Tag: গান

  • বিয়েবিচ্ছেদ ও পরিবারের বাধা সত্ত্বেও আইটেম গার্ল সামান্থা

    বিবাহবিচ্ছেদ ও পরিবারের বাধা সত্ত্বেও ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্টাভা’ গান দিয়ে ঝড় তোলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে এর জন্য তিনি অনেক বাধা উপেক্ষা করেছেন। এবং শেষ পর্যন্ত তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। 

    rnrn

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ২ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময়ই সামান্থার কাছে আসে সিনেমায় আইটেম গার্ল হওয়ার প্রস্তাব! পরিবারের সবাই একবাক্যে তাকে ‘না’ করে দিয়েছিল। 

    rnrn

    কেননা বিচ্ছেদের পর পরই এমন খোলামেলারূপে পর্দায় এলে নানান কথা উঠতে পারে। এমনকি কাছের বন্ধু-শুভাকাঙ্ক্ষী যারা তাকে সবসময় উৎসাহ দিতেন, তারাও এ প্রস্তাব ফিরিয়ে দিতে বলেন।

    rnrn

    কিন্তু কারও কথায় কর্ণপাত করেননি সামান্থা। বরং নিজের মনের ইচ্ছায় সায় দিয়ে রাজি হয়ে যান প্রস্তাবে। পারফর্ম করেন ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্টাভা’ গানে, যা প্রকাশের পর উপমহাদেশজুড়ে ঝড় তুলেছিল।

    rnrn

    গানটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গটি নিয়ে এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, যখন আমাকে ‘ও আন্টাভা’ গানের প্রস্তাব দেওয়া হয়, তখন চৈতন্যের সঙ্গে আমার বিচ্ছেদ মাঝামাঝি পর্যায়ে ছিল। যখন বিচ্ছেদের ঘোষণা হলো, তখন শুভাকাঙ্ক্ষী, পরিবারের সদস্যরা সবাই বলেছিল— ‘ঘরে বসে থাকো। বিচ্ছেদের পর পরই এমন আইটেম গান করো না।’ কিন্তু আমার সিদ্ধান্ত ছিল আমি এটা করব।

    rnrn

    সামান্থা অভিনীত নতুন সিনেমা ‘শকুন্তলাম’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ এপ্রিল। এতে তার সঙ্গে আছেন দেব মোহন। আপাতত এই ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • গানেও হিট সালমান খান

    বলিউড সুপারস্টার সালমান খান মাঝে মধ্যে শখের বশে গানও করেন। অনেক আগেই সিনেমায় গান করেছেন তিনি। 

    rnrn

    সম্প্রতি আবারও তাকে নিজের সিনেমার একটি গানে দেখা গেছে। মুক্তি প্রতিক্ষীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় ‘জে রেহে দা হাম’ গানটি তারই কণ্ঠে ধারণ করা। এরইমধ্যে এটি প্রকাশও হয়েছে। প্রকাশের পর থেকে নেট দুনিয়ায় হৈ চৈ পড়ে যায়।

    rnrn

    বর্তমানে গানটি ইউটিউবের ট্রেন্ডিং বেশ উপরের দিকেই অবস্থান করছে। আসছে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন সালমান খান। 

    rnrn

    তার অভিনীত ‘ট্রাইগার থ্রি’ নামের সিনেমাও মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। বর্তমানে এ সিনেমার কিছু অংশের শুটিং নিয়ে ব্যস্ত  আছেন সালমান।

    বিনোদন ডেস্ক

  • রুনা আন্টির গান রিমেক করব: আখি আলমগীর

    জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে বেশি ব্যস্ত থাকেন। নতুন গানও করছেন নিয়মিত। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি

    rnrn

    * বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

    rnrn

    ** টিভি অনুষ্ঠান ও স্টেজ শো নিয়ে ব্যস্ততা বেশি। নতুন গান কম হচ্ছে এখন। তবে নতুন কয়েকটি গান গাইব আগামীতে, প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে সম্প্রতি দুটি রিমেক গান করেছি। প্রকাশের পর বেশ প্রশংসা পাচ্ছি। সামনে আরও রিমিক করার ইচ্ছা আছে। বিশেষ করে রুনা আন্টির (রুনা লায়লা) গান রিমেক করব। আশা করি সবার পছন্দ হবে।

    rnrn

    * গান এখন মোবাইল বন্দি হয়ে গেছে বলা যায়। এতে করে কি শ্রোতা বেড়েছে, নাকি কমেছে বলে মনে করেন?

    rnrn

    ** এখন নতুন এবং ভালো গান প্রকাশ হচ্ছে এটি ঠিক। তবে আগের মতো শ্রোতা-দর্শক শুনছেন বলা যাবে না। সব শ্রেণির শ্রোতা তা পাচ্ছেন কিংবা শুনছেন কিনা এটি একটি বড় প্রশ্ন। এটি স্পষ্ট বোঝাও যাচ্ছে না। কারণ ওই যে বললেন, গান এখন মোবাইলবন্দি হয়ে গেছে। যার ফলে হয়েছে কী, একজনের মাধ্যমে আরেকজন গান শুনতে পারছেন না। তাই গান সরাসরি সবার কানেও যাচ্ছে না।

    rnrn

    * একজনের মাধ্যমে আরেকজন গান শুনতে পারছেন না বলতে কী বোঝাতে চেয়েছেন?

    rnrn

    ** এক সময় এক বাড়িতে, পাড়া মহল্লায়, কিংবা সিডির দোকানে বড় সাউন্ড বক্সে, এমনকি বিশেষ কোনো উৎসবে মাইকেও গান বাজানো হতো। এতে করে দূরের মানুষগুলো গান শুনতে পেতেন। এখন এটি আর দেখা যায় না। সে জন্য হয়তো গানের প্রচার সঠিকভাবে হচ্ছে না। তবে এটি হয়তো যুগের চাহিদা। এর ফলাফল কেমন সবাই বুঝতে পারছেন।

    rnrn

    * গানের কথা ও সংগীতায়োজন নিয়েও মাঝে মাঝে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে কী বলবেন?

    rnrn

    ** গান করলে চমৎকার কথার গান করতে হবে যেন শ্রোতা-দর্শকদের হৃদয়ে দাগ কাটে। সুর ও সংগীতায়োজনেও যত্নবান হতে হবে সবার। তবে অনেককে সমালোচনায়ও পড়তে দেখি। সবাই সচেতনভাবে কাজ করলে এমনটা হবে না।

    rnrn

    * আপনি তো দেশের বাইরেও বিভিন্ন শিল্পীর সঙ্গে গান করেছেন। বহির্বিশ্বের সঙ্গে আমাদের সংগীত ও শ্রোতাদের মধ্যে পার্থক্য কেমন?

    rnrn

    পার্থক্য তো অনেক। বিশ্বের প্রায় অনেক দেশেই শিল্পীরা বিভিন্নভাবে সহযোগিতা পান। শ্রোতারা উৎসব করে একজন শিল্পীর গান শোনেন নিজেদের উদ্যোগে। তাই শিল্পীরাও গান গাওয়া ও তৈরিতে যত্নবান হন। বিদেশের শিল্পীরা আর্থিকভাবেও অস্বচ্ছ হন না খুব একটা। তাদের মূল শক্তি শ্রোতা, শ্রোতারা অনেক দায়বদ্ধতা দেখায় তাদের প্রিয় শিল্পীদের জন্য।

    rnrn

    * গানের ভিউ আপনাকে কতটা ভাবায়?

    rnrn

    ** একটি ভালো মিউজিক ভিডিওতে ভিউয়ার্স থাকবে এটি স্বাভাবিক বিষয়। কিন্তু এ নিয়ে বাড়াবাড়ি কিংবা হৈ-হুল্লোড় করার কিছু নেই। আমি এ নিয়ে ভাবি না। আমার গান যদি ভালো হয় মানুষ শুনবেন, গাইবেন এবং আমাকে স্টেজে গাইতে অনুরোধ করবেন।

    হাসান সাইদুল 

  • হিরো আলমের ইসলামি গানের পেছনে যারা

    পবিত্র রমজান উপলক্ষে ‘মাহে রমজান’ নামে একটি ইসলামি গান গেয়ে আবারও আলোচনায় আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।  

    রোববার বিকালে ইসলামিক সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্টুডিও ওয়ান’ থেকে গানটি রিলিজ হয়। এরপর থেকে এটি সোশ্যাল মিডিয়ায় আলোচনা সৃষ্টি করেছে। ইতিবাচক কাজে আরও সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে অনেকেই প্রশংসা করছেন হিরো আলমের। 

    হিরো আলমের গাওয়া ইসলামিক গানটির লিরিক লিখেছেন আবদুল কাদের হাওলাদার। সাউন্ড ডিজাইন করেছেন মাহদি হাসান। ভিডিও এডিটিংয়ে ছিলেন ওয়াহিদুজ্জামান। আর গানটির প্রডিউসার সিরাজুল ইসলাম আকন। 

    ইসলামিক এ গানের বিষয়ে হিরো আলম বলেন, ‘সব সময় নতুন কিছু করতে চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে ‘মাহে রমজান’ নামে একটা ইসলামি গান করলাম। আশা করছি, আমার এ ইসলামি গানটি আমার দর্শক-শ্রোতারা সাদরে গ্রহণ করবেন। তার পাশাপাশি সবাইকে গানটি শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

    তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে আরও ইসলামি গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনা আছে। আর আমি যার সঙ্গে কাজ করছি তিনি অনেক ইসলামি গানের গীতিকার, সুরকার ও সংগীত আয়োজক।

    স্টুডিও ওয়ানের সিইও সিরাজুল ইসলাম আকন বলেন, হিরো আলমের ইসলামি গানের প্রতি আগ্রহ আছে অনেক। আমরা চেষ্টা করেছি তার কণ্ঠের সঙ্গে সমন্বয় রেখে দর্শকদেরকে ভালো কিছু উপহার দেওয়ার। আশা করছি এক্ষেত্রে আমরা সফল হয়েছি। দর্শক হিরো আলমের এবারের গান অনেক পছন্দ করেছে। 

    শৈশবের স্বপ্ন পূরণে রাজধানীর সাইনবোর্ডে প্রায় ৩৫ লাখ টাকা বিনিয়োগ করে মানসম্পন্ন প্রতিষ্ঠান স্টুডিও ওয়ান তৈরি করেছেন সিরাজুল ইসলাম আকন। স্টুডিও ওয়ানে বর্তমানে কাজ করেন ১৫ জন কর্মী। তাদের নিয়মিত শিল্পী রয়েছে ২৫ জন।

     

    স্টুডিও ওয়ানের রেকর্ডের মানের বিষয়ে তিনি বলেন, অন্যান্য স্টুডিও থেকে রেকর্ডের মান আমরা সবসময়ই ভালো করার চেষ্টা করি। দেশে যতজন ইসলামি সঙ্গীত রেকর্ডের খ্যাতিমান সাউন্ড ডিজাইনার রয়েছে, আমাদের স্টুডিও ওয়ানের মাহদি হাসান তাদের একজন। মাহদি হাসান প্রতিটি কাজ করে অত্যন্ত দক্ষতা ও নিপুণতার সঙ্গে। যার কারণে তার কাজগুলো  ভালো হয়। সঙ্গীতপ্রেমীরা পছন্দ করে। 

    স্টুডিও ওয়ানের সিইও সিরাজুল ইসলাম আকন বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছে। যারা একটু দিকনির্দেশনার অভাবে কিংবা আর্থিক অসচ্ছলতার কারণে নিজের প্রতিভাকে প্রকাশ করতে পারছে না, আমরা মূলত তাদের নিয়েই কাজ করতে চাই। 

     

     

    বিনোদন ডেস্ক

  • ন্যান্সির ‘হাঁসফাঁস’ 

    শ্রোতা দর্শকদের সুখবর দিলেন নাজমুন মুনিরা ন্যান্সি। প্রথমবার লোক ঘরানার একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানের শিরোনাম ‘হাঁসফাঁস’। এটি লিখেছেন গোলাম রাব্বানী। 

    rnrn

    সুর করেছেন মুরাদ নুর ও সংগীতায়োজন করছেন মুশফিক লিটু। 

    rnrn

    এ গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘শুরু থেকেই ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েকবার ভেবেছিলাম গানটা না করি। কি জানি কি হয়। গাওয়ার পর মনে হলো যতটা ভয় পেয়েছিলাম তার চেয়ে ভালো হয়েছে। আমার শ্রোতাদের জন্য এটি হবে একটা নতুন চমক।’ 

    rnrn

    গোলাম রাব্বানী বলেন, ‘হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায়, হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তেরি হয়, সেই ফিলটাই মূলত এ গানে পাওয়া যাবে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’ 

    rnrn

    তিনি আরও জানিয়েছেন, এ গানটি নিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম তৈরি হবে। এরপরই এটি রিলিজ করা হবে। তবে এ জন্য সময় বেশি নেওয়া হবে না। গানটি নিয়ে নিজেদের আশাবাদ ব্যক্ত করেছেন সুরকার ও সংগীত পরিচালক। 

    rnrn

    এদিকে ন্যান্সি বর্তমানে অডিও গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি স্টেজ শোও করছেন। তবে সেটা পরিমাণে কম। এছাড়া সম্প্রতি সিনেমার গানেও তাকে কণ্ঠ দিতে দেখা গেছে।

    বিনোদন ডেস্ক

  • নতুন গানটি আনন্দের সঙ্গে করেছি: নুসরাত ফারিয়া

    চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আগে ছিলেন উপস্থাপিকা। এখন মাঝে মধ্যে উপস্থাপনায় দেখা গেলেও সিনেমায় অভিনয়েই বেশি সময় দেন তিনি। এ অভিনেত্রী গানও করেন। এখন পর্যন্ত তার তিনটি গানচিত্র প্রকাশ পেয়েছে। এর সবই আলোচিত হয়। 

    rnrn

    ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে বাণিজ্যিক ঘরানার গানে প্রথম আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। এরপর ২০২০ ও ২০২১ সালে প্রকাশ পায় ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’। 

    rnrn

    আসছে ঈদুল ফিতরে এ অভিনেত্রী গায়িকা হিসাবে চতুর্থবার হাজির হচ্ছেন দর্শক শ্রোতাদের সামনে। নতুন গানের শিরোনাম ‘বুঝি না তো তাই’। এবারের ঈদ উৎসবে প্রকাশ পাবে গানটি। বাঁধনের লেখা এ গানটির সংগীতায়োজন করেছেন বলিউডের র‌্যাপার মুমজি স্ট্রেঞ্জার। 

    rnrn

    এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘নতুন এ গানটি বেশ আনন্দের সঙ্গে করেছি। আমার আগের তিনটি গানের মতো এটিও বেশ মজার। আমার বিশ্বাস এটি সবার পছন্দ হবে।’ 

    rnrn

    তিনি জানান, এরই মধ্যে শেষ হয়েছে গানটির ভিডিওচিত্রের শুটিং। বাবা যাদবের কোরিওগ্রাফিতে ভিডিওতে অংশ নিয়েছেন ফারিয়া ও মুমজি। গানটি প্রকাশ করবে ভারতের পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস। অন্যদিকে নুসরাত ফারিয়া অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • মরুভূমিতে যে গানের শুটিং করলেন হিরো আলম

    পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে দুবাই গিয়েছিলেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। 

    গত বুধবার সেই স্বর্ণের দোকান উদ্বোধনের পর দুবাইয়ে ব্যস্ত সময় পার করেছেন হিরো আলম। স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে দুবাইয়ের বিভিন্ন স্থান ঘুরে বেড়ান তিনি। এরই মধ্যে দুবাইয়ের মরুভূমিতে রমজান উপলক্ষ্যে একটি গানের শুটিং করতে দেখা যায় হিরো আলমকে।

    শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিরো আলম জানান, রমজান উপলক্ষ্যে দুবাইয়ের মরুভূমিতে গানের শুটিং করছেন তিনি। একই সঙ্গে পবিত্র মাহে রমজানের নাশিদও রেকর্ডিং করছেন স্টুডিও ওয়ানে। 

    এর আগে দুবাইয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান হিরো আলম। দুবাইয়েও তার হাজার হাজার ভক্ত রয়েছে বলে জানান তিনি।

    বিনোদন ডেস্ক

  • এবারও ঈদে নতুন চমক দেখাবেন নুসরাত ফারিয়া

    চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আগে ছিলেন উপস্থাপিকা। এখন মাঝে মধ্যে উপস্থাপনায় দেখা গেলেও সিনেমায় অভিনয়েই বেশি সময় দেন তিনি। এ অভিনেত্রী গানও করেন। এখন পর্যন্ত তার তিনটি গানচিত্র প্রকাশ পেয়েছে। এর সবই আলোচিত হয়। 

    rnrn

    ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে বাণিজ্যিক ঘরানার গানে প্রথম আত্মপ্রকাশ করেন নুসরাত ফারিয়া। এরপর ২০২০ ও ২০২১ সালে প্রকাশ পায় ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’। 

    rnrn

    আসছে ঈদুল ফিতরে এ অভিনেত্রী গায়িকা হিসাবে চতুর্থবার হাজির হচ্ছেন দর্শক শ্রোতাদের সামনে। নতুন গানের শিরোনাম ‘বুঝি না তো তাই’। এবারের ঈদ উৎসবে প্রকাশ পাবে গানটি। বাঁধনের লেখা এ গানটির সংগীতায়োজন করেছেন বলিউডের র‌্যাপার মুমজি স্ট্রেঞ্জার। 

    rnrn

    এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘নতুন এ গানটি বেশ আনন্দের সঙ্গে করেছি। আমার আগের তিনটি গানের মতো এটিও বেশ মজার। আমার বিশ্বাস এটি সবার পছন্দ হবে।’ 

    rnrn

    তিনি জানান, এরই মধ্যে শেষ হয়েছে গানটির ভিডিওচিত্রের শুটিং। বাবা যাদবের কোরিওগ্রাফিতে ভিডিওতে অংশ নিয়েছেন ফারিয়া ও মুমজি। গানটি প্রকাশ করবে ভারতের পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস। 

    rnrn

    অন্যদিকে নুসরাত ফারিয়া অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

    বিনোদন ডেস্ক

  • আমাদের সব গানই যে হিট এমনটা নয়: সালমা

    ফোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। নিয়মিত নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। নতুন গান, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন যুগান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন হাসান সাইদুল

    rnrn

    * বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

    rnrn

    ** ‘প্রাণ ছুঁতে চাই’ শিরোনামে একটি গান করলাম। এটি প্রকাশ হওয়ার পর বেশ প্রশংসা পাচ্ছি। গত সপ্তাহে নতুন আরও চারটি গান করেছি। এগুলো ধীরে ধীরে ইউটিউবে প্রকাশ হতে থাকবে। নতুন গান গাওয়ারও প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ততা রয়েছে।

    rnrn

    * গান নিয়ে মাঝে মাঝে নেগেটিভ মন্তব্যও আসে। কেমন লাগে?

    rnrn

    ** আসলে আমরা যে শুধু প্রশংসাই পাব বিষয়টি এমনভাবে ভাবি না। আমাদের সব গানই যে হিট হয় কিংবা মানুষ গেয়ে বেড়ায় এমনটাও নয়। যারা প্রশংসা করেন তাদের প্রতি আমার সালাম, ভালোবাসা। আর অনেক আছে আমার গান অপছন্দ করেন তাদের প্রতিও আমার ভালোবাসা। আমি আরও ভালো করার চেষ্টা করব। তবে ভালো মন্দ সব আলোচনাই শিল্পীদের গ্রহণ করতে হয়, আমি তাই করি।

    rnrn

    * সিনেমার গান কেন করছেন না?

    rnrn

    ** আমি স্টেজ শো ও নতুন গানের রেকর্ডিং নিয়ে নিয়মিত ব্যস্ত থাকি। সে জন্য অন্য কোথায় কিংবা কোনা নির্দিষ্ট বিষয় নিয়ে সিরিয়াস ভাবনার সময় নেই। সে দৃষ্টিকোণ থেকে সিনেমার গান আমার গাইতেই হবে এমনটা ভাবিনি কখনো। সিনেমার গান করতে আমার অনিহাও নেই।

    rnrn

    * নতুন কোনো পরিকল্পনা আছে?

    rnrn

    ** করোনাকালীন সংকট কাটিয়ে সব শিল্পীই এখন ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন। আমিও তাদের কাতারে।

    হাসান সাইদুল 

  • আইটেম গানে ভিন্ন রূপে পূজা চেরি (ভিডিও)

    'আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি..কাছে এলে দেখাবো আমি কতটা দেশি' – সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরির ঠোঁটে এই গান ইউটিউবে আসার পরেই ছড়িয়ে গেছে শ্রোতাদের মাঝে। 

    এই গানে পূজার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারাস পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে।

    দীপ্ত টিভির হেড অফ ডিজিটাল মো. আবু নাসিম বলেন, “দীপ্ত প্লে‘র অরিজিনাল ফিল্ম 'পরি'র এই আইটেম গানটির মূল শিরোনাম অবশ্য 'এক দুই তিন'। 'পরি' ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।

    এর আগে গত বছরের রোজার ঈদে পূজাকে দেখা গিয়েছিল ‘সাইকো’ সিনেমার আইটেম গানে। সে যাত্রায় গানটি দর্শপ্রিয়তা পেতে ব্যর্থ হয়। এবার আবার আইটেম গানে কোমর দুলিয়েছেন এই নায়িকা। এবার অপেক্ষার পালা দর্শক সাড়ার।

    মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়া সহ আরও অনেকে। চিত্রনাট্য করেছেন রায়হান খান।

    বিনোদন ডেস্ক