Tag: অভিযোগ

  • ‘কেউ বিভ্রান্ত হবেন না’

    নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। 

    এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে অপূর্বর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। 

    অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সঙ্গে ২৪টি নাটকে অভিনয় করবেন বলেন ২০২২ সালের অক্টোবরে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপূর্ব। চুক্তি অনুযায়ী তাকে ৫০ লাখ টাকা দেওয়ার কথা। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ৩১ অক্টোবরের মধ্যেই সবগুলো নাটকের কাজ শেষ করে দেওয়ার কথা ছিল।

    আরও পড়ুন: 

    কিন্তু ৯টি নাটকে কাজ করে, দুই দফায় ৩৩ লাখ টাকা নিয়ে আর কাজ করেননি এ অভিনেতা। এরপর চলতি বছরের ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি শুটিং করার কথা বলে নির্ধারিত সময়ে আসেননি। এসব বিষয় নিয়ে গত ৩ মার্চ অপূর্বর বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠায় প্রতিষ্ঠানটি। সাত দিনের মধ্যে জবাব চাওয়া হলেও সাড়া দেননি অভিনেতা। এ কারণে সাংগঠনিকভাবে বিষয়টির সুরাহা করার জন্য টেলিপ্যাব ও অভিনয়শিল্পী সংঘের দ্বারস্থ হয়েছেন প্রযোজক।

    এদিকে বিষয়টি নিয়ে অপূর্বর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। এটা আমার জন্য সম্মানহানিকর। আমি দীর্ঘদিনের সুপরিচিত একজন অভিনয়শিল্পী। অর্থ আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।’

    তিনি আরও বলেন, ‘বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ায় আছে, তাই এটা নিয়ে আমার আইনজীবী কথা বলবেন। তাছাড়া আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিপাবও বিষয়টি সম্পর্কে জানেন। তারাও কথা বলবেন। যেহেতু আমি আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি, তাই এটা নিয়ে বেশি কিছু এ মুহূর্তে বলতে চাই না।’

    ভক্তদের উদ্দেশ্যে এ অভিনেতা বলেন, ‘কেউ এসবে বিভ্রান্ত হবেন না। সময়ই সব কিছু পরিষ্কার করে দেবে। ইন্ডাস্ট্রির সবাই আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, জানেন। আমি কখনো কোনো অন্যায়ের সঙ্গে নেই। যেটা সঠিক ওটাই করব আমি, এতটুকু বিশ্বাস রাখুন। অন্যায় করে কেউ পার পাবে না।’ 

    এদিকে টেলিপাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির জানিয়েছেন, তারা দুই পক্ষকে ডেকে সাংগঠনিকভাবেই এ ঘটনার সুরাহা করার চেষ্টা করবেন।

    বিনোদন ডেস্ক

  • অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, যা বললেন অভিনেতা

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি তার নামে চুক্তি ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড (আলফা আই)।

    এই প্রতিষ্ঠান থেকে ২৪টি নাটকের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে মাত্র ৯টি নাটকে কাজ করে ৩৩ লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ থেকে বিরত থাকায় প্রযোজনা প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির অভিযোগ এনে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)। 

    সোমবার (১১ মার্চ) অভিযোগ করেন তিনি।

    এমন অভিযোগ এলে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে। কিন্তু নীরব ভূমিকায় ছিলেন রোমান্টিক এই নায়ক। খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায নাটকপাড়ায়।

    এর পর নীরবতা ভেঙে অপূর্ব জানালেন, এখন বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব)ও বিষয়টি নিয়ে অবগত। তারা যা বলার বলবেন।

    তিনি আরও বলেন, একই সঙ্গে আমার আইনজীবী কথা বলবেন। যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি, তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এ মুহূর্তে বলতে চাই না। এসব আমি কথা বললে আইনি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হতে পারে বলে আমার আইনজীবী জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।

    তারকাদের নামে অর্থ আত্মসাতের অভিযোগ এই প্রথম নয়, এর আগে বহু তারকা চুক্তি ভঙ্গের অভিযোগে দীর্ঘদিন জেলও খেটে এসেছেন। এ ছাড়া লাখ লাখ টাকা নিয়ে শো করতে না যাওয়া বা টাকা ঠিকমতো ফেরত না দেওয়া, চেক বাউন্স হয়ে যাওয়া— এ রকম একাধিক অভিযোগে আইনি কোপে পড়েছেন তারকারা।

    বিনোদন ডেস্ক

  • প্রযোজকের বিরুদ্ধে আপত্তিকর প্রস্তাবের অভিযোগ অঙ্কিতার

    ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে কিছুদিন আগেই চর্চায় ছিলেন ‘বিগ বস’-এর ১৭তম সিজনে অংশ নিয়ে। এবার তিনি কথা বললেন গুরুতর বিষয়ে। অভিনেত্রী জানালেন, ১৯ বছর বয়সে প্রযোজকের কাছ থেকে আপত্তিকর প্রস্তাব পেয়েছিলেন তিনি। খবর এনডিটিভির

    rnrn

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হটারফ্লাইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন অঙ্কিতা। সেখানেই যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনা প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন তিনি।

    rnrn

    ১৯ বছর বয়সে কাজ পাওয়ার জন্য ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব পান তিনি। এখনো সেই ঘটনার কথা ভাবলে শিউরে ওঠেন অভিনেত্রী। অঙ্কিতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ১৮-১৯ বছর বয়স থেকেই অভিনয়ের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকেন। একটি দক্ষিণি ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা।

    rnrn

    পরে অঙ্কিতাকে ফোন করে জানানো হয়, অডিশনে তিনি পাস করেছেন। তাকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে আপত্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।

    rnrn

    অঙ্কিতা বলেন, আমাকে ফোন করে জানানো হয়, আপনি অডিশন উতরে গিয়েছেন। আমি তো সেটা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ি! আমাকে বলা হয়েছিল, সেখানে গিয়ে চুক্তিপত্রে সই করতে হবে। আমি চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যান ছবির প্রযোজক। 

    rnrn

    এরপর আমাকে যা বলেছিলেন, তা শুনে আমার কান ঝাঁ ঝাঁ করে উঠেছিল। প্রযোজক বলেছিলেন, আমাকে কাজটা পেতে হলে আগে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে, তবেই কাজ পাওয়া যাবে। এটা শোনার পর আমি দৌড়ে সেখান থেকে চলে এসেছিলাম। তবে সাক্ষাৎকারে ওই প্রযোজকের নাম প্রকাশ করেননি অঙ্কিতা।

    অনলাইন ডেস্ক

  • ক্ষমা চেয়ে অভিযোগ তুলে নিলেন তানজিন তিশা

    ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে গত কয়েক দিন থেকে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বইছিল। এরই মধ্যে এক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ এনে সমালোচনায় আগুনে ঘি ঢেলে দেন অভিনেত্রী।  

    আরও পড়ুন: 

    এদিকে তানজিন তিশার সঙ্গে সাংবাদিকদের দ্বন্দ্বের অবসান ঘটেছে। অপ্রত্যাশিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। একই সঙ্গে পুলিশের কাছে সাংবাদিকের বিরুদ্ধে করা অভিযোগও তুলে নেন অভিনেত্রী। 

    শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন তিশা। তার পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।

    এ সময় তিশা বলেন, আমি কয়েক দিন আগে হাসপাতালে অসুস্থ ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম, দুয়েকটি নিউজপোর্টাল আমার আত্মহত্যা চেষ্টা শিরোনামের নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম (যার সঙ্গে আমার কোনো পূর্ব পরিচয় নেই) সে আমাকে একটা টেক্সট করে, যেটা ওই সময়ের জন্য আমার কাছে যৌক্তিক মনে হয়নি। আমি সহ্য করতে না পেরে তাকে জানাই, টেক্সেটের বিষয়ে নিউজ করলে সর্বোচ্চ ব্যবস্থা নেব।

    তিনি আরও বলেন, তার সঙ্গে ফোনে যেসব শব্দ উচ্চারণ করেছি, আমি জানি তা সঠিক নয়। সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি, এখনো করছি। এর মধ্যে আমার সঙ্গে কথা বলার কলরেকর্ড অনুমতি ছাড়া প্রচার করা হয়েছে। তা শুনে অন্যান্য সাংবাদিক রেগে যায়, যা খুবই যৌক্তিক। তামিমের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পুলিশের কাছে যে অভিযোগ করেছিলাম, সেটাও তুলে নিচ্ছি। 

    প্রসঙ্গ, তানজিন তিশার ‘আত্মহত্যাচেষ্টা’র খবর প্রকাশের মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত। ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন তিশাকে তার বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর এই খবরটি গণমাধ্যমে চলে আসে। মূলত এর পরই তানজিন তিশা ঘটনাটিকে নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

    সবশেষ ২০ নভেম্বর ডিবি অফিসে গিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ তোলেন তিশা। এর আগে তিশা সাংবাদিকদের ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি দেন, আবার সোশ্যাল হ্যান্ডেলে এর জন্য ক্ষমাও প্রার্থনা করেন।

    পরে তানজিন তিশার অপেশাদার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে ২১ নভেম্বর এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিনোদন সাংবাদিকরা। সেখান থেকে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল।
     

    বিনোদন ডেস্ক

  • ডিবি কার্যালয়ে তিশা, অভিযোগ নিয়ে যা বললেন ডিবিপ্রধান

    ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন নাট্যজগতের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সেখানে সামাজিকমাধ্যম সাইবার বুলিংয়ের শিকার হওয়া নিয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিশা। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান।

    সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনেত্রী তিশার ডিবি কার্যালয়ে আসা প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, সে কিছু ব্যক্তিগত সমস্যায় পড়েছে। সাইবার বুলিংয়ের শিকার হয়েছে।

    তিনি বলেন, আমাদের ডিবিতে গুরুত্বপূর্ণ দুটি সাইবার ইউনিট রয়েছে, সাইবার উত্তর ও সাইবার দক্ষিণ। ঢাকা শহরে যেই সাইবার বুলিংয়ের শিকার হয়, তারা সবাই আমাদের কাছে আসে। আমাদের সাইবারে গুরুত্বপূর্ণ অনেক স্মার্ট অফিসার রয়েছে, যারা তাৎক্ষণিকভাবে এই সমস্যাগুলোর সমাধান করে থাকে। তেমনি অন্য সবার মতো অভিনেত্রী তিশা আমাদের কাছে এসেছিলেন।

    ডিবি প্রধান বলেন, তিশা আমাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। আমরা সেটা নিয়েছি। তাকে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। সেসব আমরা শুনেছি। সাইবার নর্থকে আমরা দিয়েছি। তারা তদন্ত করে আমাদের জানাবে।

    সাংবাদিকরা কোনো তথ্য বা গুঞ্জন সম্পর্কে জানলে সেটা যাচাই করার জন্য প্রশ্ন করতে পারে। এখন প্রশ্ন করলে প্রকাশ্যে হুমকি দেয়া হলো। আপনার কাছে এর প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার চাচ্ছি। সাংবাদিকদের এ মন্তব্যের জবাবে মোহাম্মদ হারুন বলেন, আমাদের কাছে সবাই অভিযোগ করতেই পারে। আমরা তাদের অভিযোগ রাখি, তদন্ত করি এবং প্রকৃত ঘটনা কী ঘটেছিল তা জানার চেষ্টা করি।

    তিনি বলেন, কোনো ব্যক্তিগত খবর প্রচারের ক্ষেত্রে সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। সেটা নারী-পুরুষ যাই হোক, বিশেষ করে নারীর ক্ষেত্রে। আমাদের উচিত আমরা যেন, এসব বিষয় দায়িত্বশীলতার সঙ্গে প্রচার করি। তবে তদন্ত করে আমরা জানাব।

    প্রসঙ্গত,  কয়েকদিন আগে তিশার আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সময় গুঞ্জন উঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন এ অভিনেত্রী। পরে অবশ্য এ কথা অস্বীকার করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • নিউইয়র্কে সংবাদ সম্মেলনে যে অভিযোগ ন্যান্সির

    বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছেন না বলে অভিযোগ করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। 

    rnrn

    বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশন ও শো টাইম মিউজিক সোমবার ন্যান্সির যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    rnrn

    তার কাছে প্রশ্ন ছিল আপনি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারেন কিনা? কোনো দলকে সমর্থন করেন কি? 

    rnrn

    এ দুটি প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, আমি বাংলাদেশে স্বাধীনভাবে গান গাইতে পারছি না। আর দল সমর্থনের ব্যাপারে বলতে চাই, আমি বিএনপিকে সমর্থন করি। আপনারাও কোনো না কোনো দলকে সমর্থন করেন। আপনারা প্রকাশ্যে বলছেন না। আর আমি বলছি, এটুকুই। 

    rnrn

    ন্যান্সি আরও বলেন, ১৮ বছর ধরে সংগীত জগতে বিচরণ করছি। কখনো আমেরিকায় আসা হয়নি। এবারই প্রথম এলাম। একজন শিল্পী হিসেবেই এখানে আমাকে তুলে ধরতে চাই। আমি যখন গান করি তখন শিল্পী সত্ত্বাই আমার মধ্যে কাজ করে। 

    rnrn

    আগামী ৮ অক্টোবর নিউইয়র্কের কুইন্সস্থ ম্যারি লুইস একাডেমি হলে তার একক সংগীতানুষ্ঠান রয়েছে। এর মূল আয়োজক শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। উপস্থাপনায় থাকবেন নিম্মি। 

    যুগান্তর ডেস্ক

  • পরীমনির সাবেক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ জনপ্রিয় চিত্রনায়িকার

    আনন্দ রূপ নিল বিষাদে! সেলিব্রিটি ক্রিকেট লিগে ম্যাচ চলাকালে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। 

    শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দুটি দলের মধ্যে খেলা চলাকালে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়।

    মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এর পরই দুপক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন ছয়জন। তারা হলেন—শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করা হয়েছে।

    এদিকে প্রাথমিক চিকিৎসা শেষে জনপ্রিয় চিত্রনায়িকা রাজ রিপা অভিযোগ করেছেন, অভিনেতা শরিফুল রাজ তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে ঘটনার বর্ণনা দিয়ে রিপা বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। সেখানে রায়হান রাফী এসে বলছেন— আমাদের দলের এই প্লেয়ার খেলতে পারবেন না, ওই প্লেয়ার খেলতে পারবেন না। সে কারণে আমাদের গ্রুপের খেলাটা অফ হয়ে যায়। সাড়ে তিন ঘণ্টা আমরা ওয়েট করি। ওদের মিটিং শেষে আমরা খেলতে নামি। ওদের রুলস অনুযায়ী খেলার মাঠে নামি। রায়হান রাফীর দল হেরে গেছে আমাদের কাছে।’

    আরও পড়ুন:

    এর পর তিনি বলেন, ‘তার পর যখন মোস্তফা কামাল রাজ ভাইয়ের টিমের সঙ্গে খেলব, তখন তারা আবার আমাদের খেলোয়াড়দের নিয়ে আপত্তি জানায়। এটা তো খেলার নিয়ম না। আমাদের গ্রুপে কে খেলতে পারবে কী পারবে না— এটা দীপঙ্কর দীপন দাদাই ঠিক করবেন। মানে আপনারা বুঝতেছেন, পুরো সিসিএলের ম্যানেজমেন্টটা চরকির (ওটিটি প্ল্যাটফর্ম) সিন্ডিকেটের হাতে। তারা থ্রেট দিয়েছে খুন করবে। 

    পরীমনির সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে নায়িকা বলেন, রাজ ভাই পানির বোতল মেরে আমাকে বলছেন— ক্যারিয়ার শেষ করে দেবেন। ওর মতো মাতাল আমাদের ক্যারিয়ার শেষ করে দেবে!’

    তবে যাদের ওপর অভিযোগ সেই মোস্তফা কামাল রাজ এবং শরিফুল রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে দীপংকর দীপনও অফিসিয়ালভাবে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

    খেলায় টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল গিগাবাইট স্কোরারস। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপংকর দীপনের টিম শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ফলে ৭ রানে হেরে যায় দীপংকর দীপনের টিম।

    গত বৃহস্পতিবার দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। প্রায় দুই সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

    বিনোদন ডেস্ক

  • ‘নারী আসক্তি রয়েছে রাজের’

    আলাদা তারা আগে থেকেই হয়ে আছেন। বাকি ছিল কেবল কাগজ-কলমে আনুষ্ঠানিকতা। এবার সেটাও সেরে নিলেন। চিত্রনায়ক শরিফুল রাজকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। 

    সোমবার এই চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তালাকের সেই কপি এসেছে গণমাধ্যমের কাছে। 

    চলতি বছর মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে শরিফুল রাজের বেশ কিছু আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। এর পর থেকে পরীমনির সঙ্গে দাম্পত্যকলহ শুরু হয়। এর পর থেকে তারা আলাদা থাকছেন।

    রাজের আচরণে অতিষ্ঠ হয়েই পরীমনি তাকে বলে জানিয়েছেন এই নায়িকার আইনজীবী মো. শাহীনুজ্জামান। 

    একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমনি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর এই ডিভোর্স কার্যকর হয়ে যাবে।

    এদিকে বিষয়টি নিয়ে পরীমনি কিছু না জানালেও  মুখ খুলেছেন রাজ। তিনি এর কিছু জানেন না বলে অবহিত করেছেন সংবাদমাধ্যমকে। অনেকটা চমকে উঠে রাজ বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

    এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল।

    বিনোদন ডেস্ক

  • প্রতারণার অভিযোগে ইডির তলব, যা বললেন নুসরাত

    ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে পশ্চিমবঙ্গের বসিরহাটের সাংসদ ও টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

    মঙ্গলবার বেলা ১১টার মধ্যে তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়ে। খবর আনন্দবাজারের।

    যদিও এ রকম কোনো নোটিশ এসেছে কিনা, তিনি জানেন না বলেই দাবি করেছেন নুসরাত। বসিরহাটের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় একটি বৈঠকে গিয়েছিলেন তিনি। সেখানে ইডির নোটিশ নিয়ে প্রশ্ন করতেই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান তিনি।

    আরও পড়ুন:

    এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি সকাল থেকে প্রচুর কাজে ব্যস্ত। নোটিশ এসেছে কিনা অবশ্যই দেখব। ইডি ডাকলে অবশ্যই যাব। তদন্তে সহযোগিতা করা আমার কর্তব্যের মধ্যে পড়ে।’

    নুসরাত একটি কোম্পানিতে থাকাকালীন একাধিক প্রবীণ ব্যক্তির সঙ্গে ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে এ নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বেশ কয়েকজন অভিযোগকারীকে নিয়ে গড়িয়াহাট থানা এবং ইডির দপ্তরে গিয়ে অভিযোগ করেন।

    ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা। বস্তুত এর আগেও তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ওই ঘটনার পর পরই কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে নুসরাত জানান, অভিযোগ যখন করা হয়েছে, তার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থা ছেড়ে দিয়েছিলেন।

    বিনোদন ডেস্ক

  • আরশের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ চমকের

    ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে এবার নতুন অভিযোগের কথা জানালেন। 

    গত শুক্রবার রাজশুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠে চমকের বিরুদ্ধে। এ অভিযোগের বিষয়েই শুক্রবার এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

    চমক বলেন, একসময় আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। তার সঙ্গে বেশ কিছু কাজও করেছি। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে আরশ আমার কাছে বেশি কিছু দাবি করে বসে। এর মধ্যে আমি ইন্ডাস্ট্রির বেশ কিছু নায়িকার কাছ থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানতে পারি। জানার পর বন্ধুত্বের বেশি যে সম্পর্ক ও গড়তে চেয়েছিল তাতে আমি রাজি হইনি। এর পর আমি তাকে জানাই যদি সে এভাবে আমাকে এভাবে হ্যারাস করতে থাকে তা হলে আমি তার সঙ্গে আর কাজ করব না। এর পর আরশ আমাকে জানান, সে আমার সঙ্গে প্রোফেশনালি কাজ করবে, এ ধরনের কথা আর বলবে না।

    তিনি বলেন, আরশের সঙ্গে এর পর বেশ কিছু কাজের অফার আসে আমার কাছে। কিন্তু আমি তাতে রাজি হইনি। এতে আমার প্রতি তার ক্ষোভ তৈরি হয়। 

    চমক অভিযোগ করেন, আরশের সঙ্গে সম্পর্কে না জড়ানোর ক্ষোভে তাকে শুটিং সেটে অনাকাঙ্ক্ষিতভাবে টাচ করা হতো। ফোন করে বিরক্ত করা হতো। এ ঘটনার সঙ্গে তিনি নাটকের পরিচালক আদিফ হাসান জড়িত বলেও তিনি দাবি তার।

    চমক বলেন, আরশ ও আদিফ পরস্পর খুব ভালো বন্ধু। আরশের ইন্ধনেই পরিচালক তার কাছে ৩ লাখ ৮৯ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে তার লোকজন এসে টাকা আদায় করবে বলেও হুমকি দেয়।

    বিনোদন ডেস্ক