Tag: ক্যাটরিনা

  • শাশুড়িকে আদুরে চুমু ক্যাটরিনার

    বলিউডে একটা সময় রাজত্ব করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিভাইজখ্যাত সালমান খানের সঙ্গে প্রেম ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন এই ব্রিটিশ সুন্দরী। যদিও প্রকাশ্যে প্রেম নিয়ে একটা বাক্যও খরচ করেননি তারা। পরে অবশ্য রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। টেকেনি সেই প্রেম। শোনা যায়, বউমা হিসাবে নাকি ক্যাটরিনাকে পছন্দ ছিল না রণবীরের মা নীতু কাপুরের। কিন্তু  ক্যাটকে নাম্বার ওয়ান ‘বউমা’ তকমা দিলেন শাশুড়ি বীণা কৌশল।

    রণবীরের সঙ্গে প্রেম ভাঙার পর ক্যাটরিনার ভাঙা মনে মলম লাগান অভিনেতা ভিকি কৌশল। এরপর ৬ বছরের ছোট ভিকির গলাতেই মালা দেন ক্যাটরিনা। বিয়ের পর শোবিজ জগত থেকে নিজেকে খানিক গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী। নায়িকার মা হওয়ার চর্চায় বারবার পানি পড়েছে। এর মাঝেই সোমবার শাশুড়ি মায়ের সঙ্গে সাঁইবাবার দরবারে হাজির হয়েছিলেন ক্যাটরিনা কাইফ।

    ভিকির মা বীণা কৌশলের সঙ্গে সাঁইবাবার দর্শনে শিরডিতে গিয়েছিলেন বলি নায়িকা। সাঁইয়ের দরবারের সেই ভিডিওগুলো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। তবে যে সবাইকে মুগ্ধ করেছে, তা হলো শাশুড়ির প্রতি ক্যাটরিনার স্নেহময় আচরণ। শিরডিতে তীর্থযাত্রা শেষে ক্যাটরিনা ও শাশুড়ি বীণা মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে পৌঁছান। দুজনে বেরিয়ে আসার সময় ক্যাটরিনা বীণার কপালে চুমু খান গাড়ির দিকে যাওয়ার আগে। শাশুড়িমাকে এমনই মিষ্টিভাবে বিদায় জানান ক্যাট, যা দেখে সবাই বলছেন— ‘ক্যাটরিনা বউমা নম্বর ১’। 

    কেউ আবার বললেন, ‘শাশুড়ি বউমা নয়, মা-মেয়ে মনে হচ্ছে দুজনকে দেখে’। পাঞ্জাবি বাড়ির বিদেশি বউমায় এক কথায় মুগ্ধ নেটপাড়া। ক্যাটরিনার ফ্যানরা ছাড়লেন না নীতু কাপুরকে খোঁচা দিতেও। 

    রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সাবেক সম্পর্কের কথা টেনে একজন কমেন্টে লিখেছেন— খুব খুশি যে ক্যাট নীতু মতো শাশুড়ির সঙ্গে আটকে যায়নি, বরং বীণার মতো একজন মা পেয়েছে। 

    ২০১৬ সাল নাগাদ ভেঙে যায় রণবীর-ক্যাটরিনার বহুচর্চিত প্রেম কাহিনি। একসঙ্গে ‘আজব প্রেম কি গজব কাহানি’ (২০০৯), ‘রাজনীতি’ (২০১০), ‘জগ্গা জাসুস’ (২০১৭)-এর মতো ছবিতে কাজ করেছেন দুজনে। জানা যায়, রাজ কুমার সন্তোষির ‘আজব প্রেম কি গজব কাহানি’র সময় থেকেই সম্পর্কে জড়ান রণবীর-ক্যাটরিনা। তার আগে দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমলীলায় মগ্ন ছিলেন রণবীর।

    এর আগে রণবীর-আলিয়ার বিয়ের পর নীতু কাপুর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন, যা অনেকের চোখেই কুরুচিকর ঠেকেছিল। নেটপাড়ার দাবি ছিল— ক্যাটকে উদ্দেশ করেই ছিল সেই ‘অস্বাস্থ্যকর’ পোস্ট। নীতু কাপুরের মানসিকতাকে করা হয়েছিল তুলাধোনা। বিতর্কিত পোস্টে লেখাছিল— তোমাকে ৭ বছর ধরে সে ডেট করেছে মানে এই নয়, তোমাকে ও বিয়ে করবে। আমার কাকা ৬ বছর ধরে মেডিসিন পড়েছে, আর এখন সে ডিজে।

    ক্যাটের সঙ্গে ব্রেকআপের পর ২০১৭ সালে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। ক্যাটরিনা অবশ্য় আরও কয়েক বছর সময় নেন মনের ক্ষত শুকানোর জন্য। ২০১৯ সালে ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনার প্রেমের সূত্রপাত। এরপর ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে রাজকীয় বিয়ের পর্ব সারেন দুজনে। ভিক্যাটের বিয়ের চার মাসের মধ্যেই গাঁটছড়া বাঁধেন ‘রালিয়া’।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের দুই দিন পর ভিকির শুটিং, ক্ষেপে গিয়ে যে কাণ্ড করেন ক্যাটরিনা

    বলিউডের অন্যতম আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে বিয়ের চার বছর পর করে ফেললেন এই তারকা জুটি।

    একসঙ্গে এত বছর কাটিয়ে ফেললেও পরস্পরকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণে রাখার তাগিদ নেই দুজনের। নিজেদের ব্যক্তিগত সত্তার সহাবস্থানে সফল এই দম্পতি। 

    আবার সাদরে গ্রহণ করেছেন পরস্পরের সংস্কৃতিও। তাই একসঙ্গে এই জুটিকে দেখলে মুগ্ধ হন অনুরাগীরা। কিন্তু একটা সময় নাকি বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছিলেন ক্যাটরিনা।

    ভিকি নিজেই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই কথা। বিয়ের আগে ‘জরা হটকে জরা বচকে’ ছবির শুটিং করছিলেন অভিনেতা। ভিকি ভেবেছিলেন, বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার দুই দিন পরেই শুটিং-এ ফিরবেন। 

    অভিনেতা বলেন, ‘ছবির অর্ধেক শুটিং সেরে ফেলেছিলাম। তারপরে বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম। কিন্তু বিয়ের ঠিক পরেই দুই দিনের মধ্যেই আমাকে কাজে ফিরতে বলা হচ্ছিল।’

    এ কথা শুনেই নাকি বেজায় চটেছিলেন ক্যাট। বিয়ের পরেই যদি কাজে ফিরে যেতে হয়, তাহলে বিয়েটাই বরং বন্ধ হোক। এমন হুমকি পর্যন্ত দিয়েছিলেন অভিনেত্রী।

    তবে এই হুমকি নাকি রসিকতার সুরেই দিয়েছিলেন ক্যাটরিনা। বাস্তবে কাজ ও সংসারে সমতা নিয়ে দু’জনের মধ্যে নাকি যথেষ্ট ভাল বোঝাপড়া রয়েছে। 

    ক্যাট নাকি মাঝেমধ্যেই অতিরিক্ত ভাবনা শুরু করেন, দুশ্চিন্তায় ভোগেন, অল্পেই ঘাবড়ে যান। সেই সময় স্ত্রীকে নিমেষে শান্ত করে দেন ভিকি।

    ভিকি এই মুহূর্তে তার পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। ক্যাটরিনাকে শেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আগামীতে তাকে ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে।

    তবে ছবির কাজ না থাকলে প্রচারের আলো থেকে দূরেই থাকেন তিনি। গত কয়েক দিনে বিশেষ অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে আসেননি ক্যাটরিনা। অধিকাংশ সময়ই খুব সাদামাটা সাজ ও চোখে চশমা পরা অবস্থায় দেখা গিয়েছে নায়িকাকে।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া-ক্যাটরিনা নয়, পর্দায় যাকে চুমু খেয়েছেন সালমান

    ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে খোদ ক্যাটরিনা কাইফকে পর্দায় চুমু খেতে রাজি হননি বলিউড অভিনেতা সালমান খান। বহু চেষ্টা করেছিলেন পরিচালক আলি আব্বাস জাফর, কিন্তু কোনোভাবেই সফল হতে পারেননি তিনি। সেই সময় ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই ভেবেছিলেন— হয়তো ক্যাটরিনার জন্য সালমান খান ‘নো কিসিং পলিসি’ ভেঙে দেবেন। এমনটি ভেবেছিলেন খোদ পরিচালক আলি আব্বাস জাফরও। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন ভাইজান। শেষ পর্যন্ত ছবি থেকে দৃশ্যটাই বাদ দিয়ে দেন পরিচালক।

    অথচ সালমান খানের অনস্ক্রিন ‘নো কিসিং পলিসি’ কারও অজানা নয়। পর্দার বাইরে একাধিক নায়িকার সঙ্গে তার সম্পর্ক ছিল। বলিউড ভাইজানখ্যাত সালমান খানের প্রেমকাহিনি সবসময়ে সংবাদের শিরোনাম হয়ে এসেছে। যার তালিকার ভাণ্ডার অনেক বড়— ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রাই, জ্যাকুলিন ফার্নান্দেজ, সংগীতা বিজলানি, সোমি আলিসহ আরও অনেকেই। 

    কিন্তু ভাইজান এক বিষয়ে ভীষণ ত্যাড়া। তিনি পর্দায় কোনো অভিনেত্রীকে চুমু দেননি এবং দিতেও নারাজ। তবে একজনকে সালমান চুমু দিয়েছিলেন। কে সেই নায়িকা, যার ক্ষেত্রে নিজের নিয়ম ভেঙেছিলেন এ অভিনেতা?

    এমন একজন নায়িকা আছেন, যাকে চুমু খেয়েছিলেন সালমান খান, তাও আবার পর্দায়। বলিউড ভাইজান পর্দায় একমাত্র চুমু খেয়েছেন কারিশমা কাপুরকে। ১৯৯৬ সালের ছবি ‘জিৎ’-এ কারিশমাকে চুমু খান তিনি। শুধু এই অভিনেত্রীকে চুমু খেয়েছিলেন ভাইজান? যদিও নেটিজেনদের একটি অংশের বক্তব্য— সালমান আদতে কারিশমার ঠোঁটে চুমু খাননি। তিনি অভিনেত্রীর গালের পাশে চুমু দিয়েছিলেন। পর্দায় কোনো নায়িকার ঠোঁট স্পর্শ করেননি ভাইজান।

    বিনোদন ডেস্ক

  • চেহারা নিয়ে হীনমন্যতায় ক্যাটরিনা

    বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ সবসময় নিজের চেহারা নিয়ে উদ্বেগে থাকেন। সৌন্দর্য নিয়ে হীনমন্যতা তৈরি হলেই স্বামী ভিকি কৌশলের কাছে একই বিষয়ে বারবার প্রশ্ন করে যান অভিনেত্রী।

    অথচ ক্যাটরিনা কাইফের সৌন্দর্যে কুপোকাত শত শত ভক্ত-অনুরাগীর মন। কিন্তু তিনিও নাকি নিজের চেহারা নিয়ে সবসময় বিড়ম্বনায় ভোগেন। নিজেই এ কথা স্বীকার করেন তিনি। কোথাও যাওয়ার আগে তৈরি হওয়ার পর বারবার নিজের চেহারা নিয়ে ভিকিকে প্রশ্ন ছুড়ে দেন ক্যাটরিনা কাইফ। তিনি বলেন, হয়তো আমি ভিকির সঙ্গে বসে গল্প করছি অথবা কোথাও যাওয়ার আগে তৈরি হচ্ছি। তখন আমাকে কেমন দেখতে লাগছে, এ নিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকি। ক্যাটরিনা দুঃখ করে ভিকিকে বলেন, আমাকে দেখতে ভালো লাগছে না। আমি বোধহয় মোটা হয়ে গেছি। আমি ঠিক এই পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, ইত্যাদি।

    ক্যাটরিনা বলেন, তখন ভিকি শান্ত করার জন্য বলেন— তুমি নিজেই তো সবাইকে বলো, নিজের মতো নিজেকে গ্রহণ কর। তুমিই তো বলো, নিজেকে যেমন দেখতে লাগছে সেটাই যথেষ্ট।

    অবশ্য ভিকির এ কথাই অনুপ্রেরণা জোগায় বলে জানান অভিনেত্রী। ভিকির এ কথাই তাকে নিজের প্রসাধনীর ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বলেও জানান ক্যাটরিনা কাইফ।

    এ অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজের ব্র্যান্ড নিয়েও ব্যস্ত থাকেন। ২০১৯ সাল থেকে তিনি উদ্যোক্তা হিসেবে ব্যবসা শুরু করেছেন। কয়েক বছরের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে তার ব্র্যান্ড। ব্যবসার নিরিখে বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন এ অভিনেত্রী।

