Tag: অভিনেতা

  • আরআরআর খ্যাত অভিনেতার চিরপ্রস্থান 

    আইরিশ অভিনেতা রে স্টিভেনসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। পানিশার: ওয়ার জোন, থর, কিং আর্থারের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

    সম্প্রতি অস্কারজয়ী ভারতীয় ছবি আরআরআর-এ অভিনয় করেছেন স্টিভেনসন। এসএস রাজামৌলির সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ২১ মে তার মৃত্যু হয়। সেই খবর নিশ্চিত করেছেন তার পাবলিসিস্ট। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সোমবার আরআরআর টিমের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

    রে স্টিভেনসনের জন্ম ১৯৬৪ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের লিসবার্নে। তার বাবা ছিলেন রয়্যাল এয়ারফোর্সের পাইলট। আট বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান তিনি। থাকতে শুরু করেন লেমিংটন এলাকায়। ২৯ বছর বয়সে ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটার স্কুল থেকে স্নাতক হন রে।

    নব্বইয়ের দশকে টিভি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন রে স্টিভেনসন। ১৯৯৩ সালে তিনি কাজ করেন ‘আ ওম্যানস গাইড টু অ্যাডাল্টরি’ ধারাবাহিকে। এরপর ডোয়েলিং প্লেস, দ্য রিটার্ন অব দ্য নেটিভ, ব্যান্ড অব গোল্ড, সাম কাইন্ড অব লাইফ, দ্য টাইড অব লাইফ, পিক প্র্যাকটিস, লাভ ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি, ড্রোভার্স গোল্ড, সিটি সেন্ট্রালসহ একাধিক ধারাবাহিকে কাজ করেন তিনি।

    ১৯৯৮ সালে ‘দ্য থিওরি অব ফ্লাইট’র মাধ্যমে ফিল্মি দুনিয়ায় প্রবেশ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৪ সালে ‘কিং আর্থার’ ছবিতে কাজের সুযোগ পান তিনি। এটাই ছিল তার বিগ ব্রেক। ওই ছবিতে ড্যাগোনেটের চরিত্রে কাজ করেছিলেন এ অভিনেতা।

    ২০০৮ সালে ‘মার্ভেলের পানিশার: ওয়ার জোন’-এ কাজ করেন তিনি। 

    চলতি বছরে রে স্টিভেনসনের মোট তিনটি প্রজেক্ট রিলিজ হওয়ার কথা। যার মধ্যে রয়েছে ১২৪২: গেটঅ্যাওয়ে টু দ্য ওয়েস্ট ও ক্যাসিনো ইন ইসকিয়া নামের দুটি ছবি এবং অশোকা সিরিজ।

    বিনোদন ডেস্ক

  • বাথরুম থেকে জনপ্রিয় অভিনেতার লাশ উদ্ধার

    ভারতীয় অভিনেতা আদিত্য সিং রাজপুতকে সোমবার বিকালে আন্ধেরিতে তার বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর এনডিটিভির। 

    rnrn

    আদিত্য সিং রাজপুত একজন জনপ্রিয় অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর ছিলেন। আন্ধেরির ১১ তলার যে অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন তারই বাথরুম থেকে উদ্ধার হয়েছে তার দেহ। 

    rnrn

    আদিত্যের এক বন্ধু তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে ভবনের প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    rnrn

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আদিত্য। ধারণা করা হচ্ছে, মূলত এ কারণেই বাথরুমে পড়ে যান তিনি। 

    rnrn

    দিল্লির বাসিন্দা আদিত্য ভাগ্য ফেরাতে এসেছিলেন মুম্বাইয়ে। তিনি ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নাহি মারা’-র মতো ছবিতে কাজও করেন। ৩০০টির বেশি বিজ্ঞাপন করেছেন। ভাগ নিয়েছিলেন স্প্লিটসভিলা ৯-এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪-এর মতো টিভি প্রজেক্টের অংশও ছিলেন। 

    rnrn

    বর্তমানে তিনি এক বিখ্যাত প্রোডাকশন হাউজের কাস্টিং বিভাগে কাজ করছিলেন। মুম্বাই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত। পেজ ৩ পার্টিগুলোতে তাকে প্রায়ই দেখা যেত।

    অনলাইন ডেস্ক

  • অভিনেতা ফারুকের অজানা অধ্যায়

    ১৫ মে পৃথিবীর মায়া ছিন্ন করে পরপারে চলে যান বীর মুক্তিযোদ্ধা, কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। জীবদ্দশায় ফারুককে নিয়ে ছিল অনেক আলোচনা। তার জীবনের কিছু অজানা অধ্যায় পাঠকদের জন্য তুলে ধরা হলো-

    দুলু থেকে ফারুক, এরপর মিয়াভাই

    বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা ও সংসদ সদস্য ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান। তার ডাক নাম ছিল দুলু। নায়ক ফারুক হিসাবেই সিনেমায় পরিচিত ছিলেন। মিয়াভাই নামেও তিনি চিত্রপুরিতে পরিচিত ছিলেন। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কীভাবে দুলু থেকে ফারুক হয়েছিলেন। তিনি বলেছিলেন, অভিনেতা এটিএম শামসুজ্জামান, চলচ্চিত্র পরিচালক এইচ আকবর ও ফারুক নামের এক বন্ধুর পরামর্শে তিনি ‘ফারুক’ নামটি ধারণ করেছিলেন। তিনি বলেন, ‘ছয় দফা আন্দোলনের পর আমি ওয়ান্টেড ছিলাম, যে কারণে নাম দিয়ে দিল ফারুক। ওরা বলল, এ নামে তোমাকে প্রথমে কেউ ধরবে না। দ্বিতীয়ত চলচ্চিত্রের নামগুলো ছোট হলে ভালো হয়, সুন্দর হয়, যেমন রাজ্জাক, উজ্জল, আলমগীর, শাবানা; নাম ছোট হলে ক্যাচি হয়।’ এরপর ফারুক নামেই অভিনয় জগতে তার পথচলা শুরু হয়। তার অভিনীত ‘মিয়াভাই’ নামে একটি সিনেমা বেশ দর্শকপ্রিয়তা পায়। ব্যবসাসফলও হয়। সেই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারুক। তারপর থেকে বাস্তবে তাকে কেউ কেউ ‘মিয়াভাই’ নামে ডাকতে শুরু করেন।

    মামলা থেকে বাঁচতে অভিনয়ে

    ৬৯-এর গণ-অভ্যুত্থানের পর ৩৭টি মামলা হয় ফারুকের বিরুদ্ধে। এক পর্যায় ফারুক শুনতে পান তাকে মেরে ফেলা হবে। মামলা থেকে রেহাই পেতে ও বেঁচে থাকার জন্য সিদ্ধান্ত নেন তিনি অভিনয়ে যোগ দেবেন। তার ধারণা ছিল অভিনয় করলে মানুষ চিনবে জানবে, এতে তার জনপ্রিয়তা বাড়বে। যার ফলে তার বিরুদ্ধে কিছু করতে গেলে সেটা সহজেই করা যাবে না। সে থেকেই তার অভিনয়ে আসা। এখানেই শেষ নয়। ‘জলছবি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে পড়েন আরেক বিপাকে। এ সিনেমার নায়িকা প্রয়াত কবরীকে কেউ জানায়, ফারুক একজন মাস্তান। ভালো ছেলে না। সে জন্য তার সঙ্গে অভিনয় করতে রাজি ছিলেন না কবরী। তবে ফারুক অনেকটা জোর করে বুঝিয়ে শুনিয়ে কবরীকে অভিনয় করতে বাধ্য করেন।

    প্রখ্যাতদের সঙ্গে আড্ডা

    ফারুকের জন্ম মানিকগঞ্জের ঘিওরের এক গ্রামে হলেও সেখানে বেশি দিন থাকেননি। তিনি বেড়ে উঠেছেন পুরান ঢাকায়। এখানেই তিনি পেয়েছেন পরিচালক এইচ আকবর, এ টি এম শামসুজ্জামান, প্রবীর মিত্রর মতো নির্মাতা-শিল্পীদের। তাদের সঙ্গেই ছিল তাদের চলাফেরা, আড্ডা। সে সময় লালকুঠিতে নাটক প্রদর্শিত হতো। নাটক শেষে শিল্পী, নির্মাতাদের সেখানেই আড্ডা দিতেন ফারুক।

    শিল্পীদের জন্য ছিলেন দায়িত্বশীল

    অসুস্থ হয়ে সিঙ্গাপুরে যাওয়ার আগ পর্যন্ত চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন ফারুক। তার নেতৃত্বগুণ ছিল চোখে পড়ার মতো। সেটা তিনি রাজনীতির মাঠেও দেখিয়েছেন। অভিনেত্রী রোজিনার বয়ানে জানা যায়, ঢাকার বারিধারা নামে নতুন একটি আবাসন হলো। সেখানে শিল্পীদের জন্য প্লট বরাদ্দ চলছিল। ফারুক রোজিনাকে ফোন করে বললেন, ‘২৫ হাজার টাকা পাঠা। বারিধারায় প্লট কিনব তোর জন্য।’ রোজিনা বললেন, ‘টাকা তো প্রযোজকদের কাছ থেকে নিতে হবে।’ এরপর ফারুক নিজ উদ্যোগেই প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করে টাকা নিয়ে রোজিনার জন্য প্লটের আবেদন করে দিলেন। কিন্তু সে প্লট পাননি। পরে রোজিনার জন্য উত্তরায় প্লটের ব্যবস্থা করেন। বর্তমানে সেখানেই থাকছেন রোজিনা।

    রাজ্জাক-ফারুক দ্বন্দ্ব

    সিনেমাপাড়ায় কথিত ছিল নায়করাজ রাজ্জাক ও নায়ক ফারুকে মধ্যে দ্বন্দ্ব ছিল। একবার নাকি রাজ্জাক ফারুকের গায়েও হাত তুলেছিলেন। ‘সখী তুমি কার’ সিনেমার মাধ্যমে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তখন নাকি রাজ্জাক এ সিনেমায় ফারুকের অনেক দৃশ্য ফেলে দিতে পরিচালককে চাপ দিয়েছিলেন। যদিও জীবদ্দশায় এক সাক্ষাৎকারে রাজ্জাক বিষয়টি অস্বীকার করেছিলেন। তিনি বলেছেন, ‘পরিচালক যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। আর ফারুকের সঙ্গে আমার বিশেষ কোনো দ্বন্দ্ব ছিল না। প্রফেশনালি যেটা ছিল সেটা সবার মধ্যেই থাকে।’ তবে রাজ্জাক-ফারুক দ্বন্দ্বের অবসান ঘটে ‘পৃথিবী তোমার আমার সিনেমার মাধ্যমে। দ্বন্দ্ব কেটে যাওয়ার পর দুজনার মধ্যে এমন বন্ধুত্ব হয় যে, ফারুক রাজ্জাকের বাসার কাছাকাছি বাসা নেয় এবং রাজ্জাকও প্রায়ই ভোরে ফারুককে ঘুম থেকে ডেকে ফজর নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে যেতেন।

    চিকিৎসা খরচ বহন করতে গিয়ে নিঃস্ব ফারুকের পরিবার

    ফারুকের দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ বহনের জন্য বিক্রি করতে হয়েছিল প্রায় পনেরো কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট। রাজধানীর বারিধারায় এ দুটি ফ্ল্যাট কেনার পর একদিনও থাকার সৌভাগ্য হয়নি তার পরিবারের। পাশাপাশি স্বজনদের কাছ থেকেও ধার-দেনা করতে হয়েছিল। ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গত বছরই এমন তথ্য জানিয়েছিলেন। তিনি জানান, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে চিকিৎসা অনেক ব্যয়বহুল, সে জন্য সম্পত্তি বিক্রি করতে হয়েছে আমাদের। চিকিৎসকরা যখন ফারুককে আইসিইউতে রাখার পরামর্শ দেন ওই সময় আমাদের হাত ছিল একেবারে খালি। করোনার কারণে ফ্ল্যাটও বিক্রি করতে পারছিলাম না। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার দেওয়া টাকা দিয়েই আইসিইউর প্রথম মাসের বিল পরিশোধ করেছি।

    সিনেমার চরিত্র নিয়ে ফারুকের ক্ষোভ

    অভিনয় ক্যারিয়ারে বেশিরভাগ সিনেমায় গ্রামীণ চরিত্রে দেখা গেছে ফারুককে। গ্রামীণ চরিত্রে অনবদ্য হলেও এ ধরনের চরিত্রের প্রতি তার ক্ষোভও ছিল। সেটাও তিনি আরেক সাক্ষাৎকারে বলেছিছেন। তিনি বলেন, ‘যখন দেখা গেল কোনো একটি সিনেমায় আমি গ্রামীণ চরিত্রে ভালো করেছি, সিনেমাটি হিট হয়েছে তখন সবাই আমাকে দিয়ে এ ধরনের চরিত্রে অভিনয়ের জন্য উঠেপড়ে লাগত। হয়েছেও তাই। বিষয়টি নিয়ে আমি খুব বিরক্ত হতাম। চেষ্টা করতাম খোলস ছেড়ে বেরিয়ে আসতে। কিন্তু দিনশেষে প্রযোজক পরিচালকদের ইচ্ছার পাশাপাশি দর্শকদের পছন্দটাকেও প্রাধান্য দিতে হতো।’

    শাকিবের নিষেধাজ্ঞা মিটিয়েছিলেন ফারুক

    ২০১৭ সালে যখন শাকিবকে চলচ্চিত্রের সব সংগঠন কর্তৃক বহিষ্কার করা হয়, তখন এ দ্বন্দ্ব মিটিয়েছিলেন ফারুক। তিনি চলচ্চিত্র পরিবারের আহ্বাহক হিসাবে দায়িত্ব নিয়েছিলেন শাকিবের। এক সাংবাদিক ও এক প্রযোজকের ডাকে সাড়া দিয়ে শাকিবকে ক্ষমা করে দেন ফারুকসহ চলচ্চিত্রের সব সংগঠনের নেতা। তারপর শাকিব আবারও তার কাজ স্বাভাবিকভাবে শুরু করার সুযোগ পান।

    বিনোদন ডেস্ক

  • সাবেক প্রেমিকাদের নিয়ে যা বললেন সালমান

    ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

    rnrn

    দিশা ইসলামকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েন সালমান। বিষয়টি নিয়ে শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তিনি। সাবেক প্রেমিকাদের কাছ থেকে প্রতারিত হওয়ার বিষয়টি তিনি তার লেখায় উল্লেখ করেছেন।

    rnrn

    সালমান লেখেন- ‘আমার একজন প্রাক্তন ক্রমাগত আমাকে অপেক্ষায় রাখে এবং অবশেষে সে আমাকে বিয়ে করেনি। অন্যজন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল।
    rnতিনি আরও লেখেন- আরেকজন বলেছিল, ‘বিয়ের জন্য সে প্রস্তুত নয়। অবশেষে আমি এটা শিখেছি যে, যতক্ষণ কেবল আপনার সঙ্গে কথোপকথন চলে, ততক্ষণ সবাই আপনাকে বিয়ে করতে চায়। সত্যিই কেউ আপনাকে বিয়ে করে না। কেউ আপনাকে যথেষ্ট ভালোবাসে না।’

    অনলাইন ডেস্ক

  • ধর্ম বদল করে মুসলিম হওয়ায় যা বললেন অভিনেতার সাবেক স্ত্রী!

     ধর্ম বদল করে ইসলাম গ্রহণ করেছিলেন ভারতীয় টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেনা। ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয়তা পান তিনি।

    rnrn

    ভিভিয়ান ও তার সাবেক স্ত্রী ওয়াহ্বিজ দোরাবজির সম্পর্ক একসময় ছিল চর্চার কেন্দ্রে। হঠাৎ করেই আট বছরের দাম্পত্যে ইতি টানেন ভিভিয়ান ও ওয়াহ্বিজ। সম্প্রতি ভিভিয়ান খবরে এসেছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে। লুকিয়ে বিয়ে শুধু নয়, ৪ মাসের কন্যাসন্তানও রয়েছে তাদের।

    rnrn

    অন্যদিকে অভিনেতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই নাকি ভালো যাচ্ছে না ওয়াহ্বিজের স্বাস্থ্য। এবার সাবেক স্বামীর জীবনে এমন পরিবর্তন দেখে খোঁচা দিলেন ওয়াহ্বিজ! রীতিমতো কর্মফল নিয়ে কথা বলেন অভিনেতার সাবেক স্ত্রী। খবর আনন্দবাজারের।

    rnrn

    অভিনেতার প্রথম স্ত্রী ওয়াহ্বিজ নিজের সামাজিক মাধ্যমে বলেন, ‘মানুষের মুখ মিথ্যা বলতে পারে, তবে চোখ কখনো মিথ্যা বলে না। মানুষ ভুলে যাবে, কিন্তু তোমার কর্ম মনে রাখা হবে।’

    rnrn

    যদিও কারও নাম নিয়ে কোনো মন্তব্য না করলেও অনুরাগীদের ধারণা ভিভিয়ানের উদ্দেশেই এই পোস্ট ওয়াহ্বিজের।

    rnrn

    জন্মসূত্রে খ্রিস্টান এই অভিনেতা ২০১৯ সালের রমজান মাসেই ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। অভিনেতার স্ত্রী মিশরের সাংবাদিক। নাম নওরান আলি। তার প্রভাবেই কি ধর্ম পরিবর্তন?

    rnrn

    ভিভিয়ান বলেন, ‘আমার জীবনে তেমন কিছুই পরিবর্তন হয়নি। আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি, তবে আমি এখন ইসলাম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাসে ইসলামকে অনুসরণ করা শুরু করি। আমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই। আমাকে নিয়ে চলা অযাচিত জল্পনাকে বিশ্রাম দিতে চাই আমি।’

    বিনোদন ডেস্ক

  • চঞ্চলে মুগ্ধ মিনু

    দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে এই জনপ্রিয়তার নৌকা ভাসিয়েছেন পাশের দেশ ভারতেও। কলকাতার কয়েকটি সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন। সর্বশেষ সেখানকার নির্মাতা শ্রীজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করছেন।

    rnrn

    প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিতব্য এ সিনেমার পোস্টার দেখে চঞ্চলের প্রশংসাও করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন।

    rnrn

    সম্প্রতি একটি গানের অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা হয় বাংলাদেশের আরেক জনপ্রিয় সংগীতশল্পী আলম আরা মিনুর। দেখা হওয়ার পরই আড্ডায় মেতে উঠেন এ দুই তারকা।

    rnrn

    মিনু বলেন, ‘চঞ্চল চৌধুরী অভিনীত বেশ কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ হয়েছে আমার। কী চমৎকার হাস্যোজ্জ্বল আর বিনয়ী একজন মানুষ! আমার সঙ্গে নিজে থেকেই আগ্রহ নিয়ে কথা বলেছেন, ছবি তুলেছেন। আমাকে যে সম্মান দেখিয়েছেন-এটাইতো শিল্পী হিসেবে আমরা আশা করি। সত্যিই, চঞ্চলের ব্যবহারে আমি মুগ্ধ। সেইসাথে তার জন্য অনেক অনেক শুভ কামনা। আগামীতেও চঞ্চল আমাদেরকে আরো ভালো ভালো গল্পের সিনেমা উপহার দেবেন।’

    rnrn

    এদিকে চঞ্চল চৌধুরী আগামী ঈদের জন্য একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

    আনন্দনগর প্রতিবেদক

  • মুসলিম হওয়ার খবর জানিয়ে অভিনেতা বললেন, দিনে ৫ বার নামাজ বড় শান্তির

    ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে জনপ্রিয়তা পান ভারতীয় টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেনা। অনেক দিন ধরেই আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। 

    rnrn

    ভিভিয়ান ও তার সাবেক স্ত্রী ওয়াহ্বিজ দোরাবজির সম্পর্ক একসময় ছিল চর্চার কেন্দ্রে। হঠাৎ করেই আট বছরের দাম্পত্যে ইতি টানেন ভিভিয়ান ও ওয়াহ্বিজ। সম্প্রতি ভিভিয়ান খবরে এসেছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে। লুকিয়ে বিয়ে শুধু নয়, দুই মাসের কন্যাসন্তানও রয়েছে তাদের। 

    rnrn

    এবার এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানালেন, ২০১৯ সালের রমজান মাসে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন। 

    rnrn

    বম্বে টাইমসকে ভিভিয়ান বলেন, ‘আমার জীবনে তেমন কিছুই পরিবর্তন হয়নি। আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি, তবে আমি এখন ইসলাম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাসে ইসলামকে অনুসরণ করা শুরু করি। আমি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই। আমাকে নিয়ে চলা অযাচিত জল্পনাকে বিশ্রাম দিতে চাই আমি।’

    rnrn

    সম্প্রতি রমজানের শুরুতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— ‘সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদের সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা এবং রাতের প্রার্থনা কবুল করুন, যা আমরা মন থেকে পালন করে থাকি। সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সব দোষ মাফ করুন। আমিন।’
    rn 

    যুগান্তর ডেস্ক

  • দুঃখী কৃষকের সংলাপ বলতে বলতেই মঞ্চে অভিনেতার মৃত্যু

    মঞ্চে ভিন্ন চরিত্রে নিজেকে আত্মিকভাবে মানিয়ে খ্যাতি অর্জন করেন অভিনয় শিল্পীরা। আবার সেই মঞ্চেই জীবনাবসানের ঘটনাও কম নয়। সে রকমই একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়।

