ফেরদৌস-পূর্ণিমার ওপর ক্ষুব্ধ জায়েদ খান

Written by

in

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্ক্রিপ্টের বাইরে শিল্পী সমিতির প্রচার চালানোর অভিযোগ তুলেছেন চিত্রনায়ক জায়েদ খান। এ বিষয়ে ফেরদৌস ও পূর্ণিমার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। 

জায়েদ বলেন, অনুষ্ঠানে স্ক্রিপ্টের বাইরে শিল্পী সমিতির প্রচার চালিয়েছেন এই দুই তারকা। 

এ বিষয়ে তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। ওরা এই আয়োজন শিল্পী সমিতিকে ক্রেডিট দিতে চেয়েছে। যেটা মিথ্যাচার! এটা মোটেও শিল্পী সমিতির পরিবেশনা ছিল না। আমি খোঁজ নিয়েছি বিটিভি থেকে দেওয়া স্ক্রিপ্টে কোথাও শিল্পী সমিতির পরিবেশনা লেখা ছিল না। ফেরদৌস এখানে শিল্পী সমিতির পরিবেশনা কথাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাগিয়েছেন। নিপুণ ও ইলিয়াস কাঞ্চনের প্রচার চালিয়েছেন। ফেরদৌস ও পূর্ণিমার এই কাণ্ডে ক্ষোভ প্রকাশ করছি।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করেছেন জায়েদ খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এদিন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

মূলত এই ঘটনার সূত্রপাত দীঘি, সাইমন, সোহানা সাবা ও গাজী আব্দুন নূরের একটি পরিবেশনাকে কেন্দ্র করে। মঞ্চে এই তারকারা পারফর্ম শুরু করার আগে পূর্ণিমা বলেন, এবার মঞ্চে আসছে তারকারা, শিল্পী সমিতির পরিবেশনায়…। পূর্ণিমার কথা কেড়ে নিয়ে তখন ফেরদৌস বলেন, ও বুঝতে পেরেছি রিয়াজ ও নিপুণ।

ফেরদৌসকে থামিয়ে আবারো পূর্ণিমা বলেন, শিল্পী সমিতির পরিবেশনায়…। এবার ফেরদৌস বলেন, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা আপা… এবার শিল্পী সমিতির পরিবেশনায়…।

তখন ফেরদৌস কথা বলতে গেলে পূর্ণিমা বলেন, এখানে যেটা লেখা আছে সেটা বলতে দাও প্লিজ। এরপর পূর্ণিমা বলেন, শিল্পী সমিতির পরিবেশনায় মঞ্চে আসছেন সবার প্রিয় দীঘি, সাইমন, সোহানা সাবা ও গাজী আব্দুন নূর- দেখবো একটি দারুণ পারফরম্যান্স।

ফেরদৌস-পূর্ণিমার এমন কাণ্ডই পছন্দ হয়নি জায়েদ খানের। 

 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *