Tag: আফরান নিশো

  • আমি সব সময় চেষ্টা করেছি বিচিত্র লুকে কাজ করতে: আফরান নিশো

    নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সিনেমায় অভিনয়ের কথা অনেক আগেই বলেছিলেন। গত বছরের শেষদিকে একটি সিনেমায় চুক্তিবদ্ধও হন। নাম ‘সুড়ঙ্গ’। পরিচালনা করছেন রাফহান রাফি। এতে নায়িকা হিসাবে অভিনয় করছেন তমা মির্জা। 

    rnrn

    গত কিছুদিন ধরে এ সিনেমার রিহার্সেল নিয়ে ব্যস্ত ছিলেন নিশো। জানা গেছে, আগামীকাল থেকে এ সিনেমার শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘সিনেমায় অভিনয়ের ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। কিন্তু মনের মতো পাচ্ছিলাম না বলে ইচ্ছা পূরণ করতে দেরি হয়েছে। অবশেষে সুড়ঙ্গ আমাকে কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণে সহায়তা করছে। 

    rnrn

    এ সিনেমার জন্য ৬ মাসের প্রস্তুতি নিতে হয়েছে। গল্প, মনের মতো চরিত্র পেয়েছি বলেই সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করেছি। এরই মধ্যে সিনেমার লুক সেট হয়েছে। আমি সব সময় চেষ্টা করেছি বিচিত্র লুকে কাজ করতে। এ সিনেমায় যে লুকে কাজ করব এমনটা দর্শক আমাকে আগে কখনো দেখেনি। এতে মূলত, আমাকে সুড়ঙ্গ খননকারী একজন শ্রমিক হিসাবে দর্শক দেখতে পাবেন। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’ 

    rnrn

    জানা গেছে, এ সিনেমার প্রথম লটের শুটিং সিলেটে হবে। গল্প এবং চরিত্র পছন্দ হলে সিনেমায় নিয়মিত থাকবেন বলে জানিয়েছেন এ অভিনেতা। 

    rnrn

    কিছুদিন আগে আফরান নিশো একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। এতে একজন সংবাদ উপস্থাপক, নায়ক এবং ব্যক্তি আফরান নিশো হিসাবে দেখা যাবে তাকে। এটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। এদিকে আফরান নিশো অভিনীত কয়েকটি নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। আগামী ঈদুল ফিতরে তার অভিনীত একাধিক ওয়েব সিরিজও মুক্তি পাবে বলে জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • ওটিটির কাজ নিয়ে ব্যস্ত আফরান নিশো

    এ সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ক্যারিয়ারের শুরু থেকে বিচিত্র চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। টিভি, ওটিটিসহ নানা মাধ্যমে তার অভিনীত নাটক প্রচার হচ্ছে নিয়মিত। এরই মধ্যে সিনেমার কাজেও যুক্ত হয়েছেন তিনি। নাম ‘সুড়ঙ্গ’। পরিচালনা করবেন রায়হান রাফি। নায়িকা তমা মির্জা। শিগ্গির এ সিনেমার শুটিং শুরু হবে। 

    rnrn

    তবে বর্তমানে এ অভিনেতা ব্যস্ত আছেন ওটিটির কাজ নিয়ে। কিছুদিন ‘পুনর্জন্ম-৩’ নামের একটি নাটকে অভিনয় করেন তিনি। নাটকটি প্রচারে আসার পর দর্শকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। একই নাটকের সর্বশেষ সিক্যুয়ালের কাজও করবেন তিনি। এটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে। 

    rnrn

    অন্যদিকে ‘কাইজার’ নামে আরেকটি ওয়েব সিরিজের কাজও তার হাতে রয়েছে। কিছুদিন আগে প্রচারিত ‘সিন্ডিকেট’ নামের একটি ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তির কাজও করছেন নিশো। এ ছাড়া বর্তমানে এ অভিনেতার হাতে রয়েছে কয়েকটি ওয়েব ফিল্ম ও সিরিজের কাজ। 

    rnrn

    এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, সব সময়ই চেষ্টা করছি দর্শকদের ভিন্ন কিছু দিতে। একটি চরিত্রের সঙ্গে আরেকটির যেন মিল না থাকে সে বিষয় মাথায় রেখে কাজ করার চেষ্টা করি। যে কাজগুলো আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে। এখন কয়েকটি স্ক্রিপ্ট হাতে আছে। এগুলো নিয়ে ব্যস্ত আছি। শিগ্গির শুটিং শুরু করব।

    rnrn

    এ ছাড়া ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন কয়েকটি নাটকের শুটিং করার প্রস্তুতিও নিচ্ছেন এ অভিনেতা।

    বিনোদন প্রতিবেদন

  • যে কারণে ১২ কেজি ওজন কমিয়েছেন আফরান নিশো

    নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ক্যারিয়ারের শুরু থেকেই বিচিত্র চরিত্রে অভিনয় করে প্রশংসিত এ অভিনেতা। টিভি, ওটিটিসহ নানা মাধ্যমে নিয়মিত তার অভিনীত নাটক প্রচার হচ্ছে। তবে টেলিভিশন নাটকের চেয়ে এ অভিনেতা বর্তমানে ওটিটি প্ল্যাটফরমের কাজ নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। 

    rnrn

    এ বছর সিনেমার পাশাপাশি ওটিটির কাজেও ব্যস্ত থাকবেন। ‘আ কমন ম্যান’ ও আলোচিত সিরিজ কাইজারের দ্বিতীয় পর্ব ‘কাইজার লেভেল টু’-এ অভিনয় করবেন তিনি। দুটি সিরিজই ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।

    rnrn

    বুধবার সিরিজ দুটির ঘোষণা উপলক্ষে রাজধানীর গুলশান ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা কথা বলেন নিশো। সেখানে নিজের ওজন কমানোর খবর জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেতা। 

    rnrn

    আগামী মার্চে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং শুরু করবেন আফরান নিশো। এ জন্য ছয় মাসে ১২ থেকে ১৩ কেজি ওজন কমিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

    rnrn

    নিশো বলেন, শুধু সিনেমার জন্য নয়।  নিজের, পরিবারের ও সিনেমার জন্য ওজন কমিয়েছি।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক