আব্রাম খান জয় এবং ছোট ছেলের নাম শেহজাদ খান বীর। সন্তানদের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সেভাবে এখন আর অভিনেতাকে দেখা যায় না। 

    দুই নায়িকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সন্তানদের সঙ্গে প্রায়ই দেখা যায় শাকিবকে।

    ঢালিউড সুপারস্টার সামজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। এ কারণে সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় তুলে ধরে থাকেন তিনি। এবার ছোট ছেলে বীরের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানালেন। তিন পেরিয়ে চার বছরে পা রাখল বীর। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তার।

    মঙ্গলবার বেলা ১১টা ৫১ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে বীরের সঙ্গে তোলা পুরনো একটি ছবি পোস্ট করেন শাকিব। ছবিতে দেখা যায় তারকা বাবার কোলে বসে ডিজিটাল ডিভাইস হাতে বসে আছেন বীর।

    শাকিব ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’ এর পরই একটি লাল রঙের হৃদয়ের ইমোটিকন জুড়ে দিয়েছেন অভিনেতা।

    ঢালিউড সুপারস্টারের এ পোস্টে মাত্র এক ঘণ্টার ব্যবধানে রিঅ্যাকশন পড়েছে পঞ্চাশ হাজারেরও বেশি। এছাড়া মন্তব্যের ঘরে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় তারকা ও তার ছোট ছেলেকে।

    বিনোদন ডেস্ক

  • ছেলের ছবি পোস্ট করে শবেবরাতের যে বার্তা দিলেন অপু বিশ্বাস

    ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় নফল ইবাদতের মধ্য দিয়ে শবেবরাতের রাতটি অতিবাহিত করবেন। 

    মুসলমানদের জন্য শবেবরাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাত। এ রাতকে ভাগ্যরজনী বলা হয়ে থাকে।

    তাই তো এমন তাৎপর্যপূর্ণ দিনটির কথা স্মরণ করে এর করণীয় তুলে ধরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এদিন সন্ধ্যায় ছেলে আব্রাহাম খান জয়ের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিতে জয়কে দেখা যায়, সাদা জুব্বা-পাজামা, টুপি ও সবুজ পাগড়িতে।

    ছেলের ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘শবেবরাত। আজ ২২ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ, ৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ শাবান, ১৪৪৪ হিজরি, মঙ্গলবার, বসন্তকাল। আজকের রাতকেই শবেবরাত বলা হয়, আজকের রাতে মহান রাব্বুল আল আমিন প্রথম আসমানে এসে ফজর পর্যন্ত বান্দাদের ডাকতে থাকেন আর বলতে থাকেন— কে আছ আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। কে আছ আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। এভাবে করে বিভিন্ন বিষয় উল্লেখ করে আল্লাহতায়ালা ডাকতে থাকেন। সুবহানআল্লাহ।’

    এদিন রাতের করণীয় তুলে ধরে তিনি লেখেন— ‘এ রাতে করণীয়- রাত জেগে নফল নামাজ, তাসবিহ তাহলিল, কুরআন তিলাওয়াত, সালাতুত তাসবিহের নামাজ, দোয়া ইস্তেগফার, ও কবর জিয়ারত করা, পর দিন রোজা রাখা। আল্লাহতায়ালা আমাদের সবাইকে শবেবরাতের উসিলায় পূর্ণ ক্ষমা করেন এবং এর বরকত দান করেন। আমিন।’

    বিনোদন ডেস্ক

  • অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ আর রহমানের ছেলে

    অস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমানের ছেলে এ আর আমিন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। আউটডোর লোকেশনে শুটিং চলছিল গানের। সেই শুটিং সেটেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন তারকাপুত্র।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর বলছে, জলাশয়ের ধারে সেট তৈরি করা হয়েছিল। সেটে ক্রেনে করে অসংখ্য ঝাড়বাতি ঝোলানো হয়। এর মাঝেই দাঁড়িয়ে ছিলেন আমিন। হঠাৎ করেই ক্রেনসহ ঝাড়বাতি আছড়ে পড়ে মাটিতে। এ সময় অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি।

    rnrn

    ভয়াবহ দুর্ঘটনা ঘটলেও শরীরে কোনো আঘাত লাগেনি গায়কপুত্রের। তবে এ ঘটনায় মারাত্মক ট্রমায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

    rnrn

    সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ভেরিফায়েড প্রোফাইলে সেটের দুটি ছবি পোস্ট করেছেন আমিন। একটি দুর্ঘটনার আগের এবং অন্যটি পরের। ক্যাপশনে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। জানিয়েছেন কীভাবে ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রাণে বাঁচার জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন রহমানপুত্র।

    rnrn

    আমিন লেখেন, ‘আমি সর্বশক্তিমান, আমার মা-বাবা, পরিবার, শুভাকাঙ্ক্ষী ও আমার আধ্যাত্মিক শিক্ষাগুরুর কাছে কৃতজ্ঞ যে, আমি আজ নিরাপদে রয়েছি এবং বেঁচে আছি। মাত্র তিন রাত আগে একটি গানের শুটিং করছিলাম। টিমের ওপর আস্থা রেখেছিলাম যে, যখন আমি ক্যামেরার সামনে পারফর্মে মনোযোগ দিচ্ছিলাম তখন ইঞ্জিনিয়ারিং ও নিরাপত্তার ব্যাপারে খেয়াল রেখেছে টিম। কিন্তু হঠাৎ করেই একটা ক্রেন থেকে ঝুলে থাকা গোটা ট্রাস ও ঝাড়বাতি ভেঙে পড়ে।’

    rnrn

    তিনি আরও লেখেন, ‘সেই সময় আমি ওই জায়গার মাঝখানে ছিলাম। কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলে, কয়েক সেকেন্ড আগে-পরে হলেই পুরো ভেঙে পড়া অংশ আমাদের মাথায় পড়ে যেত। এ ঘটনায় আমি ও আমাদের পুরো টিম বিস্মিত হয়েছি। পাশাপাশি এই ট্রমা থেকে নিজেকে বের করে আনতে পারছি না।’

    rnrn

    প্রসঙ্গত, এর আর রহমানের তিন ছেলে, খাতিজা রহমান, রহিমা রহমান ও এ আর আমিন। ২০১৫ সালে তামিল ‘ও কাদাল কানমানি’ সিনেমায় প্লে-ব্যাক করেন আমিন। এর পর থেকে নিয়মিত গান করছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ছেলের সঙ্গে ছবি প্রকাশ করে ভাষা শহিদদের শ্রদ্ধা বুবলীর

    অমর একুশে ফেব্রুয়ারি আজ। দিনটি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামেও স্বীকৃত।

    যাদের রক্ত ও প্রাণের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা; তাদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ থেকে তারকা অনেকেই নিজেদের অনুভূতি ব্যক্ত করছেন। তেমনই একজন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বুবলী।

    মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বুবলী।

    ছবিতে অভিনেত্রীকে দেখা যায় চিকন কালো পাড়ের সাদা শাড়িতে। আঁচল জুড়ে রক্তলাল সূর্যের প্রতীক আর তার চারপাশে বাংলা বর্ণমালার নকশা।

    নিজের শাড়ির সঙ্গে মিলিয়ে ছেলে বীরের পাঞ্জাবির নকশা করিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে বুবলী লেখেন- ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।’

    বিনোদন ডেস্ক

  • মাঝরাতে ছেলেকে নিয়ে থানায় শ্রাবন্তী!

    ছেলে অভিমন্যুর কারণে মাঝরাতে থানায় ছুটতে হলো টালিউড অভিনেত্রী শ্রাবন্তীকে। এর আগেও শ্রাবন্তী-পুত্রের নামে নানা খবর এসেছে। তবে এবারে জল একেবারে গড়িয়েছে থানা পর্যন্ত। সোমবার রাতে মা-ছেলে দুজনকেই যেতে হয়েছে আনন্দপুর থানায়।  

    rnrn

    হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বাইপাসের ধারের বিলাসহুল আবাসন আরবানায় থাকেন শ্রাবন্তী। সেখানকারই এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান অভিমন্যু। শোনা যাচ্ছে, বাকবিতণ্ডা থেকে ওই ব্যক্তি চড়াও হন নায়িকার ছেলের ওপর। আর সেই খবর শ্রাবন্তীর কানে পৌঁছতেই চলে আসেন শ্রাবন্তী। 

    rnrn

    সঙ্গে বর্তমান প্রেমিক সেই ফিটনেস ট্রেনার। সেই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান তারা। আর তার পর কথা কাটাকাটি থেকে লেগে যায় হাতাহাতি। গণ্ডগোল এত জটিল আকার নেয় যে সবাইকে নিয়ে যাওয়া হয় আনন্দপুর থানায়। যদিও কোনো এফআইআর দায়ের হয়নি। থানায় গিয়ে উভয়পক্ষ আলোচনার মাধ্যমেই সবটা মিটিয়ে নিয়েছেন। 

    rnrn

    প্রথম স্বামী রাজীব বিশ্বাস ও শ্রাবন্তীর ছেলে অভিমন্যু। ডিভোর্সের পর থেকে মায়ের সঙ্গেই বড় হয়েছেন। মায়ের মতো অভিনয় নয়, বাবার মতো পরিচালক হওয়ার শখ তার। কাজ করেছেন সৃজিতের মানবজমিন ছবিতেও।

    বিনোদন ডেস্ক

  • ছেলে কেমন আছে, কানাডা থেকে জানালেন কুমার বিশ্বজিৎ 

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। নিবিড় কুমারের দুর্ঘটনার খবর পেয়ে কানাডা গেছেন বিশ্বজিৎ। সেখান থেকে ছেলের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। 

    rnrn

    নিবিড়ের সঙ্গে যারা ছিল তাদের তিনজনই মারা গেছেন। বেঁচে আছেন নিবিড়। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। 

    rnrn

    বিশ্বজিতের ছেলে কেমন আছেন-জানতে মুখিয়ে আছেন তার স্বজন ও শুভানুধ্যায়ীরা। কানাডা গিয়ে দেশের সংগীতাঙ্গনের একাধিক ব্যক্তিকে তিনি বার্তা পাঠিয়েছেন। জানিয়েছেন, নিবিড়ের অবস্থার উন্নতি হয়েছে।

    rnrn

    বৃহস্পতিবার ভোরে গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, ‘বিশ্বজিৎ জানালো- নিবিড় আগের চেয়ে ভালো আছে। আলহামদুলিল্লাহ। চলুন দোয়া জারি রাখি। দুর্ঘটনায় নিহত শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্তর আত্মার মাগফিরাত কামনা করি।’

    rnrn

    একই খবর দিয়েছেন সংগীতশিল্পী কিশোর দাসও। তার সঙ্গেও কথা হয়েছে কুমার বিশ্বজিতের। সেই সূত্রে কিশোর বলেন, ‘নিবিড়ের অবস্থা উন্নতির দিকে। মহান সৃষ্টিকর্তার অশেষ দয়ায় নিবিড় গতকালকের চেয়ে এই মুহূর্তে ভালো আছে। নিবিড়ের কাকা অভিজিৎ দা ও ওর বাবা কুমার বিশ্বজিৎ স্যারের সঙ্গে কথা হলো। আগামী ৬ ঘন্টার ভেতর নিবিড়ের সার্জারি হবে।’

    rnrn

    প্রসঙ্গত, কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার কানাডায় থেকে লেখাপড়া করেন। 

