Tag: ক্যাটরিনা

  • ক্যাটরিনা মন ভেঙে দেন বলিউডের এ জনপ্রিয় অভিনেতা

    ক্যাটরিনা কাইফ, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যেও তিনি অন্যতম। তার ক্যারিয়ারগ্রাফও অন্য যে কারও চেয়ে আলাদা। শাহরুখ খান, সালমান খান, আমির খান, অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের সাথে পর্দা ভাগ করে নিয়েছেন একাধিকবার। 

    দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডের বক্স অফিসে তার সাফল্যও চোখে পড়ার মতো। ক্যাটরিনা অত্যন্ত পরিশ্রমী এবং সুশৃঙ্খল অভিনেত্রী। বলিউডে যখন কাজ শুরু করেন তখন হিন্দি জানতেন না। ভাষার উপর নিয়ন্ত্রণের অভাবের কারণে প্রাথমিকভাবে লড়াই করেছিলেন। সেই লড়াইয়ে জয়ীও হয়েছেন।  বক্স অফিসে পেয়েছেন ধারাবাহিক সাফল্য। 

    সালমান এবং অক্ষয়ের সঙ্গে তার অন-স্ক্রিন রসায়ন সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। তবে, অক্ষয়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করেননি তিনি। রোহিত শেঠির ‘সূর্যবংশী’তে পুনরায় এক হওয়ার আগে কয়েক বছর ধরে এ অভিনেতার সঙ্গে কাজ বন্ধ করে রেখেছিলেন ক্যাট। 

    যদিও তাদের সম্পর্কে কোনও বিরোধের খবর পাওয়া যায়নি, তবে ক্যাটরিনা একবার বলেছিলেন অক্ষয় কুমারের অদ্ভুত আচরণ তাকে কীভাবে কষ্ট দিয়েছিল। কেন এই দূরত্ব তৈরি হয়েছিল সেটাও এক সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী। 

    তিনি বলেন, ‘তার সঙ্গে আমি টানা পাঁচ বছর কাজ করেছি। নিশ্চয়ই এই সময়ে সম্পর্কটা অনেক উষ্ণ হওয়ার কথা ছিল। প্রথম বছরে, অক্ষয় এসে ‘হাই, শুভ সকাল, কেমন আছো’ বলতেন এবং আমাকে উষ্ণ আলিঙ্গন করতেন। দ্বিতীয় বর্ষে তিনি কেবল আমার পিঠে হাত বুলিয়ে শুভ সকাল বলতেন। তৃতীয় বর্ষে, তখন কেবল ‘শুভ সকাল, আর চতুর্থ বর্ষে, তিনি কেবল আমার দিকে তাকিয়ে মাথা নাড়তেন। পঞ্চম বর্ষে, তিনি প্রথমেই বলেন, ‘কী কাজ?’ আর কিছুই নয়। এমন নয় তিনি অভদ্র হয়ে উঠেছেন, কিন্তু এটি আমি মেনে নিতে পারিনি।’

    অক্ষয়ের সঙ্গে অর্ধডজন সিনেমায় কাজ করেছেন ক্যাটরিনা। তাই তাই এ ধরনের আচরণ তাকে বেশ কষ্ট দিয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। 

    তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে, যখন তিনি এটা করেন তখন আমার কষ্ট হয়, এবং আমি তাকে বলি অন্তত শুভ সকাল বা হাই বলতে অথবা শুধু হাসতে। আমি তাকে জিজ্ঞাসা করি কেন সে এত রেগে আছে।  তিনি উত্তর দেন, ‘কে রেগে আছে?’ যখন আমি বলি তুমি, তখন তিনি বলেন ‘বোকার মতো কথা বলো না!’ তিনি আরও বলেন যে, ‘আমি কেমন মানুষ সেটা জানি’ এবং তিনি এমন কিছু করবেন না যার সাথে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এটি আমাকে আরও বেশি কষ্ট দিয়েছে।’ 

    উল্লেখ্য, কাজের ক্ষেত্রে ক্যাটরিনা কাইফকে শেষবার ‘টাইগার-৩’ এবং ‘মেরি ক্রিসমাস’-এ দেখা গিয়েছিল।

    আনন্দনগর ডেস্ক

  • রণবীরের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন ক্যাটরিনা

    বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন। তাদের প্রেম ভাঙার মুহূর্ত খুব মসৃণ ছিল না। বেশ তিক্ততার সঙ্গেই সম্পর্কে ইতি টেনেছিলেন তারা। তবে ক্যাটরিনা নাকি আগেই আঁচ করতে পেরেছিলেন, রণবীর তাকে একশ শতাংশ ভালোবাসেন না। কিছু ক্ষেত্রে সাবেক প্রেমিককে ভয়ও পেতেন অভিনেত্রী। নিজেই এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন— ঠিক কোন বিষয়টিকে ভয় পেতেন তিনি।

    ক্যাটরিনা বলেন, বিয়ের মণ্ডপে কনের বেশে পৌঁছে যাওয়ার পরও তার মনে প্রশ্ন থেকে যেত— আদৌ কি রণবীর তাকে ভালোবাসেন? অভিনেত্রী বলেন, আমার একটা বিষয় নিয়ে খুব ভয় ছিল। আমি ভাবতাম, এমন যদি হয়— আমি বিয়ের মণ্ডপে বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু বুঝতে পারছি ও (রণবীর) আমাকে ভালোবাসে না।

    রণবীর নিজের সিদ্ধান্ত নিয়ে সেভাবে নিশ্চিত ছিলেন না। ক্যাটরিনা বলেন, ও নিজের মনকেই ভালো করে চেনে না হয়তো। তাহলে প্রতিশ্রুতি কীভাবে দেবে? তিনি বলেন, এক দিন আমার হৃদয় ঠিক ভেঙে যাবে, এ ভাবনার ভয় আমার ওপর জেঁকে বসেছিল।

    ক্যাটরিনা রণবীরের পরিবারের ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। কিন্তু হয়ে উঠতে পারেননি। অভিনেত্রী বলেন, আমি রণবীরের পরিবারের খুব কাছের নই। তবে আমি হতে চেয়েছি। ওদের সঙ্গে আমি বেশি করে মিশতে চেয়েছি। বিয়ের করার অন্যতম কারণ হলো পরিবার। আমি খুবই প্রতিক্রিয়াশীল মানুষ। আমি যা চাই, তা যদি আমাকে আমার সঙ্গী দেয়, তাহলে আমি সেরা প্রেমিকা হয়ে উঠতে পারি।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঐশ্বরিয়াকে গালাগাল করেছিলেন সালমান

    বলিউড বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।—এই দুই খানের পথচলার শুরুতেই বন্ধুত্ব গড়ে ওঠে। তবে মাঝে সেই বন্ধুত্ব ভেঙে যায় এক অভিনেত্রীকে নিয়ে দ্বন্দ্বে। আবার পড়ন্ত বিকালে শাহরুখপুত্র আরিয়ান খান মাদককাণ্ডে জড়িয়ে পড়ার পর সেই বন্ধুত্ব দৃঢ় হয়েছে। বর্তমানে তারা বলিউডের সেরা দুই বন্ধু।

    মাঝের সময়ে অভিনেত্রীকে নিয়ে দ্বন্দ্বে এ দুই খানের বন্ধুত্বের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তাদের লড়াই শিরোনাম তৈরি করেছিল, যা ঘটেছিল সেই পার্টিতে?

    ২০০৮ সালে সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে কেন্দ্র করে শাহরুখ ও সালমানের মধ্যে বিবাদ বাধে। সেদিন মদের নেশায় বুঁদ সালমান ‘বন্ধু’ শাহরুখের উদ্দেশে কটূ কথা বলতে শুরু করেন পার্টিতে। শাহরুখ সেই সময় ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’ শোর হোস্ট। সেই শো নিয়েই ভরা পার্টিতে কটাক্ষ করেন সালমান খান। তার আসন্ন সিনেমার ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন, সেই কথাও পার্টিতে বলেছিলেন ভাইজান, যেখানে তিনি শাহরুখের ‘ওম শান্তি ওম’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। 

    সালমানের এসব কথা শুনে চুপ থাকার মানুষ নন বলিউড বাদশাহ। সালমানের শো ‘দাস কা দাম’-এ এসে জবাব দিয়েছিলেন তিনি। পার্টিতে শাহরুখের মুখে ঘুসি মারতে চেয়েছিলেন সালমান। তাকে হুমকিও দিয়েছিলেন বলে শোনা যায়। শেষে বিরক্তি প্রকাশ করে পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেন শাহরুখপত্নী গৌরী খান। সেই পার্টিতে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন সালমান নিজেই। শাহরুখের ইচ্ছা ছিল না যাওয়ার। আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে ভালো নজরে নেননি ভাইজান। তবে গৌরীর অনুরোধে গিয়েছিলেন।

    ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে আকণ্ঠ মদপান করেছিলেন সালমান। নিজের ‘দাস কা দাম’ শো-এর সঙ্গে ক্রমাগত তুলনা টানছিলেন ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’-এর। নেশার ঘোরে বলে বসেন, তিনিই আসল ‘খান’, শাহরুখ নন। 

    উপস্থিত অতিথিদের ভাষ্যে, ঐশ্বরিয়া ও শাহরুখের একসঙ্গে কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন সালমান খান। ক্যাটরিনার সঙ্গেও তার কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন ভাইজান।

    সূত্র জানায়, ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে কাজ করছেন শাহরুখ খান। এ বিষয়টি ভালো লাগেননি সালমানের। বাদশাহর সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করার আগ্রহ তাকে বিরক্ত করে তোলে। সালমানের কটূক্তি শুনে বিরক্ত শাহরুখ পার্টি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু আমির খান এসে তাকে আটকান এবং পার্টি থেকে বেরিয়ে যেতে মানা করেন। শাহরুখ সেদিন একটি কথাও বলেননি। এ ছাড়া পার্টির মধ্যে ঐশ্বরিয়াকে অশ্রাব্য ভাষায় আক্রমণও করেছিলেন সালমান। পার্টিতে নাকি সেই পরিচিত পুরোনো রাগ প্রকাশ পেয়েছিল ভাইজানের। সবার সামনে ঐশ্বরিয়াকে অসম্মান করতে শুরু করেছিলেন তার সম্পর্কে খারাপ কথা বলে।

    এসব শুনে গৌরীর হাত ধরে সালমানের পার্টি থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন শাহরুখ। সেই সময় সালমান তাকে বলেছিলেন— ‘তুমি ভয় পাচ্ছো নাকি?’ এই কথা শুনে সালমানকে শাহরুখ বলেছিলেন— তিনি তাকে তার পার্টিতেই মারবেন। এ ঘটনা চাপা থাকেনি। 

    সংবাদের শিরোনাম দখল করে নেয়। বহু মানুষ তা বিশ্বাস করেন। কেউ বলেন, পুরোটাই পাবলিসিটি স্টান্ট। কেউ-কেউ এটিও বলেন, সালমানের বাড়িতে পার্টি ছিল না, আদতে সেটি ছিল একটি ক্লাবে। এ ঘটনার পর দীর্ঘদিন মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায় শাহরুখ-সালমানের। তবে বহু বছর পর আবারও দুজনের বরফ গলে। বর্তমানে বলিউডের দুই সেরা বন্ধু শাহরুখ-সালমান।

    বিনোদন ডেস্ক

  • তুমি আর কত নিচে নামবে, সালমানের কথায় যে প্রতিক্রিয়া দেখান ক্যাটরিনা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের যাত্রা শুরু হয়েছিল সালমান খানের হাত ধরে। তাদের সম্পর্ক নিয়ে আজও নানা গুঞ্জন রয়েছে। কেউ বলেন দীর্ঘদিন প্রেমের পর তিক্ত বিচ্ছেদ হয়েছিল তাদের মধ্যে। আবার কেউ বলেন, তারা আদৌ সম্পর্কে ছিলেন না। অনেকের ধারণা, অভিনেতা রণবীর কাপুরের জন্যই ক্যাটরিনা কাইফ সালমানকে ছেড়েছিলেন। আর নেটিজেনদের মতে, সালমান ক্যাটরিনাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, যা মেনে নিতে পারেননি অভিনেত্রী। 

    যাই হোক, তাদের বিচ্ছেদ যে খুব একটা মধুর ছিল না, সেটি প্রকাশ্যেই স্পষ্ট ছিল। একসময় বলিভাইজানখ্যাত অভিনেতা অনস্ক্রিনেও ক্যাটরিনাকে অপমান করতেও দ্বিধা করেননি। তেমনই একটা ঘটনা সম্প্রতি অন্তর্জালে আবারও ছড়িয়ে পড়েছে।  একবার ‘বিগ বস’-এর মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন ক্যাটরিনা কাইফ, তখন তার সিনেমা ‘টিস মার খান’ মুক্তির অপেক্ষায়।  সেই সময় সালমান মজা করে বলেছিলেন— এই সিনেমায় তোমার হিরো কে? ক্যাটরিনা বলেন, ‘অক্ষয় কুমার’। অভিনেত্রীর মুখ থেকে অক্ষয়ের নাম শুনতেই সালমান বলে বসেন, অক্ষয় কুমার, সালমান খান—সবাইকে পেরিয়ে এখন তুমি রণবীর কাপুরকে ধরেছ। আরও নিচে নামবে? এর চেয়েও ছোট কাউকে চাই?  সালমানের এমন মন্তব্য শুনে ক্যাটরিনা ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী, তবে কোনো প্রতিক্রিয়া দেননি। 

    যদিও সেই সময় তাদের সম্পর্কে টানাপোড়েন তুঙ্গে ছিল। তবে বর্তমানে চিত্রটা তেমন নেই। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বরফ গলেছে। ক্যাটরিনার সঙ্গে পরে সিনেমায় জুটি বেঁধেও কাজ করেছেন সালমান।

    বিনোদন ডেস্ক

  • কেন ক্যাটরিনা ও ভিকির সন্তানের অপেক্ষায় অনুরাগীরা?

    ২০২১ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা ভিকি কৌশল। এরপর কেটে গেছে অনেকটা সময়। এর মধ্যে একাধিকবার ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। ২০২৪ সালে দীর্ঘ দিন ইংল্যান্ডে মায়ের কাছে গিয়ে থেকেছেন ক্যাটরিনা। সেই সময়ও খবর ছড়িয়ে পড়ে, মা হতে চলেছেন ক্যাটরিনা। সেই জল্পনা নিয়ে বেশ কৌতূহলী ছিলেন তারকা দম্পতির অনুরাগীরা। কিন্তু ক্রমশ বোঝা যায়, এ খবর স্রেফ গুজব। কিন্তু ক্ষান্ত নন-অনুরাগীরা। তারা এবার ভিকিকে দেখেই বলে দিলেন, অভিনেতার মধ্যে বাবা হওয়ার সব গুণ রয়েছে।

    সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকির সিনেমা ‘ছাবা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার অভিনয়ের জয়জয়কার সিনেমহলে। ছত্রপতি সম্ভাজি মহারাজের শৈশবের চরিত্রে অভিনয় করেছে আজলান নামে এক বালক। সিনেমার সেটে ভিকির সঙ্গে খুদের বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা দাবি করেছেন, ভিকি খুব ভালো বাবা হবেন।

    ভিডিওতে দেখা যায়, ছোট্ট আজলান ভিকির কোলে। একরত্তির সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে ভিকিকে। অভিনেতা খুদেকে বলেন, আরে তোর চুলের ছাঁটটা তো দারুণ। আমিও এভাবেই চুল কাটব। আমার চুলটা লম্বা হয়ে গেছে। এই বলার সঙ্গে সঙ্গে ভিকির মাথার টুপি খুলে নিয়ে খেলতে থাকে আজলান। তার পর ভিকি বলেন,  তা হলে তোমার জামাটা আমাকে দিয়ে দাও। নিজের জামা দিয়ে দিতে মোটেই ইচ্ছুক নয় খুদে। স্পষ্ট জানিয়ে দেয় সে। উলটে সে ভিকির জামা চেয়ে বসে। এই দেখে হেসে উঠেন অভিনেতা। তার পরেই খুদের সঙ্গে ফের খুনসুটিতে মন দেন অভিনেতা।

    এই ভিডিও দেখে মুগ্ধ ভিকির অনুরাগীরা। এই দেখেই তাদের বক্তব্য, বাচ্চাদের সঙ্গে ভালোই মিশতে পারেন ভিকি। ভবিষ্যতে তিনি যে অসাধারণ একজন বাবা হয়ে উঠবেন, তা নিয়ে নাকি কোনো সন্দেহই নেই। এর আগে নেহা ধুপিয়াও জানিয়েছিলেন, তার সন্তানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে ভিকির। এর থেকেই তিনি অনুমান করতে পারেন, ভবিষ্যতে তিনি ভালো বাবা হবেন।

    বিনোদন ডেস্ক

  • মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে বিপাকে ক্যাটরিনা, যা বললেন অভিনেত্রী

    ১৪৪ বছর পর একবার অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। আর তাই ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ। ভক্তদের বিশ্বাস— মহাকুম্ভে পুণ্যস্নান করলেই ‘পাপ ধুয়ে সাফ হবে’, আর সেই বিশ্বাস থেকেই মহাকুম্ভে পুণ্যস্নানে ভিড় জমাচ্ছেন মানুষ।

    প্রয়াগরাজে ভিড় এখনো কমেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে হাজির হচ্ছেন তারকারা। শেষের দিকে মহাকুম্ভেতে বলিউডের তারকাদের ভিড় জমেছে। এবার ত্রিবেণি সঙ্গমে পুণ্যস্নান করলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

    মহাকুম্ভে পুণ্যর আশায় দুদিন আগেই শাশুড়িকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ত্রিবেণি সঙ্গমে ক্যাটরিনার স্নানের ভিডিও ছড়িয়ে পড়েছিল মুহূর্তে। হলুদ রঙের সালোয়ার-কামিজ পরে স্নান করেছিলেন অভিনেত্রী। তার হাতে জড়ানো ছিল রুদ্রাক্ষের মালা। কিন্তু মহাকুম্ভে গিয়ে নাকি বিপাকে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

    সামাজিকমাধ্যমে বেশ কিছু ভাইরাল ভিডিওয়ে দেখা যায়, কুম্ভে স্নান করতে গিয়ে ক্যাটরিনাকে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছিল। অভিনেত্রীকে দেখে শয়ে শয়ে মানুষ এগিয়ে আসেন। ঘিরে ধরেন ক্যাটরিনা ও তার পরিবারকে। ক্যাটরিনার সঙ্গে সেলফি তোলার উদ্দেশ্যেই ভক্তরা ভিড় করেছিলেন বলে জানা গেছে। তবে এর জন্য বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এমন বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

    কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, সেই সময় ত্রিবেণি সঙ্গমে উপস্থিত ছিলেন একাধিক সন্ন্যাসীও। কিন্তু ক্যাটরিনাকে দেখে তারা ভিড় করতে থাকেন সেলফি তোলার জন্য। সংবাদমাধ্যম ও নেটপ্রভাবীরাও ছুটে আসেন ক্যাটরিনার সঙ্গে ছবি তোলার জন্য। এ নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যেও।

    মহাকুম্ভে ‘ভিআইপি কালচার’ নিয়ে নানা আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গে এক নেটিজেন লিখেছেন—এ জন্যই ভিআইপিদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখা হচ্ছে। তারকারা যদি সাধারণ মানুষের মতো যান, জানি না কী কী ঘটে যাবে!

    গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) কুম্ভে পৌঁছে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর আখড়ায়। পরমার্থ নিকেতন আশ্রমের সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন অভিনেত্রী। ক্যাটরিনা বলেছিলেন, অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটা আলাদা মাহাত্ম্য আছে।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার কেন নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে?

    ২৬ ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ দিন। এর আগেই শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অন্যদিকে ‘ছাওয়া’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন স্বামী ভিকি কৌশল। তবে ছবি মুক্তির আগে কুম্ভে গোসল সেরেছেন ভিকি। 

    এদিকে শাশুড়ির সঙ্গে বরাবরই সুসম্পর্ক ক্যাটরিনার। বড়দিন কিংবা দীপাবলি, গোটা পরিবারকে সঙ্গে নিয়েই সময় কাটান অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, মহাকুম্ভের পথে ক্যাটরিনার সঙ্গী তার শাশুড়ি। অভিনেত্রী জানালেন, সেখানে পৌঁছে কী অনুভূতি হয়েছিল।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) কুম্ভে পৌঁছে ক্যাটরিনাকে দেখা গেল মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর আখড়ায়। পরমার্থ নিকেতন আশ্রমের সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন তিনি। গোলাপের পাপড়ি দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে তাকে। পুঁতির মালাও পরিয়ে দেওয়া হয়েছে। 

    এ সময় আখড়ায় মাটিতে মাদুরের ওপর বসে আলোচনায় ব্যস্ত থাকতে দেখা যায় অভিনেত্রীকে। এমন ভাব করে ছিলেন যেন তারকাই নন। 

    অভিনেত্রীর পরনে হালকা রঙের চুড়িদার, কপালে তিলক ও চোখে সানগ্লাস। মুখে রূপটানের লেশমাত্র নেই। 

    ক্যাটরিনা বলেন, ‘অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটা আলাদা মাহাত্ম্য আছে। আপাতত মহারাজের সঙ্গে আলাপচারিতা করব। তারপর সারা দিন আর কী কী করি দেখা যাক। 

    মহাকুম্ভে গিয়ে ‘আধ্যাত্মিক ভাবে’ নিমজ্জিত অভিনেত্রী। সোমবার ত্রিবেণি সঙ্গমে ডুব দেওয়ার কথা ক্যাটরিনার।

    বিনোদন ডেস্ক

  • ভিকির অভিনয়ে মুগ্ধ ক্যাটরিনা

    ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে ভিকি কৌশল এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। ছত্রপতি শিবাজীর পুত্র শাম্ভাজিকে নিয়ে বানানো সিনেমাটির জীবনীচিত্র বিভিন্ন মহলে বেশ প্রশংসিত হয়েছে। তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। ইতিহাসধর্মী এ সিনেমায় শাম্ভাজির ভূমিকায় স্বামী ভিকিকে কেমন লেগেছে ক্যাটরিনার? 

    এদিকে প্রথম থেকেই এই সিনেমাকে সাপোর্ট করেছেন ক্যাটরিনা। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার পোস্টারও শেয়ার করেছিলেন অভিনেত্রী। 

    স্বামীর অভিনীত সিনেমা দেখে প্রতিক্রিয়ায় কী লিখলেন অভিনেত্রী? 

    স্বামীর অভিনয়ের প্রশংসায় অভিনেত্রী যে পঞ্চমুখ, তাও কিন্তু নয়। সিনেমার পরিচালক ও অন্য অভিনেতাদেরও প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা।

    অভিনেত্রী লিখেছেন, ‘এই সিনেমা এক ইতিহাসের সামনে দাঁড় করায়। পর্দায় শাম্ভাজির চরিত্রকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সিনেমার ইতিহাসে এক স্মারক হয়ে থাকবে। পরিচালক লক্ষ্মণ উতেকর ইতিহাসের কঠিন অধ্যায়কে অবলীলায়, অনায়াসে উপস্থাপন করেছেন। সিনেমার শেষের ৪০ মিনিট আপনাকে বাকরুদ্ধ করে দেবে। আমি একবার সিনেমাটি দেখেছি। আরও একবার দেখতে চাই।

    সিনেমাটি যে অভিনেত্রীর ভালো লেগেছে, তা তার লেখনিতেই প্রকাশ পেয়েছে। তবে স্বামীর অভিনয় কেমন লেগেছে ক্যাটরিনার? 

    ইনস্টাগ্রামে ভিকিকে ট্যাগ করে অভিনয় নিয়ে ক্যাটরিনা লিখেছেন, ‘পর্দায় ভিকির পারফরম্যান্স অনবদ্য। তুমি যখন পর্দায় এসেছো, আমি মুগ্ধ হয়ে শুধু তোমাকেই দেখেছি। আমি তোমাকে এবং তোমার অভিনয় ক্ষমতা নিয়ে গর্বিত’।

    বিনোদন ডেস্ক

  • ৪০ পেরিয়েও ‘কিশোরী লাবণ্য’ ক্যাটরিনার, জানা গেল রহস্য

    বলিউড অভিনেত্রী
    ক্যাটরিনা কাইফের সৌন্দর্য নিয়ে বরাবরই কৌতূহলী ভক্ত-অনুরাগীরা। এ অভিনেত্রী কী খান,
    কিভাবে চলাফেরা করেন, কিভাবে রূপচর্চা করেন, কখন ত্বকের যত্ন নেন—এসবের রূপরহস্য কী,
    তা জানার কৌতূহলের যেন শেষ নেই।