    উল্লেখ্য, জোয়া আখতারের বাড়িতে ভিকি-ক্যাটের প্রেমের সূত্রপাত। করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোর একটি পর্বে ক্যাটরিনা জানিয়েছিলেন— ভিকিকে তিনি সহ-অভিনেতা হিসাবে দেখতে চান। ভিকিকে তার সঙ্গে দেখতে ভালো লাগবে বলেও দাবি জানান এ অভিনেত্রী। এর পরে ২০২১ সালের ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে রণবীর-দীপিকার ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল ক্যাটরিনাকে

    ২০১০ সালে সম্পর্ক ভেঙে যায় বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এর আগে তারা দুজনে তিন বছর সম্পর্কে জড়িয়েছিলেন। এ সম্পর্ক থাকাকালে ক্যাটরিনার সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। ছয় বছর সম্পর্কে থাকার পর ২০১৬ সালে ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় রণবীরের।

    প্রথমে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক। পরে বিচ্ছেদ। তার পর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম। সেই সম্পর্কেও ভেঙে যায়। রণবীর কাপুরের প্রেমজীবন ছিল রঙিন। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের ছাপ কি তারকাদের পেশাগত জীবনেও পড়েছিল?—এমন প্রশ্ন নেটিজেনদের মাঝে ঘুরপাক খায়। 

    এ সম্পর্কে ক্যাটরিনা এক পুরোনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন— রণবীরের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের কথা ছিল তার। রণবীরের সঙ্গে সেই ছবিতে জুটি বেঁধেছিলেন দীপিকা পাড়ুকোনও। শেষ মুহূর্তে সেই ছবি থেকে বাদ পড়ে যান ক্যাটরিনা। কানাঘুষা শোনা যায়, সেই সময় রণবীর ও দীপিকার প্রেম ছিল তুঙ্গে।

    ২০০৮ সালে যশরাজ ফিল্মসের প্রযোজনায় ও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বচনা এ হাসিনো’। এ ছবিতে দীপিকার পাশাপাশি রণবীরের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল বিপাশা বসু ও মিনিশা লাম্বাকে। ক্যাটরিনা সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন— এ ছবির চিত্রনাট্য অনুযায়ী চারজন অভিনেত্রীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। চতুর্থ নায়িকা হিসাবে নির্বাচন করা হয়েছিল ক্যাটরিনাকে। কিন্তু শুটিং শুরুর আগে হঠাৎ তাকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল।

    ক্যাটরিনা সাক্ষাৎকারে বলেছিলেন, যশরাজ ফিল্মসের সঙ্গে আমার বহুদিন ধরে কাজ করার ইচ্ছা ছিল। ভেবেছিলাম— ‘বচনা এ হাসিনো’ ছবির মাধ্যমে আমার সেই স্বপ্ন পূরণ হবে। কিন্তু আদিত্য চোপড়া (যশরাজ ফিল্মসের অধিকর্তা এবং যশ চোপড়ার পুত্র) আমায় হঠাৎ একদিন জানান যে, আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। ছবির দৈর্ঘ্য নাকি এতটাই লম্বা হয়ে পড়েছিল যে, বাধ্য হয়ে চতুর্থ নায়িকার চরিত্রটি বাদ দিতে হয়েছে। তিনি বলেন, আমি খুব মুষড়ে পড়েছিলাম। তার পর আমার কাছে ‘নিউইয়র্ক’ ছবির প্রস্তাব এলো। আমি রাজিও হলাম অভিনয় করতে। কিন্তু মনে কিছু একটা খুঁতখুঁত করেই চলত। একটি সফল, বাণিজ্যিক ছবিতে অভিনয় করা হলো না। তার পরিবর্তে আর্ট ফিল্মে অভিনয় করছি। সব সময় এগুলোই মাথার মধ্যে চলত। পরে ‘নিউইয়র্ক’ ছবিটি মুক্তি পায়। ধীরে ধীরে আমার পুরোনো ধারণাও বদলে যায়।

    বলিউডের একাংশের দাবি— ‘বচনা এ হাসিনো’ ছবির শুটিংয়ের সময় রণবীর ও দীপিকার সম্পর্ক আরও মাখোমাখো হয়ে ওঠে। তবে দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর দুই তারকা তাদের সম্পর্কে ইতি টেনেছিলেন। যদিও এই প্রসঙ্গে দীপিকা পরে জানিয়েছিলেন, তার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি ক্যাটরিনার সঙ্গেও প্রেম করছিলেন রণবীর। তৃতীয় ব্যক্তিকে সম্পর্কে নিয়ে এসে দীপিকাকে ঠকিয়েছিলেন রণবীর। এমনটিই দাবি করেছিলেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • প্রিয়াংকা-ক্যাটরিনা-আলিয়ার ‘জি লে জারা’ নিয়ে সুখবর 

    বলিউডের তিন তারকা অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে নিয়ে ‘জি লে জারা’ নামে একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছিলেন পরিচালক ফারহান আখতার। ২০২১ সালে ঘোষণা দিলেও পরবর্তীতে সেই ছবি আলোর মুখ দেখেনি। ভক্তরা তাই কিছুটা হতাশ। অবশেষে ভক্তদের সুখবর দিলেন পরিচালক ফারহান।

    rnrn

    আলোচিত এই সিনেমাটি বন্ধ হয়ে যাওয়ার পেছনে এতদিন বলা হয়েছিল, প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফ ফিল্ম থেকে দূরে সরে যাওয়াকে। সেই সঙ্গে ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করায় আলিয়া ভাটের সঙ্গে তিনি কাজ করতে চান না বলেও গুঞ্জন ছিল। তবে এখন সব গুঞ্জন পাশ কাটিয়ে সিনেমাটি আলোর মুখ দেখতে শুরু করেছে পরিচালক ফাহরান আখতারের কথায়।

    rnrn

    সম্প্রতি সিনেমাটি নিয়ে আখতার জানিয়েছেন, ‘এই সিনেমা নিয়ে এখন অনেক কাজ চলছে।’ সিনেমাটি বিলম্বিত হওয়ার কারণ নিয়ে তিনি জানান, ‘আমি এক্সপ্রেসোর তৃতীয় অধিবেশনে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের তিনজনের সময় এবং ফারহান, তারিখগুলিকে এখন সাজানো হচ্ছে।’

    rnrn

    এই আগে চলতি বছরের জুনে, আলিয়া ভাট নিউজ ১৮-এ এক সাক্ষাৎকারে ছবিটি সম্পর্কে বলেছিলেন, ‘আমি মনে করি ছবিটি তৈরি করার উদ্দেশ্য প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে… খুব, খুব শক্তিশালী। তবে কখনও কখনও, সবকিছুর জন্য একটি সময় এবং স্থান থাকে এবং আপনাকে একসাথে আসার জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তবে আমি মনে করি প্রত্যেকের হৃদয়ে অভিপ্রায়টি নিশ্চিত করা। এই ফিল্ম বড় পর্দায় হিট করবে। আর সেটা কোনো না কোনো দিন হবেই।’

    বিনোদন ডেস্ক

  • মধ্যরাতে আলিয়ার কাছে যে পরামর্শ চান ক্যাটরিনা

    বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সম্পর্কটা সিনিয়র ও জুনিয়র ছাড়িয়ে বন্ধুত্বের। এর বাইরে দু’জনের অন্য একটা সম্পর্কও আছে। বর্তমানে আলিয়া ভাটের স্বামী রণবীর কাপুরের সঙ্গে একসময় প্রায়শই ডেটিংয়ে যেতেন ক্যাটরিনা কাইফ। 

    rnrn

    সেই আলিয়া ভাটের সঙ্গে সম্পর্ক নিয়েই মুখ খুলেছেন ক্যাটরিনা। জানিয়েছেন মাঝে মধ্যেই মধ্যরাতে আলিয়ার কাছে পরামর্শ চাইতে হয় তাকে।

    rnrn

    গভীর রাতে আলিয়াকে মেসেজ দেওয়া নিয়ে ক্যাটরিনা বলেন, ‘ইনস্টাগ্রামের ব্যাপারে যেকোনো প্রশ্নের জন্য আমি আলিয়ার কাছে ছুটে যায়। ইনস্টাগ্রাম সম্পর্কে যখনই আমার কোনো প্রশ্ন থাকে, আমি আলিয়ার কাছে যাই। মাঝে মাঝে, মধ্যরাত ২ বা ৩টার দিকেও তাকে টেক্সট করি। তার কাছে জানতে চায় কেন আমার ছবি ইনস্টাগ্রামে সঠিকভাবে ফিট হচ্ছে না।’

