Tag: আফরান নিশো

  • যে কারণে কোটি কোটি টাকা লোকসান দিচ্ছেন আফরান নিশো

    দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নাটক দিয়ে ক্যারিয়ারে প্রতিষ্ঠা পেলেও এখন তিনি সিনেমার নায়ক। তার ভক্ত-অনুসারীদের সংখ্যা শাকিব খানের ভক্তের চেয়ে কোনো অংশে কম নয়। এর প্রমাণ মিলেছে তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির পর। বড় পর্দায় ভক্তরা তাদের প্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছেন। 

    সিনেমার জন্য আফরান নিশোর ত্যাগ ও ডেডিকেশনকে সবাই সাপোর্ট করছেন। প্রথম সিনেমা করার পর নিশো যেন অনেকটাই আত্মগোপনে চলে যান। নতুন কোনো সিনেমার খবরও পাওয়া যাচ্ছিল না। অনেকের প্রশ্ন ছিল, তবে কি এক সিনেমা করেই নিজেকে গুটিয়ে নিলেন নিশো? ভক্ত অনুরাগীরাও ছিলেন দ্বিধায়। নিশোর গুটিয়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব ভক্তদের ট্রলের শিকার হচ্ছিলেন প্রতিনিয়ত। 

    এদিকে সিনেমায় কাজ শুরুর পর থেকেই নাটক কিংবা ওটিটি কোনো কাজেই আর নিশোকে দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন, সিনেমার কাজের জন্য ছোট পর্দার কাজ ছেড়ে দিয়েছেন এই নায়ক। তাতে করে এই এক বছরে তার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। শুধু সিনেমার জন্য তিনি তার পিক টাইমে এত বড় একটা রিস্ক নিয়েছেন। এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। 

    সিনেমার প্রতি ভালোবাসা ও তার দর্শকদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই ঝুঁকি নিয়েছেন। এটাই প্রকৃত একজন শিল্পীর উদাহরণ ও ভক্তদের প্রতি ভালোবাসা। সিনেমায় তিনি আবার বীরের বেশে ফিরবেন তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করছিলেন। হয়েছেও তাই। এবার জোড়া সিনেমা নিয়ে আসলেন সবার সামনে। 

    সম্প্রতি আলফা আই ও ভারতীয় এসভিএফ’র সঙ্গে জোড়া সিনেমায় চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেতা আফরান নিশো। এদিকে শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নামে একটি সিনেমা বানাচ্ছেন এই প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু নতুন দুই সিনেমায় শাকিব খানকে বাদ দিয়ে আফরান নিশোকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এতেই নিশো ভক্তরা দাবি করছেন ‘ওস্তাদের মাইর শেষ রাইতে’।

    আনন্দনগর প্রতিবেদক

  • আফরান নিশোকে নিয়ে যে মন্তব্য করলেন নায়িকা মৌসুমী

    বেশ কিছুদিন সিনেমা বিষয়ক কোনো কার্যক্রম বা সংবাদে দেখা যায়নি চিত্রনায়িকা মৌসুমীকে। এমনকি গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমার ব্যবসায়িক সাফল্যেও তিনি কোনো মন্তব্য করেননি। অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী। প্রশংসা করেছেন ঈদের ‘প্রিয়তমা’ও ‘সুড়ঙ্গ’সিনেমার। সঙ্গে যোগ করেছেন আরও একটি নাম। সেটি হৃদি হক পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। 

    মৌসুমী জানিয়েছেন, তিনটি সিনেমাই তিনি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করেছেন। তিনি বলেন, ‘ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখার প্রবল ইচ্ছা ছিল; কিন্তু সব না দেখতে পেলেও প্রিয়তমা এবং সুড়ঙ্গ দেখেছি। শাকিবের সিনেমাটি দেখার ইচ্ছা ছিল সবার আগে; কিন্তু টিকিট না পাওয়ার কারণে একটু দেরি হয়ে যায় দেখতে। প্রিয়তমা দারুণ উপভোগ করেছি। সুড়ঙ্গর কথা যদি বলি তাহলে বলব রায়হান রাফি অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন। ও তমা খুব ভালো অভিনয় করেছে।’ 

    হৃদির সিনেমা প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমার বন্ধু ফেরদৌস অভিনীত ১৯৭১ সেই সব দিন সিনেমার গল্প, হৃদির নির্মাণের যত্নের ছোঁয়া এবং শিল্পীদের প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। আমার কাছে মনে হয়, এ ধরনের সিনেমা হলে গিয়ে দেখে দর্শকদের অনুপ্রাণিত করা উচিত নির্মাতা ও শিল্পীদের। তাহলে এমন আরও ভালো ভালো সিনেমা নির্মিত হবে।

    এদিকে মৌসুমী শেষ করেছেন জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমার কাজ। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

    আনন্দনগর প্রতিবেদক

  • শাকিব না নিশো— কাকে বেছে নেবেন ইধিকা?

    ঈদে মুক্তি পায় ‘প্রিয়তমা’ সিনেমা। এ সিনেমায় ঢালিউড অভিনেতা শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচিত হয়েছেন কলকাতার ইধিকা পাল। শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ নায়িকাকে প্রশংসায় ভাসিয়েছেন অপু বিশ্বাস ও শবনম বুবলীও।

    rnrn

    ইধিকা রোববার হঠাৎ করেই ঢাকায় এসেছিলেন। পরে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হন তিনি। সেখানে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেন। 

    rnrn

    এ সময় উপস্থাপক ইধিকা পালের কাছে জানতে চান— শাকিব খান ও আফরান নিশোর সঙ্গে একসঙ্গে অভিনয়ের অফার পেলে কাকে বেছে নেবেন? প্রশ্নোত্তরে ইধিকা বলেন, সুযোগ হলে দুজনের সঙ্গেই কাজ করব। আর যদি দুজন থেকে একজনকে বেছে নিতে বলেন তা হলে শাকিব খানকেই বেছে নেব। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • আফরান নিশোর ‘সুপারস্টার তালিকা’য় নেই শাকিব খান!

    ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। 

    rnrn

    সম্প্রতি আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন আফরান নিশো। যেখানে তাকে জিজ্ঞেস করা হয়, প্রথম সিনেমায় অভিনয়ের পর শাকিবের পক্ষ থেকে কোনো শুভেচ্ছাবার্তা পেয়েছেন কিনা। জবাবে এই অভিনেতা জানান, শাকিবের পক্ষ থেকে কোনো অভিনন্দন বার্তা পাননি। তবে ‘প্রিয়তমা’ সিনেমার প্রযোজক তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

    rnrn

    শাকিবের সঙ্গে কোনো লড়াই মানতে নারাজ নিশো। তার ভাষ্য, ‘আমি প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করি না। আমার তো প্রথম সিনেমা এটি। ইন্ডাস্ট্রি স্বাগত জানাবে, এটুকুই কাম্য।’

    rnrn

    বলা হয়ে থাকে বর্তমান সময়ে বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান। তবে আফরান নিশোর কাছে সুপারস্টার কারা জানতে চাইলে তিনি আনন্দবাজারকে বলেন, ‘আমার কাছে হুমায়ুন ফরীদি, গোলাম মোস্তাফা, বুলবুল আহমেদরা বাংলাদেশের সুপারস্টার।’

    rnrn

    প্রসঙ্গত, বর্তমানে সিনেমার প্রচারে কলকাতায় অবস্থান করছেন ‘সুড়ঙ্গ’র নির্মাতা ও অভিনয় শিল্পীরা। ওপার বাংলায় আগামী ২১ জুলাই মুক্তি পাবে এই ছবি।

    অনলাইন ডেস্ক

  • অভিযোগ সত্য নাকি কাদা ছোড়াছুড়ি?

    এবারের ঈদে একসঙ্গে মুক্তি পেয়েছে জনপ্রিয় নাট্যাভিনেতা আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ এবং চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সিনেমা দুটি মুক্তির পর থেকেই দুই ভাগে বিভক্ত তাদের ভক্তরা। প্রশংসার পাশাপাশি চলছে নানা তর্কবিতর্ক, হচ্ছে নানাবিধ হিসাব-নিকাশ। কেউ বলছেন এবারের ঈদের সেরা সিনেমা নিশোর ‘সুড়ঙ্গ’।

    rnrn

    আবার কেউ দাবি করছেন শাকিবের ‘প্রিয়তমা’ই সেরা। যদিও এসব নিয়ে দুই অভিনেতাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। তবে কিছু ভক্ত এ সুস্থ প্রতিদ্বন্দ্বিতাকে কাদা ছোড়াছুড়িতে রূপান্তর করছেন প্রতিনিয়ত। কিছুদিন আগে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাতকারে নিশোর এক মন্তব্য যেন সেইসব নোংরা প্রতিদ্বন্দ্বিতাকে আরও উসকে দিয়েছে।

    rnrn

    পাইরেসিসংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ‘সুড়ঙ্গ’ টিম। তাদের অভিযোগ, তাদের সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ফাঁস করে দেওয়া হচ্ছে অনলাইনে। এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন তারা। পাইরেসি বা ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে আফরান নিশো বলেন, ‘চোর যখন অপরাধ করে, তখন ভাবে যে কখনো ধরা পড়বে না।

    rnrn

    যারাই এসব করছেন, বুঝে অথবা না বুঝে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁজে বের করা যাবে। কখনো সময় বেশি লাগে, কখনো কম, এটুকুই।’ তিনি আরও বলেন, ‘আমি সো কল্ড হিরোদের মতো ওরকম হিরো নই, যারা বিয়ে করে ও বউ সন্তান লুকিয়ে রাখে।’ অনেকের ধারণা, এসব কথার মাধ্যমে শাকিব এবং তার ভক্তদের ইঙ্গিত করেছেন নিশো। এ নিয়ে চলছে বাদানুবাদ।

    rnrn

    এদিকে, সিনেমাসংশ্লিষ্ট কিছু ব্যক্তির অভিযোগ, চাহিদা থাকার পরও ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হচ্ছে ‘প্রিয়তমা’-র শো। তাদের দাবি, মাল্টিপ্লেক্সে ‘প্রিয়তমা’-র সব শো টাইম দিয়ে দেওয়া হচ্ছে ‘সুড়ঙ্গ’কে। ফলে সিনেমা দেখতে এসে ফিরে যাচ্ছেন দর্শক। যদিও এ বিষয়টি ব্লকবাস্টার সিনেমাস কিংবা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ মানতে নারাজ। তাদের মতে, সাপ্তাহিক শিডিউলেই তাদের প্রেক্ষাগৃহে ঈদের সিনেমা চলছে।

    rnrn

     

    নূসরাত অনন্যা

  • আমি চাই না আমাকে কেউ হিরো বলুক: আফরান নিশো

    হালের নায়ক আফরান নিশো বলেছেন, আমার একটি দর্শন আছে। আমি নতুন জেনারেশনের অভিনেতা। আমি চাই না আমাকে কেউ হিরো বলুক। আমার পরিচয় আমি একজন অভিনেতা। একজন অভিনেতা আর নায়কের মধ্যে পার্থক্য আছে। একজন অভিনেতা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে পারে।

    বুধবার যমুনা টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    আফরান নিশো বলেন, যাদের নায়ক বলা হয়, একটা সময় পর, তাদের সেই ব্যাপারটা আর থাকে না। তখন তাদের আবার পারফরমার হয়ে উঠতে হয়। চলচ্চিত্র অভিনেতা, নাট্য অভিনেতা বা শুধু অভিনেতা, আমি এই টার্মগুলোকে পছন্দ করি। শুটিং সেটে যখন আমাকে বলা হতো হিরো আসছে, আমি তখনই সংশোধন করে দিতাম।

    হিরো বা হিরোইজমের দর্শনকে তিনি মানেন না জানিয়ে বলেন, আমি কাউকে আক্রমণ করে এটা বলছি না। ৪০ বছর বয়স পেরিয়ে গেছি; কিন্তু আমার কোনো চাপ নেই। কারণ আমি একজন অভিনেতা হয়ে উঠেছি। আমার কোনো সময়সীমা নেই। মৃত্যুর আগ পর্যন্ত আমি প্রধান অথবা গুরুত্বপূর্ণ চরিত্র করব।

    নিশো বলেন, বয়স বলে দেওয়ার পর আমাকে অনেকেই বলেন, এভাবে বয়সটা বলে দিলেন? তখন আমি বলি, আমি তো সেই তথাকথিত হিরোইজমকে ফলো করি না। আমাদের আগে শেখানো হতো, তুমি হিরো। আগেই নিজের প্রেমের কথা বলে দিও না। তা হলে মেয়েরা তোমাকে পছন্দ করবে না। তো সেই কথাটাই বলেছি যে আমি সে রকম হিরো না যে বিয়ে-বউ বাচ্চার কথা বলা যাবে না।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানকে খোঁচা, এবার কটাক্ষের মুখে আফরান নিশো

    ঢাকাই সিনেমার জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। অন্যদিকে ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এই দুই জনপ্রিয় তারকার সিনেমা মুক্তি পেয়েছে এবার ঈদুল আজহায়।

    শাকিবের মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমা। আর নিশোর ‘সুড়ঙ্গ’। এই ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় নাম লিখিয়েছেন তিনি। একসঙ্গে সিনেমা মুক্তির কারণে তাদের অনুরাগীরা বিভক্ত হয়ে পড়েছেন।

    ভক্তদের এই বিভক্তির আগুনে ঘি ঢাললেন নিশো। সোমবার এক সংবাদ সম্মেলনে নাম উল্লেখ না করে শাকিবের স্ত্রী-সন্তান নিয়ে কটাক্ষ করেন তিনি। শুধু তাই নয়, ঢালিউড সুপারস্টারকে ‘সো-কল্ড’ নায়ক বলেও তাচ্ছিল্য করেছেন নিশো।

    নিশোর এমন মন্তব্যে ক্ষোভে ফুঁসছেন শাকিব ভক্তরা। সামাজিকমাধ্যমে চলছে তুমুল প্রতিবাদ। এর অংশ হিসেবে ফেসবুক থেকে ছোটপর্দার এই অভিনেতাকে ‘আনফলো’ করার মিশনে নেমেছেন তারা। এ ছাড়া দিয়েছেন বয়কটের ডাক।

    সানজিদা খান নামে শাকিবের এক নারী ভক্ত লিখেছেন, ‘কেউ যদি নিশোকে ফলো করে থাকেন তবে দ্রুত আনফলো করেন এবং নেক্সট থেকে ওর সকল কাজ নাটক-সিনেমা বয়কট করেন। আমরা তাকে সম্মান দিতে পারি না, যে আমাদের একমাত্র মেগাস্টারকে সম্মান দেয় না।’

    মো. মামুন আহমেদ ইসমাইল নামের একজনের কাছে নিশোর অভিনয় ভালো লাগত। কিন্তু তার এমন মন্তব্য তাকে ব্যথিত করেছে। তিনি লিখেছেন, ‘আফরান নিশো এক চরম বেয়াদবের নাম। ওনাকে আমার অনেক ছোট থেকেই ভালো লাগত। তার অভিনয় সেরা মনে করতাম। অন্তত নাটক দিয়ে সে অনেক বড় একটা জায়গা করে নিয়েছিল মনে। কিন্তু তার যে কোনো শিক্ষা-দীক্ষা নেই, সেটা আগে জানতাম না। আজকে সে কোথা থেকে এসে নিজেকে অনেক বড় নায়ক ভাবতেছে! কথায় আছে নিজেকে বড় বললে কখনও বড় হওয়া যায় না।’

    রাইহান হাসান নামে একজন লিখেছেন, ‘২৪ বছরের মধ্যে অলমোস্ট ১৯ বছর তিনি নাম্বার ওয়ান পজিশনে এবং বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। চলচ্চিত্রে অসামান্য অবদান এবং দক্ষতার প্রমাণ দিয়ে যিনি পেয়েছেন অসংখ্য জাতীয় সম্মাননা ও স্বীকৃতি। অথচ এত বড় একজন মেগাস্টারকেও আজ এক সামান্য টিভি-ইউটিউব অভিনেতার কাছ থেকে শুনতে হলো, তিনি নাকি সো-কল্ড হিরো!’

    এসকে শরিফুল ইসলাম বাবুল লিখেছেন, ‘আমি মোটেও মানতে পারছি না। যেখানে সিনিয়র অভিনেতা মাহফুজ স্যার শাকিব খানকে সম্মান ও ভালোবাসা দিয়ে আসছেন সেখানে নাটক থেকে উঠে আসা মামুলি এক অভিনেতা, যার শরীর থেকে এখনও নাটকের গন্ধ যায়নি; সে এসেই ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে কটূক্তি করে। ব্যক্তিগতভাবে আঘাত করে!’

    এমন আরও অনেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে নিশোর কটাক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তারা বলছেন, এই ঘৃণ্য মন্তব্যের জন্য নিশোর ক্ষমা চাওয়া উচিত। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বিবৃতি দেননি নিশো।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে-বউ নিয়ে শাকিবকে ‘খোঁচা’ দিলেন আফরান নিশো!

    এবার ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমা। মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে সুস্থ প্রতিযোগিতার কথা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সরাসরি না হলেও নাম উল্লেখ না করে নানা মন্তব্য ভেসে বেড়াচ্ছে।

    পরিচালক কিংবা অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে কেউ মন্তব্য না করলেও ভোক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তর্ক-বিতর্ক চলছেই। একই সঙ্গে নোংরা কাদা ছোঁড়াছুঁড়ি তো রয়েছেই।

    এসবের মধ্যেই দুই সিনেমার টিম থেকে বিপরীতমুখী অভিযোগ উঠে এলো। সোমবার বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের সঙ্গে কথা বলে ‘সুড়ঙ্গ’ টিম।

    এ সময় সিনেমার পাইরেসি সংক্রান্ত ব্যাপারে কথা বলার জন্য একত্র হয়েছিলেন ‘সুড়ঙ্গ’ টিম। কিন্তু সেখানে আলাপচারিতায় একপর্যায়ে অন্যান্য বিষয়ও উঠে আসে।

    এদিকে নিশোকে সাংবাদিকরা প্রশ্ন করেন, নিজের প্রথম সিনেমা এবং ঈদ উৎসবে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকার কারণে কোনো চাপ অনুভব করেছেন কিনা। জবাবে এই অভিনেতা বলেন, চাপ তো কোনো সময় ছিল না। শুটিংয়ের সময় ছিল। আর কিসের চাপ? বয়স হয়ে গেছে চল্লিশের উপরে। অনেক দিন ধরে তো কাজ করছি।

    অভিনেতার এই বক্তব্য শেষ হতেই একজন বলেন, বয়সটা তাহলে বলে দিলেন। আর ঠিক তখনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন নিশো। অনেকটা এভাবে তিনি বলেন, বয়স বলতে আমার তো সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না।

    তবে ছোটপর্দার এই জাত অভিনেতা তাৎক্ষণিক বিষয়টি সামলে নেন। বলেন, এসব ধারণা অনেক আগে ছিল যে, তোমরা যারা নায়ক তারা বের হয়ে মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ কর না, বেশি এক্সক্লুসিভ থাক।

    তিনি আরও বলেন, কিন্তু আমরা যারা ছোটপর্দায় কাজ করেছি, আমাদের অনেক বেশি উৎসাহ-অনুপ্রেরণা দিয়েছে ভক্তরা। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা—এসব ভদ্রতা ও আন্তরিকতা।