    এ মুহূর্তে
    বয়স ৪০ পেরিয়েছে অভিনেত্রীর। কিন্তু লাবণ্য এতটুকু কমেনি তার। দেখতে দেখতে ২৩ বছর কাটিয়ে
    দিয়েছেন বলিউডে।

    এতো বছর বয়সেও
    তিনি ধরে রেখেছেন কিশোরীর লালিত্য। ক্যাটরিনার ছিপছিপে চেহারায় বয়সের ছাপ নেই। নায়িকাদের
    জীবনযাপন আলাদা। সেটা ভুল নয়। সাধারণ মানুষের খাওয়াদাওয়া, জীবনধারার সঙ্গে তারকাদের
    লাইফস্টাইল মেলে না। তবে ক্যাটরিনা এ ক্ষেত্রে ব্যতিক্রম। কোনো শৌখিন খাবার নয়। বাড়িতে
    তৈরি খাবার খান ক্যাটরিনা।

    ক্যাটরিনার
    পুষ্টিবিদ জানিয়েছেন, নায়িকা দিনে ২ বার খাবার খান। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে
    ওঠেনও তাড়াতাড়ি। ঘুমের ক্ষেত্রে একেবারে কোনো অনিয়ম করেন না তিনি।

    ক্যাটরিনা বিশ্বাস
    করেন, ঘুম ঠিক হলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। মাঝেমাঝে ক্ষুধা পেলে ক্যাটরিনা খান
    কিশমিশ এবং মৌরি। হজমের গোলমাল এড়াতেই এমন নিয়ম মানেন তিনি।

    ওজন নিয়ন্ত্রণে
    রাখতে ‘ডিটক্সিফিকেশন’ প্রয়োজন। ক্যাটরিনা শরীরে জমে থাকা মেদ ঝরাতে চুমুক দেন লাউয়ের
    রসে। কখনো সেটা বদলে যায় আমলকির রসে। বিশেষ কড়া ডায়েট করেন না ক্যাটরিনা। পরিমাণে
    কম খান, কিন্তু ঘরোয়া খাবারেই অগাধ ভরসা তার।

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে অভিনয়কালে যে অস্বস্তিতে পড়েন রণবীর

    রণবীর কাপুর বলিউডের অন্যতম হ্যান্ডসম স্টার। তিনি ক্যাটরিনা ও দীপিকার মতো নায়িকার মনে জায়গা করে নিয়েছিলেন। কখনো সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন, কখনো আবার বিচ্ছেদের কারণে কটাক্ষের শিকার হয়েছিলেন। 

    বর্তমানে রণবীর বিবাহিত। আলিয়া ভাট তার প্রিয়তমা। তবে রণবীর কাপুর অভিনয়ের ক্ষেত্রে সব বিষয়ই ভীষণ স্বাচ্ছন্দ বোধ করেন। একটা সময় খুব একটা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যেত না অভিনেতাকে। তবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ কিংবা ‘অ্যানিম্যাল’ ছবিতে ছক ভেঙে সকলের নজর কেড়েছেন তিনি।

    তাই বলে বিপরীতে ঐশ্বরিয়া। তার সঙ্গে ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করা? সব মিলিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছিলেন রণবীর। যাকে মূলত লেডিস ম্যান বলা হয়, সেই রণবীর কাপুর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রীতিমত ভয় পাচ্ছেন? এও সম্ভব? রণবীর কাপুর নিজেই এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, বিপরীতে ঐশ্বরিয়া শোনা মাত্রই কাল ঘাম ছুটে গিয়েছিল তার।

    ঐশ্বরিয়াকে ছোঁয়ার আগে রীতিমত ঘাবড়ে যেতেন তিনি। নিজেই একবার কপিল শর্মার সঙ্গে সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার রূপের প্রসংশা করে জানিয়েছিলেন, ঐশ্বরিয়া যখন গোসল করেন, তখন পানিই গোসল হয়ে যায়। পর্দায় এই জুটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন। তাদের ঘনিষ্ঠ মুহূর্ত পর্দায় ভক্তদের মন ছুঁয়েছিল। যদিও ঐশ্বরিয়ার পরিবার বিষয়টা মোটেও ভালো চোখে দেখেনি।

    বিনোদন ডেস্ক