Tag: ক্যাটরিনা

  • যখনই ভালো খবর আসবে আমি জানাব, ক্যাটরিনা প্রসঙ্গে ভিকি

    দুই বছরের বেশি সময় ধরে একই ছাদের নিচে বাস করছেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। এ সময়ে বহুবার গুঞ্জন উঠেছে, মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। যদিও এসব গুঞ্জনের কোনোটাই এতোদিন সত্যি হয়নি।

    rnrn

    সম্প্রতি আবার গুঞ্জন উঠেছে অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ। আর এ গুঞ্জনের মধ্যেই ভিকি তার চলচ্চিত্র ত্রিপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক অভিনীত ব্যাড নিউজ-এর প্রচার শুরু করেন। 

    rnrn

    শুক্রবার সন্ধ্যায় ছবিটির ট্রেলার লঞ্চ ইভেন্টে  সাংবাদিকদের মুখোমখি হন ভিকি কৌশল। এসময় তাকে ক্যাটরিনার ‘অন্তঃসত্ত্বা’ হওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, যখনই ভালো খবর আসবে, আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। আর যখনই সময় হবে, আমরা খবরটি জানাতে লজ্জা পাব না।

    rnrn

    এর আগে, জিকিউ-এর সঙ্গে ভিকি কৌশল বিয়ের পরে কীভাবে পরিস্থিতি বদলে যায় এ বিষয়ে আলোচনা করেন। 

    rnrn

    তিনি বলেন, ‘বিয়ের পর কখনোই একই মানুষ হতে পারবেন না। কারো সঙ্গে জীবনযাপন শুরু করা একটি বিশাল সংযোজন। ’

    rnrn

    ভিকি বলেন, আপনি যখন বিয়ে করবেন, তখন এটি আপনার ব্যক্তিগত চাহিদাকে ছাড়িয়ে যায়। প্রতিটি সিদ্ধান্ত উভয়ের জন্যই নিতে হয়। তবেই অভ্যন্তরীণ শান্তি পাওয়া যায়। 

    rnrn

    অভিনেতা জানান, ‘আমি এতদূর যেতে চাই, আমি গত আড়াই বছরে (বিবাহ-পরবর্তী) যে পরিমাণ পরিপক্ক হয়েছি তা আমার জীবনের প্রথম ৩৩ বছরের থেকে অনেক বেশি।’

    rnrn

    উল্লেখ্য, ভিকিকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের ডানকিতে। অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছিল শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস-এ।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জন, মুখ খুললেন স্বামী ভিকি

    মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, কয়েক দিন থেকে এমন শোনা যাচ্ছে সামাজিকমাধ্যমে। এ বিষয়ে ক্যাটরিনার প্রতিনিধিরা জানিয়েছেন এই খবর ভুয়া। কিন্তু মে মাসের মাঝামাঝি লন্ডন থেকে ভাইরাল হয় নায়িকার নতুন ভিডিও, যা ফের উস্কে দেয় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়। অথচ নায়িকা দেশে ফিরতেই ভুল ভাঙে। দেখা যায় ক্যাটের ‘বেবি বাম্প’ গায়েব। 

    এবার ক্যাটরিনার মা হওয়ার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ভিকি। শুক্রবার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর ট্রেলার ছিল ভিকির। তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে এই রোমান্টিক কমেডিতে দেখা যাবে ক্যাটরিনার বেটার হাফকে। লঞ্চ অনুষ্ঠানে ভিকির কাছে জানতে চাওয়া হয়, বাস্তব জীবনে কবে ‘সুখবর’ আসছে? 

    অনুষ্ঠানে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবের কথা উল্লেখ করে ভিকিকে জিজ্ঞাসা করা হয় যে দর্শকরা কখন বাস্তব জীবনে তার বাবা হওয়ার সুখবর শুনতে পাবেন?  উত্তরে ‘জোশ’ নিয়েই উরির নায়ক বলেন, ‘এখনকার মতো খারাপ খবরটাই (ব্যাড নিউজ) উপভোগ করুন, সেটা নিয়ে আমরা হাজির হচ্ছি। যখন ওটার (সুসংবাদ) সময় আসবে, আমরা সেই খবর লুকিয়ে রাখব না’। চুপি চুপি প্রেম, তারপর হঠাৎই একদিন ঝুপ করে বিয়েটা করে নেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। সেটা ছিল ২০২১-এর ডিসেম্বর মাস। 

    প্রসঙ্গত, 'ব্যাড নিউজ'-এর ট্রেলারে ক্যাটরিনার কাইফের রেফারেন্স রয়েছে। যা দেখে বেজায় খুশি ভিক্যাট ভক্তরা। বাস্তবে এখনো স্ক্রিন শেয়ার করেননি তারা, তবে এবার বড়পর্দায় ক্যাটরিনার পোস্টার আগলাতে দেখা যাবে স্বামীকে। ছবির একটি দৃশ্যে ভিকি তার হবু সন্তানের মা, তৃপ্তির বাচ্চা যাতে ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফের মতো সুন্দর হয় তার জন্য দেওয়ালে পোস্টার ঝুলিয়ে রাখে। অথচ তাতে আপত্তি তৃপ্তির গর্ভে বেড়ে ওঠা সন্তানের অপর বাবা অ্যামির। ক্যাটের পোস্টার খুলতে গেলেই রুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় ভিকি। এই দৃশ্য যে ফ্যানেরা দারুণ এনজয় করেছে তা বলার অপেক্ষা রাখে না। 

    ভিকি জানিয়েছেন যে ট্রেলারটি লঞ্চের সময় পর্যন্ত তার স্ত্রী দেখেননি। তবে ক্যাটরিনা যে এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে তার ইঙ্গিত দিয়ে বউকে রীতিমতো বিভ্রান্ত করে তুলেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • জনসমক্ষে ক্যাটরিনাকে যেভাবে অপমান করেন রণবীর!

    দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। সম্পর্ক ভাঙার মুহূর্ত খুব মসৃণ ছিল না। এমনকি, সাবেক প্রেমিকার অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে ভাবেননি রণবীর।

    rnrn

    সম্পর্ক ভাঙার পরে অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর-ক্যাটরিনা। সেই ছবির প্রচারের সময়ে এক সাক্ষাৎকারে ক্যাটরিনার সামনেই তার অভিনয় নিয়ে প্রশ্ন তোলেন রণবীর।

    rnrn

    সাক্ষাৎকারে রণবীরকে জিজ্ঞাসা করা হয় ক্যাটরিনার অভিনয় সম্পর্কে। তখনই তাকে বিঁধে রণবীর মন্তব্য করেন যে তিনি নাকি ক্যাটরিনাকে কখনও অভিনয়টাই করতে দেখেননি। তিনি নাকি বিশ্বাসই করেন না যে ক্যাটরিনা কখনও অভিনয় করেছেন।

    rnrn

    সরাসরি না বললেও, রণবীর পরোক্ষভাবে বলতে চেয়েছিলেন, ক্যাটরিনা যা করেন, তাকে অভিনয় বলা যায় না। ক্যাটরিনার পাশে বসেই তিনি মন্তব্য করেন, “আমি কি কখনও অতি-অভিনয় করেছি, ক্যাটরিনা? আমার মনে হয় না, ক্যাটরিনা কখনও অতি-অভিনয় করেননি। কখনও কখনও মনে হয়েছে ও কোনো অভিনয়ই করেনি। অতি-অভিনয় দূরের কথা।” 

    rnrn

    রণবীর যে ব্যঙ্গ করছেন, তা বুঝতে বেশি সময় লাগেনি ক্যাটরিনারও। তিনি পাল্টা প্রশ্ন করেন, “কী বলতে চাইলে তুমি?”

    rnrn

    সঙ্গে সঙ্গে সামলে নিয়ে রণবীর বলেন, “আমি বলতে চেয়েছি, তুমি এত ভাল অভিনয় করেছো যে মনেই হয়নি তোমায় আলাদা করে অভিনয় করতে হয়েছে। ‘জ়িন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতেও তুমি খুব ভাল অভিনয় করেছিলে।”
    rn 

    বিনোদন ডেস্ক

  • রণবীরের প্রাক্তণের সঙ্গে কাজ করতে অনীহা, ‘জি লে জারা’ নিয়ে যা বললেন আলিয়া

    আলিয়ায় থিতু হওয়ার আগে রণবীরের জীবনে প্রেম এসেছিল বারবার। ক্যাটরিনার সঙ্গেও সম্পর্ক ছিল রণবীরের। তাদের বিয়ে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে কম চর্চা হয়নি। সবশেষ ক্যাটরিনাকে ‘ঠকিয়ে’ তারই বান্ধবী আলিয়ার প্রেমে পড়েন নায়ক। 

    rnrn

    একটা সময় আলিয়া- ক্যাটরিনার গলায়-গলায় বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। আলিয়া-রণবীরের প্রেমে ফাটল ধরা আলিয়া-ক্যাটরিনার বন্ধুত্বে। তবে সেই ভাঙা বন্ধুত্ব জোড়া লাগার ইঙ্গিত মিলেছিল। ২০২১ সালে প্রথমবার একসঙ্গে কাজ করতে রাজি হয়েছিলেন আলিয়া ও ক্যাটরিনা। ফারহান আখতারের তিন বান্ধবীর রোড ট্রিপের গল্প ‘জি লে জারা’য় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করে নেওয়ার কথা ছিল তাদের। কিন্তু দীর্ঘ ৩ বছরেও এগোয়নি প্রোজেক্টের কাজ। 

    rnrn

    প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফকে নিয়ে গুঞ্জনের কারণে ফারহান আখতারের এই প্রকল্পটি স্থগিত হয়ে গেছে বলে জল্পনা চলছে। শুরুতে জানা গিয়েছিল, প্রিয়াঙ্কার ছবির চূড়ান্ত চিত্রনাট্য পছন্দ হয়নি। পরে ক্যাটরিনাও বেঁকে বসেন। তাই ঘোষণার তিন বছর পড়েও এই ছবির ভবিষ্যত অনিশ্চিত। 

    rnrn

    সম্প্রতি নিউজ ১৮-এর সঙ্গে কথা বলার সময়, আলিয়া ভাট আপটেড দিলেন ‘জি লে জারা’ নিয়ে। 

    rnrn

    ‘জি লে জারা’ সম্পর্কে আলিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় ছবিটি বানানোর উদ্দেশ্য সবার দৃষ্টিকোণ থেকেই খুব, খুব শক্তিশালী।…..কখনও কখনও সবকিছুর জন্য একটি সময় এবং স্থান থাকে এবং আপনাকে কেবল একত্রিত হওয়ার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তবে আমি মনে করি প্রত্যেকে এটাই চায় ছবিটা বড়পর্দায় হিট করুক। সেটা যবেই হোক’। 

    rnrn

    ‘দিল চাহতা হ্যায়’-এর ২০ বছর পূর্তিতে ফারহানের পরিচালনায় প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেছিল জি লে যারা-র হাত ধরে। কিন্তু সেই ছবি ভুলে আপতত ডন ৩ নিয়ে ব্যস্ত ফারহান। যেখানে শাহরুখ নন, ডনের ভূমিকায় রয়েছেন রণবীর সিং। আর নায়িকার ভূমিকায় কিয়ারা আদবাণী। 

    rnrn

    দীর্ঘদিন ধরে বাক্সবন্দি হয়ে পড়ে থাকা এই ছবি নিয়ে মাস কয়েক আগে আপডেট সামনে এসেছিল। 

    rnrn

    ভারতের বিনোদনভিত্তিক সংবাদ মাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘প্রি-প্রোডাকশনের কাজ শুরুর আগেই নাকি ‘জি লে জরা’র চিত্রনাট্যে ফিনিশিং টাচ দেওয়ার কাজ চলছিল। তারিখের সমস্যার জন্য ছবির কাজ পিছিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়নি। চিত্রনাট্য সম্পূর্ণভাবে তৈরি এখন।'

    rnrn

    তবে ছবিটি ফ্লোরে যেতে আরও কিছুটা সময় নেবে। আলিয়ার হাতে রয়েছে জিগরা, লাভ অ্যান্ড ওয়ার এবং যশরাজ ফিল্মসের অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি। প্রিয়াঙ্কা ব্যাস্ত হলিউড নিয়ে। রিলিজের অপেক্ষায় রয়েছে তাঁর ‘হেডস অফ স্টেট’। বর্তমানে নায়িকা দ্য ব্লাফের শুটিং করছেন। এদিকে ক্যাটরিনা এখনও তার পরবর্তী প্রজেক্টের ঘোষণা দেননি।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনাকে নিয়ে শেখরের বিস্ফোরক মন্তব্য!

    ক্যাটরিনা কাইফ বলিউডে দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন। ক্যারিয়ারের শুরুতেই সালমান খানের নজরে এসেছিলেন এই ব্রিটিশ সুন্দরী। তবে সালমানের সান্নিধ্য় পাওয়ার আগে বি গ্রেড ছবিতেও কাজ করেছিলেন তিনি। 

    rnrn

    এবার অভিনেত্রীর সেই শুরুর দিন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা শেখর সুমন। যিনি কেবল অভিনেতা হিসেবে নন, সঞ্চালক হিসেবেও নামডাক কামিয়েছেন বলিউডে। 

    rnrn

    সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর হাত ধরে অভিনয় ক্যারিয়ারে কামব্যাক করেছেন শেখর। এই ওয়েব সিরিজে তার ছেলে অধ্যয়ন সুমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 

    rnrn

    শেখর মূলত ছেলের অভিনয় ক্যারিয়ারে মনোবল বাড়াতে ক্যাটরিনার উদাহরণ টেনেছেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলেকে উদ্দেশ্য করে এই অভিনেতা বলেন, ‘অন্যের যাত্রা থেকে শিক্ষা নেও। ক্যাটরিনা কাইফকে দেখে শেখো। যখন সে বুম ছবিতে কাজ করেছিল, তখন ক্যাটরিনা ঠিক করে (ক্যামেরার সামনে) দাঁড়াতে পারত না, তার লাইনগুলো বলতে পারত না। এমনকি নাচতেও পারত না। তবে সে আজ কোথায় পৌঁছেছে সেটি দেখো।’ 

    rnrn

    শেখর আরও বলেন, ‘রাজনীতি ও জিন্দেগি না মিলেগি দোবারায় ক্যাটরিনার অভিনয় দেখুন। ধুম থ্রিতেও আপনি বলতে পারবেন না, এই মেয়ে বুম ছবির হাত ধরে ক্যারিয়ার শুরু করেছিল। যেটি ছিল একটি বি গ্রেড সিনেমা।’ 

    rnrn

    ক্যারিয়ারের শুরুতে হিন্দি ভাষা জানা ছিল না ক্যাটরিনার, দীর্ঘদিন তার কণ্ঠস্বর ডাবিং শিল্পীদের দিয়ে রেকর্ড করিয়ে ছবিতে রাখতে হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় ও হিন্দি ভাষা, দুটোই শিখে নিয়েছিলেন এই অভিনেত্রী। 

    rnrn

    শেখর ও তার ছেলে অধ্যয়ন সুমন বানসালির সিরিজে নবাব জোরাভার এবং তরুণ নবাব জুলফিকারের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া হীরামান্ডিতে দেখা গেছে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা, সাঞ্জিদা শেখ এবং তাহা শাহ বদুশাহের।

    বিনোদন ডেস্ক

  • মাঝরাস্তায় ভিকির হাত ধরে টান দিলেন ক্যাটরিনা!

    ক্যাটরিনা কাইফ মাস কয়েক ধরেই লন্ডনে রয়েছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, অভিনেত্রী না কি মা হতে চলেছেন! সেই কারণে দেশ ছেড়ে বিদেশে। অভিনেত্রী একা নন, তার সঙ্গে রয়েছেন স্বামী ভিকি কৌশলও। অভিনেতা তার জন্মদিনের সময় লন্ডনে পৌঁছান। যদিও ক্যাটরিনা তারও বেশ কয়েকদিন আগে থেকেই রয়েছেন সেখানে। লন্ডনের রাস্তায় স্বামীর হাত ধরে হাঁটছিলেন। আচমকাই নজর ঘোরালেন নায়িকা। তারপরই ভিকির হাত ধরে হ্যাঁচকা টান দিলেন কেন তিনি!

    rnrn

    এই মুহূর্তে সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিকি-ক্যাটরিনার, যা নিয়ে চর্চার অন্ত নেই। লন্ডনের একটি রাস্তা পার করছিলেন দু’জনে। হঠাৎই ক্যাটরিনার চোখে পড়ে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোনে তাদের গতিবিধি রেকর্ড করছেন। ঘটনাটি নজরে পড়তেই রীতিমতো থমকে যান ক্যাটরিনা। যদিও আপন খেয়ালে হেঁটে যাচ্ছিলেন ভিকি। তখনই অভিনেতার হাত ধরে টেনে নিলেন স্ত্রী ক্যাট। বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন ক্যাটরিনা। তার বিয়ের সময়ও গোপনীয়তা নিয়ে ছিল বেশ কড়াকড়ি। এবার অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা যখন ঘুরছে। সেই সময় স্বাভাবিক ভাবেই বাড়তি সাবধানি তিনি। যদিও অভিনেত্রীর এই গতিবিধি দেখে তাকে ট্রোল করেছেন নেটপাড়ার একাংশ।

    rnrn

    ক্যাটরিনা নিজে লন্ডনের নাগরিক। অভিনেত্রীর জন্ম সেখানেই। নিজস্ব বাড়িও আছে সে দেশে। সূত্রের খবর, লন্ডনেই নাকি সন্তানের জন্ম দেবেন তিনি। সেই কারণেই ভিকি রয়েছেন লন্ডনে। দিন কয়েক আগেই জন্মদিন ছিল ভিকির। সেই সময় অনেকেই ভেবেছিলেন, কেবল জন্মদিন উদ্‌যাপনে গিয়েছিলেন তারা। তবে নেপথ্যের কারণ অন্য। মাস কয়েক আগে বিরাট কোহলি ও আনুশকা শর্মার সন্তান অকায়ের জন্ম হয় লন্ডনে। সংবাদমাধ্যমের দৃষ্টি এড়াতেই এমন কৌশল অবলম্বন করেন কোহলি দম্পতি। এবার কি সেই পথেই হাঁটতে চলেছেন ভিকি-ক্যাট!

    অনলাইন ডেস্ক

  • ঐশ্বরিয়া-ক্যাটরিনা নয়, যার কারণে নিয়ম ভাঙেন সালমান

    বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনার কাইফের সঙ্গে বাস্তবে সম্পর্ক ছিল সালমান খানের। কিন্তু পর্দায় প্রেমিকাদের সঙ্গেও চুম্বনদৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি এই অভিনেতাকে। তবে এ নিয়ম তিনি ভেঙেছিলেন ১৯৯৬ সালে ‘জিৎ’ নামে একটি ছবিতে অভিনয় করতে গিয়ে। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর। সেই ছবিতে কারিশমার সঙ্গে একটি চুম্বনদৃশ্যে ছিলেন সালমান। 

    চিত্রনাট্যের খাতিরেই নাকি সেই চুম্বনের দৃশ্যে অভিনয় করতে রাজি হন সালমান খান। এক অনুরাগী সম্প্রতি সেই দৃশ্যের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে সেই অনুরাগী লেখেন— চুম্বনদৃশ্য হলেও, ঠিকভাবে এই দৃশ্যেও চুম্বন করেননি সালমান।

    আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সালমান খানকে। কিন্তু পর্দায় চুম্বনদৃশ্যে অভিনয় করতে তিনি মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। 

    ভাইজানখ্যাত সালমান খান পর্দায় চুম্বন করবেন না। একসময়ে নিজের জন্যই এমন নিয়ম তৈরি করেছিলেন তিনি। নানা রকমের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। যদিও ব্যক্তিগত জীবনেও এসেছে একাধিক নারী। কিন্তু পর্দায় চুম্বনদৃশ্যে অভিনয় করতে মোটেই রাজি ছিলেন না তিনি। পরে এ নিয়ম নিজেই ভেঙেছিলেন ভাইজান।

    এর আগে ২০১৭ সালে ‘টাইগার জ়িন্দা হ্যায়’ ছবিতে ক্যাটরিনা কাইফকে ক্যামেরার সামনে চুম্বন করতে বলা হয়। সেই দৃ্শ্যেও অভিনয় করতে রাজি হননি সালমান। পরিচালক আলি আব্বাস জ়াফর নাকি সালমানকে রাজি করার বহু চেষ্টা করেছিলেন। কিন্তু নিজের কথা থেকে সরে আসার পাত্র নন ভাইজান। তাই ক্যাটরিনাকেও পর্দায় চুম্বন করেননি তিনি। পরিচালক শেষ পর্যন্ত দৃশ্যটিই বাদ দেন।

    বিনোদন ডেস্ক

  • দীপিকার পর ক্যাটরিনাও অন্তঃসত্ত্বা? নতুন ভিডিও 

    ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর ক্যাটরিনা কাইফ মা হচ্ছেন- অনেকবারই এমন গুঞ্জন ছড়িয়েছে। পরে অবশ্য এসব গুঞ্জনের সত্যতা মেলেনি। 

    তবে অভিনেত্রীর নতুন ভিডিও ঘিরে আবারো তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

    আগামী সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সোমবার ভোট দিতে যাওয়ার সময় অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখে উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরা। এর মধ্যেই ভাইরাল ক্যাটরিনা কাইফের ভিডিও।

    লন্ডনের রাস্তায় স্বামী ভিকি কৌশলের হাত ধরে ঘুরছিলেন নায়িকা। তা দেখেই নেটপাড়ার প্রশ্ন, দীপিকার পর কি এবার ক্যাটরিনার পালা? অন্তঃসত্ত্বা অভিনেত্রী? না, এ বিষয়ে ক্যাটরিনা বা ভিকির আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    ক্যাটরিনা ও ভিকির সম্পর্কের শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের। পরে সম্পর্কের কথা স্বীকার করে নেন দুজনই।

    ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই তারকা যুগল। সেই বিয়ের ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায়; কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত ক্যারিয়ারের দাপটে।

    কিছুদিন আগেই ‘ছাওয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি। অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন অভিনেতা। বেকার স্ট্রিটের রাস্তায় ক্যামেরাবন্দি হন তারকা দম্পতি। 

    অভিনেত্রী এমন ওভারকোট পরেছিলেন, যাতে তার শরীর প্রায় ঢেকে যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তার গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।

    এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য- ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গেছে।
     

    বিনোদন ডেস্ক

  • ভিকি-ক্যাটরিনার মধ্যে সম্পত্তির দিক দিয়ে এগিয়ে কে?

    ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত জীবনে ভিকির চেয়ে অনেক বেশি সফল ক্যাটরিনা। এমনকী, বেশি বড়লোকও। চলুন জেনে নেওয়া যাক, কত কোটির সম্পত্তির মালিক ভিকি ও ক্যাটরিনা। 

    ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ এর প্রতিবেদন অনুসারে, ৩৬ বছর বয়সী ভিকি কৌশলের সম্পত্তির আনুমানিক মূল্য ৪১ কোটি রুপি। অন্যদিকে ক্যাটরিনা কাইফের মোট সম্পত্তির পরিমাণ ২২৪ কোটি রুপি। অর্থাৎ ভিকির চেয়ে ক্যাটের সম্পত্তির পরিমাণ পাঁচ গুণ বেশি। এই তারকা দম্পতির যৌথ সম্পদের পরিমাণ ২৬৫ কোটি রুপি।

    এবিপি লাইভ এবং ফিনান্সিয়াল এক্সপ্রেস অনুসারে, ভিকি কৌশল তার শেষ সিনেমা ডানকির জন্য নিয়েছিলেন ১২ কোটি ও স্যাম ব্যাহাদুরের জন্য ১০ কোটি রুপ। অন্যদিকে, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ক্যাটরিনা কাইফ। টাইগার ৩-তে পারিশ্রমিক নিয়েছেন ১৫-২১ কোটি রুপি। এছাড়া ক্যাটরিনার আয়ের একটা বড় অংশ আসে তার সফল বিউটি ব্র্যান্ড কে বিউটি থেকে। ফোর্বসের মতে, মাত্র তিন বছরে এই কোম্পানির বার্ষিক জিএমভি (গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু) ১০০ কোটি রুপি।

    বিয়ের পরে এই দম্পতি মুম্বাইয়ের জুহুতে একটি বিলাসবহুল সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টে ওঠেন করেন। অ্যাপার্টমেন্টটি ৭ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এবং ইন্ডিয়া টুডে অনুসারে, এই ফ্ল্যাটের জন্য মাসে ৮-৯ লক্ষ রুপি ভাড়া দিয়ে থাকেন। 

    লাইফস্টাইল এশিয়ার মতে, ক্যাটরিনা কাইফ মুম্বাইতে বহু কোটি টাকার সম্পত্তির মালিক। তার বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টের মূল্য ৮.২০ কোটি রুপি এবং একটি লোখান্ডওয়ালার সম্পত্তি যার মূল্য ১৭ কোটি রুপি, সেইসঙ্গে লন্ডনে একটি প্রাসাদপম বাংলো রয়েছে, যার মূল্য অনুমান করা হয় ৭ কোটি রুপি। 

    ভিকি ও ক্যাটরিনা একত্রে বহু বিলাসবহুল গাড়ির মালিক। তাদের রয়েছে একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি এলডব্লিউবি (মূল্য ৩.২৮ কোটি), একটি রেঞ্জ রোভার ভোগ (মূল্য ২.৩২ কোটি), একটি মার্সিডিজ-বেঞ্জ জিএলই (মূল্য ৯৬.৪০ লাখ থেকে ১.১৫ কোটি), একটি অডি কিউ৭ (মূল্য ৮২.৪৯ লক্ষ থেকে ৮৯.৯০ লক্ষ রুপির মধ্যে), এবং একটি বিএমডব্লিউ ৫জিটি (মূল্য ৮৮.২৭ লক্ষ রুপি)।

    বিনোদন ডেস্ক

  • লম্বা কোটে বেবি বাম্প ঢাকলেন ক্যাটরিনা! 

    একাধিকবার ক্যাটরিনা কাইফের মা হওয়া নিয়ে গুঞ্জন শোনা গেছে। তবে তা সত্যি হয়ে ধরা দেয়নি। এবার ফের ডানা মেলল নতুন গুঞ্জন। নেটিজেনদের ভাষায়, পাওয়া গেল আলামত। সম্প্রতি একটি লম্বা জ্যাকেটে দেখা যায় ক্যাটরিনাকে।

    নেটাগরিকেরা দাবি করেন, ‘বেবি বাম্প’ লুকোনোর চেষ্টা করছেন তিনি। আর এবার বিমানবন্দরে ভিকি কৌশলের ছবি ঘিরে জল্পনা আরও বাড়ল।

    ভিকি এই মুহূর্তে তার আসন্ন ছবির কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ততার মধ্যেই ভিকিকে বিমানবন্দরে কোথাও যেতে দেখা যায়। শোনা যাচ্ছে, লন্ডনে ক্যাটরিনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আর সেই ছবি ঘিরেই বেড়েছে জল্পনা। যদিও স্পষ্ট নয়, তিনি কোথায় যাচ্ছেন। তবে অনুরাগীরা চাইছেন, এ বার ভিকি-ক্যাটরিনার কোলে আসুক নতুন অতিথি।

    বছর দুয়েক আগেও বিমানবন্দর থেকে ছড়িয়েছিল ক্যাটরিনার মা হওয়া নিয়ে গুঞ্জন। বিমানবন্দরে স্বামীর সঙ্গে ছিলেন ক্যাট। পরনে ছিল ঢিলেঢালা পোশাক। তাতেই সবাই ভেবে নিয়েছিলেন গর্ভবতী ক্যাটরিনা।

    কেননা, অন্তঃসত্ত্বাকালীন সময়টাতে নারীরা আঁটসাঁট পোশাক বর্জন করেন। এ সময় তারা একটু আরামদায়ক পোশাকে নিজেকে জড়ান। তারকারা তো নিয়মিত মেনে থাকেন এই নিয়ম। ক্যাটরিনাকেও তেমন পোশাকে দেখে সবাই ভেবেছিলেন, একই কারণে হয়ত ঢিলাঢালা পোশাক বেছে নিয়েছেন বলিউড সুন্দরী। তবে সেসময়ও মুখে কুলুপ এঁটে রেখেছিলেন এ তারকা। এবারও খোলেননি মুখ। 

    বিনোদন ডেস্ক