Tag: অভিনেতা

  • হৃদরোগে তামিল অভিনেতার মৃত্যু

    হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। ২৯ মার্চ রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

    rnrn

    হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

    rnrn

    ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক শ্রীধর পিল্লাই বালাজির মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। এক্স-এ তিনি লেখেন, ড্যানিয়েল বালাজি। একজন দুর্দান্ত অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে গভীর রাতে মারা গিয়েছেন। ভেট্টইয়াডু ভিলায়াডু, পোলাধবন-খল চরিত্রে তার কণ্ঠ ও অভিনয়কে ভুলতে পারে!

    rnrn

    ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যুর খবর তার ভক্ত-অনুরাগী এবং সহকর্মীদের হতবাক করেছে। পরিচালক মোহন রাজা তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বালাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি লিখেছেন, খুবই দুঃখজনক খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনিই জন্য অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তার আত্মার শান্তি কামনা করি।

    rnrn

    ড্যানিয়েল বালাজি ২০২২ সালের এপ্রিল মাধাথিল চলচ্চিত্রের মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিনয়ে হাতেখড়ি হয়। তিনি গৌতম মেনন এবং সুরিয়া-জ্যোতিকার কাখা কাখার সিনেমাটি তাকে জনপ্রিয়তা এনে দেয়। পরে তিনি বিধি মাধি উল্টা এবং পোলাধবনসহ আরও কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেন। বালাজি কয়েকটি মালায়ালাম, তেলেগু এবং কন্নড় সিনেমাতেও কাজ করেছেন।

    অনলাইন ডেস্ক

  • কুরআনকে ‘স্ফটিকের মতো স্বচ্ছ’ বললেন হলিউড অভিনেতা

    হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ সৌদি আরব সফরে এসে মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআন পড়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। গত রমজানে কুরআন পড়ার অনুভূতি জানালেন তিনি। কুরআন নিয়ে তার মুগ্ধতার কথা বলতে গিয়ে এই পবিত্র গ্রন্থকে ‘স্ফটিকের মতো স্বচ্ছ’ বলে বর্ণনা করেছেন তিনি। প্রশংসা করেছেন এর প্রাঞ্জলতারও। 

    এই হলিউড অভিনেতা বলেন, ‘কুরআন সুন্দর ও স্পষ্ট’।

    সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের রমজান মাসে কুরআন পড়েছিলেন উইল স্মিথ। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, এর সরলতা আমার ভালো লেগেছে। কুরআন খুব স্পষ্ট। স্ফটিকের মতো স্বচ্ছ। কুরআন পড়ে ভুল বোঝার সুযোগ নেই।

    উইল স্মিথ আরও জানিয়েছেন, ইহুদিদের তোরাহ ও খ্রিস্টানদের বাইবেলও তিনি পড়েছেন। আর কুরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়ে অবাক হয়েছেন এই অভিনেতা।

    তিনি বলেন, এগুলোর মধ্যে একটি গল্পের বিষয়ে এত মিল পেয়ে আমি অবাক হয়েছিলাম। একজন বাবা হিসেবে ইব্রাহিমের পরবর্তীতে আইজ্যাক (ইসা) ও ইসমাইলের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি আমি কখনই পুরোপুরি বুঝতে পারিনি। যখন তিনটি গ্রন্থ পড়ে পুরো বিষয়টি অনুধাবন করতে পারি, সেই অনুভূতিটা সত্যিই সুন্দর ছিল।

    এমবিসির পডকাস্টে মধ্যপ্রাচ্যের দেশগুলো ও এসব দেশের সংস্কৃতি নিয়ে নিজের ভালোবাসার কথাও উল্লেখ করেছেন উইল স্মিথ। তিনি মজা করে বলেছেন, মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে- আমি আমার বাড়িতেই আছি। বিষয়টি আমার ভালো লাগছে। গাই রিচি পরিচালিত হলিউডের ব্যবসাসফল সিনেমা ‘আলাদিন’–এ জিনি (দৈত্য) চরিত্রে অভিনয় করেন উইল স্মিথ।
     

    বিনোদন ডেস্ক

  • শক্তিমান অভিনেতা সব্যসাচী হাসপাতালে

    ভারতীয় বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে কিছুই জানায়নি তার পরিবার।

    rnrn

    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শোনা যাচ্ছে পেসমেকার বসানো হতে পারে। কিন্তু পুরো বিষয়টিই আপাতত পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে।

    rnrn

    নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করায় বুধবার সকালে কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সব্যসাচীকে। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রিয়ম মুখার্জির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ফেলুদা।

    rnrn

    সব্যসাচীর হার্টে ব্লক ধরা পড়েছে, পেসমেকার বসাতে হবে। এ মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

    rnrn

    উল্লেখ্য, কয়েক দিন আগেও নাতির অন্নপ্রশনের অনুষ্ঠানে বেশ চনমনে ছিলেন তিনি। বলা যায় সবকিছু নিজের হাতে সামলেছিলেন এই গুণী অভিনেতা। তবে ঠিক কী কারণে সব্যসাচীকে হঠাৎ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি পরিবারের।
    rn 

    বিনোদন ডেস্ক

  • আহত হলেও যে কারণে শুটিং করতে হচ্ছে নায়ক ইমনকে

    ব্যয়ের কারনে শুটিং চালিয়ে যাচ্ছেন আহত অভিনেতা মামনুন ইমন। শুটিংয়ের সময় নদীতে দৌড়াদৌড়ি করতে গিয়ে ব্যথা পেয়েছেন। লোহায় লেগে তার পায়ের গোড়ালি ও নিচে অনেকটা অংশ জখম হয়েছে। 

    দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলেছে। বিগ বাজেটের সিনেমা এটি। প্রাথমিক চিকিৎসা নিয়ে শুটিং করছেন, কারণ শুটিং ব্যয় প্রতিদিন ২৫ লাখ টাকা (ইমনের ভাষ্য)। তিনি শুটিং না করলে ব্যাহত হবে অন্যদের শুটিংয়ের কাজ।    

    জানুয়ারিতে এফিডিসিতে শুরু হয়েছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং। পরে সিনেমার শুটিং হয় গাজীপুর। এখন চলছে খুলনার মোংলায়। বিরতি দিয়ে এই শুটিং চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ঈদের পর শুটিং হবে ফ্রান্সে। 

    ইমন জানান, তিনি এই মুহূর্তে খুলনায় ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। মোংলা বন্দর এলাকায় দৃশ্যধারণ চলছে। শুটিংয়ে এখন একটি গান ও ট্রেনিং সেশন চলছে। সিনেমায় নৌ কমান্ডার চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নদীতে দৌড়াতে গিয়ে পানির নিচে থাকা লোহার মতো ধারালো কিছুতে পা কেটে যায়। আহত হওয়ার পর কিছুটা সময় তিনি চুপচাপ পানিতেই পড়ে ছিলেন। কেউ ঘটনা বুঝে উঠতে পারেননি। পরে শিপন মিত্র এগিয়ে যান। তাকে তুলে আনেন।  

    ইমন বলেন, সিনেমায় আমি চাঁদপুর অঞ্চলের নৌ কমান্ডার বদিউল চরিত্রে অভিনয় করছি। আমাদের মোংলায় নদীর মধ্যে দৌড়ঝাঁপের দৃশ্য ছিল। ট্রেনিংয়ের কিছু অংশের শুটিং করছিলাম। পানিতে দৌড়াতে গিয়ে কিছু বুঝে উঠতে পারিনি। জাহাজের নোঙরের লোহা হবে সম্ভবত, সেটা ঢুকে যায়। নড়তে পারছিলাম না। পরে শিপন অন্যদের নিয়ে আমাকে পানি থেকে ওপরে তুলে আনে। প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছি। পা ভাঙেনি। তবে জ্বর চলে আসছে। প্রচণ্ড ব্যথা। বাধ্য হয়ে এভাবেই শুটিং করতে হচ্ছে।

    ইমন বলেন, সিনেমাটি বিগ বাজেটের। এটা আমরা সবাই জানি। এখন যে অংশ চলছে সেটা অনেক ব্যয়বহুল। প্রতিদিন প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হচ্ছে। এখন আমি যদি শুটিং না করি, তাহলে অন্যদের সঙ্গে যৌথভাবে যে দৃশ্য রয়েছে, সেগুলোর শুটিং হবে না। যে কারণে মনে হয়েছে কষ্ট হলেও বাকি অংশের শুটিং করা উচিত।

    সিনেমাটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু। সঙ্গে রয়েছেন ভারতের পরিচালক রাজীব কুমার। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অমিত হাসান, ওমর সানী, মিশা সওদাগর, অনন্ত জলিল, নিরব, রোশান, শিপন, সাঞ্জু, জয় চৌধুরী প্রমুখ।
     

    বিনোদন ডেস্ক

  • অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, যা বললেন অভিনেতা

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি তার নামে চুক্তি ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড (আলফা আই)।

    এই প্রতিষ্ঠান থেকে ২৪টি নাটকের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে মাত্র ৯টি নাটকে কাজ করে ৩৩ লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ থেকে বিরত থাকায় প্রযোজনা প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির অভিযোগ এনে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)। 

    সোমবার (১১ মার্চ) অভিযোগ করেন তিনি।

    এমন অভিযোগ এলে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে। কিন্তু নীরব ভূমিকায় ছিলেন রোমান্টিক এই নায়ক। খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায নাটকপাড়ায়।

    এর পর নীরবতা ভেঙে অপূর্ব জানালেন, এখন বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব)ও বিষয়টি নিয়ে অবগত। তারা যা বলার বলবেন।

    তিনি আরও বলেন, একই সঙ্গে আমার আইনজীবী কথা বলবেন। যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগোচ্ছি, তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এ মুহূর্তে বলতে চাই না। এসব আমি কথা বললে আইনি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হতে পারে বলে আমার আইনজীবী জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।

    তারকাদের নামে অর্থ আত্মসাতের অভিযোগ এই প্রথম নয়, এর আগে বহু তারকা চুক্তি ভঙ্গের অভিযোগে দীর্ঘদিন জেলও খেটে এসেছেন। এ ছাড়া লাখ লাখ টাকা নিয়ে শো করতে না যাওয়া বা টাকা ঠিকমতো ফেরত না দেওয়া, চেক বাউন্স হয়ে যাওয়া— এ রকম একাধিক অভিযোগে আইনি কোপে পড়েছেন তারকারা।

    বিনোদন ডেস্ক

  • অভিনেতা ঋতুরাজ মারা গেছেন

    ভারতীয় জনপ্রিয় টিভি অভিনেতা ঋতুরাজ সিং মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে অগ্ন্যাশয়ের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ। হাসপাতাল থেকে ফেরার পর হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান এই তারকা।

    ঋতুরাজ স্টার প্লাসের ‘অনুপমা’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতির তুঙ্গে ছিলেন। একসময় মঞ্চে কাজ করেছেন। পরে নাম লেখান টিভি ধারাবাহিকে। ‘বানেগি আপনি বাত’, ‘শপথ; ‘আহাত’, ‘লাডু’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি ধারাবাহিকে দেখা গেছে তাকে।

    ধারাবাহিকের পাশাপাশি কয়েকটি বলিউডের সিনেমা ও ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। ১৯৬৪ সালের ২৩ মে রাজস্থানের কোটায় সিসোদিয়া রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন ঋতুরাজ সিং। ছোটবেলা থেকেই তার জন্মের ভিটা রাজস্থানের কোটায় বিশেষ একটা থাকা হয়ে ওঠেনি। ছোটবেলাতেই তিনি দিল্লিতে চলে আসেন পড়াশোনার জন্য। তারপর খুব কম বয়সে সেখান থেকে চলে যান আমেরিকায়। পরে আবার ১২ বছর বয়সে তিনি ভারতে ফিরে আসেন।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের তিন বছরে সুখবর দিলেন অভিনেতা

    ইয়ামি গৌতম, আলি ফজল-রিচা চড্ডার পর সুখবর দিলেন বরুণ ধওয়ান। বাবা হতে চলেছেন তিনি। রোববার ইনস্টাগ্রামে নিজেই সুখবর দিলেন বরুণ।

    rnrn

    বলিউডে ফের খুশির খবর। বিরাট-আনুশকা দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম। বাবা-মা হতে চলেছেন আলি ফজল এবং রিচা চড্ডা। হবু বাবা-মায়ের তালিকায় এবার নাম লেখালেন বরুণ ধওয়ান-নাতাশা দালাল।

    rnrn

    রোববার ইনস্টাগ্রামের পাতায় নিজেই এ সুখবর ভাগ করে নিলেন বরুণ। সাদা-কালো একটা ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন- ‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আপনাদের সবার ভালবাসা এবং আশীর্বাদ চাই।’

    rnrn

    ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশাকে বিয়ে করেন বরুণ। কিন্তু অনেকেই হয়তো জানেন না, শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েকবার প্রেম নিবেদন করার পর নাতাশা শেষ পর্যন্ত রাজি হন। এক সময় বরুণ নিজের মুখেই এ কথা জানান। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ও আমাকে তিন-চারবার না বলেছিল; কিন্তু আমি হাল ছাড়িনি।’

    বিনোদন ডেস্ক

  • হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

    শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক জাহিদ হাসান। গত চারদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। 

    rnrn

    অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন তিনি। সেখান থেকে ঠাণ্ডা লাগে। ৭ দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। 

    rnrn

    এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

    rnrn

    এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাজমার সমস্যা প্রকট হওয়ায় তাকে আনা হয়েছিল। তিনি প্রতিষ্ঠানের সি ব্লকের একটি কেবিনে ভর্তি আছেন। 

    rnrn

    চিকিৎসকরা জানিয়েছেন, ঠাণ্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে এখন এই অভিনেতার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। 

    rnrn

    হাসপাতালে জাহিদ হাসানের দেখাশোনা করছেন তার স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও দুই সন্তান।

    rnrn

    নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এখনও কাজ করে যাচ্ছেন সমানতালে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সময় দিচ্ছেন তিনি। 

    যুগান্তর প্রতিবেদন

  • গাড়ির ভেতরে মিলল অস্কারজয়ী অভিনেতার লাশ 

    অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-এর অভিনেতা লি সান কিউন মারা গেছেন। বুধবার সকালে তার গাড়ির ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। 

    rnrn

    সিওলের একটি পার্কের ভেতরে রাখা গাড়ি থেকে মৃত অবস্থায় দক্ষিণ কোরিয়ার অভিনেতা লির দেহ উদ্ধার করা হয়। অভিনেতার মৃত্যুর নেপথ্য কারণ এখনো জানা যায়নি।  খবর আনন্দবাজারের। 

    rnrn

    জানা গেছে, বাড়ি থেকে গাড়ি নিয়েই বেরিয়েছিলেন লি। তার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ি থেকে একটি সুইসাইড নোট খুঁজে পান অভিনেতার স্ত্রী। লির সঙ্গে যোগাযোগ করতে না পেরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। সিওলের একটি পার্ক থেকে লির মৃতদেহ পাওয়া যায়। 

    rnrn

    এদিকে বহুদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন লি। একটি নাইটক্লাবে বেআইনিভাবে মাদক সেবন করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। মাদককাণ্ডে নাম জড়ানোর পর তদন্তও শুরু হয়।
    rnলির মৃত্যুর সঙ্গে এ ঘটনারও কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ২০১৯ সালে বং জুন-হোর পরিচালনায় দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ঘরানার ছবি ‘প্যারাসাইট’। 

    rnrn

    এই ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি। এ ছাড়া ‘হেলপলেস’, ‘অল অ্যাবাউট মাই লাইফ’-এর মতো একাধিক দক্ষিণ কোরিয়ার ছবিতে অভিনয় করতে দেখা গেছে তাকে। 

    rnrn

    ২০২১ সালে ‘অ্যাপল টিভি প্লাস’-এ মুক্তিপ্রাপ্ত প্রথম কোরিয়ান সিরিজ ‘ডক্টর ব্রেন’-এ অভিনয় করেন তিনি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী মারা গেছেন

    বর্ষীয়ান ভোজপুরী অভিনেতা ব্রিজেশ ত্রিপাঠী (৭২) মারা গেছেন। রোববার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

    দুই সপ্তাহ আগে অভিনেতা ডেঙ্গুতে আক্রান্ত হন। হাসপাতালেও তাকে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি সুস্থ হয়ে মুম্বাইয়ে ফিরে আসেন তিনি। 

    ভোজপুরী ইন্ডাস্ট্রিতে প্রায় পাঁচ দশকের ক্যারিয়ার ব্রিজেশের। ১৯৭৯ সালে ‘সঁইয়া তোহারে কারণ’ ছবির মাধ্যমে সিনেমা জগতে অভিষেক হয় তার। তবে ভোজপুরী ছবির পাশাপাশি একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন ব্রিজেশ। ১৯৮০ সালে মুক্তি পায় ব্রিজেশ অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ট্যাক্সি চোর’। ভোজপুরী ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে অগণিত হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন ব্রিজেশ। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শাহরুখ খান, সালমান খান, রজনীকান্ত, রবি কিষাণের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় তাকে দেখেছে দর্শক।

    বলিউডে অভিনয় করলেও ব্রিজেশকে অনুরাগীরা মনে রেখেছেন ভোজপুরী ইন্ডাস্ট্রিতে তার একাধিক জনপ্রিয় খলচরিত্রের জন্য। অভিনয় করেছেন রবি কিষাণ, মনোজ তিওয়ারি, দিনেশ লাল যাদব, পবন সিংহ এবং কেশরী লাল যাদবের মতো শক্তিমান ভোজপুরী অভিনেতাদের সঙ্গে। ব্রিজেশের প্রয়াণে ভোজপুরী ইন্ডাস্ট্রিতে শোকের মাতম। 

    প্রয়াত অভিনেতাকে স্মরণ করে রবি কিষাণ বলেন, ‘আমরা একসঙ্গে প্রায় ১০০ ছবিতে অভিনয় করেছি। ওর প্রয়াণে ভোজপুরী সিনেমায় একটা যুগের অবসান ঘটল। ওর আত্মার শান্তি কামনা করছি।’

    বিনোদন ডেস্ক