Home / Entertainment / মধ্যরাতে আলিয়ার কাছে যে পরামর্শ চান ক্যাটরিনা

মধ্যরাতে আলিয়ার কাছে যে পরামর্শ চান ক্যাটরিনা

বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সম্পর্কটা সিনিয়র ও জুনিয়র ছাড়িয়ে বন্ধুত্বের। এর বাইরে দু’জনের অন্য একটা সম্পর্কও আছে। বর্তমানে আলিয়া ভাটের স্বামী রণবীর কাপুরের সঙ্গে একসময় প্রায়শই ডেটিংয়ে যেতেন ক্যাটরিনা কাইফ। 

rnrn

সেই আলিয়া ভাটের সঙ্গে সম্পর্ক নিয়েই মুখ খুলেছেন ক্যাটরিনা। জানিয়েছেন মাঝে মধ্যেই মধ্যরাতে আলিয়ার কাছে পরামর্শ চাইতে হয় তাকে।

rnrn

গভীর রাতে আলিয়াকে মেসেজ দেওয়া নিয়ে ক্যাটরিনা বলেন, ‘ইনস্টাগ্রামের ব্যাপারে যেকোনো প্রশ্নের জন্য আমি আলিয়ার কাছে ছুটে যায়। ইনস্টাগ্রাম সম্পর্কে যখনই আমার কোনো প্রশ্ন থাকে, আমি আলিয়ার কাছে যাই। মাঝে মাঝে, মধ্যরাত ২ বা ৩টার দিকেও তাকে টেক্সট করি। তার কাছে জানতে চায় কেন আমার ছবি ইনস্টাগ্রামে সঠিকভাবে ফিট হচ্ছে না।’

rnrn

ক্যাটরিনা আরও বলেন, ‘আলিয়া আমাকে ছবির আকার পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন, ব্যাখ্যা করেছিলেন যে আমার ছবির সাইজ ছোট করা প্রয়োজন।’ অবশ্য এমন মধ্যরাতে যে কাউকে টেক্সট করা উচিত নয় সেটা অবশ্য বুঝতে পারেন ক্যাটরিনা। যা নিয়ে তার মত, ‘আমি মনে করি যে তাকে মধ্যরাতে মেসেজ করা উপযুক্ত নয়। তবুও করতে হয়।’

rnrn

নিজের প্রাক্তনকে বিয়ে করলেও আলিয়া-ক্যাটরিনার বন্ধুত্বের অবশ্য ফাটল ধরেনি। আলিয়া সবসময় ক্যাটরিনাকে তার প্রযুক্তি-বুদ্ধিসম্পন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছেন।

rnrn

তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *