Tag: ক্যাটরিনা

  • মা হচ্ছেন ক্যাটরিনা!

    বলিউড বাজার মন্দা সময় পার করলেও তারকারা নিজেদের প্রেম-বিয়ে, সন্তান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এবার সেই তালিকায় নিজের নামটি যুক্ত করতে যাচ্ছেন দীর্ঘদিন বিয়ে নিয়ে শিরোনাম হওয়া ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি। তবে এবার বিয়ে নয়, মা হওয়ার খবরের শিরোনামে নাম এলো ক্যাটরিনার।

    বেশ কিছু দিন ধরেই গুঞ্জন রয়েছে— প্রথম সন্তানের অপেক্ষায় আছেন এই অভিনেত্রী। এবার ক্যাটরিনার নতুন কিছু ছবি প্রকাশের পর থেকে নতুন করে সেই গুঞ্জন ফের মাথাচাড়া দিয়ে উঠল!

    সম্প্রতি লোহরি উৎসব উদযাপন করে ফেরার সময় বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন ক্যাটরিনা। এ সময় তার পরিহিত ঢিলেঢালা হলুদ কুর্তা এবং ম্যাচিং পায়জামা বরাবরের মতোই নজর কেড়েছেন। তবে আলোচনাটা ক্যাটরিনার পোশাককে ঘিরেই। নিজের স্বভাবসুলভ পোশাক থেকে বিরত রয়েছেন অভিনেত্রী। নিয়মিত পরছেন ঢিলেঢালা-আরামদায়ক পোশাক। আর এ ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্ত-অনুরাগীদের লাইক-কমেন্টে ভরে গেছে কমেন্ট বক্স।

    কেউ মন্তব্য করেছেন— ‘ক্যাটরিনাকে অন্তঃসত্ত্বা বলে মনে হচ্ছে।’ অপর একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন— ‘ক্যাটরিনা সত্যিই গর্ভবতী?’ কারও কারও মতে, ‘নিজের গর্ভাবস্থা আড়াল রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন অভিনেত্রী।’

    উল্লেখ্য, কিছু দিন ধরেই ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাকে দেখা যাচ্ছে। তার স্বাভাবিক চেহারা ও সাজসজ্জা থেকে আলাদা দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি ভিকি-ক্যাটরিনা। এমনকি এই গুঞ্জনকে অস্বীকার করেও কোনো বক্তব্য দেননি। তাদের নীরবতায় তাই গুঞ্জনকে সত্য বলেই মেনে নিচ্ছেন অনেকে।

    সূত্র: বলিউড লাইফ।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার সঙ্গে থাকার কথা জানালেন সালমান!

    ক্যাটরিনা কাইফকে নিয়ে নিজের মনের ইচ্ছে প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান।

    rnrn

    ভারতের আলোচিত রিয়েলিটি শো বিস বসের এক অনুষ্ঠানে অভিনেত্রী ও সঞ্চালক সিমি গারেওয়ালের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। 

    rnrn

    দীর্ঘ ১৬ বছর ধরে বিগ বসের সঞ্চালক সালমান খান। সব সময় প্রশ্ন করার দায়িত্ব থাকে তার কাঁধে। তবে এবার তাকে প্রশ্ন করছেন টিভির জনপ্রিয় সঞ্চালিকা অভিনেত্রী সিমি গারেওয়াল। 
    rnসালমানের প্রশংসায় পঞ্চমুখ সিমি জানতে চাইলেন তিনি বিগ বসের ঘরে গৃহবন্দি হলে কোন ৩ বন্ধুকে সঙ্গে নিয়ে যাবেন? 

    rnrn

    সিমির প্রশ্নের উত্তরে সালমান বলেন, বিগ বসের ঘরে আমি সঞ্জয় দত্ত, শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে থাকতে পারি। 

    rnrn

    সালমানের ৩ পছন্দের নামের মধ্যে ক্যাটরিনার নাম শুনে পাল্টা সিমি বলেন ‘আমি অবাক হলাম।’

    rnrn

    ২০০৫-এ ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ছবিতে বলিউডে পা রাখেন ক্যাটরিনা। তার পর সাফল্য নয়, পর পর ছবি ব্যর্থ হয়েছে তার। তা সত্ত্বেও কাজের অভাব হয়নি ক্যাটরিনার।  

    rnrn

    দীর্ঘ দিন সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কেও ছিলেন অভিনেত্রী। সম্পর্কে বিভিন্ন অবস্থা এলেও ক্যাটের দিক থেকে বন্ধুত্বের হাত কখনও সরিয়ে নেননি সালমান। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে ক্যাটরিনাকে মন ভরাতে যা করলেন ভিকি

    কিছু দিন আগেই ছিল বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের জন্মদিন। ভিকি কৌশল এবং আরও বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে মালদ্বীপে জন্মদিন সেলিব্রেট করেন তিনি। মালদ্বীপ ভ্রমণের একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেছিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। 

    rnrn

    আর এবার সামনে এলো আরেকটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, স্ত্রীর জন্মদিনে তার মুখে হাসি ফোটাতে কী করছেন ভিকি।

    rnrn

    সম্প্রতি ক্যাটরিনা কাইফের ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি প্রথমে পোস্ট করেন বন্ধু মিনি মাথুর। যাতে দেখা যাচ্ছে, ক্যাটরিনাকে হাসাতে নাচছেন ভিকি কৌশল ও শর্বরী ওয়াঘ। মিনি মাথুর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। 

    rnrn

    ক্যাটরিনার জন্য নাচ করছেন ভিকি, আর তা দেখে হেসে কুটি কুটি ক্যাটরিনা। 

    rnrn

    এই পোস্টের ক্যাপশনে লিখলেন, ‘২০২২ সালে কৃতজ্ঞ হওয়ার জন্য অনেক কিছু আছে, তাই আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে শুরু করি— ভালোবাসা! কারণ ভালোবাসা আপনার প্রয়োজন সবসময়।’ সঙ্গে জুড়েছেন #Thankyou2022 #newyear #love #friends #family।

    বিনোদন ডেস্ক