    বিনোদন ডেস্ক

  • ছেলে অভিনয় করবে কিনা, জানালেন শ্রাবন্তী

    টালিউডের আলোচিত নায়িকাদের একজন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় ক্যারিয়ারের তুলনায় তার ব্যক্তিগত জীবনই বেশি সমালোচিত হয়েছেন। তার বিবাহিত জীবনে ভাঙন, নতুন সম্পর্কে জড়ানো হরহামেশাই শোনা যায়। গোপন করার চেষ্টা করলেও ঠিক প্রকাশ্যে চলেই আসে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন। 

    rnrn

    যদিও প্রথম বিয়ের পরপরই তার কোলজুড়ে আসে অভিমন্যু। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও ছেলেকে হাতছাড়া করেননি তিনি কখনই। অনুরাগীদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন কী করছেন অভিমন্যু।
    rn 
    rnছেলের নাম অভিমন্যু হলেও শ্রাবন্তী তার ছেলেকে ঝিনুক নামেই ডাকেন। মা-ছেলের ছোট সংসার। গত দুই বছর আগে যখন অভিমন্যু প্রেমের সম্পর্কে মুখ খোলেন তখন এ সম্পর্ক তিন বছর চলছিল। মডেল দামিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও তা কিছুদিনের মধ্যে ভেঙে যায়। এখন আপাতত নিজের পড়াশোনা ও কাজ নিয়েই ব্যস্ত অভিমন্যু। 

    rnrn

    এদিকে টালিউডের অন্যান্য স্টারকিডদের মতো সেভাবে লাইমলাইটে আসতে পছন্দ করেন না অভিমন্যু। এমনকি মায়ের কোনো ফিল্মি ইভেন্টেও তাকে সেভাবে দেখা যায়নি। ঝিনুককে কদিন আগেই দেখা গিয়েছিল শ্রীজাত ‘মানবজমিন’ ছবির সেটে। তবে কি ছেলেও মায়ের মতো অভিনয়ের জগতে প্রবেশ করবে?
    rn 
    rnশ্রাবন্তী এ প্রসঙ্গে বলেছিলেন, ‘ঝিনুক ইন্ডাস্ট্রিতেই কাজ করবে। তবে ক্যামেরার সামনে নয়। ক্যামেরার পেছনে। কদিন তো অ্যাসিস্টও করল শ্রীজাতকে মানবজমিনে। তবে এখন পড়াশোনার খুব চাপ, আগে ওটা সামলাক। তারপর ইন্ডাস্ট্রিতে কাজ করবে। 

    rnrn

    উল্লেখ্য, শ্রাবন্তীর সঙ্গে তার ছেলের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। ছেলের সঙ্গে বরাবরই সহজভাবেই মেশেন এই অভিনেত্রী। তাই কোনো কিছুতেই জোর করেন না তিনি। শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান ঝিনুক।

    বিনোদন ডেস্ক

  • ছেলের সমালোচকদের কড়া জবাব অমিতাভের

    ৪৭ বছরে পা দিলেন অভিষেক বচ্চন। ক্যারিয়ারের বেশির ভাগ সময় নিন্দুকদের কটাক্ষ শুনতে হয়েছে অভিষেককে। জন্মদিনে সেসবের কড়া জবাব দিলেন গর্বিত বাবা অমিতাভ বচ্চন।
    rnশুরুর দিন থেকেই ক্রমাগত তুলনার মুখে পড়েছেন অভিষেক বচ্চন। তাও আবার স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে। সুপারস্টার বাবার ছেলে বলে কথা। তার প্রতিটি কাজেই হয়েছে চুলচেরা বিশ্লেষণ। প্রশংসা, পুরস্কার যেমন পেয়েছেন, সমালোচনাও শুনেছেন বিস্তর। তবে সমালোচকদের পালটা উত্তর দিতে যাননি জুনিয়র বচ্চন। ছেলের জন্মদিনে খোলা চিঠি লিখলেন বাবা অমিতাভ বচ্চন। অভিষেকের নিন্দুকদের কড়া জবাব দিয়ে লিখলেন- বচ্চন পরিবারের গর্ব তুমি।

    rnrn

    ছেলেকে যেমন ভালোবাসেন, তেমনই তাকে নিয়ে গর্ব করেন অমিতাভ বচ্চন। প্রায়ই ছেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার চোখে ছেলে সব সময় জয়ী; কিন্তু এত দিন ধরে যারা অভিষেকের নিন্দামন্দ করেছেন, তাদের উদ্দেশে কলম ধরলেন অভিষেকের সুপারস্টার বাবা।

    rnrn

    অমিতাভ বচ্চন ছেলের অভিষেকের জন্য লেখেন- সময় কিভাবে চলে যায়, তা বোঝাই যায় না। পেছনে ফিরে তাকালে আমাদের আনন্দ হয়, গর্ব হয় তোমার জন্য।  আজকে তুমি যেটাই অর্জন করেছ, তার কৃতিত্ব তোমারই। এর পেছনে রয়েছে তোমার শ্রম, নিষ্ঠা, একাগ্রতা। আজ তুমি তোমার নিন্দকদের, সমালোচকদের ভুল প্রমাণ করেছ।
    rnতিনি ছেলের প্রশংসায় আরও লেখেন- বাবা হয়ে ছেলের সাফল্য দেখা গর্বের। পরিবারের গর্ব তুমি। যে সাফল্য তুমি পেয়েছ, তার প্রতিটা সিদ্ধান্তই তোমার।

    rnrn

    অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন স্বামীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়ে লেখেন- শুভ জন্মদিন ভালোবাসা, আজীবন ও সারা জীবনের শুধুই তুমি।

    বিনোদন ডেস্ক

  • ছেলেকে বিদায় দিয়ে আরবাজকে জড়িয়ে ধরলেন মালাইকা

    ছেলেকে ছাড়তে মুম্বাই বিমানবন্দরে এসেছিলেন বলিউডের একসময়ের চর্চিত দম্পতি আরবাজ-মালাইকা। সেখানেই একে অপরকে আলিঙ্গন করেছেন।

    rnrn

    ছেলেকে বিদায় জানাতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে যাওয়া ঘনিষ্ঠ সেই মুহূর্ত ছড়িয়েও পড়ে সোশ্যাল মিডিয়ায়।

    rnrn

    এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ছেলে আরহানকে বিদায় জানাতে মুম্বাই বিমানবন্দরে গিয়েছিলেন মালাইকা ও আরবাজ। মালাইকা পরেছিলেন কালো-সাদা চেকের একটি ওভারকোট আর আরবাজ সাদা শার্টির সাথে পরেছিলেন ব্লু জিন্স।

    rnrn

    বিমানবন্দর চত্বরে ঢোকার আগেই মা-বাবাকে জড়িয়ে ধরেন আরহান। তারপর সে ফ্লাইট ধরতে চলে গেলে যার যার গাড়িতে উঠার আগে একে অন্যেকে আলিঙ্গন করে বিদায় জানান মালাইকা ও আরবাজ।

    rnrn

    ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন আগেই। দুজন আলাদা হয়ে গেলেও মা-বাবা হিসেবে ছেলের দায়িত্ব পালন করছেন যৌথভাবেই।

    rnrn

    দুজনার দুটি পথ দুই দিকে গেছে বেঁকে। মাঝেমধ্যে যেটুকু দেখা সাক্ষাৎ হয় তা শুধু ছেলে আরহানের কল্যাণেই। 

    rnrn

    মালাইকা এখন অর্জুন কাপুরের বাহুডোরে অন্যদিকে আরবাজও সম্পর্কে রয়েছেন গ্যাব্রিয়েলার সঙ্গে। দুজনই তাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। 

    বিনোদন ডেস্ক