    প্রসঙ্গত, রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা।

    বিনোদন ডেস্ক

  • ‘শিরোনামহীন’ পোস্ট করে শিরোনামে তিন তারকা

    জনপ্রিয় তিন তারকা— চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও আফরান নিশো প্রথমবারের মতো একই ফ্রেমে বন্দি হয়েছেন। এমনই একটি মুহূর্তের ছবি অভিনেতা চঞ্চল চৌধুরী তার নিজস্ব ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন।

    rnrn

    চঞ্চল ছবিটি পোস্ট করে লিখেছেন— ‘শিরোনামহীন’। স্ট্যাটাসে এর বেশি কিছু লেখেননি তিনি। ছবির ও স্ট্যাটাসের সূত্র ধরে চঞ্চলের কাছে যোগাযোগ করা হয়। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী জানিয়েছেন, আমরা তিনজন মিলে একটি বিজ্ঞাপনের শুটিং করছি। এখনো এর কাজ চলছে। ঢাকায় এর শুটিং হচ্ছে। আশা করছি এটি ভালো একটি কাজ হবে।

    rnrn

    কোন ধরনের কাজের শুটিং— এ বিষয়ে চঞ্চলের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, এটির শুটিং শেষ হলে এর কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে। আমি এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

    rnrn

    অন্যদিকে চঞ্চল চৌধুরীর এই ছবি ও স্ট্যাটাসে মন্তব্য করে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন— ছবি দেখে দৌড়ায় এলাম, লাইক, কমেন্টস করে ধন্য হতে। এত বড় বড় সেলিব্রিটি একজায়গায়! বাপ রে বাপ! বাংলাদেশ কেমন যেন ক্যাৎ হয়ে গেল মনে হচ্ছে! ফান করা শেষ! সত্যিই আমি গুণমুগ্ধ তোমাদের। তোমরাই সেরা! আমাদের মিডিয়ার অহঙ্কার তোমরা।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ‘সুড়ঙ্গ’র জন্য নিশো তমার ছাড়!

    নাটকের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা আফরান নিশো। প্রায় প্রতি সপ্তাহেই তার অভিনীত একাধিক নাটক টিভি ও ইউটিউব চ্যানেলে প্রচার হয়। কিন্তু এ ধারা ব্যহত হচ্ছে গত কয়েক মাস। একই অবস্থা চিত্রনায়িকা তমা মির্জারও। তিনি ওটিটির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। 

    rnrn

    কিন্তু গত কয়েকমাস সেখানেও অনুপস্থিত। এর কারণ একটাই, ‘সুড়ঙ্গ’। এটি রায়হান রাফি পরিচালিত একটি সিনেমার নাম। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। এর অনেকগুলো কারণও রয়েছে। এটি হতে যাচ্ছে আফরান নিশোর প্রথম সিনেমা এবং রাফহান রাফির সঙ্গেও তার প্রথম কাজ। 

    rnrn

    যেহেতু বড় পর্দায় প্রথম কাজ, তাই নিশো এ সিনেমার বাইরে আর নতুন কোনো কাজ হাতে রাখেননি। বলা চলে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য এটি তার বিরল ছাড়! গত ঈদুল ফিতরে নতুন কোনো নাটকে অভিনয় করেননি তিনি। 

    rnrn

    আগামী কুরবানির ঈদেও নতুন কোনো কাজে দেখা যাবে না তাকে। এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘সুড়ঙ্গ আমার প্রথম সিনেমা। তাই এটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করিনি। আমি চাই, প্রথম কাজ দিয়েই দর্শকদের চমকে দিতে। 

    rnrn

    তাই এখনো এর বাইরে অন্য কিছু ভাবছি না। আমার বিশ্বাস আমাদের পরিশ্রম সার্থক হবে।’ একই সুর তমা মির্জার কণ্ঠে। তিনি বলেন, “আপাতত ‘সুড়ঙ্গ’ই আমার ধ্যান-জ্ঞান। এ ছাড়া অন্য কিছু ভাবছি না।”

    rnrn

    rn 

     আনন্দনগর প্রতিবেদক