    শনিবার রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে আয়োজিত যাত্রার মঞ্চে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, নায়কের ভাইয়ের অভিনয় করছিলেন হাসেম আলী সরকার নামে এক যাত্রাশিল্পী। তার চরিত্রটি ছিল দুঃখী এক কৃষকের। যাত্রা চলাকালে কষ্টদায়ক একটি দৃশ্যে সংলাপ বলতে বলতেই আকস্মিকভাবে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এ সময় দর্শক ও সহ-অভিনেতাসহ সবাই ধারণা করছিলেন হাসেম আলী অভিনয় চালিয়ে যাচ্ছেন। অনেক সময় পরও উঠতে না দেখে সহকর্মীরা তাকে উঠানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

    আরও জানা গেছে, হাসেম আলী দীর্ঘদিন ধরে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য যাত্রাপালায় অভিনয় করেন। গত শনিবার রাতে নান্দিনামধু এলাকায় 'আলমমালার প্রেম' নামের একটি যাত্রাপালা অনুষ্ঠিত হয়। সেখানেই এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

    বিনোদন ডেস্ক

  • না ফেরার দেশে রানী রাসমণি খ্যাত অভিনেতা অরিজিত

    না ফেরার দেশে চলে গেলেন ‘রানী রাসমণি’ খ্যাত পশ্চিমবঙ্গের অভিনেতা অরিজিৎ ব্যানার্জি। মঙ্গলবার দোল উৎসবের মাঝেই তার মৃত্যুর সংবাদ আসে।

    rnrn

    হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার হৃদরোগে আক্রান্ত হন অরিজিৎ ব্যানার্জি। পরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় অরিজিতের মৃত্যু হয়

    rnrn

    অরিজিতের কাছে অভিনয় ছিল নেশার মতো। আজীবন বামপন্থী চিন্তায় বিশ্বাসী ছিলেন। তিনি ছোট পর্দার পাশাপাশি রঙ্গমঞ্চেরও পরিচিত মুখ ছিলেন। তোতা নামে পরিচিত ছিলেন। অভিনয়ের বাইরে একাধিক নাটকও পরিচালনা করেছেন।

    rnrn

    ছোটপর্দায় তার অন্যতম উল্লেখযোগ্য কাজ ‘করুণাময়ী রাণী রাসমণি’। এছাড়াও ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’র মতো পিরিয়ড ড্রামাতেও দেখা গিয়েছে তাকে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ভুল থেকে শিখেছেন সারা

    বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। মা-বাবার মতো মেয়েও কাজ করছেন রুপালি পর্দায়। ২০১৮ সালে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে অভিষেক সারার। এরপর অভিনয় করেছেন ‘সিম্বার’ মতো সুপারহিট সিনেমায়।

    rnrn

    শোবিজ-যাত্রাটা যেন স্বপ্নের মতোই হয়েছিল তার। তবে মুদ্রার ওপিঠ দেখতে বেশি সময় লাগেনি সারার। একের পর এক ফ্লপের কারণে তার ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে পড়তে থাকে। 

    rnrn

    ভাগ্য ফেরাতে কাজ করেছেন নামি পরিচালকদের সঙ্গে। ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ বা আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ভাগ্য ফেরাতে পারেনি তার।

    rnrn

    তবে ব্যর্থতার কারণে থেমে থাকেননি সারা। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে নতুন চমক নিয়ে আসার জন্য কাজ করছেন সারা আলী খান। তিনি বলেন, প্রত্যাশার চাপ থেকে মানুষ কখনো ভালো কাজ করে, কখনো খারাপ। কখনো খ্যাতি আসে, কখনো হয় সমালোচিত। আর এসব আদতে আপনাকে ভেতর থেকে শক্তি জোগায়। কিন্তু যা-ই হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত চেষ্টা করছি কিনা, কিছু করে দেখাতে চাইছি কিনা সেটাই মুখ্য বিষয়। জানি আমি ভুল করেছি; কিন্তু আমি তা থেকে শিখেছি।

    rnrn

    বর্তমানে সারা আলী খানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে একটি হলো ‘গ্যাসলাইট’। এতে তার সঙ্গে আছেন বিক্রান্ত মাসে। ৩১ মার্চ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

    অনলাইন ডেস্ক