Tag: অভিযোগ

  • আন্দোলন নিয়ে তাসরিফ খানকে হুমকি, যা বললেন সোলায়মান সুখন

    কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতার পক্ষে সরব ছিলেন তাসরিফ খান। তার গান ‘রাজার রাজ্যে সবাই গোলাম’ সামাজিক মাধ্যমে আন্দোলনকারীদের মধ্যে জনপ্রিয়তা পায়।

    আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে সে সময় বিভিন্ন মহল থেকে চাপও এসেছে তাসরিফের ওপর। সম্প্রতি এক ফেসবুক পোস্টে কারও নাম না নিয়েই সেসব কথা শেয়ার করেছেন তিনি। পোস্টে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

    তবে যেহেতু তাসরিফ পোস্টে কারও নাম উল্লেখ করেননি, তাই নিশ্চিত হওয়া যায়নি তিনি কার দিকে ইঙ্গিত করেছেন। তবে নেটিজনদের একাংশ ধারণা করছেন ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার সোলায়মান সুখন।

    সামাজিক মাধ্যমে তার বিষয়ে এমন খবর চাউর হওয়ার পর সোলায়মান সুখন গণমাধ্যমকে বলেছেন, ‘আমি কেন একজনকে হুমকি-ধমকি দিতে যাব। আমার এই বয়সে কি এটা যায়। আমি একটা চাকরি করি। অনেক চাপ আছে। বাচ্চারা অনেক কিছু লিখছে। লিখুক। আমার আসলে আর কিছু বলার নেই।’

    সোলায়মান সুখন যোগ করেন, ‘গত ১১ বছর কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেই গেছি। আজকে রাস্তা এমন কেন, ময়লা কেন, নদীতে দূষণ কেন, এসব কিন্তু বলেছি। হয়তো স্থান-কাল-পাত্রভেদে যে পরিমাণ বলিষ্ঠতা থাকা দরকার সেভাবে ছিল না। সেই অপারগতা আমাদের বয়ে বেড়াতে হবে। আমি ছাত্রদের পক্ষ নিয়ে ১১ জুলাই একটা পোস্ট করেছিলাম। তার পর থেকে পেশাগত জায়গা থেকে আমাদের একটা চাপ ছিল। এরপর আমি কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিলাম না। এ কারণে অনেকেই আমার ওপর রাগও করেছেন। অনেকেই বলেছেন, আপনি তরুণদের নিয়ে এত কথা বলেন, কিন্তু আন্দোলনে তো যুক্ত ছিলেন না। আমি এখনো কোনো কথা বলছি না। নিজে বোঝার চেষ্টা করছি। কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত নয়।’

    তাসরিফ খানের অভিযোগ, আন্দোলন চলাকালে একটা এজেন্সি ও সরকারি সংস্থার লোকজন মিলে তার বাসার নিচে গিয়ে তাকে ওই সময়ের শেখ হাসিনা সরকারের পক্ষে ভিডিও করার জন্য টাকা ও হুমকি দিয়ে এসেছিলেন। এসবের পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছেন সিনিয়র একজন ইনফ্লুয়েন্সার। ঘটনার দিন তার ডাকেই বাসার নিচে নেমে এসেছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে অভিনেত্রীর গুরুতর অভিযোগ

    ফের বিতর্কে জড়ালো চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের নাম। এবার তার বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধে গড়িমসির অভিযোগ করেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। অনন্য মামুনের পরিচালনায় ‘রেডিও’, ‘কসাই’ এবং মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ সিনেমায় অভিনয় করেছেন এই উপস্থাপিকা-অভিনেত্রী। 

    প্রাথমিকভাবে অবশ্য সরাসরি অনন্য মামুনের নাম নিয়ে অভিযোগ করেননি শাম্মী। তবে মামুন তাকে ইঙ্গিত করে কিছু বিস্ফোরক মন্তব্য করে বসলে আর রাখঢাক করেননি এই অভিনেত্রী।

    শাম্মী গণমাধ্যমকে বলেছেন, ‘ভারতে ‘দরদ’ সিনেমায় ১৯ দিন শ্যুটিং করেছি। মামুন আমাকে মাত্র ১৬ হাজার টাকা দিয়েছেন। বাকি টাকা চাইলেই ক্রাইসিসের কথা জানান। ‘রেডিও’ সিনেমাতেও আমাকে কোনো পারিশ্রমিক দেননি। এমনকি কয়েক বছর আগে মুক্তি পাওয়া ‘কসাই’ সিনেমার সব পারিশ্রমিক বুঝে পাইনি।’

    শাম্মী যোগ করেন, ‘এবারই প্রথম নয়। পারিশ্রমিক নিয়ে অনন্য মামুন কী করেন, তা প্রায় সব শিল্পীরই জানা। উনি এসব জেনেবুঝেই করেন। তিনি আপাদমস্তক একজন ব্যবসায়ী। আমি অন্য পরিচালকদের সঙ্গেও কাজ করেছি। অনন্য মামুনের মধ্যে পরিচালকের কোনো ছাপ পাই না। তার মধ্যে সব সময় ধান্দাবাজি করার পাঁয়তারা কাজ করে।’

    এর আগে গত বুধবার (১৪ আগস্ট) প্রথমে এক ফেসবুক পোস্টে মামুনের নাম উল্লেখ না করে একজন নির্মাতার বিরুদ্ধে অভিযোগ করেন শাম্মী, ‘যে নির্মাতা সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছে, শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি, তার মুখে নীতিবাক্য মানায় না। কথার ফুলঝুরি ছড়িয়েছে সব সময়, চাপাবাজিতে সে বদ্ধপরিকর।’

    ওই রাতেই অনন্য মামুন ফেসবুকে অনেকটা জবাব দেওয়ার ভঙ্গিতে লিখেছিলেন, ‘একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমায় কাজ না করতে পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। টিজারে নিজের মুখটা না দেখতে পারাই কি কষ্ট?’

    মামুনের ওই মন্তব্যের পর শাম্মী ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এতদিন দরদ সিনেমার জন্য কোনো কথা বলিনি। ভেবেছি কথা বললে সিনেমার ক্ষতি হবে। এ ছাড়া অনন্য মামুনকে আমার নিজের ভাইয়ের মতো মনে করি। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি আমাকে ন্যায্য পাওনাটুকু দেননি। উল্টো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, আমি নাকি অদক্ষ অভিনেতা। আমার যোগ্যতা বলেই তিনি তার কয়েকটি সিনেমায় অভিনয় করিয়েছেন। আর টিজারে দেখা যায়নি বলে আমার কষ্টের কথা বললেন। হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি। আমি গুরুত্বহীন কোনো চরিত্রে অভিনয় করিনি যে আমাকে রাখা যাবে না। আমি তো নায়িকা নই, চরিত্রাভিনেতা। আমার তো কাজ দিয়েই এগিয়ে যেতে হয়।’

    এদিকে সামাজিক মাধ্যমে পারিশ্রমিক পরিশোধ না করার কথা ছড়িয়ে পড়ার পর পাওনা বুঝে নেওয়ার জন্য শাম্মীকে ডেকেছেন মামুনের সহকারী। তবে এই অভিনেত্রী বলছেন, ‘তার অফিসে গিয়ে টাকা আনতে আমি নিরাপদ বোধ করছি না। এ ছাড়া স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছে। তারাও মামুনের কাছে টাকা পায়। আমাদের সবার পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে।’

    বিনোদন ডেস্ক

  • নিপুণের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

    চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে ‘জালিয়াতি’র অভিযোগ তুলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে তিনি মনগড়া বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ এনেছে সমিতির বর্তমান কমিটি। গত মঙ্গলবার সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

    rnrn

    জানা গেছে, কয়েক দিনের মধ্যে তাকে নোটিশ পাঠানো হবে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে নিপুণের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। প্রসঙ্গত, চলতি মাসের ১৬ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছেন নিপুণ।

    rnrn

    ওই বিবৃতিতে ‘সাবেক’ সাধারণ সম্পাদক হিসাবে সই করেছেন তিনি।

    আনন্দনগর প্রতিবেদক

  • নায়িকা ববির বিরুদ্ধে থানায় অভিযোগ 

    চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। 

    rnrn

    রোববার দুপুরে গুলশান থানায় মুহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যক্তি এ অভিযোগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই থানার ওসি মাজহারুল ইসলাম। 

