Tag: অভিনেতা

  • বলিউড অভিনেতা শ্রেয়াস হাসপাতালে

    বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইতে জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিং শেষ করে বাড়ি ফেরার ঠিক পরই হৃদরোগে আক্রান্ত হন ৪৭ বছর বয়সি এই অভিনেতা।

    rnrn

    শ্রেয়াসকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর পর পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরি বেলভিউ হাসপাতালে অভিনেতার এনজিওপ্লাস্টি করা হয়। তবে শ্রেয়াসের বর্তমানে অবস্থা জানাতে পারেনি ভারতীয় কোনো সংবাদমাধ্যম।

    rnrn

    নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, বৃহস্পতিবার পুরো দিন একেবারে সুস্থ ছিলেন শ্রেয়াস। এমনকি সারা দিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংও করেছিলেন। 

    rnrn

    সারা দিনের শুটিং শেষ করে বাড়ি ফিরে স্ত্রীকে জানান যে, তিনি অস্বস্তি বোধ করছেন। এর পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে।

    rnrn

    একাধিক ব্যবসাসফল হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন শ্রেয়াস তালপাড়ে। বিশেষ প্রশংসিত হয়েছে তার অভিনয়ও। দুই দশকের ক্যারিয়ারে শ্রেয়াস ৪৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।

    rnrn

    প্রসঙ্গত, বুধবার থেকে শুরু হয়েছে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার শুটিং। এতে দেখা যাবে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়সহ একঝাঁক তারকাকে।

    বিনোদন ডেস্ক

  • চলে গেলেন অভিনেতা এবং পরিচালক রামারথনম শঙ্করণ

    প্রয়াত অভিনেতা এবং পরিচালক রামারথনম শঙ্করণ। বহু তামিল সিনেমা এবং কয়েকটি তেলেগু সিনেমায় সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বয়স হয়েছিল ৯২ বছর। মণি রত্নম পরিচালিত কার্তিক-অভিনীত 'মৌনা রাগম'-এ রেবতীর বাবার ভূমিকায় অভিনয়ের জন্য তিনি তামিল ইন্ডাস্ট্রিতে পরিচিত লাভ করেন।

    rnrn

    খ্যাতনামা পরিচালক ভারতীরাজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শোক প্রকাশ করে তামিল ভাষায় লিখেছেন, আমার শিক্ষক, পরিচালক মিস্টার শঙ্করণ স্যারের মৃত্যুতে ব্যথিত। পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। 

    rnrn

    একজন শিল্পী এবং সহযোগী পরিচালক হিসেবে তামিল চলচ্চিত্র শিল্পে একটি বিশিষ্ট নাম রামারথনম শঙ্করণ। রা শঙ্করণের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ওরু কাইদিয়াইন ডায়েরি, পথিমুনম নম্বর ভিদু, আমরণ, চিন্না গাউন্ডার, সাথী লীলাবতী এবং কাধল কোট্টাই। ১৯৯৯ সালে সত্যরাজ ও রোজা অভিনীত পরিচালক সুন্দর সি 'আঘাগরসামি'-তে তাকে শেষ দেখা গিয়েছিল।

    rnrn

    রা. শঙ্করণ অনেক পুরস্কার বিজয়ী তামিল সিনেমা পরিচালনা করেছেন। যেমন- ভেলুম মায়িলম থুনাই, কুমারী পেনিন উল্লাথিলে এবং আরও অনেক। তার অন্যান্য পরিচালনার মধ্যে রয়েছে, সিন্ধুতে ভানাম (১৯৭৫), ওরুভানুক্কু ওরুথি (১৯৭৭) এবং ধুর্গা ধেভি (১৯৭৭)।

    অনলাইন ডেস্ক

  • নীরবতাই আমাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল: ববি

    ‘অ্যানিমেল’এরইমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আলোচনা-সমালোচনা দুই-ই চলেছে ছবির বিষয়বস্তু থেকে অভিনেতা-অভিনেত্রীদের ঘিরে। 

    rnrn

    কখনো রণবীর-রাশমিকার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সৃষ্টি হচ্ছে বিতর্ক, কখনো আবার রণবীরের ‘লিক মাই শু’ সংলাপ নিয়ে পরে যাচ্ছে হইচই- উগ্র পৌরুষ, নারীবিদ্বেষী ছবি নাকি এটি, এমনই মত অনেকের। এর মধ্যে ববি দেওয়ালের করা বৈবাহিক ধর্ষণের চিত্র নিয়েও চলছে চর্চা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।

    rnrn

    ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবিতে তার চরিত্রের জন্য বরাদ্দ সময় খুব একটা বেশি না হলেও যতটুকু সময় পেয়েছেন, পর্দায় স্বাক্ষর রেখেছেন ধর্মেন্দ্র-পুত্র। নিজের অভিনয়ের কারণে ববি প্রশংসিত হলেও ‘অ্যানিমেল’-এ তার চরিত্র নিয়ে সমালোচনা কম হয়নি।

    rnrn

    ‘অ্যানিম্যাল’-এ আব্রার নামক খলচরিত্রে দেখা যায় ববিকে। আগে দুই স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় বিয়ে করে চরিত্রটি। শুধু তা-ই নয়, চরিত্রটি এতটা উগ্র ও নারীবিদ্বেষী যে, বিয়ের দিন প্রকাশ্যে স্ত্রীর ওপর জবরদস্তি শুরু করে, এমনকি বৈবাহিক ধর্ষণও করে। তবু তাতে কোনো হেলদোল নেই এই আব্রারের। এমন একজন হিংস্র মানুষের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সময় কোনো অস্বস্তি অনুভব করেননি কি অভিনেতা? 

    rnrn

    ববি বলেন, ‘আমি যখন শুটিং করেছি, আমার মধ্যে কোনো অস্বস্তি ছিল না।’ চিত্রটিকে ফুটিয়ে তুলতে পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা তাকে খুবই সাহায্য করেছেন। আসলে এ ছবিতে সংলাপ নেই ববির, তাই যেন চরিত্রটি ফুটিয়ে তোলাটা যেন বাড়তি চ্যালেঞ্জ ছিল তার কাছে।’

    rnrn

    ববি আরও বলেন, ‘আমি যখনই আমার চরিত্রটা শুনেছিলাম, তখনই বুঝেছিলাম, কথা না বলেও এখানে আমার অনেক কিছু করার আছে। ছবিতে যেহেতু একটাও সংলাপ ছিল না আমার, সেই নীরবতাই যেন আমাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল। আমি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করেছি, যে আদ্যন্ত একজন খারাপ মানুষ। স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে।’

    বিনোদন ডেস্ক

  • বলিউডে ‘জুনিয়র মেহমুদ’খ্যাত কৌতুক অভিনেতা আর নেই

    বলিউডের বর্ষীয়ান কৌতুক অভিনেতা নইম সৈয়দ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। সিনেমার অঙ্গনে তিনি ‘জুনিয়র মেহমুদ’ নামেই বেশ পরিচিত। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সংবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পাকস্থলী ক্যানসারে ভুগছিলেন তিনি। উন্নমানের চিকিৎসাও চলছিল তার। তবে শেষ রক্ষা হলো না এ অভিনেতার। বৃহস্পতিবার রাতে তার অবস্থার অবনতি হয় বলে জানা যাচ্ছে। শুক্রবার সকালে মুম্বাইয়ের বাড়িতেই মৃত্যু হয়েছে তার। 

    rnrn

    প্রথম ‘মহব্বত জিন্দেগি হ্যায়’ সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন নইম। সালটা ছিল ১৯৬৬। এর পর ১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী ও ইন্দ্রানী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ সিনেমায় শিশু অভিনেতা হিসেবে কাজ করেন নইম। সেটাই ছিল তার অভিনয় জীবনের শুরু।

    rnrn

    শুরু থেকেই কৌতুক অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন নইম সৈয়দ। তবে অভিনয় দুনিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর নিজের এই নাম বদলে ফেলেছিলেন তিনি। পছন্দমতো নামকরণ করেন নিজেই। জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদের নাম থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নাম রেখেছিলেন জুনিয়র মেহমুদ।

    rnrn

    পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন নইম সৈয়দ। 

    বিনোদন ডেস্ক

  • সকালের একডজন নাটকে মোশাররফ করিম

    এ সময়ের জনপ্রিয় ও অন্যতম ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। টিভি ধারাবাহিক, খণ্ড নাটক, ওয়েব সিরিজ এবং সিনেমা-বিনোদনের সব মাধ্যমেই সমান পদচারণা তার। সম্প্রতি নির্মাতা সকাল আহমেদের একডজন নাটকে অভিনয় করেছেন তিনি। শুটিংয়ের কিছু ছবি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন নির্মাতা। 

    সকাল আহমেদ বলেন, টানা বেশ কয়েকদিন শুটিং করলাম মোশাররফ ভাইকে নিয়ে। একসঙ্গে ১২টি কনটেন্ট তৈরি করেছি আমরা। এর মধ্যে কিছু কাজ টিভিতে প্রচার হবে, কিছু ইউটিউব চ্যানেলে। তবে এগুলো ঈদের কাজ নয়। ঈদের আগেই নির্ধারিত সময়ে এগুলো প্রচার হবে। এ কনটেন্টগুলোতে রহস্যময় গল্পের প্রাধান্য রয়েছে বলেও জানান নির্মাতা।

    এদিকে কিছুদিন আগে কলকাতার একটি সিরিজের জন্য চূড়ান্ত হয়েছেন মোশাররফ করিম। জানা গেছে, অরিন্দম শীলের পরিচালনায় হাজারি ঠাকুরের ভূমিকায় অভিনয় করবেন এ অভিনেতা। 

    ২৪ নভেম্বর তার অভিনীত ‘হুব্বা’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া তার হাতে ‘মুখোশ’সহ বেশ কয়েকটি সিনেমাও রয়েছে।
     

    বিনোদন ডেস্ক

  • বাথটাব থেকে জনপ্রিয় অভিনেতার লাশ উদ্ধার 

    জনপ্রিয় সিরিজ ‘ফ্রেন্ডস’-এর অভিনেতা ম্যাথিউ পেরি আর নেই। লসঅ্যাঞ্জেলেসে নিজ অ্যাপার্টমেন্টের বাথটাব থেকে উদ্ধার করা হয়েছে তার লাশ। তার বয়স হয়েছিল ৫৪ বছর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

    সংবাদমাধ্যম পিপলকে লসঅ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের একটি সূত্র জানিয়েছে, পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মৃত্যুর খবর দিয়ে পেরির বাড়ি থেকে পুলিশ ডাকা হয়। তবে সেই সময় মৃত ব্যক্তির পরিচয় নিয়ে কিছু নিশ্চিত করা হয়নি। তবে এখনো পর্যন্ত সন্দেহজনক কোনো খবর নেই। পেরির বাড়ি থেকে সাহায্যের জন্য যে ফোন আসে সেখানেও প্রাথমিকভাবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা বলা হয়েছিল।

    ১৯৬৯ সালের ১৯ আগস্ট ম্যাসাচুসেটসের উইলিয়ামস টাউনে জন্মগ্রহণ করেন ম্যাথিউ পেরি। তিনি বেড়ে উঠেছেন কানাডার অটোয়াতে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একই স্কুলে পড়েছেন তিনি। তার মা সুজান মরিসন ছিলেন একজন সাংবাদিক আর বাবা জন বেনেট পেরি ছিলেন একজন অভিনেতা।

    তরুণ বয়সে লসঅ্যাঞ্জেলেসে থিতু হন পেরি। টেলিভিশনে ছোটখাটো চরিত্রে কাজ শুরু করেন। তিনি জনপ্রিয়তা পান ‘বয়েজ উইল বি বয়েজ’-এ অভিনয় করে। এতে তার চরিত্রের নাম ছিল রাসেল। এর পরই তিনি সুযোগ পান ‘ফ্রেন্ডস’ সিরিজে, যা তার পরিচিতি আরও বাড়িয়ে তোলে। এ ছাড়া আরও বেশ কিছু জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে।

    বিনোদন ডেস্ক

  • অভিনেতা তারেক মাহমুদ আর নেই

    অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ আর নেই। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

    তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। এ ছাড়া তার বেশ কয়েকজন সহকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে লিখেছেন।

    রওনক হাসান বলেন, ‘মগবাজার কমিউনিটি হাসপাতালে তারেক ভাই না ফেরার দেশে চলে গেছেন! তার আত্মার শান্তি হোক।’

    প্রয়াতকে নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি বলেন, আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘গফুরের বিয়ে’। চরিত্রের নাম ছিল—আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে। চরিত্রটি যখন তাকে বুঝিয়ে বললাম, এমনভাবে তিনি করেছিলেন যে, তার ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাকে চিনতে পেরেছিল কিনা জানি না।

    জানা যায়, তারেক মাহমুদের জানাজা ও দাফনের বিষয়ে আজ শুক্রবার সিদ্ধান্ত হবে।

    বিনোদন ডেস্ক

  • শুভশ্রীর পর এবার সুখবর দিলেন অভিনেতা জিৎ

    দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ ছবি পোস্ট করে এ সুখবর দিলেন অভিনেতা। কয়েক মাস আগে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তী জানান দ্বিতীয়বার মা-বাবা হওয়ার কথা। এবার সে তালিকায় জিতের নামও উঠে এল।

    বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে জিৎ লেখেন, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সবার আশীর্বাদ কাম্য। মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে।

    মা হচ্ছেন মোহনা মদনানি। নীল রঙের পোশাকে বিশেষ ‘ম্যাটারনিটি শুট’-এর ছবিতে প্রকাশ্যে এলো মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে খুব বেশি দিন দেরি নেই। কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হবে তাদের দ্বিতীয় সন্তান। 

    এই সুখবর পেয়ে শুভেচ্ছাবার্তায় ভরে গেছে নায়কের মন্তব্য বাক্স। অঙ্কুশ থেকে প্রিয়াংকা ত্রিপেদী— কে নেই সেই তালিকায়। বড়পর্দায় প্রথমবার প্রিয়াংকার সঙ্গে জুটি বেঁধেছিলেন জিৎ। অভিনেত্রী লেখেন— দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের। 

    অঙ্কুশ লিখেছেন, তোমাদের শুভেচ্ছা জিৎ দা। টালিপাড়ায় একের পর এক সুখবর। কয়েক দিন আগে দাদু হয়েছেন ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তী। মা-বাবা হয়েছেন ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। ডিসেম্বরে ডেলিভারি হওয়ার কথা শুভশ্রীরও।

    মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। কোনো রকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি। কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক। 

    ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার নতুন ছবি ‘মানুষ’। ছবির প্রচারের ফাঁকে নায়ক যে এমন খবর শোনাবেন, সেটা কেউ-ই হয়তো আশা করেননি। আপাতত মদনানি পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় সবাই।

    বিনোদন ডেস্ক

  • বলিউডের জনপ্রিয় অভিনেতা রিও কাপাডিয়া আর নেই

    বলিউডে ফের শোকের ছায়া। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। অভিনেতা-অভিনেত্রী থেকে সংগীত জগতের ব্যক্তিত্বের প্রয়াণে শোকের ছায়া। এবার আরও এক অভিনেতার প্রয়াণ। যার অভিনয়ে মুগ্ধ বলিউড দুনিয়া। প্রয়াত অভিনেতা রিও কাপাডিয়া। 

    'দিল চাহতা হ্যায়' থেকে 'চক দে ইন্ডিয়া' এবং 'হ্যাপি নিউ ইয়ার' পর্যন্ত বহু বড় ছবিতে কাজ করেছেন এ অভিনেতা। অবশেষে পৃথিবীকে চিরবিদায় জানালেন তিনি।

    অভিনেতার বন্ধু ফয়সাল মালিকও এই দুঃসংবাদ প্রসঙ্গে বলেছিলেন যে রিও কাপাডিয়া ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

    জানা গেছে, ২০২৩ সালের আগস্টে তাকে শেষ দেখা গিয়েছিল জোয়া আখতারের 'মেড ইন হেভেন ২'-এ।

    এই মর্মান্তিক ঘটনায় ৬৬ বছর বয়সি অভিনেতা রিও কাপাডিয়ার পরিবার একটি বিবৃতি জারি করেছে। তিনি জানান, বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। ১৯৫৭ সালের ৮ জুন জন্মগ্রহণ করা রিওর স্ত্রীর নাম মারিয়া এবং তাদের দুটি সন্তানও রয়েছে। 

    পরিবার সূত্রে খবর, অভিনেতার শেষকৃত্য ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় গোরেগাঁওতে করা হবে।

    রিও কাপাডিয়াকে শেষবার জোয়া আখতারের জনপ্রিয় সিরিজ মেড ইন হেভেন ২-এ দেখা গিয়েছিল যা ২০২৩ সালের আগস্টে মুক্তি পেয়েছিল। এখানে তিনি 'কেশব আর্য'র চরিত্রে অভিনয় করেছেন। এর আগে হট স্টারের 'সিটি অব ড্রিমস'-এ সিপি সন্দ্বীপ রায়ের ভূমিকায়ও দেখা গিয়েছিল তাকে।

    রিও কাপাডিয়ার জনপ্রিয় প্রজেক্টের কথা বলতে গেলে তিনি 'বোম্বে বেগমস', 'দ্য বিগ বুল', 'হ্যাপি নিউ ইয়ার', 'মারদানি', 'মহাভারত', 'এজেন্ট বিনোদ', 'মুম্বাই মেরি জান', 'চাক দে ইন্ডিয়া'-ছবিতে রয়েছেন। 'এক লডকি অঞ্জনি হ্যায়', 'কর্ম', 'কুসুম' থেকে 'কিউকি সাস ভি কভি বহু থি' সমস্ত প্রোজেক্টে দেখা গেছে অভিনেতাকে।

    রিওর পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করার পরেই ভেঙে পড়েছেন সকলে। বলিউডের একঝাঁক ছবিতেই শুধু তার ভূমিকা আছে এমন নয়, তার বিভিন্ন চরিত্রে অভিনয় নজর কেড়েছে সকলের। প্রয়াত অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়ার বিবরণও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। স্ত্রী মারিয়া ও মেয়ে ফারাহকে রেখে গেছেন অভিনেতা রিও।

    মায়ানগরী- সিটি অফ ড্রিমস, দ্য টেস্ট কেস, দ্য ভার্ডিক্ট- স্টেট ভিএস নানওয়াতি, বোম্বে বেগমের মতো অনেক ওটিটি সিরিজেও রিওকে দেখা গেছে। তাকে শেষবার দেখা গিয়েছিল মেড ইন হেভেন ২-এ। যেখানে অভিনেতার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে।

    বিনোদন ডেস্ক

  • অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর

    সহ-অভিনতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ভোজপুরী জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংশু সিং। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন অভিনেত্রী৷ তারা একসঙ্গে বেশ কিছু ভোজপুরি মিউজিক ভিডিওতে কাজ করেন।

    সম্প্রতি পুলিশে এফআইআর করলেন অভিনেত্রী।

    প্রিয়াংশু জানান, পুনিত তাকে বিকৃতমনস্ক কাজ করতে বাধ্য করেছিলেন। মাঝেমধ্যেই তার ওপর নির্যাতন করতেন। তার পর তিনি বেশ কয়েকবার বিয়ে করার জন্য চাপ দেন। বাধ্য হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন পুনিত।

    ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রিয়াংশু ও পুনিতের মধ্যে প্রথমবার আলাপ হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। 

    প্রিয়াংশু জানান, সম্পর্কের প্রথম দিকে খুবই নরম এবং ভদ্র ছিলেন পুনিত। কিন্তু ধীরে ধীরে তার ব্যবহারে পরিবর্তন লক্ষ করেন তিনি।

    তার অভিযোগ, অভিনেতা একদিন মত্ত অবস্থায় এসে এমনই কিছু আচরণ করেন, যা একেবারেই মেনে নেওয়া যায় না। পরের দিন তিনি নাকি ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তার পর আবারও নাকি অভিনেত্রীর অমতে শারীরিক সম্পর্ক স্থাপন করেন পুনিত। শেষে পুলিশের কাছে যেতে বাধ্য হন অভিনেত্রী।

    অন্যদিকে একবার এক সাক্ষাৎকারে পুনিত জানিয়েছিলেন, প্রিয়াংশু তাকে ব্যবহার করেছেন। অভিনয় জগতে সুযোগ পাওয়ার জন্য তার সঙ্গে ভাব জমিয়েছিলেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক