Tag: গান

  • দুবাই থেকে পাওয়া টাকা গরিবদের দেবেন হিরো আলম

    দেশে নির্বাচনের মাঠ গরম করে এবার বিদেশের গণ্ডিতে পা রাখছেন সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। 

    rnrn

    একটি জুয়েলারি দোকান উদ্বোধন করতে দুবাই গিয়েছেন হিরো আলম। দুবাই যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

    rnrn

    সেখানে তিনি বলেন, আমার খুবই একজন আপন, আমাকে খুব আদর করে ভালোবাসে-আরাভ ভাই। আপনারা সবাই জানেন আগামী ১৫ মার্চ আরাভ জুয়েলারির শুভ উদ্বোধন। আর এই উদ্বোধনে বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন জায়গা থেকে বড় বড় স্টারদের নিয়ে আরাভ ভাই এ জুয়েলারি শপ উদ্বোধন করছেন।

    rnrn

    হিরো আলম বলেন, দুবাইয়ে বেশ কয়েক দিন থাকব। প্রবাসী ভাইবোনদের সঙ্গে দেখা করব, আড্ডা দেব। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করব। সব ঠিক থাকলে আগামী ১৯ মার্চ দেশে ফিরর।

    rnrn

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে বহুবার গেছি কিন্তু দুবাইয়ে প্রথমবার যাচ্ছি। তাও একটি সোনার দোকানের উদ্বোধন করতে। আমার ইচ্ছে আছে, এখান থেকে যে টাকা পাব তার পুরোটাই গরিব-দুঃখীদের মাঝে বিলিয়ে দেব।

    rnrn

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে ১৫ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে একটি স্বর্ণের দোকান। আরাভ জুয়েলার্স নামের এই প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশের একসময়ের চলচ্চিত্র অভিনেতা আরাভ খান।

    rnrn

    এই অনুষ্ঠানে ক্রিকেটার সাকিব আল হাসানসহ বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এই জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে তারা ভিডিওবার্তায় জানিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • যারা এই টাইপের স্ক্রিপ্টে মিউজিক ভিডিও করবেন তাদের শ্রোতা-দর্শকরা প্রত্যাখান করবেন

    রক ও পপ ঘরানার গানের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। বয়সকে পাত্তা না দিয়ে এখনো গান করছেন জনপ্রিয়তার সঙ্গে। পাশাপাশি মিউজিক ভিডিও এবং সিনেমা নির্মাণও করছেন। নতুন গান, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

    rnrn

    * আপনার গাওয়া একটি কাওয়ালি গান প্রকাশ হয়েছে সম্প্রতি। সেটি থেকে কেমন সাড়া পাচ্ছেন?

    rnrn

    ** বেশ ভালোই সাড়া পাচ্ছি। আমি সাধারণত যে রকম গান করি, তার বাইরে এসে ভিন্ন ধাঁচের এ গানটি করতে পেরে বেশ ভালোই লেগেছে। ‘ছোট্ট একটা ভালোবাসা’ শিরোনামের এ গান নিয়ে যখন আলোচনা করছিলাম, তখনই আমার কাছে খুব ভালো লেগে যায়। তারপর গানটি তৈরি করে প্রকাশ করলাম। এখন দেখছি দর্শক শ্রোতা গানটি ভালোভাবেই গ্রহণ করেছেন। এমন গান আগামীতেও করতে পারি, যদি প্রস্তাব আসে।

    rnrn

    * এখন তো সিঙ্গেল গান প্রকাশ করতে হয়। অ্যালবাম আকারে একাধিক গান একসঙ্গে শ্রোতারা পাচ্ছেন না…

    rnrn

    ** এটি নিয়ে বিষদ আলোচনা করতে হবে। এ বিষয়টি খুব বেশি ক্ষতিকর বলে আমার মনে হয় না। তবে কিছুটা নেগেটিভ প্রভাব তো আছে। এটি বিস্তারিত না বললে বোঝা যাবে না। সংক্ষেপে বলা যায়, আমাদের দেশে অনেক মেধাবি শিল্পী আছেন, যারা টাকার জন্য মিউজিক ভিডিও প্রকাশ করতে পারছেন না। একটা সময় যেখানে ১০-১২টা গান একসঙ্গে কষ্ট করে হলেও শিল্পী প্রকাশ করতেন। বর্তমানে এসে একটি গানও প্রকাশ করতে অনিশ্চয়তায় পড়তে হচ্ছে। বিষয়টি দুঃখজনক। এখন খালি গলায় গান গেয়েও শিল্পী হচ্ছেন অনেকেই।

    rnrn

    * আপনাকে তো স্টেজ শো বা নতুন গানে খুব একটা দেখা যায় না। কোনো অনীহা কাজ করছে?

    rnrn

    ** না কোনো অনীহা কাজ করছে না। একজন শিল্পী মৃত্যুর আগ পর্যন্ত গান করতে পারে। আমি যেটি বলব, এখন আমার দিন ভালোই কাটছে। নিজেকে সময় দিতে পারছি। মন চাইলে ঘুরতে বেরিয়ে যাই। কনসার্ট বা শো যে করি না তা নয়। মাঝে মাঝে তো করি। তবে নিজেকে সময় বেশি দিতে পারছি। এ নিয়ে আমি খুব ভালো সময় কাটাচ্ছি।

    rnrn

    * নতুন গানের কোনো খবর আছে কি?

    rnrn

    ** আমি আটটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছি। এর মধ্যে তিনটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। বাকিগুলোর কাজ শেষ করে ঈদ উপলক্ষ্যে কয়েকটি রিলিজ দেব। তারপর ধারাবাহিকভাবে একটা একটা করে রিলিজ করব। পাশাপাশি নতুন গানে কণ্ঠ দেওয়ার প্রস্তুতিও নিচ্ছি।

    rnrn

    * এখন গানের ভিডিও নিয়ে অনেক সমালোচনা হয়। ভালগারিজম বেশি থাকে বলেও অভিযোগ আছে। আপনি কী ভাবছেন বিষয়টি নিয়ে?

    rnrn

    ** সবাই যে এমন মিউজিক ভিডিও বানাচ্ছে তা কিন্তু নয়। ভালো গান হচ্ছে এবং হবে। যারা যৌন সুড়সুড়ি টাইপের স্ক্রিপ্টে মিউজিক ভিডিও করবেন তাদের শ্রোতা-দর্শকরা প্রত্যাখান করবেন। এটি দুদিন পরে বা আগে হোক।

    হাসান সাইদুল 

  • অবস্থা খুব একটা বদলায়নি: নচিকেতা

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শাসনব্যবস্থা ও সরকারি কর্মচারীদের নিয়ে প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা গেয়েছিলেন ‘সরকারি কর্মচারী’ শিরোনামে জীবনমুখী একটি গান। 
    rn‘বারোটায় অফিস আসি দুটোয় টিফিন, তিনটেয় যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়ে, নিপাট নির্দ্বিধায়’-এমন কথামালায় সাজানো গানটি এরই মধ্যে ২৫ বছর পাড়ি দিয়েছে। 

    rnrn

    মুক্তি পাওয়ার পরই গানটি দারুণ জনপ্রিয় হয়। মূলত বেকার যুবকদের কাছে এ গান আলাদা আবেদন নিয়ে হাজির হয়েছিল। তাদের মনের কথাই যেন এ গানে উঠে এসেছে। 
    rnসম্প্রতি এ গানটি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নচিকেতা বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বভাব খুব একটা বদলায়নি।’ 

    rnrn

    তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘আজ, এত বছর পর সরকারি কর্মচারী বা তাদের অবস্থা নিয়ে কী আপনার মতামত বদলেছে? কিংবা আপনার গানের প্রাসঙ্গিকতা কী একটুও কমেছে?’ 
    rnউত্তরে পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাসীন মমতা ব্যানার্জি সরকারের ঘনিষ্ঠ নচিকেতা চক্রবর্তী বলেন, ‘অবস্থা খুব একটা বদলায়নি। কিন্তু কিছু বদল আবার হয়েছেও। আসলে যা পরিকাঠামো আছে তাতে পুরো বদল হওয়া সম্ভব নয়।’ 