    rnrn

    ক্যাটরিনা আরও বলেন, ‘আলিয়া আমাকে ছবির আকার পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন, ব্যাখ্যা করেছিলেন যে আমার ছবির সাইজ ছোট করা প্রয়োজন।’ অবশ্য এমন মধ্যরাতে যে কাউকে টেক্সট করা উচিত নয় সেটা অবশ্য বুঝতে পারেন ক্যাটরিনা। যা নিয়ে তার মত, ‘আমি মনে করি যে তাকে মধ্যরাতে মেসেজ করা উপযুক্ত নয়। তবুও করতে হয়।’

    rnrn

    নিজের প্রাক্তনকে বিয়ে করলেও আলিয়া-ক্যাটরিনার বন্ধুত্বের অবশ্য ফাটল ধরেনি। আলিয়া সবসময় ক্যাটরিনাকে তার প্রযুক্তি-বুদ্ধিসম্পন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছেন।

    rnrn

    তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার অন্তঃসত্ত্বা গুঞ্জনের মধ্যে বড় খবর দিলেন নেহা

    বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত অভিনেত্রী নেহা ধুপিয়া। এ তারকা দম্পতির বিলাসবহুল বিয়েতেও অতিথিদের মধ্যে ছিলেন নেহা ও তার স্বামী অঙ্গদ বেদী।

    rnrn

    ক্যাটরিনার অন্তঃসত্ত্বা গুঞ্জন নিয়ে সম্প্রতি আনন্দবাজারের এক সাক্ষাৎকারে অভিনেত্রী নেহাকে প্রশ্ন করা হয়, ভিকি বাবা হিসেবে কেমন হবেন? তার উত্তরে নেহা বলেন, আমি জানি চাচু (কাকু) হিসেবে ও খুবই ভালো। মেহের ও গুরিক (নেহার দুই সন্তান) ওকে ‘চাচু’ বলে ডাকে। ক্রিসমাস ও অন্য অনুষ্ঠানে ওদের দেখা হয়। আমরা অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। ভিকি প্রায়ই আমার সন্তানদের ভিডিওকল করে। নেহা বলেন, ভবিষ্যতে ভিকি বাবা হিসেবে কত নম্বর পাবেন, এর থেকেই আন্দাজ করা যায়। আর তাই সময়ের ওপরেই বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন।

    rnrn

    বেশ কিছু দিন ধরে ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। যদিও ‘ব্যাড নিউজ়’ ছবির প্রচারের সময়ে ভিকি কৌশল জানিয়েছিলেন— সময়মতো তিনি সুখবর দেবেন। এখন এমন কিছু ঘটেনি। তবে আম্বানিদের বিয়েতে ক্যাটরিনার শাড়ির পরার ধরন দেখে নেটিজেনদের মাঝে সমালোচনা আরও বাড়ে। এসবের মধ্যেই নেহা ধুপিয়া জানালেন, ভবিষ্যতে বাবা হওয়ার জন্য কতটা প্রস্তুত ভিকি।

    rnrn

    অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে লাল রঙের শাড়ি ও ফুল হাতা ব্লাউজ় পরতে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে। ভিকির হাত ধরে বিয়ের আসরে প্রবেশ করেন তিনি। কিন্তু ফটোসাংবাদিকদের সামনে নিজেকে কিছুটা আড়াল করার চেষ্টা করছিলেন ক্যাটরিনা। নেটিজেনদের দাবি— অন্তঃসত্ত্বা অবস্থার প্রথম পর্যায়ে রয়েছেন ক্যাটরিনা। যদিও এ সমালোচনা মিথ্যা বলে জানিয়েছেন ভিকি।

    rnrn

    উল্লেখ্য, সম্প্রতি ভিকি কৌশল অভিনীত ছবি ‘ব্যাড নিউজ়’ মুক্তি পেয়েছে । এ ছবিতে তার ও তৃপ্তি দিমরির রসায়ন চর্চার বেশ আলোচিত ছিল। ছবিটি এখন পর্যন্ত ১০০ কোটি টাকার ব্যবসা করেছে বক্স অফিসে।

    বিনোদন ডেস্ক

  • দেশে ফেরার পথে বিমানবন্দরে মুখ লুকালেন ক্যাটরিনা

    বেশ কিছু দিন ধরে বলিউডে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে— অভিনেত্রী ক্যাটরিনা অন্তঃসত্ত্বা কিনা, তা নিয়ে। দীর্ঘদিন দেশের বাইরে থাকায় এ সমালোচনায় আরও বেশি ঘনীভূত হয়। এর মাঝেই দেশে ফিরলেন ক্যাটরিনা কাইফ। 

    rnrn

    লন্ডন থেকে মুম্বাই ফিরলেও আড়ালেই ছিলেন তিনি। এমনকি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সংগীত অনুষ্ঠানেও ভিকির পাশে দেখা যায়নি ক্যাটরিনাকে। জানা  গেছে, জার্মানিতে ছিলেন অভিনেত্রী। কিন্তু কী কারণে সেখানে ছিলেন, সেটাই অজানা। দেশে ফিরেছেন গতকাল ১১ জুলাই বুধবার মধ্যরাতে। তাকে দেখামাত্রই ছবি তোলার জন্য ফটোসাংবাদিকদের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ক্যাটরিনার পরনে ঢিলেঢালা শার্ট ছিল। তার ওপর কালো হুডি। জিনস চোখে রোদচশমা। গত কয়েক মাস তাকে যে কয়েকবার দেখা গেছে, সবসময় ঢিলেঢালা পোশাকেই দেখা গেছে। তাতেই যেন জোরালো হয়েছে জল্পনা—সন্তান আসছে বৈকি। এ দিনেও প্রায় একই রকম সাজে দেখা গেল তাকে। কিন্তু ছবি তুলতে মোটেই আগ্রহী নন তিনি। চটজলদি গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী। তবে কি সুখবর— খুব শিগগির দেবেন অভিনেত্রী? সেই নিয়ে জল্পনা চলছেই নেটিজেনদের মাঝে।

    rnrn

    এদিকে ইতোমধ্যে ‘জানম’ গানে পুলের অন্দরে তৃপ্তি ও ভিকির ঘনিষ্ঠতা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর সিংহের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছিল অভিনেত্রী তৃপ্তিকে দিমরিকে। অল্প সময়েই পর্দায় দর্শকদের নজর কেড়েছেন এ অভিনেত্রী। রাতারাতি ‘জাতীয় ক্রাশ’-এ পরিণত হয়েছেন তিনি। এই ছবির পরই লাফ দিয়ে বেড়েছে সামাজিকমাধ্যমে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীর সংখ্যা। 

    rnrn

    এবার তৃপ্তিকে দেখা গেল ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশলের সঙ্গে। ইতোমধ্যে ‘ব্যাড নিউজ়’ ছবির ‘জানম’ গানে পুলের অন্দরে তার ও ভিকির ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনায় নেটিজেনরা। পানি নিচে তৃপ্তির শরীর ছুঁয়ে যাচ্ছে ভিকির ঠোঁট— এমন অন্তরঙ্গ দৃশ্যে এর আগে ভিকিকে কখনো দেখা যায়নি। এবার তাই দেখলেন নেটিজেনরা। এ ছাড়া ‘ব্যাড নিউজ’ ছবির তওবা তওবা গানে ভিকির নাচের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা।  ক্যাটভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ক্যাটরিনার প্রতিক্রিয়ার জন্য। 

    বিনোদন ডেস্ক

  • তৃপ্তির সঙ্গে শার্টহীন ছবি ভাগ ভিকির, ক্যাটরিনার জন্য কষ্টে ভক্তরা

    আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তারকা দম্পতিরা জুটিতে হাজির হলেও ভিকি কৌশলের পাশে দেখা যায়নি ক্যাটরিনাকে। অভিনেত্রী মাসখানেক ধরেই ক্যামেরার অন্তরালে থাকা পছন্দ করছেন। এ নিয়ে পাপারাজ্জিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভিকিকে। সরাসরি অভিনেতাকে জিজ্ঞেস করেছিলেন- ‘বউদি কোথায়?’ তার উত্তর নিয়েও চর্চার শেষ নেই। এসবের মাঝেই তৃপ্তি দিমরির সঙ্গে ভিকি কৌশলের ‘রোমান্স’ দেখে শোরগোল নেটপাড়ায়।

    rnrn

    ভিকি কৌশল বর্তমানে তার পরবর্তী ছবি ‘ব্যাড নিউজ’ মুক্তির জন্য প্রস্তুত। যে ছবিটি প্রযোজনার দায়িত্বে করণ জোহর এবং তৃপ্তি দিমরি৷ ট্রেলার দেখেই সবাই বেশ প্রশংসা করছেন। 

    rnrn

    কারণ ভিকি এবং অ্যামি দুজনেই তৃপ্তির সন্তানের বাবা। ‘তবা-তবা’ ছবির ট্রেলার ও গান সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। ভিকি তৃপ্তির আরও একটি নতুন গান প্রকাশ পেতে চলেছে। ৯ জুলাই একটি নতুন গান ‘জানম’ আসবে। এই নতুন গানে, তৃপ্তিকে ভিকির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতেও দেখা গিয়েছে। তৃপ্তিকে নীল বিকিনিতে চোখধাঁধানো দেখাচ্ছে বলা চলে।

    rnrn

    ভিকি কৌশল এ ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা ক্যাটরিনার নাম নিয়ে তাকে নানা মন্তব্য করেছেন। 
    rnএকজন বলেছেন, ‘আমি হলে এটা কিছুতেই সহ্য করতাম না ক্যাটরিনা বোন। তুমি প্রতিবাদ করো প্লিজ।’ 
    rnকেউ আবার মন্তব্য করেছেন, ‘ক্যাটরিনাকে একটু তো ভয় পান ভাই।’ কেউবা লিখেছেন, ‘ভাই, আপনার স্ত্রী কি আপনাকে মারধর করে না? এগুলো করো কী করে?’ এক ভক্ত বলেছেন, ‘ক্যাটরিনা- তুমি যেমন আছ, আমি চাইব তুমি তেমনটাই থাক।’

    rnrn

    আনন্দ তিওয়ারি পরিচালিত, ব্যাড নিউজ হল একটি রম-কম ছবি। যেখানে নতুন তিনজন প্রতিভা রয়েছেন। ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক৷ ট্রেলারে তৃপ্তি দিমরিকে যে চরিত্রে দেখানো হয়েছে, তা সবাই সেভাবে ভাবতেও পারবে না বলে মত বিশেষজ্ঞদের। 

    rnrn

    সম্প্রতি, ভিকি আসন্ন চলচ্চিত্র সম্পর্কে কথা বলেছিলেন। তিনি বলেন, ‘আমার জন্য, এই সিনেমাটির শুটিং বাড়ির মতো ছিল। কারণ আনন্দ তিওয়ারি এবং করণ জোহর, যাদের সঙ্গে আমি কাজ করেছি, তারা স্ক্রিপ্টটি খুব ভালো তৈরি করেছিল। আমি সিনেমাটির একেবারে অন্যরকম ধারণা তৈরি করেছি। একজন অভিনেতা হিসেবে কমেডি ধারার ঘরানার একেবারে অন্যরকম বিষয় এটি।’

    rnrn

    ভক্তরা ভিকিকে এই ছবিতে অন্যভাবে উপভোগ করেছেন

    rnrn

    ভিকি ‘তবা-তবা’-তে তার প্রতিটি স্টেপের জন্য সবার কাছ থেকেই প্রচুর ভালোবাসা পাচ্ছেন। যেখানে তাকে একজন বিশেষজ্ঞ বলেও মনে করা হচ্ছে। হৃতিক রোশন, সলমান খানের মতো অনেক সেলিব্রিটিও ভিকির প্রশংসা করেছেন।

    rnrn

    'ব্যাড নিউজ' মুক্তির তারিখ

    rnrn

    ‘ব্যাড নিউজ’ প্রেক্ষাগৃহে ১৯ জুলাই মুক্তি পাওয়ার কথা। ভিকি বর্তমানে ‘ছাওয়া’-তে কাজ করছেন। যেখানে তাকে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। লক্ষ্মণ উতেকার পরিচালিত ছবিতে রশ্মিকা মন্দানার সঙ্গে দেখা যাবে তাকে। সঞ্জয়লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া ভাট এবং রণবীর কপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেও দেখা যাবে ভিকিকে।

    বিনোদন ডেস্ক