Tag: আফরান নিশো

  • এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, নিশোকে খোঁচা পূজা চেরীর

    আগামী ঈদুল ফিতর সামনে রেখে পরিচালক রেদওয়ান রনি তার নতুন সিনেমা ‘দম’-এর মহরত করলেন। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ মহরত অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরী প্রমুখ।

    সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এ সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। উন্নত জীবনের খোঁজে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো প্রবাসীদের কঠিন সংগ্রামই এ সিনেমার মূল বিষয়বস্তু। তবে এ সিনেমার জন্য প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখন কাজাখস্তানে দৃশ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন। 

     শিগগিরই শুরু হবে সিনেমা ‘দম’-এর শুটিং। আর এ সিনেমায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো ও পূজা চেরী। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসের মধ্যেই নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে নিলেন অভিনেত্রী পূজা চেরি। 

    এক প্রশ্নের জবাবে মজা করে অভিনেত্রী বলেন, এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, এনারা সবাই বাচ্চা! বিশেষ করে এই মানুষটা (আফরান নিশোর দিকে ইশারা করে) একেবারে বাচ্চা। পূজার কথায় হেসে নিশো জবাব দেন— ‘হ্যাঁ, আমি তো বাচ্চাই!’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনয়শিল্পী হিসেবে নিজের কাজ নিয়েও আশাবাদী পূজা চেরী। অভিনেত্রী বলেন, এর আগে যত কাজ করেছি, ভালো ছিল; তবে এবার মনে হচ্ছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারব। তিনি বলেন, ‘নিশো ভাই এতটাই কনফিউজড করে দেন যে, শুটিংয়ে গিয়ে কী করবেন, তা এখন থেকে টেনশনে আছি। তবে আমি খুব এক্সাইটেড। কারণ এটি আমার জন্য বড় একটা চ্যালেঞ্জিং কাজ। আপনারা বলছেন আমি গুণী, কিন্তু এ সিনেমা শেষ হলে হয়তো মনে হবে আমি কিছুটা হলেও অভিনয় করতে পারি।

    এদিকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে— বড়পর্দায় অভিনেতা আফরান নিশোর নতুন নায়িকা হতে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ‘দম’-এর মহরতের মঞ্চে দেখা যায়নি তাকে। শুধু পূজা চেরীকেই দেখা গেছে। এবং অনুষ্ঠানে নিশোর সঙ্গে জুটি বেঁধে আসছেন পূজা বলে প্রযোজকসূত্রে ঘোষণা দেওয়াও হয়েছে।

     এদিন একেবারে সাদামাটা সাজে কোনো মেকআপ ছাড়াই অনুষ্ঠানে হাজির ছিলেন পূজা চেরী। তিনি মঞ্চে আসেন পালকীতে চড়ে। তাকে পালকী থেকে হাত ধরে নামাতে সহায়তা করতে দেখা যায় ‘দম’ এর দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে। পালকী থেকে নেমে পূজা চেরী বলেন, মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ এ সিনেমায় আমার কোনো মেকআপ নেই। এখানে আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে। 

    বিনোদন ডেস্ক

  • ‘এখনও পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই’

    জনপ্রিয় অভিনেতা আফরান নিশো জানালেন, আলো-ঝলমলে ক্যারিয়ারের ভিড়ে তিনি এখনও খুঁজে নেন সাধারণ জীবনের স্বাদ। তার ভাষায়, ‘এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের উপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল বিল রয়েছে সেখানে করি।’

    দুই বছর বিরতির পর নিশো অভিনয় করেছেন ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আঁকা’-তে। সিরিজটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের সহজ-সরল জীবনযাপন নিয়ে অকপট কথা বলেন তিনি।

    কেন এতটা সাধারণ জীবন বেছে নেন—এমন প্রশ্নে নিশো বলেন, ‘আমার কাছে এগুলো কুসংস্কার লাগে। আমি সিম্পল থাকি এটা আমার স্টাইল।নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো।’

    তার মতে, নায়ক বা পারফর্মার হয়ে অতিরিক্ত হাইপ তৈরি করা, সর্বক্ষণ প্রটোকলের আড়ালে থাকা একেবারেই অপ্রয়োজনীয়। নিশোর ভাষায়, ‘হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে, সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে এবং প্রটোকল নিয়ে বের হতে হবে এগুলো মিথ মনে হয়। আমার কাছে এগুলো অপ্রয়োজনীয় এবং অপচয় লাগে। কেউ যদি ছবি তুলে কাছে চলে আসে, না চাইলে তাহলে বলতে হবে আমি খুব টায়ার্ড এখন ছবি তুলতে পারছি না বা যে কাজে এসেছি আমাকে সেই কাজে সহযোগিতা করেন। আমি মনে করি, যারা আমার ফ্যান-ফলোয়ার্স তাদের সঙ্গে আমার এই বোঝাপড়া রয়েছে। আমি সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক তাহলে হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো। 

    ৪ সেপ্টেম্বর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘আঁকা’। এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা।

    বিনোদন ডেস্ক

  • চঞ্চল-নিশোর নায়িকা হিসেবে জল্পনায় পূজা চেরি

    অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে নিয়ে নতুন চলচ্চিত্র ‘দম’ নির্মাণ করছেন পরিচালক রেদওয়ান রনি। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে ছবিটির কাজ এগোচ্ছে। ঘোষণা এসেছিল ২০২৩ সালের ডিসেম্বরে—তখন শুধু চঞ্চলের নামই জানা গিয়েছিল, পরে যুক্ত হন নিশো।

    গল্পের প্রয়োজনে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং করার পরিকল্পনা রয়েছে। তবে ছবির নায়িকা কে হবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

    শুটিংয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নায়িকা হিসেবে পূজা চেরির সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কথাবার্তা প্রায় চূড়ান্ত। কিন্তু নির্মাতা রেদওয়ান রনি এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন। 

    তার ভাষায়, ‘দম সিনেমার নায়িকা এখনও চূড়ান্ত করিনি। অডিশনের একটি ব্যাপার রয়েছে। সেখান থেকেই নায়িকা নির্বাচন করা হবে। তবে নায়িকা সিলেকশনের চেয়ে এখন আমরা গল্প ও শুটিং লোকেশনের বিষয় গুরুত্ব দিচ্ছি। আসছে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে ‘দম’ সিনেমার দৃশ্যধারণ করার কথা ভাবছি। এ কারণে লোকেশন নিয়ে বেশি ভাবতে হচ্ছে, নায়িকা না। ’

    ‘দম’ যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। রেদওয়ান রনির এটি তৃতীয় ছবি। প্রথম ছবি ‘চোরাবালি’ তাকে এনে দিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এরপর তিনি নির্মাণ করেন ‘আইসক্রিম’।

    বিনোদন ডেস্ক

  • পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে আফরান নিশোর

    ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল আফরান নিশোকে। এরপর নতুন কোনো কাজে তাকে দেখা না গেলেও সম্প্রতি ঘোষণা আসে, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এর মধ্যেই জানা গেল, অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, ফলে আপাতত তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন।

    শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নেন নিশো। সেখানে এক শিক্ষার্থী ‘সুড়ঙ্গ ২’ নিয়ে প্রশ্ন করলে নিজের শারীরিক সমস্যার কথা প্রকাশ করেন তিনি।

    নিশোর ভাষায়সুড়ঙ্গ ২’ কবে আসবে সেটা নির্মাতা রাফী (রায়হান) জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি সচল জীবন যাপন করতে হলে আমাকে একটা হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।

    তিনি আরও যোগ করেন এটা এর আগে কখনো বলা হয়নি। এই প্রথমবার এখানে শেয়ার করলাম। এটা জানলে অনেকেই আমাকে কাজে নেবে না। বলবে, তোমার তো পা ভাঙা।

    এদিকে আগামী সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফরম হইচইতে মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আঁকা’। এতে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা।

    বিনোদন ডেস্ক

  • তোমার এক নাম্বার স্বামী কেমন আছে? ফারিণকে নিশোর প্রশ্ন

    জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও তাসনিয়া ফারিণ এবার শুধু পর্দায় নয়, একসঙ্গে সঞ্চালনায়ও বাজিমাত করেছেন। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর জমকালো আয়োজনের মঞ্চে সঞ্চালক হিসেবে হাজির হন এই দুই তারকা। দর্শকরা দারুণভাবে উপভোগ করেন তাদের প্রাণবন্ত উপস্থাপনা ও রসিকতা।

    অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপনায় হাস্যরসের সৃষ্টি হয় নিশোর এক মজার প্রশ্নে। হঠাৎ তিনি ফারিণকে বলেন, ‘আচ্ছা ফারিণ, তোমার এক নাম্বার স্বামী কেমন আছে?’ প্রশ্ন শুনে ফারিণ কিছুটা অবাক হয়ে পাল্টা জিজ্ঞেস করেন, ‘এক নাম্বার স্বামী মানে?’ তখন নিশো রসিকতা করে বলেন, ‘তুমি কি তোমার স্বামীর নাম জানো না? রেজ ওয়ান! ওয়ান মানে তো এক নাম্বার।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ফারিণ হেসে বলেন, ‘মুরুব্বি, ওটা এক নাম্বার না, একমাত্র স্বামী। সে খুব ভালো আছে। তবে আমার এক্স বয়ফ্রেন্ড কেমন আছে, সেটা জানি না।’ এই বলে নিশোর দিকে তাকান তিনি। জবাবে নিশো বলেন, ‘আচ্ছা, আমি তো নিজেই তোমার এক্স বয়ফ্রেন্ড!’

    তাদের এই কথোপকথনে পুরো অডিটোরিয়ামে হাসির রোল পড়ে যায়। দর্শকরা উপভোগ করেন তাদের মজার ঠাট্টা-তামাশা।

    উল্লেখ্য, তাসনিয়া ফারিণ ২০২৩ সালের ১১ আগস্ট প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেন। দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

    এদিকে ২০২৪ সালে মেরিল–প্রথম আলো পুরস্কারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তীর এই উৎসবটি পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন হানিফ সংকেত। এবার উপস্থাপনার দায়িত্ব পান নিশো ও ফারিণ, আর তাদের চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

    বিনোদন ডেস্ক

  • পাঁচ বছর পর নিশো-নাবিলা জুটি, আসছে নতুন ওয়েব সিরিজ ‘আঁকা’

    একসময় নাটকের জনপ্রিয় অভিনেতা ছিলেন আফরান নিশো। তবে এখন তিনি পুরোদস্তুর
    সিনেমার নায়ক। ২০২৩ সালে তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পায়। এরপর থেকেই
    নাটকে আর দেখা যায়নি তাকে। তবে ওয়েব সিরিজে তিনি নিয়মিত অভিনয় করছেন।

    সম্প্রতি শেষ করলেন ‘আঁকা’ নামে একটি সিরিজের শুটিং। প্রথমে সিরিজের
    নাম ‘আজাদ’ থাকলেও, পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়। ভিকি জাহেদের পরিচালনায় এতে নিশোর
    সঙ্গে জুটি বাঁধেন মাসুমা রহমান নাবিলা। এ জুটিকে পাঁচ বছর আগে ‘চিহ্ন’ নামে একটি নাটকে
    দেখা গিয়েছিল। এরপর আর একসঙ্গে কাজ করেননি তারা। দীর্ঘবছর পর আবারও সিরিজের মধ্য দিয়ে
    ছোটপর্দায় হাজির হতে চলেছেন।

    নির্মাতা জানান, ড্রামা, থ্রিলার, সাসপেন্স ঘরানার এ সিরিজের শুটিং কুরবানি
    ঈদের আগেই শুরু হয়েছে। যা সম্প্রতি শেষ হয়েছে।

    নিশো বলেন, ‘আমাদের জুটির একাধিক সফল কাজ রয়েছে। আশা করি এটিও দর্শক
    পছন্দ করবেন। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাবিলা। সব মিলিয়ে সুন্দর একটি কাজ হয়েছে।’

    নিশো অভিনীত সর্বশেষ সিরিজ ছিল ‘সাড়ে ষোল’। যদিও সিরিজটি খুব একটা সাড়া
    ফেলতে পারেনি। তবে এবার ‘আঁকা’ সিরিজটি দিয়ে বাজিমাৎ করবেন বলেও আশা করছেন এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • শাকিবের নায়িকা হতে চান ফারিণ

    ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ এবার সরাসরি বড় পর্দার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন। তাও আবার শাকিবের হাত ধরে এক মঞ্চে দাঁড়িয়ে, আর পাশেই তখন ছিলেন অভিনেতা আফরান নিশো। অনুষ্ঠানে আফরান নিশোকে ‘খোঁচা’ মারতেও ছাড়েননি এ অভিনেত্রী। 

    ঘটনাটি ঘটে সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর জমকালো অনুষ্ঠানে।

    উপস্থাপনার ফাঁকে মঞ্চে শাকিবকে পেয়ে তার কাছে সিনেমার সুযোগ চাইতেও দেরি করেননি তিনি। 

    এ সময় শাকিবের কাছাকাছি ঘেঁষে তার হাত ধরে ফারিণ বলেন, ‘ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

    এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’ সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে?’

    পাশ থেকে হাসি মুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’

    এরপর এ  অভিনেতা বলেন, ‘আগামী ঈদে আমার ‘তাণ্ডব’ সিনেমা রিলিজ হচ্ছে। ইতোমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে। ‘প্রিয়তমা’ দিয়ে বিদেশযাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে ‘তুফান’ দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, তাণ্ডবও তাই হবে।’

    ফারিণ ও নিশোর এই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

    মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পান শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

    বিনোদন ডেস্ক

  • আফরান নিশোর নতুন ওয়েব সিরিজে নাবিলা

    জনপ্রিয় অভিনেতা আফরান নিশো আবারও ওয়েব সিরিজে ফিরছেন। নতুন এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন সিরিজের নাম ‘আজাদ’। তবে সর্বশেষ জানা গেছে, সিরিজটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘আকা’।

    নতুন চমক হিসেবে এই সিরিজে যুক্ত হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বিষয়টি নিশ্চিত করেছে সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি সূত্র।

    এর আগে নিশো-ভিকি জুটি ‘পুনর্জন্ম’ নাটক দিয়ে দর্শক হৃদয় জয় করেছিলেন। নতুন সিরিজ ‘আকা’ও সেই ধাঁচের গল্পে নির্মিত হচ্ছে বলে জানা গেলেও, এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে নারাজ সংশ্লিষ্টরা।

    ‘আকা’ সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় দীর্ঘ বিরতির পর ফিরছেন আফরান নিশো। এর আগে তার প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’ মুক্তির সময় হইচই প্ল্যাটফর্মে ‘সাড়ে ষোলো’ শিরোনামে একটি ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছিল। তবে সেটি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। নতুন ‘আকা’ সিরিজটিও স্ট্রিমিং হবে হইচই প্ল্যাটফর্মে।

    বিনোদন ডেস্ক

  • সর্বোচ্চ সম্মাননার অপেক্ষায় নিশো-তমা

    নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ২০২৩ সালে তার সিনেমায় পদার্পণ।
    ওই সময়ই বিদায় জানিয়েছেন নাটককে। প্রথম সিনেমায় সঙ্গী হিসাবে পেয়ে যান দর্শকপ্রিয় ও
    পরীক্ষিত নায়িকা তমা মির্জাকে। জুটি হিসাবে করেন ‘সুড়ঙ্গ’ নামের একটি সিনেমা। এটি পরিচালনা
    করেন রায়হান রাফি।

    অভিষেক সিনেমা দিয়ে আফরান নিশো যেমন ঢাকাই সিনেমায় নিজের অবস্থান জানান
    দিলেন, তেমনি জুটি হিসাবেও তমা-নিশো চলে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিষেকের পর
    দ্বিতীয় সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে নিশো অবশ্য একটু সময়ই নেন। দুবছর পর ফেরেন
    দ্বিতীয় সিনেমা নিয়ে। এবারও সেই আলোচিত তমা মির্জার সঙ্গেই ফিরলেন তিনি।

    এ জুটির অভিনীত ‘দাগি’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ঈদুল ফিতরে। শিহাব
    শাহীন পরিচালিত সিনেমাটি ঈদের তিন সপ্তাহ পরও রয়েছে দর্শক আগ্রহে। শুধু তাই নয়, এরই
    মধ্যে সিনেমাটি দেশের বাইরেও মুক্তি পেয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর ২৫ এপ্রিল
    আমেরিকার ১৫ শহরে মুক্তি পাচ্ছে বলেও জানা গেছে। ২ মে থেকে এ তালিকায় যুক্ত হবে আরও
    ১৩টি শহর। এ ছাড়া মে মাসের প্রথম সপ্তাহ থেকেই সিনেমাটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ
    আরও অনেক দেশে।

    বলা যায়, ঢাকাই সিনেমায় বেশ দাপট দেখাচ্ছেন নিশো-তমা জুটি। দর্শক ভালোবাসায়
    সিক্ত এ জুটির ঝুলিতে এবার যুক্ত হচ্ছে আরও বড় এক অর্জন। ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র
    পুরস্কারের সেরা অভিনেতা ও অভিনেত্রীর সম্ভাব্য তালিকায় রয়েছেন এ দুই অভিনয়শিল্পী।
    ‘সুড়ঙ্গ’ই তাদের সম্ভাবনাময় বিজয়ীর তালিকায় নিয়ে এসেছে। সেরা অভিনেতা বিভাগে নিশোর
    প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমার শাকিব খান।

    এদিকে তমার প্রতিদ্বন্দ্বী ‘সাঁতাও’ সিনেমার অভিনেত্রী আইনুন পুতুল ও
    ‘আদিম’ সিনেমার সোহাগী।

    সূত্রের তথ্যমতে, এ প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন আফরান নিশো ও তমা মির্জা।
    সব ঠিক থাকলে এ জুটির ঘরেই উঠবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

    জানা গেছে, আগামী মাসেই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র
    পুরস্কার। আরও আগেই এ আয়োজন হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছুটা
    দেরি হয়েছে। গত আগস্টের আগেও সবার ধারণা ছিল এবার বেশিরভাগ বিভাগে পুরস্কার নিয়ে যাবে
    ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার পতন ও পলায়নের পর এ
    সিনেমাটি এখন আলোচনায় নেই।

    জানা গেছে, এবার এগিয়ে থাকছে স্বল্প বাজেটের সিনেমাগুলো। প্রায় চার মাস
    ধরে জমাকৃত সিনেমাগুলো দেখেছে জুরি বোর্ড। এরই মধ্যে বোর্ড সদস্যরা তাদের চূড়ান্ত মতামত
    ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র
    পুরস্কার।

    নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের এক সদস্য জানিয়েছেন, এবার আজীবন সম্মাননা
    পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ। সেরা সিনেমার পুরস্কার উঠতে পারে গণ-অর্থায়নে
    নির্মিত ‘সাঁতাও’-এর ঘরে। এ বিভাগে আলোচনায় আছে গণ-অর্থায়নে নির্মিত আরেক সিনেমা ‘আদিম’।
    সেরা পরিচালক হিসাবেও পুরস্কার পেতে পারেন ‘সাঁতাও’ পরিচালক খন্দকার সুমন। এ তালিকায়
    আরও আছেন ‘সুড়ঙ্গ’র রায়হান রাফী ও ‘আদিম’র যুবরাজ শামীম।

    পার্শ্ব চরিত্র অভিনেতা হিসাবে ‘ওরা ৭ জন’র শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণ
    এবং খল চরিত্রে ‘প্রহেলিকা’ ও ‘সুড়ঙ্গ’র অভিনেতা রাশেদ মামুন অপুর নামও শোনা যাচ্ছে।
    গানের প্রতিটি বিভাগেই সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে প্রিয়তমা।

    বিনোদন ডেস্ক

  • ‘দাগি’ দেখতে গিয়ে নিশো ভক্তদের কাণ্ড

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো দ্বিতীয়বারের মতো বড় পর্দায় হাজির হয়েছেন ‘দাগি’ সিনেমার মাধ্যমে। এবারের ঈদে সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম সিনেমার মতো দ্বিতীয় সিনেমাতেও দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন নিশো।

    মুক্তির তিন সপ্তাহ পার হলেও সিনেমাটি ঘিরে দর্শকদের উচ্ছ্বাস এখনো কমেনি। এবার এক অভিনব ঘটনা ঘটেছে—শতাধিক ভক্ত ‘৭৮৬’ লেখা দাগি আসামির পোশাক পরে সিনেমা দেখতে হাজির হন প্রেক্ষাগৃহে। এতে স্পষ্ট, প্রিয় নায়ক নিশোর প্রতি তাদের ভালোবাসা কতটা গভীর।

    প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, শনিবার বিকালে মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে সিনেমাটি উপভোগ করেন ১০০ জনের বেশি নিশো ভক্ত। সকলেই ‘দাগি’ সিনেমার থিম অনুসারে ‘৭৮৬’ লেখা পোশাক পরে আসেন, যা ছিল চোখে পড়ার মতো এক অভিজ্ঞতা।

    শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। আরও আছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার ও রাশেদ মামুন অপু।

    সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ-প্রযোজক হিসেবে ছিল ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

    বিনোদন ডেস্ক