    rnrn

    ওসি বলেন, একটি রেস্টুরেন্টে দু’পক্ষের হাতাহাতি হয়েছে। দু’পক্ষই পৃথক পৃথক অভিযোগ করেছে। তাদের ডেকেছি, দু’পক্ষের সঙ্গে একসঙ্গে বসে কথা বলবো।  
    rnএ বিষয়ে অভিনেত্রী ববির মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 

    rnrn

    প্রসঙ্গত, ববি ও মির্জা আবুল বাসার নামের এক ব্যক্তি যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। ওই রেস্টুরেন্টটি ‘ববস্টার’ নাম দেওয়া হয়। সেই রেস্টুরেন্ট নিয়েই এ ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • চলন্ত ট্রেনে গণধষর্ণের শিকার মডেল, ২ মাস পর অভিযোগ দায়ের

    চলন্ত ট্রেনে নেশার জিনিস খাইয়ে গণধর্ষণ করেছে এমন অভিযোগ করেছেন ভারতের মধ্যপ্রদেশের এক মডেল। শুধু তাই নয়; তিনি এদিন একই সঙ্গে অভিযোগ করেন ধষর্ণকারীরা সেই দৃশ্য ভিডিও করেন। মডেল জানান, গত মার্চের আমার সঙ্গে এই ঘটনা ঘটে। প্রায় দুই মাস পর তিনি রেল পুলিশের কাছে অভিযোগ জানালেন। তার ভষ্য, কুর্লা থেকে কল্যাণ স্টেশনের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে।

    তিনি পুলিশের কাছে জানিয়েছেন, আদতে গোয়ালিয়ায় তার বাড়ি।  তবে মুম্বাইয়ে এখন বসবাস করেন। সেখানে তিনি মডেলিং করেন। যেদিন ঘটনাটি ঘটেছে সেদিন তিনি ভোর বেলায় কুর্লা স্টেশন থেকে ট্রেনে উঠেন।

    রেল পুলিশের এক কর্মকর্তা এই বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, অভিযোগকারী জানিয়েছেন, তিনি তুলসি এক্সপ্রেসের থার্ড এসিতে একাই যাচ্ছিলেন। তিনি তার বাড়ি যাচ্ছিলেন সেদিন। তখনই তাকে মাদক দ্রব্য খাইয়ে কোচের মধ্যে গণধর্ষণ করা হয়। তিনি অভিযোগ করেছেন, সবটাই নাকি রেকর্ড করেছে তারা। কুর্লা স্টেশন ছাড়ার ৪০ মিনিটের মধ্যেই নাকি এই ঘটনাটি ঘটেছে।

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই ঘটনার পর সেই মহিলা নাকি ঝাঁসিতে নেমে যান। তারপর প্রায় ঘটনার ৩৯ দিন পর তিনি গোয়ালিয়র রেল পুলিশের কাছে গোটা বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। মুম্বাই পুলিশকে আরও ২১ দিন পর বিষয়টা জানানো হয়। বর্তমানে এই বিষয়ে থানে পুলিশ স্টেশন একটি কেস করা হয়েছে বলে থানা থেকে জানানো হয়েছে।

    ইতোমধ্যেই থানা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে নাকি সিসিটিভি ফুটেজ নেই। ওই নির্দিষ্ট স্টেশনে নাকি নির্দিষ্ট কিছু দিনের ফুটেজ রেকর্ড করা হয় কেবল। এখন কেবল টেকনিক্যাল এক্সপার্টিজের ওপর ভিত্তি করে তদন্ত চলছে।

    একই সঙ্গে পুলিশ জানিয়েছে, সেই মডেল নাকি তার টিকিট পর্যন্ত দেখাতে চাননি, কোচ নম্বর জানাননি। এমনকি মেডিক্যাল টেস্ট করাতেও অস্বীকার করেছেন। থানে রেলওয়ে পুলিশের তরফে জানানো হয়েছে তাদের কাছে সেই ট্রেনের সমস্ত কোচের সব প্যাসেঞ্জারদের লিস্ট আছে। কিন্তু সেখানে তারা সেই মহিলার নাম খুঁজে পাননি।

    বিনোদন ডেস্ক

  • ডিপজলের বিরুদ্ধে সেই অভিযোগ তুলে নিলেন সাদিয়া মির্জা

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগের দিন ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ এনে নির্বাচন কমিশন বরাবর সদ্য জয়ী সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে অভিযোগ করেন কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা। রোববার সেই অভিযোগ প্রত্যাহার করেছেন সাদিয়া মির্জা।

    বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য বিজয়ী সভাপতি মিশা সওদাগর। তিনি বলেন, মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি দুই ও তিন ভঙ্গের অভিযোগ এনেছিলেন সাদিয়া মির্জা। তবে আজ সেই অভিযোগ প্রত্যাহার করেছেন। এতেই প্রমাণিত হয় তার আনীত অভিযোগ মিথ্যা ছিল। আজকে আমাদের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন।

    এদিকে ২০২৪-২৬ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন।

    আরও পড়ুন:

    আরও পড়ুন:

    সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল এবং ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন এবং কোষাধ্যক্ষ পদে কমল নির্বাচিত হয়েছেন।

    এছাড়া সমিতির কার্যনির্বাহী সদস্য পদে সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, রিয়ানা পারভিন পলি ও সনি রহমান সদস্য নির্বাচিত হয়েছেন

    এবারের শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর সঙ্গে সদস্য হিসেবে ছিলেন এ জে রানা ও বিএইচ নিশান।

    বিনোদন প্রতিবেদন    

  • বলিউডে স্বজনপ্রীতির অভিযোগ অভিনেত্রীর

    কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে আলাপ ছবি। ইতোমধ্যে ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে। আলাপ ছবি মুক্তি পাওয়ার আগে অভিনেত্রী মিমি চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলিউডে স্বজনপ্রীতির অভিযোগ করেছেন। 

    মিমি জানান, আমি এই ছবিটার সঙ্গে বহুদিন ধরেই আছি। অধিকাংশ সময় আগে ছবির নায়ক নির্বাচিত হয় তারপর নায়িকা; কিন্তু এখানে আগে আমি যুক্ত হয়েছি তারপর আবির দা। 

    এরপর তাদের জুটি সম্পর্কে অভিনেত্রী জানান, কোন জুটি হিট করবে সেটা আগে থেকে বলা যায় না। কিছু একটা এক্স ফ্যাক্টর থাকে। কোনো ফর্মুলা নেই যেটার মাধ্যমে মানুষকে বাধ্য করা যায় আপনাদের জুটিকে পছন্দ করতে।

    বাণিজ্যিক ছবি কমে যাওয়া নিয়ে মিমি বলেন, কয়েক বছর আগেও আমরা যখন বাণিজ্যিক ছবিতে কাজ করতাম তখন সেগুলোতে গান একটি গুরুত্বপূর্ণ পার্ট ছিল। ছবিতে পাঁচটা গান থাকলে তিন-চারটে হিট হতোই। আমি এখন আর তেমন স্টেজ শো করি না। করলেও আজও সেই পুরনো ছবির গানের অনুরোধ পাই। OTT নিয়ে কারও মাথা ব্যথা নেই। তাছাড়া বাণিজ্যিক ছবি হলে বাংলা মিডিয়াই সবার আগে সেগুলোকে কটাক্ষ করে। বলে সেগুলো নাকি রিমেক, খারাপ। হয়তো সেজন্যই আজ আর তেমন বাণিজ্যিক ছবি হয় না।

    মিমি আরও বলেন, এছাড়া ইন্ডাস্ট্রিতে একটা গ্রুপ আছে যারা ঠিক করে কারা ভালো আর কারা খারাপ; বলিউডে স্বজনপ্রীতি নিয়ে অনেক কথা হয়। করণ জোহর যদি ঠিক করেন তিনি কোনো স্টার কিডকে লঞ্চ করবেন তাহলে করেই ছাড়বেন; কিন্তু এখানে মিষ্টির ছুরি সব। কিছুই খোলাখুলি হয় না। সবাই পেছনে নিন্দা করে। একে ওকে বলে যে কাকে ছবিতে নেবে আর কাকে নয়।

    আরও পড়ুন

    >> 

    বিনোদন ডেস্ক

  • ডিপজলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন সাদিয়া মির্জা

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচন আজ। শুক্রবার সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

    rnrn

    এই নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে নোটিশ দিয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন ডিপজলের কাছে।

    rnrn

    বৃহস্পতিবার মিশা-ডিপজল পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডিপজলের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন মাহমুদ কলি-নিপুণ আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা।

    rnrn

    অভিযোগের সঙ্গে দ্বিবার্ষিক এ নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসেবে পেনড্রাইভে করে একটি ভিডিও সরবরাহ করেছেন অভিযোগকারী।

    rnrn

    প্রধান নির্বাচন কমিশনার খসরু এ বিষয়ে বলেন, মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি দুই ও তিন ভঙ্গের অভিযোগ এনেছেন সাদিয়া মির্জা। 

    rnrn

    তিনি বলেন, আমাদের কাছে অভিযোগকারী পেনড্রাইভে করে একটা ভিডিও দিয়েছে। আমাদের কাছে ভিডিওটি আছে, যেখানে টাকাপয়সা লেনদেনের বিষয়টি আমরা পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে ডিপজলকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। 

    rnrn

    নির্বাচনে দুটি প্যানেল থেকে ২১টি পদে মোট ৪২ জন প্রার্থী হয়েছেন। এবার ভোটার আছেন ৫৭০ জন।
    rn 

    বিনোদন ডেস্ক

  • নিপুণকে ইঙ্গিত করে যে অভিযোগ ডিপজলের

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আরেকটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।

    rnrn

    রোববার বিএফডিসির শিল্পী সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দুই খল-তারকা। সেখানে প্রথমেই টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করা প্রসঙ্গে কথা বলেন খল-অভিনেতা ডিপজল।

    rnrn

    নিপুণকে ইঙ্গিত করে ডিপজল বলেন, বসছে তো দুই বছর ফাও, মামলা চলমান থাকার পরও উনি (নিপুণ) সাধারণ সম্পাদকের চেয়ারে বসছে, এটা অবৈধ। কীভাবে বসে? তিনি কি নির্বাচিত? ওই মামলা তো এখনো চলমান। তার যদি লজ্জা থাকতো তাহলে এটা করত না। মেয়েটা যাই বলেছে আমরা উল্টা পেয়েছি, ভালো কিছু পাইনি আমি, আশাও করি না। তবে দোয়া করি সে ভালো থাকুক, সুস্থ থাকুক।

    rnrn

    এ অভিনেতা বলেন, আমার কথা হচ্ছে টাকার দিকে না তাকিয়ে সমিতির ভালো হবে কী করলে, সেটি দেখেন। আপনারা দেখেন আমার কথা ও কাজে মিল আছে কিনা। অবশ্যই মিল আছে। নির্বাচন হবে, নির্বাচনে জয়-পরাজয় আছে। তবে এবার ভালো করার জন্য আসছি, নেওয়ার জন্য আসিনি আমরা। জীবনভর দিয়ে এসেছি এখানে, এবারও যা কিছু লাগে দেব, তবুও ভালো কিছু আশা  করে।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • অপূর্বর বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

    দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। 

    rnrn

    তিনি নাকি দেড় বছর আগে ২৪টি নাটকে কাজ করার বিনিময়ে ৫০ লাখ টাকা নিয়ে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।

    rnrn

    গত বছরের ৩১ অক্টোবরের মধ্যেই তিন দিন করে প্রযোজনা সংস্থাকে শুটিংয়ের জন্য সময় দেওয়ার কথা ছিল অপূর্বর। কিন্তু তিনি ২৪টির পরিবর্তে মাত্র ৯টি নাটকে কাজ করে সাফ জানিয়ে দেন, তারপক্ষে বাকি ১৫টি নাটকে কাজ করা সম্ভব না। 

    rnrn

    অপূর্ব বলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৫ দিন শুটিংয়ের জন্য সময় দেবেন। তার কথা মতো প্রযোজনা সংস্থা শুটিংয়ের আয়োজন করে, কিন্তু অপূর্ব যাননি। যে কারণে প্রযোজনা সংস্থার অনেক টাকা ক্ষতি হয়। তাই তারা অভিনেতাকে আইনি নোটিশ পাঠায়। 

    rnrn

    এ ব্যাপারে অপূর্ব জানান, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। এটা আমার জন্য সম্মানহানিকর। অর্থ আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগে আমার মতো একজন শিল্পীকে জড়ানো হচ্ছে, যা খুবই দুঃখজনক।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ায় আছে, তাই আমি বেশি কথা বলতে চাই না। যা বলার আমার আইনজীবী বলবেন।’

    বিনোদন ডেস্ক