Tag: আফরান নিশো

  • ফিরছে ‘মাসুদ’, ‘সুড়ঙ্গ ২’র টিজারে আফরান নিশোর চমক

    ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক করেছিলেন আফরান নিশো। ছবিটিতে ‘মাসুদ’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পান। 

    এরপর থেকেই দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সিনেমার সিক্যুয়েল নিয়ে। তিন বছর পর অবশেষে আসতে চলেছে এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’। 

    শুক্রবার (১২ জুন) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই দেড় মিনিটের দুর্ধর্ষ একটি টিজার প্রকাশ করেছে রায়হান রাফি যা সিনেমাপ্রেমীদের মাঝে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। 

    প্রকাশিত টিজারে আফরান নিশো একেবারে ভিন্ন ও দুর্ধর্ষ রূপে চমকে দিয়েছেন। টিজারের শুরুতেই অন্ধকার এক সুড়ঙ্গের দিকে যেতে যেতে মাসুদ চরিত্রে অভিনয় করা নিশোকে আক্ষেপের সুরে বলতে শোনা যায়, ‘এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই’। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এরপরই তাকে ধ্বংসস্তূপ ও শত্রুদের মোকাবিলা করতে দেখা যায়। 

    টিজারের একটি দৃশ্যে হাতঘড়ি পরার সময় নিশোর হাতে ‘ময়না’ নামের একটি ট্যাটুও দর্শকের নজর কেড়েছে। ভিডিওতে মিখাইল নামের এক খলনায়ককে উদ্দেশ্য করে ‘মাসুদ’কে বলতে শোনা যায়, তার মতো বহু লোককে তিনি সামলেছেন। তার টাকা কেউ নিতে পারবে না। 

    ভিডিওর শেষাংশে রায়হান রাফী জানান, চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসছে ‘সুড়ঙ্গ ২’। 

    উল্লেখ্য, এর আগে ছবির প্রথম কিস্তিতে মাসুদেও স্ত্রী ‘ময়না’ চরিত্রে অভিনয় করেছিলেন তমা মির্জা। 

    বিনোদন ডেস্ক

  • এবার সারা দেশে সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘দম’

    রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমার দম এবার দেখা যাবে সারা দেশ। শুক্রবার (২৪ এপ্রিল) সারা দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোয় মুক্তি পাচ্ছে এ সিনেমাটি।

    এর আগে পবিত্র ঈদুল ফিতরে দেশের সবকটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে বাজিমাত করেছে ‘দম’ সিনেমাটি। এবার দেশের বড় ও নামকরা সব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাপ্রেমী দর্শকদের মাত করার পালা।

    এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে, ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে ‘দম’ সিনেমাটি। ফলে সারা দেশের সাধারণ সিনেমাপ্রেমীরা সহজেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন। সিঙ্গেল স্ক্রিনের তালিকায় আছে— ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দিতা, যশোরের মণিহার প্রমুখ।

    এ বিষয়ে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল গণমাধ্যমে বলেন, পরিকল্পনা আগেই ছিল— পাইরেসির ঝুঁকি এড়াতেই শুরুতে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হবে। সে মোতাবেক আমরা পাল্টিপ্লেক্সে ‘দম’ মুক্তি দিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহ ও প্রতীক্ষা বাড়তে থাকে এবং সেই অপেক্ষার অবসান ঘটাতে এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দিচ্ছি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    যদিও ‘দম’ সিনেমা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। এর মধ্যেই অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি পেয়েছে এবং সেখানে দর্শকদের অভাবনীয় সাড়া পাচ্ছে। উত্তর আমেরিকায় সিনেমাটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে, মাত্র এক সপ্তাহেই সেখানে হলের সংখ্যা ৭ থেকে বেড়ে ৫০-এ উন্নীত হয়েছে। একইভাবে কানাডাতেও প্রথম সপ্তাহে ৮টি হলে মুক্তি পায় সিনেমাটি। প্রযোজনাসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিভিন্ন দেশের প্রবাসীরা অপেক্ষা করছেন ‘দম’ সিনেমার জন্য।

    একে একে বিভিন্ন দেশে ‘দম’ মুক্তি দেওয়া হবে এবং দর্শকরা কেউই বঞ্চিত হবেন না ‘দম’ দেখা থেকে। বিদেশের মাটিতে দেশি সিনেমার এ জয়জয়কার প্রমাণ করে যে, বিশ্বমানের গল্প বলতে পারলে বাংলা সিনেমার চাহিদা সবখানেই রয়েছে।

    শাহরিয়ার শাকিল আরও বলেন, ‘দম’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি একদম শেষ দিকে। নতুন পোস্টার ডিজাইন করা হয়েছে, সেগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন সেগুলো সিনেমা হলে পাঠানোর কাজ চলছে। ‘অভিনেতা আফরান নিশোর ভক্ত এবং সাধারণ দর্শক, যারা এতদিন সিনেমাটি দেখার অপেক্ষায় ছিলেন, তারা এবার নিরাশ হবেন না।

    বড় পরিসরের মুক্তি নিয়ে স্বাভাভিকভাবেই বেশ উচ্ছ্বসিত ‘দম’ সিনেমার পরিচালক রেদওয়ান রনি। তিনি বলেন, ‘দম’ সিনেমা আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশির বিজয়ের গল্প। দেশের মানুষের কাছে এমন একটি অদম্য সাহসিকতার গল্প নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের ভালোবাসা নির্মাতা হিসেবে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করছে।

    ‘দম’ সিনেমা প্রসঙ্গে আফরান নিশো গণমাধ্যমে বলেন, আমার মনে আছে— একদম প্রথম যখন রনি আমাকে গল্পের ভাবনাটা বলে, তখনই সোল্ড আউট হয়ে গেছি। একটা জিনিস পেলাম আর করে ফেললাম, এ রকম নই আমি।

    তিনি বলেন, আই অ্যাম ব্লেসড যে, আমি স্থির হয়ে চিন্তা করতে পারি, আমি যে ধরনের ভিশন ভিজ্যুয়ালাইজ করি বা পারফরমার হিসেবে নিজের গ্রোথটা চাই, সে জন্য আমার গল্পটা খুব দরকার। তো এই জায়গা থেকে ‘দম’ খুব পারফেক্টলি ফিট করে। আর এ জন্য হয়তো দর্শকরাও কাজগুলো পছন্দ করে।

    ‘দম’ সিনেমা আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন ও সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হওয়ায়  মৌলিক গল্প দেশের দর্শকদের জন্য এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। বাংলাদেশি চলচ্চিত্রের উৎকর্ষের ধারাবাহিকতায় ‘দম’ সিনেমার গল্প ও দৃশ্যায়নে নতুনমাত্রা যোগ করেছে। কারণ যার জীবনের গল্প থেকে ‘দম’ সিনেমাটি নির্মিত হয়েছে, সেই নূর ইসলাম ও তার পরিবার সম্প্রতি দেখেছেন ‘দম’ সিনেমাটি। তিনি সিনেমাটি পছন্দ করেছেন এবং বলেছেন— ‘দম’ সিনেমাটি হয়েছে আন্তর্জাতিক মানের এবং আফরান নিশোর অভিনয় আউটস্ট্যান্ডিং।

    ‘দম’ সিনেমায় আফরান নিশো ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী পূজা চেরী, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, ডলি জহুর, জাহিদ হাসান প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • ‘দম’ এবার উত্তর আমেরিকার ৫৮ প্রেক্ষাগৃহে

    ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’ যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবাসী দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। দর্শক চাহিদা বাড়তে থাকায় দ্বিতীয় সপ্তাহে উত্তর আমেরিকার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    নতুন এই শিডিউল কার্যকর হচ্ছে শুক্রবার (১৭ এপ্রিল) থেকে।

    রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। শুরু থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইতিবাচক সাড়ার ধারাবাহিকতায় আগের তুলনায় সাতটি হল বাড়িয়ে প্রদর্শনীর পরিসর আরও বিস্তৃত করা হয়েছে।

    ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমাটির মুক্তিকে ঘিরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নির্মাতা রেদওয়ান রনি। প্রবাসীদের উচ্ছ্বাসে তিনি অভিভূত। তার মতে, দীর্ঘদিন পর নির্মাণে ফিরে এমন একটি গল্প তুলে ধরতে পারা, যা বাংলাদেশের বিজয়ের কথা বলে—এটাই তার জন্য বড় প্রাপ্তি। বিদেশের মাটিতে দর্শকদের সাড়া দেখে তিনি মনে করছেন, ‘দম’ ইতোমধ্যেই জয় ছিনিয়ে নিয়েছে।

    এসভিএফ আলফা-আই ও চরকি প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।

    বিনোদন ডেস্ক

  • বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

    একসময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বড়পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন। এবারের ঈদে তার সেই জনপ্রিয়তা যেন কয়েকগুণ বেড়ে গেছে। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’ সিনেমায় প্রথমবারের মতো চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয়ে উপস্থিতি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। রেদওয়ান রনি পরিচালিত ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ সিনেমাটি  ঘিরে তাই সামাজিক মাধ্যমে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। 

    তবে সবকিছু ছাপিয়ে টক অব দ্য টাউনে দাঁড়িয়েছে ‘দম’ সিনেমাটির এক প্রেস কনফারেন্স। যেখানে সিনেমার অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে নিশোর এক রসিকতা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

    কাজাখস্তানের হাড়কাঁপানো শীত থেকে পাবনার মেঠোপথ ‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রের মধ্য দিয়ে একজন সাধারণ মানুষের অসাধারণ টিকে থাকার লড়াই ফুটিয়ে তুলেছেন নিশো। সারভাইভাল ড্রামা ঘরানার সেই সিনেমায় অভিনেতার জীবনযুদ্ধের পাশাপাশি অভিনেত্রী পূজা চেরির নতুন অবতার দর্শকদের কতটুকু বিমোহিত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    সেই সিনেমার প্রেস কফারেন্সে অভিনেতা বলেন, আপনারা বিচলিত হবেন না। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই। এরপর সেই অনুষ্ঠানে ঝটপট উত্তর অভিনেত্রীর। পূজা চেরি বলেন, জোকস অ্যাপার্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এনগেজড। সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ।

    পেশাদার এ দুই তারকার এমন অকপট স্বীকারোক্তি ও খুনসুটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এখন ভাইরাল। এক নেটিজেন বলেছেন— এটি সিনেমা প্রচারের অংশ। আরেক নেটিজেন বলেছেন—পূজার ‘এনগেজড’ হওয়ার খবরে খুঁজছেন নতুন সমীকরণ।

    বিনোদন ডেস্ক

  • ৫ দিনে কত আয় করল নিশোর ‘দম’ ও শাকিবের ‘প্রিন্স’

    ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে দর্শকপ্রিয়তা আর আয়ের দৌড়ে এগিয়ে আছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে আছে ‘দম’। আয়ের দৌড়ে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে এ সিনেমাটি। অন্যদিকে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটিও আয়ের দিক থেকে পিছিয়ে নেই। দর্শক চাহিদাও রীতিমতো দাপট দেখাচ্ছে সিনেমাটি।

    বাংলাদেশ মুভি রেটিংয়ের (বিএমআর) তথ্যানুযায়ী, ২০২৬ সালের প্রথম সিনেমা হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে এক কোটি টাকার গ্রস কালেকশনের মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘দম’। মুক্তির প্রথম দিনে ৩০ দশমিক ৩৯ লাখ টাকা দিয়ে শুরু হয় ওপেনিং রেভিনিউ। দ্বিতীয় দিনে ৩৪ দশমিক ৭ লাখ, তৃতীয় দিনে ৩৬ দশমিক ৫২ লাখ, চতুর্থ দিনে ৩৪ দশমিক ২১ লাখ এবং পঞ্চম দিনে আয়ের অংক কিছুটা কমে ৩২ দশমিক ১৭ লাখ টাকা দাঁড়ালেও প্রেক্ষাগৃহে এর অবস্থান এখনো শক্ত অবস্থানে। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিন শেষে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১ কোটি ৬৭ লাখ টাকায়।

    রেদওয়ান রনির পরিচালনায় এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।

    অন্যদিকে ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ প্রেক্ষাগৃহে বেশ দাপট দেখাচ্ছে। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্পে নির্মিত এ সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে এর সংগ্রহ বেশ আশাব্যঞ্জক। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির আয়কে দিচ্ছে নতুন গতি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিএমআরের তথ্যানুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ১৬ দশমিক ১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে ২০ দশমিক ৬ লাখ, তৃতীয় দিনে ১৫ দশমিক ২৯ লাখ, চতুর্থ দিনে ১৬ দশমিক ৩৮ লাখ এবং পঞ্চম দিন শেষে ‘প্রিন্স’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ৮৬ লাখ ৪১ হাজার টাকায়। 

    আয়ের এ ধারাবাহিকতা বজায় থাকলে ষষ্ঠ দিনেই সিনেমাটি কোটির ক্লাবে প্রবেশ করবে বলে ইঙ্গিত দিয়েছে বিএমআর।

    আবু হায়াত মাহমুদ পরিচালিত এ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন এক গ্যাংস্টার ইমেজে। অ্যাকশনধর্মী এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু।

    উল্লেখ্য, এবার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশোর ‘দম’ ও শাকিব খানের ‘প্রিন্স’ ছাড়াও মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’, তানিম নূর পরিচালিত ও হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ এবং বুবলীর ‘প্রেশার কুকার’ মুক্তি পেয়েছে। তাদের সিনেমাও আয়ের নিরিখে এখন পর্যন্ত সবাইকে ছাড়িয়ে গেছে ‘দম’।

    বিনোদন ডেস্ক

  • দম সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটি আয়না: পূজা চেরি

    এবারের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে যে কটি সিনেমা আলোচনার শীর্ষে রয়েছে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ তার অন্যতম। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরি।

    মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেই এবার ছবিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পূজা চেরী।  বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় শুটিং স্পটের কিছু ছবি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘দম শুধু একটা সিনেমা না, এটা এমন একটা অনুভূতি, যা শেষ হওয়ার পরও মন থেকে যায় না।’

    ছবিটিতে পূজা চেরির চরিত্রের নাম ‘রানী’।  ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে অভিনেত্রী লেখেন, ‘কিছু গল্প থাকে, যেগুলো আমরা দেখি। আর কিছু গল্প থাকে, যেগুলো আমরা নিজের ভেতরে অনুভব করি।  দম ঠিক সেই দ্বিতীয়টার মধ্যে পড়ে।’

    ছবিটিকে অভিনেত্রী জীবনের আয়নার সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘এই সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটা আয়না। যেখানে ভাঙা স্বপ্ন আছে, চেপে রাখা কান্না আছে আর আছে নিজের সঙ্গে নীরব যুদ্ধ করার গল্প।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘দম’-এর আবেগঘন দিকটি তুলে ধরে পূজা আরও বলেন, ‘কখনো মনে হয়—সব ঠিক আছে, সব স্বাভাবিক…কিন্তু ভেতরে ভেতরে যে ঝড়টা বয়ে যায়, সেটা কেউ দেখে না। দম সেই অদেখা ঝড়টার গল্প বলে।’

    পূজার ভাষায়, ‘ভেঙে পড়া মানেই শেষ না, কখনো কখনো ভেঙে পড়াটাই নতুন করে শুরু করার সাহস দেয়। সিনেমা শেষ হয়, কিন্তু কিছু দৃশ্য, কিছু সংলাপ, কিছু অনুভূতি… মনের ভেতর চুপচাপ থেকে যায়।’

    ক্যাপশনের শেষাংশে ‘দম’ সিনেমার অভিজ্ঞতা সম্পর্কে পূজা বলেন, ‘দম দেখার পর একটা কথাই মনে হয়— জীবন যতই কঠিন হোক, নিজের ভেতরের শক্তিটাই সবচেয়ে বড় অস্ত্র। কারণ শেষ পর্যন্ত সবাই নিজের নিজের দম নিয়ে লড়াই করে যায়।’

    প্রসঙ্গত, বিএমআর এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে ‘দম’ বাংলাদেশের মাল্টিপ্লেক্সে ১ কোটি টাকার গ্রস কালেকশন অতিক্রম করে নতুন রেকর্ড গড়েছে। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনে সিনেমাটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১.৬৭ কোটি টাকা। 

    বিনোদন ডেস্ক

  • নিশোর ‘দম’ সিনেমার তিন দিনে আয় কোটির ঘরে

    এবারের ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে দর্শকপ্রিয়তা আর আয়ের দৌড়ে এগিয়ে আছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। এ সিনেমাটি মুক্তির তিন দিনে মাল্টিপ্লেক্সে এক কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে।

    এবার ঈদে মুক্তি পাওয়া দর্শকপ্রিয়তা ও আয়ের দিক থেকে ‘দম’ সিনেমার পরই রয়েছে তানিম নূর পরিচালিত ও হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত  ‘বনলতা এক্সপ্রেস’। এরপর পর্যায়ক্রমে রয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ও সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। আবু হায়াত মাহমুদ পরিচালিত শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ ও রায়হান রাফী পরিচালিত শবনম বুবলী অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    দেখা গেছে, এবারের ঈদে ভায়োলেন্স নয়, পারিবারিক ও কাহিনিনির্ভর সিনেমার প্রতি ঝোঁক বেশি সিনেমাপ্রেমীদের। অ্যাকশনের বদলে জীবনমুখী গল্পের সিনেমার প্রতি দর্শকদের প্রবল আগ্রহ বাড়ায় ‘দম’ সিনেমার প্রায় সবকটি শো চলছে হাউসফুল। যে কারণে দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। যেখানে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউসফুল, যা নিশোর ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

    ২০২৬ সালের প্রথম সিনেমা হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে এক কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা দিয়ে শুরু হয় ওপেনিং রেভিনিউ। দ্বিতীয় দিনে সিনেমাটি ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা আয় করে। তিন দিনের মোট আয়ের হিসেবে কোটির ঘরে পৌঁছেছে ঈদের সিনেমা ‘দম’। 

    বিনোদন ডেস্ক

  • বড় পর্দায় ফিরছে নিশো-মেহজাবীন জুটি

    ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো-মেহজাবীন চৌধুরী। একসঙ্গে এই দুই অভিনয় শিল্পী অসংখ্য দর্শকপ্রিয় নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে কাজ করেছেন। গত কয়েক বছরে দুজন সিনেমায়ও কাজ করেছেন। যদিও বড় পর্দায় এখনো একসঙ্গে দেখা যায়নি তাদের। 

    তাদের ভক্তদেরও অনেক দিনের ইচ্ছা, দুজনকে একসঙ্গে রুপালি পর্দায় দেখবে। এবার দর্শকের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জানা গেছে, প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন। ‘পুলসিরাত’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। এটি একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে। 

    যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে।  সবকিছু  ঠিক থাকলে হয়তো শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নিশো ও মেহজাবীন জুটির উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’, ‘নীল জলের কাব্য’ ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। যদিও এই জুটির জনপ্রিয় কাজের তালিকা বেশ দীর্ঘই বলা যায়।

    সম্প্রতি আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন। 

    বিনোদন ডেস্ক

  • নিশো-পূজার ২৪ সেকেন্ডের ভিডিওতেই তোলপাড়

    মাত্র ২৪ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। দেশের জনপ্রিয় তারকা আফরান নিশো ও পূজা চেরির একটি শুটিং দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়ে যায়, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

    জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় সিনেমা ‘দম’–এর শুটিং চলাকালে ধারণ করা ওই ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া দৃশ্যে নিশো ও পূজা চেরিকে একসঙ্গে শট নিতে দেখা যায়। সিনেমাটির নায়িকা হিসেবে পূজাকে দেখে যেমন উচ্ছ্বসিত ভক্তরা, তেমনি শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে উঠেছে বিতর্ক।

    শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই দৃশ্য বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়তেই আলোচনা আরও জোরালো হয়। অনেকেই প্রযোজনা টিমের গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। নেটিজেনদের প্রশ্ন—এ ধরনের সংবেদনশীল দৃশ্য কিভাবে বাইরে এলো?

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এক নেটিজেন মন্তব্য করেন, ‘এ ধরনের ভিডিও ধারণ ও প্রচার করা অপেশাদারি, এতে মিডিয়ার মান ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।’ আরেকজন লেখেন, ‘এসব টিম থেকেই লিক করা হয় নিজেদের বেনিফিটের জন্য।’

    তবে ভিন্নমতও রয়েছে। কেউ কেউ মনে করছেন, এগুলো পরিকল্পিত প্রচারণার অংশ। এক নেটিজেন লেখেন, ‘এগুলোও প্রমোশনের কৌশল।’ আরেকজনের মন্তব্য, ‘এটা রনির প্রচারণার স্ট্র্যাটেজি।’

    সমালোচনা থাকলেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টানটান উত্তেজনা ও অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে প্রত্যাশা থাকাই স্বাভাবিক। বিশেষ করে ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যাবে নিশো ও পূজা চেরির নতুন ক্যামিস্ট্রি। এই ছবিতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

    বিনোদন ডেস্ক

  • নিশো-শাকিব-সিয়াম— কার সিনেমা এগিয়ে?

    ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) হচ্ছে কোনো সিনেমা কেমন চলে- সেই  সম্পর্কে একটি ধারণা পাওয়ার  নির্ধারক। এ জন্য সিনেমাপ্রেমী দর্শকরা বেশি ঢুঁ মারেন গুগলে। চলুন জেনে নেওয়া যাক—চলতি বছর ঈদে মুক্তি পাওয়া বাংলাদেশি কোন সিনেমা আইএমডিবি রেটিংয়ে এগিয়ে? 

    বাংলাদেশি যেসব সিনেমায় এক হাজারের বেশি ভোট পেয়েছে, সেসব সিনেমার তথ্যগুলোই কেবল বিবেচনায় নেওয়া হয়েছে। 

    ১. ‘উৎসব’: রেটিং পয়েন্ট ৮.৪

    গত কুরবানির ঈদে সবচেয়ে কমসংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘উৎসব’। তানিম নূরের সেই সিনেমায় একসময় সবচেয়ে বেশিসংখ্যক হলে জায়গা করে নেয়। সিনেমাপ্রেমী দর্শকদের পছন্দের এ সিনেমার আইএমডিবি রেটিং ৮.৪; ভোট দিয়েছেন ৩ হাজার দর্শক। এক হাজারের বেশি দর্শক সিনেমাটি দেখার জন্য আইএমডিবির ওয়াচ লিস্টে রেখেছেন।

    এ সিনেমায় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া আহসান অভিনয় করেছেন। সিনেমাটিকে ১০-এ ১০ দিয়েছেন ৪৫ শতাংশ দর্শক। ৯ দিয়েছেন ৭০০ দর্শক, ৮ দিয়েছেন পাঁচ শতাধিক। মাত্র ১ শতাংশ দর্শক সিনেমাটিকে ১০-এ ১ দিয়েছেন। সিনেমাটি এখনো ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে চলছে।

    ২. ‘তাণ্ডব’: রেটিং পয়েন্ট ৭.৭

    ঢালিউড নির্মাতা রায়হান রাফীর ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল অনেক বেশি। পোস্টার, টিজার ও ট্রেলারে ভিন্নভাবে শাকিব খানের উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের। মুক্তির পরও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ থাকলেও কিছু দিনের মধ্যে সিনেমাটি পাইরেসির কবলে পড়ে। শাকিবের এ সিনেমার রেটিং ৭.৭। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমাটিকে ভোট দিয়েছেন সাড়ে প্রায় তিন হাজার সিনেমাপ্রেমী দর্শক। দেখার ইচ্ছা পোষণ করেছেন (ওয়াচ লিস্ট) অনুযায়ী আরও দুই হাজারের বেশি দর্শক। সিনেমাটিকে ১০-এ ১০ দিয়েছেন ১৩ শতাংশ দশক। ৯ রেটিং দিয়েছেন ৭০০ দর্শক। ৮ রেটিং দিয়েছেন ৫০০–এর বেশি দর্শক। মাত্র ১১৬ জন সিনেমাটিকে ১ রেটিং দিয়েছেন।

    এ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান, সাবিলা নূরসহ অনেকে।

    ৩. ‘চক্কর’: রেটিং পয়েন্ট ৭.৩

    ‘চক্কর’ সিনেমায় পুলিশের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ। সিনেমাটির আইএমডিবি রেটিং পয়েন্ট হচ্ছে ৭.৩। ভোট দিয়েছেন দুই হাজার দর্শক। এর মধ্যে ২৮ শতাংশ দর্শক ১০-এ ১০ দিয়েছেন। ৯ দিয়েছেন ১৪ শতাংশ দর্শক। ১৯ শতাংশ দর্শক ৮ দিয়েছেন। ৫ শতাংশ দর্শক সিনেমাটিকে ১০-এ ১ দিয়েছেন। একটি খুনের রহস্যে ঘেরা এ সিনেমা।

    ৪. ‘বরবাদ’: রেটিং পয়েন্ট ৭

    শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা গত ঈদুল ফিতরে মুক্তির পর আলোচনায় আসেন মেহেদী হাসানের প্রথম সিনেমাটি। শুরুতে রেটিংয়ে পিছিয়ে থাকলেও সিনেমাটির বর্তমান রেটিং ৭। ভোট দিয়েছেন ১৮ হাজার দর্শক। এ বছর সর্বাধিক ভোট পাওয়া সিনেমা এটি। সিনেমাটির রিভিউ লিখেছেন ২৫০ জন। ১০-এ ১০ দিয়েছেন ৫ হাজার দর্শক। ৯ দিয়েছেন ৫ হাজার জন। ৮ রেটিং দিয়েছেন ৯৮০ জন। ৭ দিয়েছেন ৬০০ জন। মজার ব্যাপার হচ্ছে— প্রায় ২ হাজার দর্শক এ সিনেমাকে ১০-এ ১ দিয়েছেন।

    ৫. ‘জংলি’: রেটিং পয়েন্ট ৭

    ‘জংলি’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে আলোচনায় আসেন অভিনেতা সিয়াম আহমেদ। সিনেমাটিকে ভোট দিয়েছেন ৪ হাজারের বেশি দর্শক। এর মধ্যে ৩০ শতাংশের বেশি দর্শক সিনেমাটিকে ১০-এ ১০ দিয়েছেন।

    সিনেমাটিকে পৃথকভাবে ৯, ৮ ও ৭ রেটিং দিয়েছেন পাঁচ শতাধিক করে দর্শক। সিনেমাটি একদমই ভালো লাগেনি ৪০০ দর্শকের। এম রাহিম পরিচালিত সিনেমাটিতে সিয়ামের নায়িকা ছিলেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।

    ৬. ‘দাগি’: রেটিং পয়েন্ট ৬

    আফরান নিশো অভিনীত ও শিহাব শাহীন পরিচালিত আলোচিত সিনেমা ‘দাগি’। সিনেমাটিকে মোট ভোট দিয়েছেন ১১ হাজর দর্শক। এর মধ্যে ১০–এ ১০ দিয়েছেন ৪ হাজার। ৯ দিয়েছেন দুই হাজার। ৮ দিয়েছেন সাড়ে পাঁচ হাজার দর্শক। ২৫ শতাংশ দর্শক সিনেমাটিকে ১০-এ ১ ভোট দিয়েছেন।

    বিনোদন ডেস্ক