Tag: চলচ্চিত্র

  • পপি ম্যাডাম কি বলেছেন আমি তার হাজবেন্ড?

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি। তিন বছরের বেশি সময় ধরে কোনো কাজের খবরে নেই, তাকে দেখা যায় না চলচ্চিত্র অঙ্গনের কোনো আড্ডায়ও। এর মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর আবার উধাও। এর কয়েক দিন পরই তিনি নিজের বিয়েসংক্রান্ত খবরের শিরোনাম হন। 

    এমনও শোনা গেছে, সন্তানের মা হয়েছেন পপি। তবে স্বামী কে, কবে সন্তান হলো, তারা কোথায় থাকেন, তা কেউ বলতে পারেননি। কয়েক মাস বিরতির পর আবারো খবরের শিরোনাম হলেন। এবার বলা হচ্ছে- পপির স্বামী আদনান কামাল জাহাজ ব্যবসার সঙ্গে জড়িত। তার সন্তানের নাম আয়াত।

    মঙ্গলবার এক খবরে জানা গেল, আদনান কামাল নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন চিত্রনায়িকা পপি। এ সংসারে আয়াত নামে তার দুই বছর বয়সি সন্তানও রয়েছে। এ নিয়ে পপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

    পপির বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর জাহাজ ব্যবসায়ী আদনান কামাল বলেন, গতকাল সারা দিন আমার কাছে কয়েক হাজার ফোন এসেছে। আমি বিরক্ত। আমাকে এমনভাবে প্রশ্ন করছে, যেন আমি রিমান্ডে আছি। অনেকে এমনও লিখেছেন- আমার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে; কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। আমাকে এসব করে রীতিমতো ভাইরাল করে দিয়েছে। আমার ওয়াইফও বিষয়টি বেশ উপভোগ করছে।

    কথায় কথায় আদনান কামাল বলেন, আমি পুরান ঢাকার ছেলে। মানুষের ইজ্জত–সম্মান অনেক বড় জিনিস। কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। যে সাংবাদিক লিখেছেন, তাকে আমি বকা দেব না। তার মা-বাবা কষ্ট করে পড়াশোনা করিয়ে সাংবাদিক বানিয়েছেন। সম্মানজনক একটা পেশায় কাজ করছেন তিনি; কিন্তু তিনি তো এভাবে না বুঝে লিখতে পারেন না। নিশ্চিত না হয়ে কারও ছবি এভাবে দেওয়া উচিত নয়। পুরো ব্যাপারে আমি খুব সারপ্রাইজড। 

    তবে এ রকম নিউজ নিয়ে পড়ে থাকলে তো আর আমার চলবে না। আমি সবাইকে অনুরোধ করব, জেনে লিখুন। না জেনেও যদি লিখতে চান, তা–ও লিখুন; কিন্তু খারাপ লাগছে এটা দেখে, আপনারা আমার তিন সন্তানকে নিয়ে লেখালেখি করছেন, এটা খুবই কষ্টদায়ক।

    কিন্তু আপনার সঙ্গে চিত্রনায়িকা পপিকে জড়িয়ে কেন কথা হচ্ছে? এ প্রশ্নের জবাবে কামাল বলেন, পপি ম্যাডাম আমাদের পারিবারিক বন্ধু। আমার ওয়াইফের বড় বোনের ফ্রেন্ড। ২০১৮ সালে আমার ছোটবোনের বিয়েতেও এসেছিলেন। গায়েহলুদের অনুষ্ঠানেও এসেছিলেন। আমাদের শো করেছেন। 

    তিনি বলেন, শাহরুখ খানও বিয়েতে নাচতে যান, তাই বলে কি শাহরুখ খানের লগে ওই মেয়ের বিয়ে হয়ে যায়? আমরা ঢাকাইয়া মানুষ। খাওন-দাওনের মানুষ। কেউ আসলে খাওন-দাওন না করে ছাড়ি না। এখন যদি আমাদের ফ্যামিলি ফ্রেন্ডশিপ নিয়ে কিছু বলে, তাহলে কী বলব! 

    ওই ব্যবসায়ী বলেন- জানেন, আমার ওয়াইফকেও জিজ্ঞেস করেছি, পপির সঙ্গে তাদের পরিচয় কবে থেকে। সে জানিয়েছে, ২০০৪ থেকে তাদের পরিচয়। বাসায় যাওয়া-আসা। তখন তো আমার বিয়েও হয়নি। আমার বিয়ে হয়েছে ২০১১ সালে।

    কথার একপর্যায়ে আদনান কামাল বলেন, পপি ম্যাডাম কি কোথাও বলেছেন আমি তার হাজবেন্ড?

    এরপর আদনান কামালের কাছে প্রশ্ন ছিল তাহলে আপনার সঙ্গে বিয়ের কথা উঠল কেন? এর উত্তরে বলেন, আমার জীবনে এ ধরনের কথা কখনই ওঠেনি। পারিবারিক বন্ধুত্বের কারণে পপি ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি আত্মীয়স্বজন, বন্ধুর মতো। তিনি আমাদের বাড়িতে আসছেন, আমরা তার বাড়িতে গেছি; কিন্তু এটাকে এভাবে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না।

    আপনাদের সংসারে আয়াত নামের একটি সন্তান রয়েছে বলেও খবর এসেছে? ‘না, না, এটা মিথ্যা কথা। আমার তিন সন্তান। বড় মেয়ে আদিবা, ছোট মেয়ে আজরীন ও ছেলে আলভী। আমার মনে হয়, সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এ কাজ প্রতিপক্ষ ব্যবসায়ীরা করেছেন। আমার তিন-চারজনকে সন্দেহ হয়েছে। তাদের ব্যাপারে নিশ্চিত হয়ে তারপর নামটা বলতে চাই।
     

    বিনোদন ডেস্ক

  • ফেরদৌস-পূর্ণিমার ওপর ক্ষুব্ধ জায়েদ খান

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্ক্রিপ্টের বাইরে শিল্পী সমিতির প্রচার চালানোর অভিযোগ তুলেছেন চিত্রনায়ক জায়েদ খান। এ বিষয়ে ফেরদৌস ও পূর্ণিমার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 

    জায়েদ বলেন, অনুষ্ঠানে স্ক্রিপ্টের বাইরে শিল্পী সমিতির প্রচার চালিয়েছেন এই দুই তারকা। 

    এ বিষয়ে তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। ওরা এই আয়োজন শিল্পী সমিতিকে ক্রেডিট দিতে চেয়েছে। যেটা মিথ্যাচার! এটা মোটেও শিল্পী সমিতির পরিবেশনা ছিল না। আমি খোঁজ নিয়েছি বিটিভি থেকে দেওয়া স্ক্রিপ্টে কোথাও শিল্পী সমিতির পরিবেশনা লেখা ছিল না। ফেরদৌস এখানে শিল্পী সমিতির পরিবেশনা কথাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাগিয়েছেন। নিপুণ ও ইলিয়াস কাঞ্চনের প্রচার চালিয়েছেন। ফেরদৌস ও পূর্ণিমার এই কাণ্ডে ক্ষোভ প্রকাশ করছি।

    রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করেছেন জায়েদ খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এদিন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

    মূলত এই ঘটনার সূত্রপাত দীঘি, সাইমন, সোহানা সাবা ও গাজী আব্দুন নূরের একটি পরিবেশনাকে কেন্দ্র করে। মঞ্চে এই তারকারা পারফর্ম শুরু করার আগে পূর্ণিমা বলেন, এবার মঞ্চে আসছে তারকারা, শিল্পী সমিতির পরিবেশনায়…। পূর্ণিমার কথা কেড়ে নিয়ে তখন ফেরদৌস বলেন, ও বুঝতে পেরেছি রিয়াজ ও নিপুণ।

    ফেরদৌসকে থামিয়ে আবারো পূর্ণিমা বলেন, শিল্পী সমিতির পরিবেশনায়…। এবার ফেরদৌস বলেন, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা আপা… এবার শিল্পী সমিতির পরিবেশনায়…।

    তখন ফেরদৌস কথা বলতে গেলে পূর্ণিমা বলেন, এখানে যেটা লেখা আছে সেটা বলতে দাও প্লিজ। এরপর পূর্ণিমা বলেন, শিল্পী সমিতির পরিবেশনায় মঞ্চে আসছেন সবার প্রিয় দীঘি, সাইমন, সোহানা সাবা ও গাজী আব্দুন নূর- দেখবো একটি দারুণ পারফরম্যান্স।

    ফেরদৌস-পূর্ণিমার এমন কাণ্ডই পছন্দ হয়নি জায়েদ খানের। 

     

    বিনোদন ডেস্ক

  • ডিপজলের প্যানেলে ‘নির্বাচন’ করা নিয়ে যা বললেন জায়েদ খান

    ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, আপাতত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে তিনি ভাবছেন না। হাতে অনেক কাজ আছে, সেগুলো নিয়েই ভাবছেন তিনি।  

    rnrn

    সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জায়েদ খান।  

    rnrn

    শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন কি? জবাবে জায়েদ খান বলেন, আমি তো নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছি না। কত কিছুই তো হলো। এসব নোংরামিতে আমার যাওয়ার আর ইচ্ছা নেই।

    rnrn

    ডিপজলের প্যানেল থেকে অফার করলে নির্বাচনে অংশ নেবেন কিনা?  জায়েদ খান বলেন, আগে জাতীয় নির্বাচন, তার পর শিল্পী সমিতির নির্বাচন।

    rnrn

    তিনি আরও বলেন, শিল্পী সমিতিতে থাকাবস্থায় কোনো কাজ করতে পারিনি। হাতে অনেক কাজ জমে গেছে। সেগুলো একে একে শেষ করব।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সেরা অভিনেতা চঞ্চল, অভিনেত্রী জয়া-শিমু

    ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ ঘোষণা করেছে সরকার। এবার ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সুচিন্দ্য চৌধুরী (চঞ্চল চৌধুরী) শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু।

    rnrn

    মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন। এসব ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেওয়া হচ্ছে।

    rnrn

    আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা।

    rnrn

    সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন যথাক্রমে- নাসির উদ্দিন খান ও আফসানা মিমি।

    rnrn

    যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ আব্দুর কাইউম প্রযোজিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’।

    rnrn

    ‘শিমু’ চলচ্চিত্রের জন্য এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন।

    rnrn

    খল চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শুভাশিষ ভৌমিক।

    rnrn

    কৌতুক চরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন দিপু ইমাম।

    rnrn

    এদিকে সেরা গায়ক যৌথভাবে নির্বাচিত হয়েছেন- বাপ্পা মজুমদার ও চন্দন সিনহা।

    rnrn

    শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন- আতিয়া আক্তার আনিসা।

    rnrn

    শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম ও সুরকার শওকত আলী ইমন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • আমার ছবি কেন, নিউজ চ্যানেলের বিরুদ্ধে মামলা করব: জেবা

    কয়েকটি সংবাদমাধ্যমের অনলাইন সংস্কণের প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে অভিনেত্রী জেবা জান্নাত নিজের ফেসবুকে লিখেছেন- এ সবই ভুয়া খবর। আমি জানি না, কেন তারা আমার ছবি ব্যবহার করছে।

    জেবা জান্নাত লিখেছেন- আমি তো জেবা চৌধুরী না। এসব নিউজ চ্যানেলের বিরুদ্ধে মামলা করব। এটা তো অপরাধ। আমার ছবি কেন ব্যবহার করবে তারা।

    প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচয়দানকারী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডের রায় হয়েছে। তবে এ সংবাদে কয়েকটি গণমাধ্যমে তার পরিবর্তে ছবি ছাপা হয়েছে অভিনেত্রী জেবা জান্নাতের।

    বুধবার দুপুরে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম রায় ঘোষণার পর ওই সংবাদ প্রকাশ করা হয়। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানান জেবা জান্নাত।

    ছোটপর্দার অভিনয়শিল্পী জেবা জান্নাত আলোচনায় আসেন গত জুনে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা পাওয়ার পর। অসহযোগিতা ও অসদাচরণের কারণে জেবাকে কোনো ধরনের অভিনয়ের জন্য নেওয়া হবে না বলে তখন জানায় সংগঠনটি।

    এরপরই মুখে খোলেন জেবা। তিনি বলেন, বুঝতে পারছি না আমি কেন নিষিদ্ধ হলাম। বছরখানেক আগে পরিচালক সাজ্জাদ হোসেন দোদুলের কয়েকটা কাজ করেছি। এরপরই ওনার ওয়াইফ লাজুক ভাবির একটা সিরিয়ালে কাজের কথা বলেন, তো আমি কাজটা করতে রাজি হই।

    জেবা বলেন, আমার শুধু একটা দৃশ্য বাকি ছিল শেষের দিকে। কিন্তু তারা ট্রান্সপোর্ট না পাঠানোয় আমি যেতে পারিনি। এতে তারা আমাকে থ্রেট দেন। আমি পরে ওনাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দেই।

    অভিনেত্রী বলেন, ওই ঘটনার পরে লাজুক ভাবির হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলেন, আমি যদি ওনার সঙ্গে ফ্রেন্ডশিপ করি বা প্রেম করি তাহলে সব কিছু ঠিক করে দেবেন। লাজুক ভাবির হাজবেন্ড যে বাজে অফার দিয়েছিলেন তা আমি অ্যাকসেপ্ট করিনি। এরপর থেকেই আমার পেছনে লেগেছেন তারা।

    জেবার এ অভিযোগ অস্বীকার করেন দোদুল। তিনি বলেন, তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে নিয়ে মিথ্যা নাটক সে সাজাচ্ছে। মিথ্যা ঘটনা সে তৈরি করছে। জেবা হয়তো ভাইরাল হতে চাচ্ছে। কিংবা তার নিষেধাজ্ঞার গুরুত্ব কমাতে এ ধরনের কাজ সে করছে।

    জয়নাল হাজারির ফেসবুক টকশোতে প্রথমবার হাজির হয়েছিলেন জেবা জান্নাত। এরপর পরিচিতি পান টিকটকে। পরে টেলিভিশন নাটকে কাজ করা শুরু করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • নির্মাতা থেকে অভিনেতা ফারুকী

    নতুন পরিচয়ে হাজির হচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি অভিনয় করছেন তারই পরিচালিত সিনেমায়। আরেকটি আনন্দের খবর হচ্ছে- তার ‘অটোবায়োগ্রাফি’ বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী অক্টোবরে এই উৎসবেই হবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। 

    এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘কিম জিসুক’ নামে এই প্রতিযোগিতা বিভাগে ‘অটোবায়োগ্রাফি’ এ বছর এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। 

    যার মধ্যে আছেন ফিলিপিনো মাস্টার ফিল্মমেকার ব্রিলান্টে মেন্ডোজা, শ্রীলংকার পাওয়ার হাউস প্রসন্ন ভিটানেজ, ইন্দোনেশিয়ার ইয়োসেপ অ্যাঙ্গি নোয়েনসহ অনেকে।

    চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’-প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম নির্মাণ করছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নির্মাণ করছেন দুটি সিনেমা। 

    কিছুদিন আগেই ঘোষণা দেওয়া হয় ফারুকীর প্রথম সিনেমা ‘মনোগামী’র। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’ ফারুকী পরিচালিত আরেকটি সিনেমা।

    ওয়ার্ল্ড প্রিমিয়ার ও উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মিডিয়াস্টারের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন জারায়েফ আয়াত হোসেন, চরকির সিইও রেদওয়ান রনি, পরিচালক ফারুকী ও অভিনেত্রী তিশাকে।

    বিনোদন ডেস্ক

  • আবারও জায়েদ খানকে আক্রমণ নিপুণের

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা নিয়ে জায়েদ খান ও নিপুণের দ্বন্দ্বের সূত্রপাত। এটি এফডিসির গণ্ডি ছাড়িয়ে আদালত পর্যন্ত গড়ায়। আদালতের মাধ্যমে নিপুণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। যেটি এখনো মেনে নেননি জায়েদ।

    rnrn

    এক বছরের বেশি সময় পার হলেও এখনো একে অপরকে খোঁচা দেন জায়েদ নিপুণ। সম্প্রতি টেলিভিশন চ্যানেলে ঈদ আড্ডায় অংশ নিয়েছিলেন নিপুণ। সেখানে নায়ক জায়েদ খানকে নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।

    rnrn

    নিপুণ বলেন, জায়েদ খান একজন অসৎ লোক। তার অনেক প্রুফ আছে। তার সময়ে শিল্পী সমিতি গভীর রাত পর্যন্ত খোলা থাকত। এখন কিন্তু শিল্পী সমিতি সারাদিন বন্ধ থাকে। আগে রাত ২টা-৩টা পর্যন্ত খোলা থাকত। আমি তেমন একটা শিল্পী সমিতিতে যাই না।  

    rnrn

    তিনি আরও বলেন, এখন আমি শিল্পী সমিতিতে যাই না কেন? এর কারণ হচ্ছে— ওইটা (শিল্পী সমিতি) বিক্রি করে আমার উপার্জন করার কিছু নেই। আমার উপার্জন করার অনেক জায়গা আছে। শিল্পী সমিতি থেকে আমার নেওয়ার কিছু নেই। আমি প্রতিষ্ঠিত। আমার ব্যবসা আছে দেশে ও বিদেশে। এগুলোতেই অনেক ব্যস্ত থাকি।  

    rnrn

     

    বিনোদন ডেস্ক

  • ফারুকীর পোস্ট ভাইরাল: সাফা কবিরকে বিদেশে পাঠাইয়া দিতে মন চায় আমাদের!

    দেশের রাজনীতিক পরিস্থিতি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দেন।

    rnrn

    এ পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি লিখেছেন— আমরা মোটামুটি উত্তপ্ত তাওয়ার ওপর বসে আছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের সব কমিটিই নির্মূল কমিটি। 

    rnrn

    পাঠকদের জন্য ফারুকীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

    rnrn

    আমরা মোটামুটি উত্তপ্ত তাওয়ার ওপর বসে আছি। অনেকেই যেতে-আসতে তাওয়ার নিচের আগুনে তুষ ছুড়ে দিচ্ছে, কেউবা দিচ্ছে ঘি। সামনের ডিসেম্বর আসতে আসতে এই তাওয়ার অবস্থা কী হয়— এই নিয়া বড় আতংকে আছি। আমি নিশ্চিত বাংলাদেশের বেশিরভাগ মানুষই এ রকম একটা উৎকণ্ঠার মধ্যে আছেন। এই উৎকণ্ঠা একমাত্র দূর করতে পারত আমাদের দূরদর্শিতা, আমাদের দিলের রহম, আর সহাবস্থানে ইচ্ছুক মন।

    rnrn

    আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের সব কমিটিই নির্মূল কমিটি। আমাদের সব আদর্শই অপর আদর্শকে বিনাশ করার মধ্যেই নিজের গৌরব খুঁজে পায়!

    rnrn

    এখানে যে দল ক্ষমতায় থাকে তারা ক্ষমতার বাইরের দলকে নিশ্চিহ্ন করতে চায়! এবং এটা পালাক্রমে চলতেই থাকে। এই নিশ্চিহ্ন করার বাসনা ব্যক্তিজীবনেরও এত গভীরে চলে যায় যে, শাহরিয়ার কবিরকে না চেনার অপরাধে সাফা কবিরকে দেশের বাইরে পাঠাইয়া দিতে মন চায় আমাদের। যেন কিম জং উনকে না চেনার অপরাধে বসা এক কোর্ট মার্শাল।

    rnrn

    আমাকেও এ রকম বহু মব ট্রায়ালে পাকিস্তানে পাঠাইয়া দেওয়া হইছে। কোনো কোনো ট্রায়ালে ভারতে পাঠাইয়া দেওয়া হইছে।

    rnrn

    ২০১৪ বা ২০১৫ সালের দিকে একটা লেখায় লিখছিলাম, এই দেশে আওয়ামী লীগ-বিএনপি একটা বাস্তবতা। আওয়ামী লীগের পক্ষে বিএনপি সমর্থক কোটি কোটি মানুষকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া সম্ভব না। বিএনপির পক্ষেও তা সম্ভব না। এমনকি জামায়াতে ইসলামী প্রায় ১০ বছর প্রবল চাপের মুখে থেকেও সেদিন সমাবেশে দেখিয়েছে, আপনি চাইলেই কোনো একটা আদর্শে বিশ্বাসী মানুষদের মুছে দিতে পারেন না। বরং এই চেষ্টায় আখেরে যেটা হয় সেটি হলো— আমাদের কালেকটিভ শক্তির ক্ষয়! জাতির প্রাণশক্তি ক্ষয় হয়।

    rnrn

    আমরা তো অনেক কিছুই ছেড়ে আসছি। উন্মুক্ত স্থানে টয়লেট করা বাদ দিছি। অ্যানালগ ফোনের জায়গায় মোবাইল টেপা শিখছি। এক সাথে থাকাটা কেনো শিখতে পারব না? কেন এটা বুঝতে চাইব না সবাই আমার মতো একই দল করবে না, একই স্রষ্টায় বিশ্বাসী হবে না, সবাই একই রকম খাবার খাবে না, একইভাবে ভালোবাসবে না? কেন এটা বুঝতে চাইব না, যার যার স্টেক ।

    বিনোদন ডেস্ক

  • নিজেকে নিয়ে ভালো থাকা উচিত: রাজ

    কিছুদিন হলো নানা রটনায় হাঁপিয়ে ওঠেছেন চিত্রনায়ক শরীফুল রাজ। এসবের জবাবও কম দেননি এই কয়েক দিনে। অবশেষে স্পষ্ট করে জানালেন, নিজেকে নিয়ে ভালো থাকা উচিত। সংসার নিয়ে ভাবছেন না।

    বাচ্চার দিকে তাকিয়ে সংসারে ফিরবেন কিনা- এমন প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘কোনো চান্স নেই। প্রথম ঢাকায় এসে যেমন আমার মনে হয়েছিল, তেমনই মনে হচ্ছে নিজেকে।’ নতুন করে নিজের মতো জীবন শুরুর জন্য পরীমনির সহযোগিতাও চেয়েছেন রাজ।

    পরীর উদ্দেশে রাজ বলেন, ‘যাই হোক না কেন, আমি তোমাকে ভালোবাসি। ভালো থেকো, হাসিখুশি থেকো, বাচ্চাকে দেখে রেখো।’

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। ভালোবেসে বিয়ে করলেও বছর না ঘুরতেই সম্পর্কে আসে তিক্ততা। বর্তমানে দুজন আলাদা থাকছেন। 

    রোববার (৪ জুন) একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে দাম্পত্য জীবন ও বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেন শরীফুল রাজ। সংসার নিয়ে ভাবছেন না, বরং নিজেকে নিয়ে ভালো থাকা উচিত বলে মনে করেন তিনি।

    রাজ বলেন, আমি আসলে তার (পরীমনি) সঙ্গে থাকতে সক্ষম না। আমি বিয়ের পর নিজেকে বদলে ফেলেছি। মানুষ হিসেবে তার খেয়াল রাখার চেষ্টা করেছি। আমাদের সন্তান হওয়ার পর কিছু মানুষ আমার সংসারে যুক্ত হয়েছেন, তারা ভালো মানুষ নন। আমি কিন্তু ওর সব কথা শুনি, আমরা বিশ্বাস করি একে অপরকে খারাপ কাজের দিকে এগিয়ে দেব না। সেও আমার কাজ নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে সেই কথা আমি ২০ কোটি মানুষকে জানাতে চাই না।

    অফিসিয়ালি ডিভোর্সের দিকে এগোচ্ছেন কিনা- জানতে চাইলে অভিনেতা বলেন, ডিভোর্সের বিষয়টি চিন্তাভাবনার জন্য সময় লাগবে। পরীমনির মতো আমি হুট করে কিছু একটা লিখে ফেলি না। আমার নিজেকে ঠিক করা উচিত, কাজে ফেরা উচিত, আমার ভালো থাকা উচিত।

    বিনোদন ডেস্ক

  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ পাচ্ছেন যারা

    চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদান রাখায় ২০২১ সালের নির্বাচিত সিনেমা থেকে এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হচ্ছে।

    rnrn

    রোববার বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের এক প্রজ্ঞাপনে ২৭ শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রাপ্ত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে। 

    rnrn

    মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে- ২০২১ সালের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত অভিনয়শিল্পী ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন। এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হচ্ছে। 

    rnrn

    এবারের আসরে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘নোনাজলের কাব্য’। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)। শ্রেষ্ঠ অভিনেত্রীও নির্বাচিত করা হয়েছে যৌথভাবে। 

    rnrn

    তারা হলেন- আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)। এবারের আসরে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেত্রীসহ সাতটি পুরস্কার জিতে নিয়েছে ‘নোনাজলের কাব্য’ চলচ্চিত্রটি।

    rnrn

    এছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আকা রেজা গালিব (ধর), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র কাওসার চৌধুরী (বধ্যভ‚মিতে একদিন), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে শম্পা রেজা (পদ্মপুরাণ), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ সংগীত পরিচালক সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ গায়ক কেএম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ কাহিনিকার রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ), শ্রেষ্ঠ সম্পাদক সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক দলগত-সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শব্দগ্রাহক শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)। 

    rnrn

    শ্রেষ্ঠ মেক-আপম্যান দলগত- মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি) ও শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য এ বছর মুক্তিপ্রাপ্ত ২১টি পূর্ণদের্ঘ্য, ১৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৭টি প্রামাণ্য চলচ্চিত্রসহ মোট ৪৫টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্য থেকেই মন্ত্রণালয় কর্তৃক গঠিত ১৩ সদস্যের জুরি বোর্ড সেরাদের নির্বাচিত করে। 

    rnrn

    পুরস্কার হিসেবে নির্বাচিত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি একটি পদক, পদকের একটি রেপ্লিকা ও এককালীন নির্ধারিত পরিমাণ সম্মানী ও সম্মাননাপত্র প্রদান করা হবে। 

    rnrn

    এবার আজীবন সম্মাননাপ্রাপ্ত অভিনয়শিল্পী ৩ লাখ, শ্রেষ্ঠ পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র প্রযোজক, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ২ লাখ ও অন্যান্য ক্ষেত্রে বিজয়ীরা ১ লাখ টাকা করে অর্থ পুরস্কার পাবেন।

    বিনোদন ডেস্ক