Tag: অভিনেতা

  • জনপ্রিয়তায় শাহরুখ-ঐশ্বরিয়াকে ছাপিয়ে গেলেন ‘কর্তব্য’ সিনেমার ১৪ বছরের নাবালক

    পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান অভিনীত ‘কর্তব্য’ সিনেমাটি ওটিটির পর্দায় মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এ সিনেমাটির অভিনেতা ১৪ বছরের কিশোর হরপাল যেন সবার নজর কেড়ে নিয়েছেন। 

    জনপ্রিয়তার নিরিখে আইএমডিবি সাপ্তাহিক একটি তালিকা তৈরি করে অভিনেতা-অভিনেত্রীদের। সেই তালিকায় সাধারণত শীর্ষে থাকেন বলি বাদশাহ শাহরুখ খান, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই, রণবীর সিংয়ের মতো তারকারা। কিন্তু হরিয়ানার এই ৩৩ বছর বয়সি অভিনেতা এখন সেই তালিকার শীর্ষে। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেও ছিল না সেই যুবককে নিয়ে তেমন কোনো মাতামাতি। 

    ‘কর্তব্য’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে সেই কিশোরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে জোর আলোচনা চলছে। উচ্চতায় মাঝারি, ফর্সা, ছোট করে চুল কাটা ও সামনের দাঁত উঁচু। সেই কিশোর চরিত্রটি সিনেমার পর্দায় একজনের নির্দেশে এক সাংবাদিককে খুন করতে বাধ্য হয়। গোটা সিনেমার একটি বড় অংশজুড়ে আছে সেই কিশোর। তবে বাস্তবজীবনে তার বয়স ১৪ নয়; বরং তিনি ৩৩ বছরের একজন যুবক, যার নাম যুধবীর আহলাওয়াত।

    যুধবীর হরিয়ানার ছেলে। হিন্দি সিনেমায় তার আত্মপ্রকাশ ঘটে ২০১৯ সালে ‘সান্ড কি আঁখ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর ‘লাভ হোস্টেল’ এবং ‘কো-এড’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। পর্দায় তাকে দেখতে বেশ তরুণ মনে হলেও এ অভিনেতা এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে, তিনি নাবালক নন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    হরিয়ানার ঝাঁজর জেলায় থাকেন তিনি। বাবা বিএসএফ জওয়ান ছিলেন। যুধবীরের এক ভাই রয়েছেন। তারা সবাই উচ্চতা ও চেহারায় স্বাভাবিক হলেও যুধবীর তার উল্টো। যার ফলে বয়সের তুলনায় অনেক বেশি ছোট মনে হয় তাকে।

    আইএমডিবি প্রতি সপ্তাহে বিশ্বব্যাপী ৩০ জন ‘ট্রেন্ডিং’ ভারতীয় তারকার একটি তালিকা প্রকাশ করে থাকেন। অভিনেতা থেকে পরিচালক, লেখক এবং চিত্রগ্রাহকদের অন্তর্ভুক্ত করা হয় সেই তালিকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তাদের প্রোফাইল কতবার ভিজিট করেছেন, তার ওপর ভিত্তি করে সেই তালিকা প্রকাশ করা হয়। চলতি সপ্তাহে কান চলচ্চিত্র উৎসবের কারণে ঐশ্বরিয়া রাই পেয়েছেন তিন নম্বর স্থান। চার নম্বরে আছেন দক্ষিণী সুপারস্টার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। যদিও অভিনয় ছেড়েছেন অনেক আগে। কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বিজয় সম্প্রতি নিজেকে আলোচনায় রেখেছেন। 

    জুনিয়র এনটিআর ছিলেন ২৪ নম্বরে। শাহরুখ খান তারও পরের আসনে। এ মুহূর্তে এক নম্বরে রয়েছেন যুধবীর আহলাওয়াত। সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এমন ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। 

    বিনোদন ডেস্ক

  • ইউরোপ-আমেরিকার ৪১ সিনেমা হলে শাকিবের ‘রকস্টার’

    ঈদের দিন থেকে শুরু করে দেশের ১০৩ প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে আজমান রুশো পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। এবার বিদেশের মাটিতে ৪১ সিনেমা হলে প্রদর্শনীর অপেক্ষায় সিনেমাটি। 

    মূলত একজন রকস্টারের উত্থান, আকাশচুম্বী খ্যাতি আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও পতনের গল্প তুলে ধরা হয়েছে ‘রকস্টার’ সিনেমায়। এতে ঢালিউড অভিনেতা শাকিব খানের সেই রকস্টারের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে জুটি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

    এবার মুক্তি পাওয়া সিনেমা ‘রকস্টার’ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সিনেমাটি নিয়ে শোনা গেছে এক আশার আলো। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’ সিনেমা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিবেশক স্বপ্ন স্কয়ারকোরের কর্ণধার সজীব বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৪১ থিয়েটারে আগামী ৫ জুন থেকে চলবে ‘রকস্টার’ সিনেমাটি। তিনি বলেন, প্রথম সপ্তাহে কানাডার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩০ (চেইন থিয়েটার এএমসির ১৯টি, রিগালের ৭, সিনেমার্কের ২ ও শোকেসের ২টি) এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের চারটি থিয়েটারে চলবে সিনেমাটি। 

    ফিফা ওয়ার্ল্ডকাপের আগে হলিউড ডমেস্টিক মার্কেটে বছরের সবচেয়ে কঠিন সপ্তাহে ৩৭টি থিয়েটার ম্যানেজ করা ‘রকস্টার’ সিনেমার জন্য একটি ভালো দিক হতে পারে। ভালো ওপেনিং পেলে সামনের সপ্তাহে থিয়েটার বাড়ার সুযোগ আছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে থালাপতিকে প্রশংসায় ভাসালেন সুপারস্টার রাম চরণ

    আগামী ৪ জুন বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী তারকা রাম চরণ এবং জাহ্নবি কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত তেলেগু স্পোর্টস অ্যাকশন-ড্রামা ‘পেদ্দি’। সম্প্রতি এই সিনেমার একটি জমকালো প্রি-রিলিজ অনুষ্ঠানে মঞ্চে এসে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এবং ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ প্রধান সি. জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়ের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দেন রাম চরণ।

    সিনেমার প্রচারণার মঞ্চ থেকেও বিজয়ের প্রতি রাম চরণের এই বিশেষ সম্মান প্রদর্শন মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

    অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রাম চরণ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেন, ‘আমি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় মানুষের সেবা করার মহৎ উদ্দেশ্যে নিজের তারকাখ্যাতি বা জনপ্রিয়তার একদম শীর্ষে থাকা অবস্থায় রূপালী পর্দা ছেড়ে এসেছেন। 

    চলচ্চিত্র জগতের একজন মানুষ হিসেবে আমি তার এই সিদ্ধান্তে অত্যন্ত গর্বিত। আমি বিজয় স্যার এবং তামিলনাড়ুর জনগণ—উভয়কেই অভিনন্দন জানাচ্ছি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    রাম চরণের এই বক্তব্যের ভিডিওটি এক্স (সাবেক টুইটার) এবং ইনস্টাগ্রামে প্রকাশ পাওয়ার পরপরই বিজয়ের লাখ লাখ ভক্ত তা শেয়ার করতে শুরু করেন। বিজয়ের একটি ফ্যান ক্লাব ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখে, ‘মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় গারু মানুষের সেবা করার জন্য পিক স্টারডম পেছনে ফেলে এসেছেন…।’ 

    প্রসঙ্গত, গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এক নতুন ইতিহাস রচনা করেন সি. জোসেফ বিজয়। তার দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ প্রায় ৬০ বছরের দ্রাবিড়ীয় রাজনৈতিক দুর্গ ভেঙে এককভাবে জয়লাভ করে। 

    এই নির্বাচনে বিজয় নিজে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন—‘পেরাম্বুর’ এবং ‘তিরুচিরাপল্লী’ (পূর্ব)। দুটি আসনেই তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দেন। 

    বিনোদন ডেস্ক

  • মায়ের মৃত্যুতে সুপারস্টার অজিত কুমারের পাশে বিজয় ও তৃষা

    তামিল সিনেমার অন্যতম শীর্ষ তারকা অজিত কুমারের মা মোহিনী মণি (৮৯) শনিবার (৩০ মে) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে অজিত কুমারও বিদেশ থেকে দ্রুত চেন্নাইয়ে ফিরে এসেছেন। 

    অভিনেতার এই কঠিন সময়ে তার প্রতি সমবেদনা জানাতে এবং শেষ শ্রদ্ধা নিবেদন করতে অজিতের বাসভবনে ছুটে গেলেন রুপালি পর্দায় তার একসময়ের প্রতিদ্বন্দ্বী আরেক মহাতারকা এবং তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণান। 

    তামিল গণমাধ্যম ‘সান নিউজ’-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, বিজয় এবং তৃষা কৃষ্ণান একসঙ্গে চেন্নাইয়ে অজিত কুমারের বাসভবনে প্রবেশ করছেন। 

    আরেকটি ভিডিওতে দেখা যায়, শোকস্তব্ধ অজিত কুমার নিজেই বাড়ির ভেতরে বিজয়কে স্বাগত জানাচ্ছেন। রূপালী পর্দায় পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, বাস্তব জীবনের এই কঠিন মুহূর্তে অজিতের পাশে বিজয়ের এভাবে দাঁড়িয়ে থাকাটা অনুরাগীদের গভীরভাবে স্পর্শ করেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেতার পারিবারিক সূত্র অনুসারে, পালভাক্কামে অজিত কুমারের নিজ বাসভবনেই প্রয়াত মোহিনী মণির শেষকৃত্য সম্পন্ন হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে চলচ্চিত্র জগতের বহু তারকা ও শুভাকাঙ্ক্ষী এই প্রবীণের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

    এদিকে মায়ের এই আকস্মিক বিয়োগের শোক সামলে ওঠার পাশাপাশি অজিত কুমারের আগামী দিনের চলচ্চিত্র নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে অভিনেতা খুব শিগগিরই তার আগামী প্রজেক্টে ফিরবেন বলে আশা করা হচ্ছে। 

    অজিতের আসন্ন সিনেমার নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘একে৬৪’ যেটি পরিচালনা করছেন আধিক রবিচন্দ্রন। ‘গুড ব্যাড আগলি’ সিনেমার পর এই পরিচালকের সঙ্গে এটি অজিত কুমারের দ্বিতীয় কাজ হতে যাচ্ছে। হাইভোল্টেজ এই অ্যাকশন এন্টারটেইনার সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা নির্মাতারা খুব শিগগিরই দেবেন বলে জানা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • সেই প্রিয়া কি হারিয়ে গেলেন?

    আশির দশকের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী প্রিয়া গিল এখনো আলোচনায় রয়েছেন। একসময় বলি বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি কিংবা অজিত কুমারের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন।  বিশেষ করে ‘জোশ’ সিনেমায় শাহরুখ খানকে চড় মারার একটি দৃশ্যে অভিনয় করে সেই সময় ব্যাপক আলোচিত হন তিনি।

    এ সিনেমারই একটি দৃশ্যে শাহরুখ খানকে চড় মারতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া গিল। কোনোভাবেই চড়টা মেরে উঠতে পারছিলেন না তিনি। কিন্তু শেষ পর্যন্ত পরিচালক নিজে শাহরুখের গালে চড় বসিয়ে দৃশ্যটি বুঝিয়ে দেন। তবে ওই মুহূর্তটির উত্তেজনায় পরিচালক ক্যামেরা বন্ধ করার নির্দেশ বা ‘কাট’ বলতেও ভুলে গিয়েছিলেন। তবে দৃশ্যটি নিখুঁতভাবে শেষ হলেও এরপর আর বলিউডে তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি প্রিয়া গিলের। ২০০৬ সালের পর থেকে তিনি নিজেকে পুরোপুরি অভিনয় জগত থেকে গুটিয়ে নেন।

    তবে ক্যারিয়ারে সাফল্য পেলেও একপর্যায়ে রুপালি পর্দা থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান অভিনেত্রী। দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা প্রিয়া গিলের বর্তমান জীবনযাত্রা নিয়েও রয়েছে নানা গুঞ্জন। সামাজিক মাধ্যমে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট না থাকায় তার ব্যক্তিগত জীবন সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সম্প্রতি চলচ্চিত্রসংশ্লিষ্টদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, অভিনেত্রী প্রিয়া গিল বিয়ে করে বর্তমানে ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস করছেন। যদিও এর কোনো নির্ভরযোগ্য সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। তবে ২০১৬ সালে প্যারিসে এক ভক্তের ক্যামেরায় বন্দি হয়েছিলেন তিনি, যা এখন পর্যন্ত নেটদুনিয়ায় তার সবশেষ ছবি। 

    তবে চলচ্চিত্রাঙ্গন থেকে প্রিয়া গিলের এভাবে হারিয়ে যাওয়ার পেছনে তার ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনকেই দায়ী করা হয়। ১৯৯৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর বলি শাহেনশাহ অমিতাভ বচ্চনের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পাঞ্জাবের এ মেয়ে। এরপর ১৯৯৯ সালে ‘সির্ফ তুম’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত মনসুর খানের ‘জোশ’ সিনেমায় রানি মুখার্জির স্থলাভিষিক্ত হয়ে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান প্রিয়া গিল।

    বিনোদন ডেস্ক

  • দেশের গণ্ডি পেরিয়ে এবার ভিনদেশি সিনেমায় সালমান

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান দেশের গণ্ডি পেরিয়ে এবার ভিনদেশি সিনেমায়। আরবভিত্তিক অ্যাকশন থ্রিলার মুভি ‘সেভেন ডগস’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। 

    ‘সেভেন ডগস’ সিনেমাটিতে ভাইজান ছাড়াও আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক ও বলিউড তারকা অভিনয় করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এ মুন্না ভাইখ্যাত অভিনেতা। সেই সঙ্গে আছেন আরেক বিশ্বখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চি। সম্প্রতি মিশরে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।

    নতুন এ সিনেমায় সালমান খানের অ্যাকশন অবতারের ঝলক এবং সিনেমার পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভাইজানের ভক্ত-অনুরাগীদের মাঝে এটি এখন আলোচনায়। সিনেমাটির প্রিমিয়ারের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রিমিয়ার অনুষ্ঠানে মূল চরিত্রদের পাশাপাশি অনুষ্ঠানস্থলজুড়ে থাকা সালমান খানের একটি বিশাল পোস্টার সবার নজরে আসে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেখানে উপস্থিত অনেক অতিথিকেই অভিনেতার পোস্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায়। কাজের ব্যস্ততার কারণে সালমান নিজে প্রিমিয়ারে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠানজুড়ে তার জনপ্রিয়তার আবহ ছিল স্পষ্ট। বিশেষ করে সিনেমাটির একটি দৃশ্যে প্রধান অভিনেতা করিম আব্দেল আজিজ ও আহমেদ ইজের সঙ্গে সালমান খানের ইংরেজি সংলাপের ক্লিপিং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • বুমরাহকে ‘ফুটবলার’ বলায় ক্ষমা চাইলেন রাম চরণ

    অভিনয়ের বাইরে একেবারে ভিন্ন কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ।

    সম্প্রতি ভোপালে একটি অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে ভুল করে ‘ফুটবলার’ বলে ফেলেছিলেন অভিনেতা রাম চরণ। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এ নিয়ে মিম শেয়ার ও তুমুল আলোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে পরে ক্ষমাও চান রাম চরণ। নামের গড়মিল করে এভাবে ক্ষমা চাওয়ার ঘটনা বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে। 

    সম্প্রতি ভোপালে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছে রাম চরণ, জাহ্নবী কাপুর ও এ আর রহমান অভিনীত আলোচিত সিনেমা ‘পেদ্দি’র গান। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অভিনেতাকে ভারতের কয়েকজন বিখ্যাত ক্রিকেটারকে এক কথায় বর্ণনা করতে বলা হয়। 

    তিনি শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারকে ‘দীর্ঘ কিংবদন্তিতুল্য পথচলা’, এমএস ধোনিকে ‘শান্ত ও ঠান্ডা’ এবং বিরাট কোহলিকে ‘আগুন’ হিসেবে আখ্যা দেন। রোহিত শর্মাকে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘সে সবার প্রিয় মানুষ।’ তবে জাসপ্রিত বুমরাহর প্রসঙ্গ আসতেই ক্রিকেট ও ফুটবলের মধ্যে তালগোল পাকিয়ে ফেলেন রাম চরণ। বুমরাহকে ভুলবশত একজন ‘ফুটবলার’ বলে বসেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মুহূর্তের মধ্যেই রাম চরণের এই ভুলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এটি নিয়ে নানা মন্তব্য করতে শুরু করেন এবং হু হু করে তৈরি হতে থাকে মিম। 

    ভুল বুঝতে পেরে দ্রুতই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বুমরাহর কাছে দুঃখ প্রকাশ করেন ‘আরআরআর’ খ্যাত এ অভিনেতা। 

    তিনি লেখেন, ‘উফ… মাঝে মাঝে আমি আসলেই নাম ভুলে যাই। জাসপ্রিত বুমরাহর কাছে এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত—চারপাশের এত উত্তেজনা এবং ভিড়ের মাঝে এটি সম্পূর্ণ একটি মানবিক ভুল ছিল।’ 

    একই সঙ্গে তিনি আরও জানান, ভারতীয় এই গতিদানবের প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে এবং তিনি বুমরাহর খেলার একজন বড় ভক্ত। 

    এদিকে ক্রিকেট মাঠে বুমরাহর সময়টা মোটেও ভালো যাচ্ছে না। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বয়ে বেড়ানো একটি চোট মুম্বাই ইন্ডিয়ান্সের চলমান আইপিএল মৌসুমেও ভোগাচ্ছে এই পেসারকে। পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়া সত্ত্বেও এই চোটের কারণেই বল হাতে বুমরাহ তার চেনা ‘ধার’ হারিয়েছেন বলে জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে।

    চলতি মৌসুমে মুম্বাইয়ের হয়ে ১৩টি ম্যাচ খেলে বুমরাহ নিতে পেরেছেন মাত্র ৪টি উইকেট, যা তার নামের সঙ্গে একেবারেই বেমানান। 

    সূত্র: এনডিটিভি 

    বিনোদন ডেস্ক

  • নিখোঁজ অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিনের লাশ উদ্ধার

    নেটফ্লিক্সের জনপ্রিয় রোমান্টিক ড্রামা সিরিজ ‘ভার্জিন রিভার’র অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিনের (৪৫) নিখোঁজ হওয়ার কয়েক দিন পর কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। 

    শুক্রবার (২২ মে) ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) জানায়, ভ্যাঙ্কুভার থেকে প্রায় ৩০ মাইল উত্তরে অবস্থিত লায়নস বে নামক এলাকা থেকে অভিনেতার লাশ উদ্ধার করা হয়। তবে ঠিক কবে লাশটি খুঁজে পাওয়া গেছে, তা স্পষ্ট করে জানানো হয়নি।

    তদন্তকারী কর্মকর্তাদের মতে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে ধারণা করা হচ্ছে এবং এতে সাধারণ জনগণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। বর্তমানে বিসি করোনার্স সার্ভিস মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য কাজ করছে। 

    পুলিশ জানায়, গত ১৫ মে লায়নস বে-তে অবস্থিত নিজ বাসভবনে স্টুয়ার্ট ম্যাকলিনকে শেষবারের মতো দেখা গিয়েছিল। এরপর গত সোমবার স্কোয়ামিশ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) তার নিখোঁজ হওয়ার একটি অফিশিয়াল ডায়েরি গ্রহণ করে। 

    মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে পুলিশ ম্যাকলিনের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তার খোঁজে জনসাধারণের সহযোগিতা কামনা করে। পরবর্তীতে তদন্তের এক পর্যায়ে স্কোয়ামিশ আরসিএমপি এমন কিছু প্রমাণ পায়, যা থেকে ধারণা করা হয় যে ম্যাকলিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ মে) মামলাটি আনুষ্ঠানিকভাবে বিশেষ তদন্তকারী দল আইএইচআইটি-এর কাছে হস্তান্তর করা হয়। 

    এ প্রসঙ্গে আইএইচআইটি-এর কর্পোরাল এস্থার টুপার এক বিবৃতিতে বলেন, ‘আমরা অভিনেতার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য সব ধরনের সূত্র ধরে এগোচ্ছি। গত ১৫ মে-এর আগে ম্যাকলিনের কার্যক্রম কেমন ছিল, তার একটি সুনির্দিষ্ট টাইমলাইন তৈরি করতে সিসিটিভি ফুটেজ, শারীরিক তথ্য-প্রমাণ বিশ্লেষণ এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

    স্টুয়ার্ট ম্যাকলিন তার ক্যারিয়ারে ৩০টিরও বেশি চলচ্চিত্রে ও নাটকে অভিনয় করেছেন। ‘ভার্জিন রিভার’ ছাড়াও তিনি ‘বিয়ন্ড’ এবং ‘ট্রেভেলার’ সিরিজের ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। 

    তার আকস্মিক মৃত্যুতে বিনোদন জগতে গভীর শোক নেমে এসেছে। ম্যাকলিনের প্রতিনিধিত্বকারী এজেন্সি ‘লুকাস ট্যালেন্ট ইনকর্পোরেটেড’ এক ফেসবুক পোস্টে তাকে ‘উৎসর্গীকৃত, পেশাদার, কর্মচঞ্চল এবং অত্যন্ত রসিক’ মানুষ হিসেবে স্মরণ করেছে।

    সূত্র: এনবিসি নিউজ 

    বিনোদন ডেস্ক

  • ৪ মাসে ১৫ কেজি ওজন কমালেন জুনিয়র এনটিআর

    মুক্তির অপেক্ষায় থাকা অ্যাকশন ফিল্ম ‘ড্রাগন’-এ একজন পেশাদার খুনির চরিত্রের জন্য মাত্র চার মাসে প্রায় ১৫ কেজি ওজন কমিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। ছবির পরিচালক প্রশান্ত নীলের পরামর্শে চরিত্রের প্রয়োজনে নিজের এ অবিশ্বাস্য ও আমূল পরিবর্তন এনেছেন তিনি। 

    জানা যায়, ‘ড্রাগন’ সিনেমার প্রি-প্রোডাকশনের সময় লুক টেস্টের অংশ হিসেবে পরিচালক প্রশান্ত নীল জুনিয়র এনটিআর-কে চরিত্রের খাতিরে কিছুটা ওজন কমানোর পরামর্শ দিয়েছিলেন। বিষয়টি এই অভিনেতা একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। 

    তিনি তার অন্যান্য সমস্ত কাজ সাময়িকভাবে স্থগিত রেখে একটি কঠোর ফিটনেস রুটিন অনুসরণ করা শুরু করেন। মাত্র চার মাসে তিনি প্রায় ১৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেন। এর ফলে তার চেহারা এতটাই রোগা ও ফ্যাকাশে হয়ে উঠেছিল যে, একপর্যায়ে পরিচালক প্রশান্ত নীল নিজেই তাকে ওজন কমানোর গতি ধীর করার অনুরোধ জানান। 

    এত দ্রুত শারীরিক পরিবর্তনের ফলে জুনিয়র এনটিআর-এর স্ত্রী, মা, বন্ধুবান্ধব এবং সিনেমার পুরো শুটিং ক্রু গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার এ অতিরিক্ত রোগা ও ফ্যাকাশে অবয়ব দেখে তারা সবাই চিন্তায় পড়ে যান। 

    পরিচালক প্রশান্ত নীল পরবর্তীতে জানান, তিনি কেবল সামান্য ওজন কমানোর ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু জুনিয়র এনটিআর তার ‘লুগার’ চরিত্রটিকে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে নিজের সর্বোচ্চ উৎসর্গ করেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ প্রসঙ্গে জুনিয়র এনটিআর-এর ব্যক্তিগত ট্রেইনার কুমার মান্নাভা জানিয়েছেন, এ শারীরিক পরিবর্তনটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে অর্জন করা হয়েছে। এর পেছনে ছিল কঠোর শৃঙ্খলাবদ্ধ ওয়ার্কআউট, ফাংশনাল ট্রেনিং, কার্ডিও এবং নিয়ন্ত্রিত ডায়েট। প্রথম সাত সপ্তাহেই অভিনেতা ৯.৫ কেজি ওজন কমাতে সক্ষম হন। 

    অন্যদিকে পুষ্টিবিদ গরিমা গোয়াল উল্লেখ করেছেন যে, চার মাসে ১৫ কেজি ওজন কমানো অত্যন্ত আক্রমণাত্মক (অ্যাগ্রেসিভ) একটি প্রক্রিয়া। মাংসপেশি বা মাসল মাস ধরে রাখার জন্য এ প্রক্রিয়ায় উচ্চ-প্রোটিন সমৃদ্ধ খাবার, রেজিস্ট্যান্স ট্রেনিং এবং কঠোর রুটিন মেনে চলতে হয়। 

    পুষ্টিবিদ ও চিকিৎসকরা সাধারণ মানুষের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেছেন, অভিনেতাদের এ ধরনের রূপান্তর একটি নির্দিষ্ট সিনেমা এবং লক্ষ্যের ওপর ভিত্তি করে বিশেষজ্ঞদের কড়া নজরদারিতে করা হয়। সাধারণ স্বাস্থ্যের জন্য এ ধরনের দ্রুত ওজন কমানোর প্রক্রিয়া একেবারেই টেকসই বা উপযুক্ত নয়। 

    এদিকে গত ২০ মে জুনিয়র এনটিআর-এর জন্মদিন উপলক্ষে প্রকাশিত সিনেমার ফার্স্ট লুক টিজারে তার এ নতুন ছিপছিপে ও ধারালো রূপটি প্রথম দর্শকের সামনে আসে। সিনেমাটিতে তিনি আফগান ট্রেডিং কোম্পানির ‘অ্যাসাসিন-ইন-চিফ’ (প্রধান খুনি) ‘লুগার’ চরিত্রে অভিনয় করছেন। 

    ১৯৬৭ সালের আফিম ব্যবসার প্রেক্ষাপটে সিনেমার গল্পটি সাজানো হয়েছে। পরিচালক প্রশান্ত নীল এই চরিত্রটিকে তার ক্যারিয়ারের লেখা সবচেয়ে অন্ধকার (ডার্ক) চরিত্র হিসেবে বর্ণনা করেছেন, যার একটি গভীর আবেগঘন দিক রয়েছে। 

    প্যান-ইন্ডিয়া প্রেক্ষাপটে নির্মিত এ বিগ বাজেট সিনেমাটি ২০২৭ সালের ১১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    সূত্র: এমএসএন 

    বিনোদন ডেস্ক

  • কথা রাখলেন অক্ষয়, কাশ্মীরের সরকারি স্কুলে ১ কোটি রুপি অনুদান

    ‘৯০ দশকের শুরুতে অভিনয়ে যাত্রা শুরু করেন প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব ও খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। তিনি এখন পর্যন্ত ১০০টিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে অ্যাকশন, কমেডি ও সামাজিক সচেতনতামূলক সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বলিউড অঙ্গনে তাকে ‘খিলাড়ি কুমার’ হিসেবে ডাকা হয়। 

    এর আগে কাশ্মীরের সীমান্তবর্তী একটি সরকারি স্কুলে এক কোটি রুপি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন অক্ষয় কুমার। সম্প্রতি সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিয়েছেন তিনি। এ অনুদানের মাধ্যমে স্কুলটিতে আধুনিক শিক্ষা ভবন, নতুন ক্লাশরুম, লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব নির্মাণ করা হয়েছে, যার ফলে সেখানকার শিক্ষার্থীরা দারুণ উপকৃত হচ্ছে।

    জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার প্রত্যন্ত সীমান্ত গ্রাম নেরো তুলাইলে অবস্থিত এ সরকারি স্কুল একসময় জোরাজীর্ণ অবস্থায় ছিল। শিক্ষা উপকরণের অভাবে পাঠদানে ভাটা পড়েছিল। অভিনেতা অক্ষয় কুমারের উদারতায় আজ সেই স্কুলের শিক্ষার্থীদের মুখে হাসির ফোয়ারা ফুটেছে। 

    যদিও এ খিলাড়িখ্যাত অভিনেতার এ মানবিক গুণাবলির পরিচয় এর আগেও পেয়েছে বলিউড। বিভিন্ন সময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেই তালিকায় যোগ হলো নতুন উদাহরণ। কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম নেরো তুলাইলে সরকারি স্কুলে এক কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেতার দেওয়া অনুদানেই স্কুলের নতুন ভবন তৈরি হয়েছে। ২০২১ সালে অক্ষয় বিএসএফের আমন্ত্রণে সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে গিয়েছিলেন। সেই সময় তিনি উত্তর কাশ্মীরের এই নেরো গ্রামে যান। সেখানে গিয়ে স্কুলের বেহাল অবস্থা এবং পড়ুয়াদের সমস্যার কথা দেখে তিনি এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

    পাঁচ বছর পর কথা রাখলেন অভিনেতা। অক্ষয়ের অনুদানে তৈরি হওয়া নতুন ভবনের নাম রাখা হয়েছে ‘শ্রী হরি ওম ভাটিয়া এডুকেশন ব্লক’। অক্ষয়ের বাবা প্রয়াত হরি ওম ভাটিয়ার স্মৃতিতে তৈরি করা হয়েছে এ নতুন ভবন। 

    সেই ভবনে রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং শিক্ষকদের জন্য আলাদা অফিস স্পেস। পাশাপাশি মিড-ডে মিল প্রকল্পের সুবিধাও উন্নত করা হয়েছে।

    বিনোদন ডেস্ক