কেন ক্যাটরিনা ও ভিকির সন্তানের অপেক্ষায় অনুরাগীরা?

Written by

in

২০২১ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা ভিকি কৌশল। এরপর কেটে গেছে অনেকটা সময়। এর মধ্যে একাধিকবার ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন শোনা গেছে। ২০২৪ সালে দীর্ঘ দিন ইংল্যান্ডে মায়ের কাছে গিয়ে থেকেছেন ক্যাটরিনা। সেই সময়ও খবর ছড়িয়ে পড়ে, মা হতে চলেছেন ক্যাটরিনা। সেই জল্পনা নিয়ে বেশ কৌতূহলী ছিলেন তারকা দম্পতির অনুরাগীরা। কিন্তু ক্রমশ বোঝা যায়, এ খবর স্রেফ গুজব। কিন্তু ক্ষান্ত নন-অনুরাগীরা। তারা এবার ভিকিকে দেখেই বলে দিলেন, অভিনেতার মধ্যে বাবা হওয়ার সব গুণ রয়েছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকির সিনেমা ‘ছাবা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার অভিনয়ের জয়জয়কার সিনেমহলে। ছত্রপতি সম্ভাজি মহারাজের শৈশবের চরিত্রে অভিনয় করেছে আজলান নামে এক বালক। সিনেমার সেটে ভিকির সঙ্গে খুদের বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা দাবি করেছেন, ভিকি খুব ভালো বাবা হবেন।

ভিডিওতে দেখা যায়, ছোট্ট আজলান ভিকির কোলে। একরত্তির সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে ভিকিকে। অভিনেতা খুদেকে বলেন, আরে তোর চুলের ছাঁটটা তো দারুণ। আমিও এভাবেই চুল কাটব। আমার চুলটা লম্বা হয়ে গেছে। এই বলার সঙ্গে সঙ্গে ভিকির মাথার টুপি খুলে নিয়ে খেলতে থাকে আজলান। তার পর ভিকি বলেন,  তা হলে তোমার জামাটা আমাকে দিয়ে দাও। নিজের জামা দিয়ে দিতে মোটেই ইচ্ছুক নয় খুদে। স্পষ্ট জানিয়ে দেয় সে। উলটে সে ভিকির জামা চেয়ে বসে। এই দেখে হেসে উঠেন অভিনেতা। তার পরেই খুদের সঙ্গে ফের খুনসুটিতে মন দেন অভিনেতা।

এই ভিডিও দেখে মুগ্ধ ভিকির অনুরাগীরা। এই দেখেই তাদের বক্তব্য, বাচ্চাদের সঙ্গে ভালোই মিশতে পারেন ভিকি। ভবিষ্যতে তিনি যে অসাধারণ একজন বাবা হয়ে উঠবেন, তা নিয়ে নাকি কোনো সন্দেহই নেই। এর আগে নেহা ধুপিয়াও জানিয়েছিলেন, তার সন্তানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে ভিকির। এর থেকেই তিনি অনুমান করতে পারেন, ভবিষ্যতে তিনি ভালো বাবা হবেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *