Tag: অভিযোগ

  • সে আমার কাছে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চেয়েছিল: চমক

    জনপ্রিয় টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি তার বিরুদ্ধে সহকর্মীর সঙ্গে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে ডিরেক্টরস গিল্ডে।

    জানা গেছে, গত শুক্রবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল। সময়মতো সেটে না আসায় ফোন করাতেই নাকি রেগে যান নায়িকা। এর পর বিভিন্ন সময় শুটিং সেটে ক্ষোভ ঝাড়েন তিনি।  বিষয়টি নিয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছেন নাটকটির নির্মাতা আদিব হাসান। 

    এ বিষয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলে একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, চক্রান্ত করেই তার বিরুদ্ধে কয়েকজনে মিলে এই অভিযোগ এনেছেন। 

    কি চক্রান্ত বা কারা এমনটা করছেন জানতে চাইলে এই অভিনেত্রীর ভাষ্য, ‘আমি শুটিংয়ে দেরি করে আসিনি। ১১টায় শুটিং সেটে পৌঁছেছি। মেকআপ রুমে ১ ঘণ্টার মত ওয়েট করেছি, এর পর আমার আরেক সহকর্মী আরশ খান আসেন। তাহলে আমি পরে এসেছি এটা কিভাবে বলেন।’ 

    চমক যোগ করেন- ‘অভিনেতা আরশ খান ও নির্মাতা মিলে চক্রান্ত করে এটি ছড়াচ্ছে। কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায় সে। যে কারণে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি এটা ছড়াচ্ছেন।’

    তিনি আরও বলেন, ‘তরুণ অভিনেতা আরশ খানের উস্কানিতেই সবাই আমার বিরুদ্ধে কথা বলছেন। কারণ সে ইমোশন দিয়ে মানুষকে মেনিপুলেট করতে পারে। সে শুটিংয়ের সবাইকেই কনভিন্স করে আমাকে নিয়ে নেগেটিভ বলাচ্ছে।’

    এদিকে অভিযোগ সূত্রে জানা গেছে, সময়মতো সেটে না আসায় ফোন করাতেই নাকি রেগে যান চমক। এর পর বিভিন্ন সময় শুটিং সেটে ক্ষোভ ঝাড়েন তিনি। এতে যখন নাটকটির নির্মাতা আদিব হাসান তাকে বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন, এরকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’ এমনটা শোনার পর আরও বেশি উত্তেজিত হন চমক। নির্মাতাকে সাফ জানিয়ে দেন, তিনি আর শুটিং করবেন না। নির্মাতা তাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় নির্মাতার সঙ্গে ছিলেন সিনিয়র অভিনেতা মাসুম বাশার।

    একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। এ সময় কাঁদতে কাঁদতে তিনি অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্মসাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এর পর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি। এ ঘটনায় বন্ধ হয়ে যায় শুটিং।

    ঘটনার বিষয়ে নির্মাতা আদিব হাসান বলেন, ‘ওই দিন শুটিং সেটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছি। বিষয়টি সাংগঠনিকভাবে বিচারাধীন। তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। আজ এ নিয়ে আলোচনা হওয়ার কথা আছে।’

    বিনোদন ডেস্ক

  • দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনীতি না করার আহ্বান নুসরাতের

    টালিউডের সুপরিচিত অভিনেত্রী ও পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্য নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। এবার তার বিরুদ্ধে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন নুসরাত।

    rnrn

    কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নুসরাত দাবি করেন, তিনি ‘সেভেন সেন্সেস’ নামে সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। পরে তা শোধও করেছেন। পাশাপাশি তিনি বলেন, ‘দয়া করে এ ঘটনা নিয়ে রাজনৈতিক রঙ চড়াবেন না। কারণ এটার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।’

    rnrn

    এদিকে নুসরাতের সংবাদ সম্মেলনের পর শঙ্কুদেব ফের অভিযোগ করেন, ওই সংস্থা থেকে নুসরাত কোটি কোটি টাকা নিয়েছিলেন। সেই টাকা দিয়ে সম্পত্তি কিনেছেন। নুসরাত যখন ওই সংস্থার পরিচালক পদে ছিলেন, তখনই যাবতীয় দুর্নীতি হয়েছিল।

    rnrn

    নুসরাতের দাবি, বাড়ি কিনতে সংস্থা থেকে ১ কোটি ১৬ লাখ টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ব্যাংকের লেনদেনে কোনো অসচ্ছতা নেই। যদিও শঙ্কুদেবের দাবি, ওই সংস্থা থেকে ১ কোটি ৯৮ লাখ টাকা নিয়েছেন অভিনেত্রী। সাংবাদিকদের সামনে চেক নম্বর ও তারিখ উল্লেখ করে এই দাবি করেন বিজেপি নেতা। তার আরও দাবি, কখনো ৫ লাখ, কখনো ২৫ লাখ, কখনো ৩৭ লাখ টাকা করে কোম্পানি থেকে একাধিকবার টাকা তুলেছিলেন নুসরাত।

    rnrn

    শঙ্কুদেব অভিযোগ করেন, নুসরাতের সংস্থা বয়স্ক নাগরিকদের ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণা করেছে। ২০১৪ সালে মোট ৪২৯ জনের কাছ থেকে টাকা নিয়েছিল। ৫ লাখ ৫৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল প্রত্যেকের থেকে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজারহাটে হিডকোর দপ্তরের কাছে তাদের প্রত্যেককে ৩ কামরার (৩ বিএইচকে) ফ্ল্যাট দেওয়া হবে। তিন বছরের মধ্যে ওই ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তারপর ৯ বছর পেরিয়ে গেলেও তারা কোনো ফ্ল্যাট পাননি।

    rnrn

    এদিকে নুসরাতের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘টাকা-পয়সা সংক্রান্ত অভিযোগের দায়িত্ব দল নেবে না। এটা ওদের নিজেদের বিষয়, সেটা ওরা নিজেরাই বলবে। কিন্তু প্রমাণের আগেই দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। ডিরেক্টর তো অনেকেই থাকে, নুসরাত যদি কোনো জায়গার ডিরেক্টর থেকেও থাকে, তাহলে এরকম ডিরেক্টর তো অনেক আছে। ওদেরও তো (বিজেপির) কে একজন সংসদ সদস্য আছেন, যার বিরুদ্ধে ইডিতে কমপ্লেন আছে। তিনি বিদেশেও গিয়েছিলেন চিটফান্ডের মালিকের সঙ্গে। আমি নাম বলব না।’

    অনলাইন ডেস্ক

  • জনপ্রিয় গায়িকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

    যু্ক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ গায়িকা লিজ্জো। পেয়েছেন গ্রামি অ্যাওয়ার্ডও। এই র‌্যাপারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তার সাবেক তিন সহপাঠী। তাদের দাবি, লিজ্জো কাছে তারা যৌন, ধর্মীয়, জাতিগত বিদ্বেষ ও বৈষম্যের স্বীকার হয়েছেন।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ভুক্তভোগীরা গায়িকার প্রযোজনা সংস্থা বিগ গ্রিস ট্যুরিং অধিকর্তা এবং তার নৃত্যদলের প্রধান শার্লিন কুইগিলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। 

    অভিযোগকারীরা হলেন— নৃত্যশিল্পী আরিয়ানা ডেভিস, নোয়েল রদ্রিগেজ, এবং ক্রিস্টাল উইলিয়ামস।

    বর্তমানে মামলাটি আইনি প্রক্রিয়ায় রয়েছে। তবে এ অভিযোগের ব্যাপারে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি গায়িকা লিজ্জো।

    মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, নৃত্যশিল্পীদের ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে যৌন শোতে অংশগ্রহণের জন্য চাপ দেওয়া হয়েছিল।

    লিজ্জোর প্রকৃত নাম মেলিসা ভিভিয়েন জেফারসন। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, আমস্টারডামের একটি নাইটক্লাবে একজন অভিনয়শিল্পীর স্তন স্পর্শ করার জন্য চাপ দিয়েছিলেন মিসেস ডেভিসকে।

    বিনোদন ডেস্ক

  • প্রতারণার অভিযোগে নুসরাতের বিরুদ্ধে মামলা

    টালিউড অভিনেত্রী ও ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে।

    সোমবার সন্ধ্যার দিকে প্রতারণার অভিযোগ নিয়ে বেশ কয়েকজন ইডির দপ্তরে হাজির হয়েছিলেন। সেখানেই নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারীদের সঙ্গে ইডির দপ্তরে দেখা গিয়েছিল বিজেপি নেতা শঙ্কু দেব পাণ্ডাকেও।

    তৃণমূল সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে তার প্রতিষ্ঠান ৪২৯ জনের কাছ থেকে পাঁচ লাখ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার নামে। কিন্তু প্রায় ৯ বছর কেটে যাওয়ার পরও ফ্ল্যাট পাওয়া যায়নি। সেই সময় নাকি নুসরাতের প্রতিষ্ঠান দাবি করেছিল, রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট দেওয়া হবে এই ৪২৯ জনকে। তিন বছরের মধ্যে ফ্ল্যাটগুলো হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

    অভিযোগ, গড়িয়াহাট রোডে মেসার্স ৭সেন্স ইনফাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন এই ৪২৯ জন ফ্ল্যাট প্রত্যাশী। সেই বাবদ মোট ২৪ কোটি টাকা তোলা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। অভিযোগ, সংস্থাটি নুসরাতের। পাশাপাশি রাকেশ সিং নামে আরও একজন ডিরেক্টর আছেন এই প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠান নাকি ৪২৯ জনকে বলেছিল, ৫০০ কাঠা জমি কিনে সেখানে নির্মাণ করা হবে ফ্ল্যাট।

    যদিও সময় মতো ফ্ল্যাট না পেয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেছিলেন গড়িয়াহাট থানায়। আলিপুর কোর্টেও এ নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। তবে তারা এখনো ফ্ল্যাট কিংবা টাকা কোনোটিই পাননি। শেষ পর্যন্ত তাই ইডির কাছে নালিশ করেছেন তারা। দাবি করা হয়েছে, এ মামলায় আলিপুর আদালতের পক্ষ থেকে একাধিকবার তলব করা হয় নুসরাতকে।

    সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, নুসরাত আদালতের সমন পেয়েও হাজিরা দেননি। আলিপুর কোর্টে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

    এদিকে অভিযোগ, নুসরাতের বিরুদ্ধে এ মামলা তুলে নেওয়ার জন্য অভিযোগকারীদের ওপর প্রশাসনিক স্তর থেকে চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে, অভিযোগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা দিয়ে অ্যাভিনিউতে ফ্ল্যাট কিনেছেন নুসরাত নিজে। তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য ইডির কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।

    বিনোদন ডেস্ক

  • কারিনার বিরুদ্ধে যে অভিযোগ নারায়ণ মূর্তির

    বলিউড সেনসেশন কারিনা কাপুরের বিরুদ্ধে অনুরাগীদের পাত্তা না দেওয়ার অভিযোগ তুলেছেন ভারতীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি।    

    rnrn

    সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি বলেন, আমি একবার লন্ডন থেকে দেশে ফিরছিলাম। ওই বিমানে আমার পাশের আসনেই বসেছিলেন কারিনা কাপুর। অনেক অনুরাগীই তার কাছে এসে হাই-হ্যালো বলছিলেন। কিন্তু কারিনা যেন তাতেও বিরক্ত হচ্ছিলেন। কাউকে কোনো উত্তরই দেওয়ার প্রয়োজন বোধ করেননি তিনি। 

    rnrn

    নারায়ণ মূর্তি আরও বলেন, আমি এমন ব্যবহার দেখে একটু অবাকই হয়েছিলাম। আমার কাছেও কয়েকজন যাত্রী এসেছিলেন, আমি সবার সঙ্গেই কথা বলেছিলাম। অনুরাগীরা এটুকুই তো আশা করেন তারকাদের কাছে। 

    rnrn

    অবশ্য কারিনাকে নিয়ে এমন সমালোচনা এই প্রথম নয়। ‘দাম্ভিক’ বলে নামডাক আছে কাপুর-কন্যার। এর আগেও একাধিকবার অনুরাগীদের পাত্তা না দেওয়ার ঘটনায় নাম জড়িয়েছে তার। 

    rnrn

    কোনো অনুষ্ঠানে এই বিষয়ে কারিনাকে প্রশ্ন করা হলে তিনি জানান, তারকা বলেই যে তারও ব্যক্তিগত পরিসরে যে কারও প্রবেশাধিকার রয়েছে— তা তিনি মনে করেন না। পেশাগত দায়বদ্ধতা ছাড়া নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন কারিনা।

    rnrn

    সূত্র: আনন্দবাজার পত্রিকা 
    rn 

    যুগান্তর ডেস্ক

  • শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে নতুন করে তদন্ত শুরু

    কলম্বিয়ান বিখ্যাত গায়িকা শাকিরা ইসাবেল মেবারাক। যাকে 'শাকিরা' নামেই চেনে বিশ্ব। সুপরিচিত এই গায়িকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে নতুন করে তদন্ত শুরু হয়েছে। 

    rnrn

    ২০১৮ সালে কর ফাঁকির একটি অভিযোগ ওঠে এই গায়িকার বিরুদ্ধে। সেই অভিযোগের ওপর নতুন করে তদন্ত শুরু করেছেন স্পেনের একটি আদালত। বৃহস্পতিবার আদালতটি এ খবর দিয়েছেন। আদালতটি তাদের বিবৃতিতে আর কোনো তথ্য দেননি। খবর এনডিটিভির।

    rnrn

    ৪৬ বছর বয়সি শাকিরার বিরুদ্ধে আরেকটি অভিযোগ রয়েছে। এতে বলা হয়েছে- কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামোসের নাগরিক হিসেবে দেখিয়ে ১৪.৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন কলম্বিয়ান এই গায়িকা। 

    rnrn

    ওই মামলার প্রসিকিউটর শাকিরাকে আট বছর কারাদণ্ড দেওয়ার সুপারিশ করেছেন। তার কাছে নতুন এ অভিযোগের ব্যাপারে মতামত জানতে চাইলে তিনি সাড়া দেননি। 

    rnrn

    অন্যদিকে শাকিরার আইনজীবীরা জানিয়েছেন, এ বিষয়ে পরে মন্তব্য করবেন তারা।

    অনলাইন ডেস্ক

  • ‘নায়ক বানানোর নামে টাকা নেওয়ার অভিযোগ’

    হিরো বানানোর নামে ২০ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠে টলিপাড়ার নামি প্রযোজক পীযুষ সাহার বিরুদ্ধে। ২০২২ সালের নভেম্বরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বীরভূমের বাসিন্দা অক্ষয় গুপ্ত। 

    rnrn

    সেই অভিযোগের ভিত্তিতেই চলতি বছরের মে মাসে গ্রেফতার করা হয় পীযুষ সাহাকে। বেশ কিছু দিন পুলিশি হেফাজতে ছিলেন পীযুষ সাহা। আপাতত তিনি জামিনে মুক্ত। 

    rnrn

    এবার গ্রেফতারির ঘটনায় তার বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন প্রযোজক পীযুষ সাহা।

    rnrn

    হিন্দুস্তান টাইমসকে পীযুষ সাহা বলেন, আমি চুরি করিনি বা ঘুসও নেইনি। অক্ষয় আমার অভিনয় ওয়ার্কশপের ছাত্র ছিল। আমার প্রযোজনায় হরি ঘোষের গোয়াল ছবিটা দেখে অক্ষয় ও তার মা এসে রীতিমতো আমার হাতেপায়ে ধরেছিলেন ছেলেকে হিরো বানানোর জন্য। আমি জানিয়ে দিই যে এত টাকা আমার নেই। আমি তাদের বলেছি আগে বহু মানুষকে সুযোগ দিয়েছি এখন আর পারব না। তখন অক্ষয় নিজেই আমায় জানায় সে ২০ লাখ টাকা দিতে রাজি আছে। আমি স্পষ্ট জানাই এই টাকায় ছবি হয় না। 

    rnrn

    তিনি আরও বলেন, সেও নাছোড়বান্দা হওয়ায় আমি তাকে আশ্বাস দেই, এইকম আরও দুজন যদি টাকা দেয় তাহলে আমিও কিছু টাকা দিয়ে তিনজনের চরিত্রের ওপর ভিত্তি করে একটা থ্রিলার বানাব। সেক্ষেত্রে অক্ষয়ও যৌথ প্রযোজনার অংশীদার হবে। লভ্যাংশের টাকা থেকে একটা ভাগ পাবে। সেই মর্মে আমাদের আইনি চুক্তিও হয়। 

