Home / Entertainment / ‘যে স্মৃতি’ নিয়ে এলেন ন্যান্সি

‘যে স্মৃতি’ নিয়ে এলেন ন্যান্সি

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বর্তমানে সিনেমার গান নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। তবে অডিও গানও করছেন নিয়মিত। সম্প্রতি নতুন একটি অডিও গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম ‘যে স্মৃতি’। 

rnrn

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী শাহ হামজা। এ গানে ন্যান্সির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠও দিয়েছেন তিনি। 

rnrn

নতুন এ গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘চমৎকার কথার গান এটি। সুর ও সংগীতায়োজনও দারুণ হয়েছে। এ গানটি মূলত ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে করা। আশা করি সবার পছন্দ হবে।’ 

rnrn

গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। শিগ্গির এটি একটি ইউটিউব চ্যানেল প্রচার করা হবে বলে জানা গেছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *