Tag: ছেলে

  • ছেলের জন্মদিনে নতুন শুরুর ইঙ্গিত পরীমনির

    ছেলের জন্মদিন বলে কথা। তাও আবার প্রথম। আয়োজনের কোনো কমতি রাখছেন না চিত্রনায়িকা পরীমনি। ভেন্যু ঠিক করা, খাবারের মেন্যু, অতিথি নিমন্ত্রণ সবকিছু একহাতে সামাল দিচ্ছেন নায়িকা। এই সময়ে পাশে নেই স্বামী শরীফুল রাজ। মাস দুয়েক হলো পরীমনির কাছে যান না এই নায়ক।

    ছেলের জন্মদিনের ভেন্যু চূড়ান্ত করা নিয়ে একরকম দুশ্চিন্তায় ছিলেন পরীমনি। সপ্তাহখানেক আগে তা–ও চূড়ান্ত করেছেন।

    ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আজ ছেলের জন্মদিনের আয়োজন করেছেন পরীমনি। কেউ কেউ বলছেন, ছেলের জন্মদিনে ভক্তদের জন্য চমকও থাকবে। পরীমনির কাছের কয়েকজন জানালেন, তাকে নিয়ে নতুন ছবির ঘোষণা হতে পারে। আবার কেউ বলছেন, ওয়েব সিরিজেরও ঘোষণা আসতে পারে। 

    পরীমনির কাছে জানতে চাইলে শুধু এটুকু বললেন, আগে ফিটফাট হয়ে নিই। এরপর কাজে নামব। মা হওয়ার পর মুটিয়ে গেছি। এখন আমার ওজন ৫৬ কেজি। ৫২ কেজিতে ফিরতে চাই। একসময় আমার ওজন ৫২–৫৩ কেজিই ছিল।

    পরীমনি নিজের জন্মদিনে একটা থিম রাখতেন। ছেলের জন্মদিনেও তা আছে। বললেন, ‘এবারের থিম পদ্মফুল। ছেলে স্যুট ও পাঞ্জাবি—দুটিই পরবে। আমি পরব গাউন। ’

    ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্র নিজেই ডিজাইন করেছেন বলে জানালেন পরীমনি। ‘এবার একা একা অনেক কিছুই করেছি। আমি তো অবাক হয়েছি, অনেক কিছুই পারি। কার্ড ডিজাইন করে নিজেই অবাক হয়েছি।’ 
    মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরীফুল রাজ ও পরীমনি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তার কোলজুড়ে আসে ছেলেসন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। জন্মদিনের আগমুহূর্তে অবশ্য ছেলের আরও দুটি নতুন নাম রেখেছেন এই চিত্রনায়িকা।

    বিনোদন ডেস্ক

  • ছেলের নাম পরিবর্তন নিয়ে যা বললেন পরীমনি

    সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি ও রাজের ছেলে রাজ্যর আরও দুটি নাম ছড়িয়ে পড়েছে। পরীমনির ঘনিষ্ঠজনরা জানিয়েছিলেন, রাজের ওপর ক্ষোভ থেকে তার স্মৃতিচিহ্ন মুছে ফেলতে রাজ্য নামটা বাদ দিয়েছেন পরীমনি। রাজ্যর বদলে নতুন দুটি নাম সামনে এসেছে ‘পদ্ম’ ও ‘পুণ্য’।

    কালই এ দম্পতির একমাত্র সন্তানের এক বছর পূর্ণ হবে। শাহীম মুহাম্মদ রাজ্যের পৃথিবীর আলো দেখেন ১০ আগস্ট। তাকে ঘিরেই এবার আবার আলোচনায় তারা। 

    এ নিয়ে যোগাযোগ করা হলে পরীমনি স্পষ্ট জানিয়ে দেন, নাম বদলানোর কিছুই নাই। মঙ্গলবার বিকালে কথা প্রসঙ্গে পরীমনির কাছে জানতে চাওয়া হয়, আপনি কি এখন রাজ্য, পদ্ম নাকি পুণ্যর মা? 

    উত্তরে পরীমনি বলেন, সব নামেই আমাকে ডাকা যাবে। আমি রাজ্য, পদ্ম, পুণ্য তিনজনেরই মা। তিনটাই আমার সন্তানের নাম। নাম কি মুছে ফেলা যায় নাকি। নাম তো যুক্ত হয়। বলা যেতে পারে, দুটি নাম যোগ হয়েছে।

    পরীমনি বলেন, আমি কিন্তু কোথাও বলিনি আমার ছেলের নাম বদলে ফেলেছি। তাই এভাবে না জেনে সন্তানের নাম বদলে ফেলার কথা বলাটা মোটেও ঠিক না। একটু যাচাই-বাছাই করে তো বলা উচিত নাকি? এটা তো এমন একটা বিষয়, যতই ঘনিষ্ঠ হোক, আমার কাছ থেকে জানা উচিত। 

    যা-ই হোক, আমার ছেলের জন্মদিনের আয়োজন ১০ আগস্ট। এখন এসব নিয়ে ভীষণ ব্যস্ত আছি। ওর জন্মদিনের আয়োজন ঘিরেই আমার সব ভাবনা।

    পরীমনির সন্তানের নাম বদলের বিষয়টি প্রথম সামনে আসে চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজের একটি ফেসবুক পোস্ট থেকে। গত সোমবার রাজ্যর সঙ্গে তোলা একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজ। 

    ক্যাপশনে লেখেন- আমার কোলের পদ্ম ফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্ম ফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।

    আজিজের পোস্টে মন্তব্যের ঘরে ছেলের নাম পরীমনি লিখেছেন- ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। 

    নিজের ফেসবুকে পোস্টে পরীমনি বলেন, আমার নানার দেওয়া তার আরও একটা সুন্দর নাম আছে, ‘পুণ্য’। এ থেকে অনেকেই ধরে নেন, ছেলের নতুন নাম দিয়েছেন পরীমনি।

    মাত্র সাতদিনের পরিচয়ে গোপনে বিয়ে করেন শরীফুল রাজ ও পরীমনি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এখন আলাদা থাকছেন দুজনে।

    বিনোদন ডেস্ক

  • মা হয়েছেন ইলিয়ানা, যে নাম রাখলেন ছেলের

    প্রথমবারের মতো মা হয়েছেন দক্ষিণী সিনেমার নায়িকা ইলিয়ানা ডি ক্রুজ। সন্তান জন্মের পর পরই তার নামও রেখেছেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে কোয়া ফিনিক্স ডোলান। 

    ১ আগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে শনিবার (৫ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের এই সুখবর দিয়েছেন ইলিয়ানা। সঙ্গে ছেলের ছবিও শেয়ার করেছেন তিনি।

    জীবনের মাতৃত্বের অধ্যায় শুরু করলেন ইলিয়ানা। নতুন এই মাকে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা। পাশাপাশি তার সহকর্মীরও অভিনন্দন জানাচ্ছেন। ছেলের ছবি প্রকাশ করে ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, ‘আমাদের আদরের সন্তানকে পৃথিবীতে আনতে পেরে আমরা ঠিক কতটা আনন্দিত তা শব্দে বোঝানো কঠিন। হৃদয়ে ভরে উঠেছে।’

    ইলিয়ানার সন্তানের বাবা কে সেই নিয়ে অজস্র প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। পরে প্রেমিকের সঙ্গে একটি আবছা ছবিও পোস্ট করেন তিনি। তার পর জুলাই মাসের মাঝামাঝি ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকের সঙ্গে তিনটি ছবির কোলাজ পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন— ‘ডেট নাইট’। 

    প্রসঙ্গত, ইলিয়ানা ডি ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘দ্য বিগ বুল’ সিনেমায়। এ ছাড়া সম্প্রতি তাকে গায়ক বাদশার ‘সাব গাজাব’ শিরোনামের একটি গানে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’ ও ‘লাভারস’ নামের দুটি সিনেমা।

    বিনোদন ডেস্ক

  • ছেলে রাজ্যকে নিয়ে আবেগঘন পোস্ট রাজের 

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির থেকে আলাদা থাকছেন অভিনেতা শরিফুল রাজ। এ কারণে সন্তান রাজ্যকে কাছে পাচ্ছেন না তিনি। তবে এই দূরত্ব ছেলের থেকে মানসিকভাবে পৃথক করতে পারেনি তাকে। এমনটি বোঝা গেল সামাজিকমাধ্যমে রাজের দেওয়া একটি পোস্টে।

    মঙ্গলবার মধ্যরাতে নিজের ফেসবুকে রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেছেন রাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছা করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে। আম্বা কে একশ কোটি চুমু দিও।’

    কয়েক দিন ধরে রাজ্যের শরীরটা ভালো যাচ্ছে না। তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটির কাজটা পরীকেই করতে হচ্ছে। রাজকে দেখা যায়নি অসুস্থ সন্তানের পাশে। এতে নেটিজেনদের তোপের মুখেও পড়েছিলেন তিনি। তার বাবার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলের নেটিজেনরা। তার একদিন পরই মাঝরাতে এ নায়ক জানালেন সন্তানকে মিস করছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমনি

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির নামের সঙ্গে বিতর্ক জড়িয়ে থাকলেও মা পরীমণির তুলনা নেই। সারাক্ষণ চোখে চোখে রাখেন সন্তানকে। রাজ্য অসুস্থ। সামাজিকমাধ্যমে পরীমনি নিজেই জানিয়েছেন এ খবর।

    সন্তানের অসুস্থতায় এক মুহূর্ত দেরি করেননি পরীমনি। ছুটে গেছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সে খবর জানিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, রাজ্য অসুস্থ।

    এদিকে খবরটি শুনে মন্তব্যের ঘরে অনুরাগী ও সহকর্মীদের অনেকেই অসুস্থ রাজ্যের সুস্থতা কামনা করেছেন। তবে সেসবের কোনো উত্তর দেননি অভিনেত্রী। সেইসঙ্গে রাজ্যের অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

    ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য।

    বিনোদন ডেস্ক

  • ছেলে পটাতে নতুন কৌশল রাখির

    বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কাজের থেকে প্রায় সময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি। এ ছাড়া কখনো কখনো বিতর্কিত মন্তব্য করেও জায়গা করে নেন শিরোনামে।

    এবার এ অভিনেত্রী অদ্ভুত কাণ্ড করলেন। হাতে পারফিউমের বোতল নিয়ে রাস্তায় ছোটাছুটি করতে দেখা গেল তাকে। চোখের সামনে যাকে পাচ্ছেন তার শরীরেই স্প্রে করছেন পারফিউম।

    এ অভিনেত্রীর মতে, ছেলে পটানোর জন্য নাকি এটাই নতুন কৌশল। তা হলে কি নতুন করে প্রেমে পড়তে চাচ্ছেন তিনি? নতুন কারও সঙ্গে জীবন গড়ার সিদ্ধান্ত নিচ্ছেন— এ প্রশ্নই এখন নেটিজেনদের মনে।

    সংবাদ প্রতিদিনের খবর, প্রেমিক আদিলের সঙ্গে বলি অভিনেত্রীর সম্পর্ক এখন ভালো না। রাখির করা নিগ্রহের মামলায় কারাগারে রয়েছেন আদিল। এই ফাঁকে নতুন প্রেমিক খুঁজছেন বলি তারকা। এ কারণেই মুম্বাইয়ের রাস্তায় হাতে পারফিউমের বোতল নিয়ে দৌড়াচ্ছেন তিনি। আর এই পারফিউমেই ছেলে পটবে বলে দাবি তার।

    গত বছরই আদিলের সঙ্গে বিয়ে হয় রাখির। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই শুরু হয় নানা অশান্তি। রাখি দাবি করেন, প্রেমিক আদিলের জন্য ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন তিনি। কিন্তু স্বামী আদিল স্বীকৃতি দিচ্ছে না তাকে। এর কিছু দিন পরই আদিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ছেলেকে যে পরামর্শ দিলেন শাহরুখ

    বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আব্রামের ১০ বছর পূর্ণ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিং খানের মতো আব্রামও বেশ জনপ্রিয়। 

    শাহরুখ  খান ও তার স্ত্রী গৌরী বড় দুই সন্তানের চেয়ে ছোট ছেলেকেই বেশি আদর করেন।

    ছেলের জন্মদিনে এক সাক্ষাৎকারে কিং খান বলেন, আমি খুব খুশি যে আব্রামকে পেয়েছি। কিন্তু সত্যি বলি, আমি চাই ও একদম অন্যভাবে বড় হয়ে উঠুক। ও খুব মিষ্টি। তারপরও ওর নানি বলেছে, সে নাকি ভুলভাল কিছু করেছে, আমি ওকে কীভাবে বোঝালাম জানেন?

    বলিউড সুপারস্টার বলেন, আব্রাম আমাকে একদিন জিজ্ঞেস করল, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি! আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, বললাম, ঠিক আছে। তখন সে বলল, মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করতে পারি না। তখন আমার মনে হয়েছে ও মেয়েদের সঙ্গে খারাপ কিছু করেছে। তখন আমি ওকে বলি একটু,আধটু করতেই পারো,তবে সিরিয়াস কিছু করা যাবে না। 

    বিনোদন ডেস্ক

  • বাবার কফিনে শেষ শ্রদ্ধা জানিয়ে যা বললেন ফারুকের ছেলে

    আমার বাবা চলে গেলেন। আপনারা আমার বাবা প্রতি কোনো দাবি রাখবেন না। তার জন্য দোয়া রাখবেন। এমন অনুরোধই জানালেন ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান শরৎ।

    মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ফারুকের মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে আনা হয়। সেখানেই মিয়া ভাই খ্যাত এই নায়ককে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সেখানে বাবার শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে এসব কথা বলেন শরৎ।

    সবার উদ্দেশে শরৎ বলেন, ‘সারাজীবন বাবা মানুষের ভালোবাসা পেয়েছেন। মৃত্যুর পর আপনারা সেই ভালোবাসা দিয়ে যাবেন। তার আত্মার জন্য দোয়া রাখবেন।’

    সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই বিদায় অনুষ্ঠানে প্রথমেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ ও স্পিকারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফারুককে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই আনুষ্ঠানিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    বিদায় অনুষ্ঠানে শহীদ মিনার প্রাঙ্গণে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, নিপুন, জায়েদ খান সহ বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকাই সিনেমার নবীন প্রবীন বহু পরিচিত মুখ।

    সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তিনি জিবিএস নামে বিরল নিউরোলোজিক্যাল রোগে ভুগছিলেন। টানা দেড় বছর চিকিৎসা শেষে অবশেষে মারা গেলেন অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • বলেছি ঈদ সালামি পেতে হলে সালাম করতে হবে: বুবলী

    এবার ঈদে দুটি ছবি মুক্তি পাচ্ছে বুবলীর। ছবি দুটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ঈদের পরদিন থেকেও প্রচারে মাঠে থাকবেন তিনি। সিনেমার পাশাপাশি সন্তান শেহজাদ খান বীরকে নিয়েও ঈদ আনন্দের কমতি থাকবে না ঢালিউডের এই নায়িকার।

    rnrn

    শনিবার সন্তানকে নিয়ে ঈদ উদ্‌যাপন করছেন বুবলী। এরই মধ্যে ঝুড়ি ভরে উঠেছে বীরের জন্য মা–বাবা, দাদাবাড়ি, নানাবাড়ি থেকে পাঠানো নানা রঙের ঈদ উপহারে।

    rnrn

    বাবা শাকিব খান দিয়েছেন হালকা আকাশি রঙের পাঞ্জাবির সঙ্গে নেভি ব্লু কোটি আর মা বুবলী কিনেছেন জলপাই রঙের পাঞ্জাবি, সঙ্গে অফ হোয়াইট কোটি।

    rnrn

    বুবলী জানান, সবার কাছ থেকে প্রচুর ঈদ উপহার পেয়েছে বীর। ঈদের দিন কোনটা রেখে কোনটা পরবে, সেটাই এখন ভাবার বিষয়। বুবলী বলেন, ‘আমি চাই, সন্তান হিসেবে ঈদের দিন সকালে প্রথমে বাবার দেওয়া উপহারই পরবে বীর। তবে সারা দিনের মধ্যে কয়েকবার পোশাক পরিবর্তন করে অন্যদের উপহারগুলো পরানোর চেষ্টা করব।’

    rnrn

    ঈদের দিন কী করবেন, কথায় কথায় সেটিও জানান বুবলী। বলেন, সকালে ঘুম থেকে উঠে নিজের হাতেই বীরকে ঈদের পোশাকে সাজাবেন। তিনি বলেন, ‘এখন তো ওর বয়স তিন পার হচ্ছে। কিছুটা বুঝতে শিখেছে। পোশাক–পরিচ্ছদের সময় অনেকগুলো পোশাক সামনে রাখলে ওর মতো করে ও হাত দিয়ে দেখিয়ে দেয় কোনটা পরবে।

    rnrn

    আবার অনেক সময় দেখি, আমি ওর চুল গুছিয়ে দিলাম, দেখা গেল হাত দিয়ে চুল এলোমেলো করে নিজের মতো করে আবার চুল সাজিয়ে নিচ্ছে। এই দৃশ্য দেখতে খুব মজা লাগে। হা হা হা..।’

    rnrn

    ঈদের দিন বীরের জন্য নিজ হাতে খাবার রান্না করবেন বুবলী, ‘এখন তো ও ছোট, তাই হালকা খাবারই রান্না করব। আলাদা করে দুধসেমাই, সাদা পোলাও আর বয়েল করা চিকেন রান্না করব।’

    rnrn

    হাসত হাসতে বুবলী আরও বলেন, ‘এখন যা বয়স, তাতে আমাদের কথাবার্তা কিছুটা বুঝতে পারে। গত পরশু ওকে বলেছি, ঈদের দিন সালামি পেতে হলে সালাম করতে হবে। তা না হলে তোমাকে কেউ সালামি দেবে না। কীভাবে সালাম করতে হয়, তা শেখানো হচ্ছে তাকে। শেখানোর পর কী মিষ্টি করে যে সালাম করছে, দেখতে খুব মজা লাগছে।’

    rnrn

    rnসন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কি? জানতে চাইলে বুবলী বলেন, ‘ঈদের দিন পরিবারের সঙ্গেই সময় কাটানোর ইচ্ছা। তবে বীর তার বাবা, দাদা, দাদিদের সঙ্গে দেখা করবে, সময় কাটাবে। সবার কাছ থেকে দোয়া চাইবে।’

    rnrn

    ঈদের দিন বুবলী অভিনীত দুটি সিনেমা প্রেক্ষাগৃহে উঠবে। ওই দিন বাসায় থেকেই সিনেমার খবরাখবর রাখবেন এই অভিনেত্রী। পরের দিন থেকে ঢাকার মধ্যে হলে হলে দর্শকের সঙ্গে ছবি দুটি উপভোগ করার ইচ্ছা তাঁর।

    rnrn

    বীরকে নিয়ে সিনেমা হলে যাবেন কি না, এ ব্যাপারে বুবলী বলেন, ‘সত্য কথা কি, বীরের বাবাও চান না, ও এখনই সিনেমা হলে যাক। কারণ, হলে তো অনেক ভিড় হয়। ছোট মানুষ, ভিড়ের মধ্যে এই গরমে অসুস্থ হয়ে যেতে পারে। তবে ও যখন পুরোপুরি বুঝতে শিখবে, তখন আমাদের সঙ্গে সিনেমা হলে যেতে চাইলে মানা করব না।’

    বিনোদন ডেস্ক

  • ছেলের কী নাম রাখবেন মাহি? 

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি পুত্রসন্তানের মা হয়েছেন। গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন এই  অভিনেত্রী।

    rnrn

    নবজাতকের জন্মে অনেক আনন্দিত এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামী ও নবজাতকের ছবি আলাদা আলাদা পোস্ট করে জানিয়েছেন সেসব উচ্ছ্বাসের কথা। তবে এটি অনেকটা স্বপ্নের মতোই মনে হচ্ছে তার কাছে। 

    rnrn

    তবে সন্তান নিয়ে এর আগে নায়িকা বলেছিলেন, আমার যদি মেয়ে হয় তা হলে নাম রাখব ফারিশতা। আর ছেলে হলে এখনো নাম ঠিক করিনি। কারণ আমি জানি আমার মেয়েই হবে। ইনশাআল্লাহ!

    rnrn

    কিন্তু মাহির সেই আশা পূরণ হলো না। মেয়ে না হয়ে ছেলেরই জন্ম দিয়েছেন তিনি। তবে এরই মধ্যে সন্তানের ডাকনামও ঠিক করে ফেলেছেন তারা।

    rnrn

    মাহির স্বামী রাকিব সরকার বলেন, আমাদের 'ফারিশতা' নামের একটা রেস্তোরাঁ আছে। ওই নাম থেকে 'ত' বাদ দিয়েছি। আপাতত ছেলের ডাকনাম রেখেছি ফারিশ। পরে বাসার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ভালো নাম রাখা হবে।’

    বিনোদন ডেস্ক