    rnrn

    তিনি আরও বলেন, সেখানে এটাও স্পষ্ট উল্লেখ ছিল যে অক্ষয় গুপ্ত আমাদের প্রোডাকশনের এক্সক্লুসিভ আর্টিস্টও সে এই মুহূর্তে অন্য কোনও ছবিতে কাজ করতে পারবে না। তারপর আমি স্ক্রিপ্ট রাইটার, মিউজিক ডিরেক্টর, ও টেকনিশিয়ানদের বুক করি। তারপরই লকডাউন হয়। দুই বছর কাজ স্থগিত ছিল।

    rnrn

    পীযুষ সাহা আরও বলেন, ২০২২ সাল থেকে আবার কাজ শুরু হয়। ওকে মেইলে স্ক্রিপ্ট পাঠানো হয় এবং মেইল করেই অভিনয়ের জন্য ওয়ার্কশপে ডাকা হয়। ফোনেও ডাকা হয়। মাঝে আমরা জানতে পারি ও অন্য আরেকটি ছবিতে আমাদের না জানিয়েই কাজ করছে। ওকে ফোন করে জিজ্ঞেস করা হলে ও জানায় এই ছবিটা ও আর করতে চায় না। কারণ ও এখন বড় অভিনেতা, ওর দাদার রাধাকৃষ্ণ প্রোডাকশনে লিড হিরো হিসেবে অনন্যা গুহ ও রূপসা চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করছে। 

    rnrn

    তিনি বলেন, এদিকে আমিও সবাইকে অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছি। চুক্তি অনুযায়ী ও আমার সহ-প্রযোজক। তাই ও লিখিতভাবে নো অবজেকশন জানিয়ে সরে না গেলে আমি একাও ছবিটার কাজে হাত দিতে পারছি না। তাই ওকে লিখিত ভাবে সরে যাওয়ার কথা বলা হয়। ও তাতে রাজি ছিল না। এরপরই হঠাৎ আমার নামে অভিযোগ দায়ের করে অক্ষয়।

    rnrn

    এর আগেও অক্ষয় গুপ্তর অভিযোগ ছিল, পীযুষ সাহা নাকি তার থেকে প্রথমে ১ কোটি ৫০ লাখ টাকা চেয়েছিলেন। যার মধ্যে ২০ লাখ টাকা তিনি দেন। পরে ছবিও হয়নি, টাকাও ফেরত পাননি। এমনকি তার মায়ের ক্যান্সার ধরা পড়ার পর তিনি সেটা পীযুষ সাহাকে জানানোর পরও টাকা পাননি। তাই একপ্রকার বাধ্য হয়েই তিনি মামলা করেছেন। 

    rnrn

    সূত্র: হিন্দুস্তান টাইমস

    বিনোদন ডেস্ক

  • রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পরীমনির

    ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় নাম উল্লেখ না করে চিত্রনায়িকা পরীমনিকে দোষারোপ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দিয়েছেন মামলার হুমকি।

    বিষয়টি নিয়ে জানতে চাইলে মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে অডিওবার্তায় পরীমনি দাবি করেন, রাজ ১০ দিন ধরে তার সঙ্গে নেই, সুনেরাহর সঙ্গেই রয়েছেন। আর এসব ভিডিও ও ছবি প্রকাশের সঙ্গে সুনেরাহই জড়িত।  

    পরীমনি বলেন, ‘এই মেয়ে কী চায়, বেয়াদব মহিলা, কত্ত বড় সাহস। রাজই তো আমার কাছে নাই, রাজের ফোন কই থেকে আসবে আমার কাছে। আর এগুলো আমি কেন করতে যাব লেম জিনিসপত্র।’

    ‘আপনাদের কী মাথা খারাপ। ওর নাকি এত ভালো ফ্রেন্ড তা হলে বিয়ের পর কেন যোগাযোগ রাখেনি। হঠাৎ করে আমার জামাইকে কেড়ে নিচ্ছে কেন? আমার জামাই তো আমার সঙ্গে ১০ দিন ধরে থাকে না, ওর সঙ্গে থাকে। কেন থাকে?’ 

    তিনি বলেন, ‘এখন তো আমার মনে হচ্ছে— সব নাটের গুরু হচ্ছে এই মেয়ে। না হলে হুট করে তোমার মনে হইল ভোর রাতে তুমি স্ট্যাটাস দিয়া দিলা রাজের আইডি থেকে, ১০ মিনিট না ১৫ মিনিটের মাথায় ভিডিও ও ছবি সব ডিলিট হয়ে গেল? এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরোপুরিভাবে। ইচ্ছা করে একটি চক্র কাজ করছে আমার সংসার ভাঙানোর জন্য। আমি কী রাজের আইডি চালাই।’

    পরীমনি বলেন, ‘ও যেন প্রমাণ না নিয়ে আমার সঙ্গে কথা না বলে। একদম কেউ যদি আমার দিকে আঙুল তোলে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দেব। আর এসব ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আমার সংসারে কোনো এদিক-ওদিক হইছে, তা হলে সবাই দায়ী থাকবে এ জন্য। আর সুনেরাহ মেয়েটা আমার নামে কী বলছে, ওর কোনো রাইট-ই নাই একদম উইদাউট প্রমাণ আমার নামে এই কথাগুলো বলে যায়। রাজ তো কয়েক দিন ধরে ওর কাছে। রাজের ফোন ওর কাছে। রাজ কি আমার কাছে থাকে যে আমি ফোন থেকে দিয়ে দিব ছবিগুলো।

    ‘এই মেয়ে কী চায়, এত্ত বড় সাহস। ওর নাকি এত ভালো ফ্রেন্ড তা হলে বিয়ের পর কেন যোগাযোগ রাখেনি। হঠাৎ করে এখন আমার জামাইকে কেড়ে নিচ্ছে কেন, আমার জামাই তো আমার সঙ্গে ১০ দিন ধরে থাকে না, ওর সঙ্গে থাকে। কেন থাকে? রাজের ফোন থাকে ওর কাছে, কেন থাকে? আমাদের ঘড় ভেঙে কি ও ঘর করতে চায়, না কী চায়? আমি তো বুঝলাম না।’ 

    তিনি আরও বলেন, ‘ও বলে আমি ওর ওপর খ্যাপা, কীভাবে ক্ষেপলাম? আমি কী ওকে ফোন দিয়ে গালি দিছি, না ওর বাসায় গিয়ে গালি দিছি। ওর সঙ্গে তো আমার কোনো ধরনের কোনো কথাই হয়নি, যোগাযোগ হয়নি। আমাকে নিয়ে কেন কথা বলল? জিজ্ঞেস করেন ওকে। ও কি লাইম লাইটে আসতে চায়, আলোচনায় আসতে চায়? ও কী চায়? নাহ ও চায় রাজের সংসারটা ভেঙে যাক।’

    ‘প্রবলেম হচ্ছে ও আমাকে নিয়ে কথা বলল কেন? ওদের ভিডিও ওদের ছবি দিয়ে আমি কী করব? এগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নেই, এগুলো নিয়ে আমি কী কথা বলল। এগুলো সিলি ম্যাটার নিয়ে আমি কী বলল। মন্তব্য হচ্ছে— সে আমাকে নিয়ে কেন কথা বলল? আমি নাকি ওর ওপর খ্যাপা ছিলাম, ও কীভাবে বুঝল আমি খ্যাপা ছিলাম? আমি কী ওরে ফোন দিয়া গালি দিছি? নাকি সামনাসামনি গিয়ে কিছু বলছি? নাকি অন্য কারও কাছে গিয়ে বলছি, আমি কার কাছে কী বলছি? ওর কেন মনে হলো আমি খ্যাপা। কারণ কী জানেন, ও ইন্টেনশনালি চায় এ রকম কিছু একটা ঘটুক। আমার তো তাই মনে হচ্ছে, সব নাটের গুরু হচ্ছে এই মেয়ে। এই মেয়ে জড়িত পুরোপুরি ভাবে।’

    বিনোদন ডেস্ক

  • এআর রহমানের বিরুদ্ধে চুরির অভিযোগ

    অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের সময়টা ভালো যাচ্ছে না। দিন কয়েক আগে পুনেতে মাঝপথে তার কনসার্ট বন্ধ করে দেয় পুলিশ। এবার তার বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনলেন দিল্লির শিল্পী উস্তাদ ওয়াসিফুদ্দিন থাগর। 

    ওয়াসিফুদ্দিনের দাবি, তার বাবা-চাচার সুর নকল করেছেন এআর রহমান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

    সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া রায় অভিনীত ‘পোন্নিইন সেলভান ২’। মুক্তির পর এ পর্যন্ত ছবিটি ঘরে তুলেছে প্রায় ২৫০ কোটি রুপি। 

    এই সিনেমার সংগীতায়োজনের দায়িত্ব ছিল এ আর রহমানের কাঁধে। সিনেমার ‘বীরা রাজা বীরা’ গানের সুর নিয়ে অভিযোগ ওয়াসিফুদ্দিনের। তিনি জানান, এই গানের সুর আর তার বাবা-চাচার শিব বন্দনার সুর এক, শুধু পরিবর্তন আনা হয়েছে গানের পরিবেশনে।

    ওয়াসিফুদ্দিন এই অভিযোগ এনে পুলিশের কাছে যাননি। তিনি চিঠি লিখেছেন কণ্ঠশিল্পীর কাছে। চিঠিতে তিনি জানিয়েছেন, এই সুর ব্যবহারের জন্য আমার পরিবার থেকে অনুমতি নেওয়া উচিত ছিল এ আর রহমানের। অনুমতি চাইলে আমি অনুমতি দিতাম, কিন্তু তা তারা করেননি। অভিযোগটি নিয়ে এ আর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

    তবে তার এই অভিযোগের জবাব দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজ। তারা বলছেন, ওয়াসিফুদ্দিনের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি সস্তা প্রচার ও টাকার জন্য এই ধরনের অপপ্রচার করছেন। নির্মাতারা বলছেন— ‘বীরা বীরা’ গানটি ত্রয়োদশ শতাব্দীর নারায়ণ পণ্ডিতাচারিয়ানের কম্পোজিশন থেকে নিয়েছেন। গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে মণি রত্নম পরিচালিত ছবিটি।

    বিনোদন ডেস্ক

  • গায়ক আদনানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 

    পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক গায়ক আদনানকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তারই আপন ভাই জুনায়েদ সামি খান। 

    rnrn

    সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আদনানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন জুনায়েদ। 

    rnrn

    জুনায়েদের দাবি, আদনান দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও তৈরি করে আদালতে পেশ করত। শুধু তাই নয়, নিজের জন্ম এবং শিক্ষাগত যোগ্যতা নিয়েও মিথ্যা কথা বলে। 

    rnrn

    ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় জুনায়েদ খান সামি লেখেন, আমি আল্লাকে ছাড়া কাউকে ভয় পাই না। আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এ কাজ করতে আমার ভালো লাগছে না, তবুও সবার সত্যিটা জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না। 

    rnrn

    জুনায়েদ দীর্ঘ পোস্টে লেখেন, আদনানের জন্ম ১৯৬৯ সালের ১৫ আগস্ট, রাওয়ালপিন্ডির হাসপাতালে। আমিও ওই হাসপাতালেই জন্মেছি ১৯৭৩ সালে। অথচ ভাই বলে তার জন্ম ইংল্যান্ডে, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। শুধু তাই নয়, আমার ভাই ইংল্যান্ডে ডিগ্রি অর্জন করতে গিয়ে ফেল করেন। এরপর লাহোর থেকে জাল সনদ করেন। পরে আবুধাবি থেকে ‘এ লেবেল’ ডিগ্রি অর্জন করেন। 

    rnrn

    জুনায়েদ সামি আরও বলেন, স্বামী-স্ত্রী নিজেদের ঘনিষ্ঠ ভিডিও ধারণ করতেই পারেন। তবে সেটা নিজেদের মধ্যে রাখা উচিত। আদনান সেটা কোর্টে পেশ করে গোটা ভারতকে দেখার সুযোগ করে দেয়। আর মিথ্যা বলে যে সেটা ও বানায়নি বরং বানিয়েছে সাবাহর প্রেমিক। সব মিথ্যা, আমি তো শুনেছিলাম কোর্টে সাবাহ জ্ঞান হারিয়েছিল।

    rnrn

    প্রসঙ্গত, দ্বিতীয় স্ত্রী সাবাহর সঙ্গে বিচ্ছেদের পর ২০১০ সালে রোয়া ফারাবিকে বিয়ে করেন আদনান। 

    বিনোদন ডেস্ক