    rnrn

    তিনি আরও যোগ করেন, ‘মোদ্দাকথা, মানুষ যখন আজও এ গান শোনে, তখন বুঝতে হবে, মানুষ আজও ভুগছে। তারা আজও ভুক্তভোগী। সে গানটি শুনে হাততালি দিচ্ছে মানে সে এখনো সাফার করছে। বিষয়টা প্রাসঙ্গিক না হলে মানুষ সেই গান শুনবেন কেন?’

    বিনোদন ডেস্ক

  • অপেক্ষায় সালমা

    লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা। নিয়মিত নতুন গান তৈরি ও কনসার্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্য প্রযোজনা কোম্পানির গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলেও গান প্রকাশ করছেন। সম্প্রতি এ কণ্ঠশিল্পী নতুন দুটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন। একটির শিরোনাম ‘প্রেম সাগরে’। 

    rnrn

    এটি লিখেছেন আসাদ আফজাল ও সালমা। ‘ব্যথারই বকুল’ শিরোনামের অন্য গানটি লিখেছেন ফখরুল হাসান। দুটি গানেরই সুর করেছেন আসাদ আফজাল ও রোহান রাজ। সংগীতায়োজন করেছেন রোহান রাজ। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘এখন থেকে নিয়মিত গান প্রকাশ করব। 

    rnrn

    সম্প্রতি যে দুটি গানে কণ্ঠ দিয়েছি, খুব সুন্দর হবে আশা করছি। রেকর্ডিংয়ের সময়ও খুব আনন্দ করে গেয়েছি। আশা করি শ্রোতা দর্শকদের ভালো লাগবে।’ এছাড়া সালমা বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। শিগ্গরি আরও কয়েকটি নতুন গানে কণ্ঠ দেবেন বলেও তিনি জানিয়েছেন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • আজানের সময় মাথা নিচু করে গান থামালেন শেহনাজ

    হিন্দু হলেও সব ধর্মকে সম্মান করেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী শেহনাজ গিল। মুসলিমদের প্রার্থনায় বিঘ্ন না ঘটিয়ে অভিনেত্রী যা করলেন, সেটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে শেহনাজের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেছে তার ভক্ত-অনুরাগীদের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

    ভিডিওতে দেখা যায়, মঞ্চে লাইভ গান গাইছিলেন শেহনাজ। শেহনাজ গিলের এই সংগীত পরিবেশনের সময় স্থানীয় মসজিদে আজান শুরু হয়। এ সময় গান থামিয়ে দেন শেহজান গিল। মুসলমানদের প্রার্থনায় বিঘ্ন ঘটাতে চাননি শেহনাজ। যতক্ষণ ধরে আজান হয়েছে, ততক্ষণ মাথা নিচু করে চোখ বুজে মঞ্চে দাঁড়িয়ে থাকেন। 

    শেহনাজের এমন পরধর্মসহিষ্ণুতার বোধ দেখে সবাই তার প্রশংসা করেছেন। অনেকেই বললেন, ‘তার থেকে শেখার আছে।’ 

     

    বিনোদন ডেস্ক

  • ৪ ঘণ্টায় যে গানে কণ্ঠ দিলেন ন্যানসি

    ভালোবাসা দিবস ঘিরে প্রকাশ পেয়েছে ন্যানসি ও শাহ্ হামজার দ্বৈত গান 'যে স্মৃতি'।

    rnrn

    গানটির কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহ্ হামজা। গানটির মিউজিক অ্যারেজমেন্ট করেছেন জাহিদ বাশার পঙ্কজ।

    rnrn

    গানটির বিষয়ে ন্যানসি জানিয়েছেন, গানটিতে যখন কণ্ঠ দিই তখন মনে হলো আমার নিজের কথা বলছি। প্রায় ৪ ঘণ্টা লেগেছে আমার এ গানে কণ্ঠ দিতে। যে কখনো আমার আর হয়নি। গানটির কথা ও সুর সবার মনে দাগ কাটবে আশা করছি।

    rnrn

    শাহ্ হামজা বলেন, আমি বরাবরই একটু অন্যরকম কথা সুরের গান পছন্দ করে আসছি। এ গানের কথা ও সুরে শ্রোতারা নতুনত্ব পাবেন। তার সঙ্গে চমক ন্যানসির কণ্ঠ। আমাদের দুজনের গায়কী শ্রোতাদের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি।

    rnrn

     

    যুগান্তর প্রতিবেদন

  • সেই ভিডিও কেন সরিয়ে নিলেন তাহসান

    জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মাঝে গানে অনিয়মিত থাকলেও বর্তমানে এ মাধ্যমেই কাজ করছেন বেশি। পুরোদমে ব্যস্ত রয়েছেন স্টেজ শোতে। পাশাপাশি নতুন গানও প্রকাশ করছেন। 

    rnrn

    সম্প্রতি ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে তার গাওয়া ‘হারাই বহুদূর’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়। প্রশংসিত হওয়ার পাশাপাশি গানের ভিডিওটি নিয়ে নকলের অভিযোগ ওঠে। 

    rnrn

    অনেকে বলছেন, এ গানের ভিডিও নাকি কোরিয়ান ব্যান্ড বিটিএসের ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’ মিউজিক ভিডিওর নকল। বিষয়টি জানতেন না তাহসান। এ ভিডিও নির্মাণ করেন নাহিয়ান আহমেদ। বিটিএসের ভক্তদের পাশাপাশি এ গানের ভিডিও নকলের বিষয়টি কোরিয়ান সংবাদমাধ্যমেও এসেছে। 

    rnrn

    এ প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘এ গানের ভিডিওর আইডিয়াটি যে অন্য কোথাও থেকে নেওয়া হয়েছে আমার জানা ছিল না। যখন এ সম্পর্কে আমি নিশ্চিত হলাম, তখন আমার এ গান নিয়ে অনুভূতি মাটি হয়ে যায়। আমার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গানটি সরিয়ে দিই। গানের ভিডিও নির্মাতাকে শুধু আমার কাছে নয়, ভক্তদের কাছেও ক্ষমা চাইতে বলেছি।’ 
    rnতাহসান খানের এ বিষয়টি ভক্তদের মনে তার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে। অনেক ভক্ত ও সংগীতসংশ্লিষ্টরা বলেছেন, একজন শিল্পীর মানসিকতা এমনই হতে হয়। নিজের গান নিয়ে অভিযোগের বিষয়টি জানতে পেরে নিজেই সচেতন হওয়ার বিষয়টি সাধারণত এখনকার শিল্পীদের মধ্যে খুব কম দেখা যায়। 

    rnrn

    বরং কোনো অভিযোগ আসলে সচেতন না হয়ে নিজের পক্ষে যুক্তি দিয়ে নিজের কাজটিকে মৌলিকত্ব দেওয়ার চেষ্টায় লিপ্ত থাকেন। তবে এক্ষেত্রে তাহসানের উদারতা বেশ প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন অনেকে।

    বিনোদন ডেস্ক

  • মিকার সঙ্গে গানের তালে নাচলেন নুসরাত

    কলকাতায় বসিরহাট কলেজের নবীনবরণ উৎসবে বলিউড কাঁপানো গায়ক মিকা সিং উপস্থিত ছিলেন। এদিন মঞ্চ মাতিয়েছেন তিনি। এদিকে মিকাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য নুসরাত জাহান। এই তারকা সংসদ সদস্য পরিচালনা সমিতির সভাপতিও বটে! তিনি শুধু মিকাকে স্বাগত জানিয়েই ক্ষান্ত হননি তার সঙ্গে নেচেছেনও।  

    rnrn

    এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে মাইক্রোফোন হাতে নিয়ে মিকা বলেছেন, আমি প্রথম এমন এমপি দেখলাম যিনি এতটা ফিট। পাশে দাঁড়িয়ে থাকা নুসরাতের ঠোঁটের কোণে তখন মুচকি হাসি ছিল। এবার ভাংড়া শেখবার আহ্বান জানালেন মিকা।  শুরুতে খানিক ইতস্তত করলেও মিকার গলায় বাংলা গান- ‘ম্যাড, আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড’ গানের সঙ্গে নাচেন নুসরত।  

    rnrn

    এই ভিডিও ভাইরাল হলে অনুরাগীদের নানা মন্তব্য করতে দেখা গেছে। বাদ যায়নি কটু মন্তব্য। সেখানে একজন লিখেছেন- ফিট এমপি তো হবেই, উনি সংসদ এলাকায় কম থাকেন, জিমে বেশি থাকেন। অন্য একজন লিখেন- এটা ফিট? কোন দিক থেকে? অপুষ্টিতে ভুগছে নুসরাত।  এসব ট্রলের কড়া জবাব দিয়েছেন নুসরাত। 

    rnrn

    এদিকে ২০২০ সালের মাঝামাঝি সময়েই নিখিলের সঙ্গে সম্পর্কের ইতি টানেন নুসরাত। যশ দাশগুপ্তের প্রেমে পড়ে একসঙ্গে ঘর বেঁধেছেন তারা। ইশান যে যশের সন্তান তা ছেলের জন্মের পর স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছিলেন নুসরাত। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • কানাডা থেকে ভক্তদের যা বললেন কুমার বিশ্বজিৎ

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। নিবিড়ের সঙ্গে যারা ছিল তাদের তিনজনই মারা গেছেন। বেঁচে আছেন নিবিড়। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। 

    rnrn

    একমাত্র সন্তানের এই কঠিন সময় শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন গায়ক।

    rnrn

    সড়ক দুর্ঘটনায় ছেলের আহত হওয়ার খবর জানার পর গত ১৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা।

    rnrn

    কানাডা থেকে কুমার বিশ্বজিৎ জানতে পারেন, একমাত্র ছেলের আহত হওয়ার খবরে দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন গায়কের ভক্ত, শ্রোতা-শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।

    rnrn

    এ বিষয়ে তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, আমার কৃতজ্ঞতা ও ঋণের শেষ নেই। মনে হচ্ছে ৪১ বছরে মানুষকে যে আনন্দ দিয়েছি, সেটি সার্থক। আমার ছেলের এই দুর্ঘটনার খবরে সবাই যেভাবে দোয়া-প্রার্থনা করেছেন, তা আমার মনোবলকে আরও বাড়িয়ে দিয়েছে। সবার প্রত্যাশা যেন পূরণ হয়। সবার প্রতি আমি কৃতজ্ঞ।

    rnrn

    এর আগে স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় টরন্টোর ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে দুর্ঘটনা ঘটে।

    বিনোদন ডেস্ক

  • ‘যে স্মৃতি’ নিয়ে এলেন ন্যান্সি

    জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বর্তমানে সিনেমার গান নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। তবে অডিও গানও করছেন নিয়মিত। সম্প্রতি নতুন একটি অডিও গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘যে স্মৃতি’। 

    rnrn

    গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী শাহ হামজা। এ গানে ন্যান্সির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠও দিয়েছেন তিনি। 

    rnrn

    নতুন এ গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘চমৎকার কথার গান এটি। সুর ও সংগীতায়োজনও দারুণ হয়েছে। এ গানটি মূলত ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে করা। আশা করি সবার পছন্দ হবে।’ 

    rnrn

    গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। শিগ্গির এটি একটি ইউটিউব চ্যানেল প্রচার করা হবে বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক