Tag: অভিনেতা

  • সাইফ-কারিনার বিয়েতে ওয়েটার ছিলেন অভিনেতা আসিফ!

    অভিনেতা আসিফ খান ওটিটি সিরিজে কাজ করে খ্যাতি অর্জন করেছিলেন। বিশেষ করে পঞ্চায়েত সিরিজে অভিনয় দিয়েই দর্শকমহলে পরিচিতি পান এ অভিনেতা। পঞ্চায়েতে তার সংলাপ ‘গজ্জাব বেইজ্জাতি হ্যায়’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মুহূর্তেই। 

    rnrn

    এ ছাড়া ‘মির্জাপুর’, ‘পঞ্চায়েত’, ‘পাতাল লোক’ এবং ‘মানব’-এর মতো ওটিটি সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

    rnrn

    আসিফ অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে বিয়েবাড়িতে খাবার পরিবেশনের কাজ করেছিলেন। এমনকি বলিউডের পাওয়ার কাপল সাইফ আলি খান ও কারিনা কাপুরের বিয়েতেও এ দায়িত্ব পালন করেছেন তিনি। 

    rnrn

    সাম্প্রতি হিন্দুস্তান টাইমসের একটি সাক্ষাৎকারে আসেন আসিফ খান। সেখানে অভিনেতা হওয়ার জন্য তার সেই সংগ্রামের গল্পগুলো শেয়ার করেন। 

    rnrn

    আসিফ বলেন, স্বপ্নের শহরে নিজেকে ধরে রাখা সহজ নয়। আমার বাবা মারা যান। এরপর জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ধরনের কাজ করতে শুরু করি। কখনো হোটেলে ওয়েটার হিসেবে কাজ আবার কখনো বিয়েবাড়িতে খাবার পরিবেশন করেছি। 

    rnrn

    কারিনা কাপুর ও সাইফ আলি খানের বিয়ের ঘটনা উল্লেখ করে জানান, সে সময়ে একটি হোটেলে ওয়েটার হিসাবে কাজ করছিলাম। কয়েক মাস পর, যখন রান্নাঘরে কাজ করছিলেন, তখন হোটেলে একটি পার্টি চলছিল, যেটি ছিল বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও সাইফ আলি খানের বিয়ের অনুষ্ঠান।

    rnrn

    ‘নিজেকে টিকিয়ে রাখতে হোটেলে ওয়েটারের কাজ শুরু করি। কয়েক মাস পর, যখন আমি রান্নাঘরের ডিপার্টমেন্টে কাজ করছিলাম, আমরা একটা পার্টিতে গেলাম যেটা ছিল সাইফ আলি খান ও কারিনা কপুরের রিসেপশন। সেদিনটা আজও ভুলিনি। ওই বিয়েতে খাবার পরিবেশনের দায়িত্ব ছিল আমার।’

    rnrn

    এর পর আসিফ চাকরি ছেড়ে একটি মলে কাজ শুরু করেন। পাশাপাশি বিভিন্ন স্থানে অডিশন দেওয়া শুরু করেন। রাজস্থানের জয়পুরে একটি থিয়েটার গ্রুপে যোগ দেন। সেখানে তিনি একজন কাস্টিং সহকারী হিসাবে কাজ শুরু করেন। এরপরই অভিনয় জগতে নাম লেখান। 

    rnrn

    'টয়লেট: এক প্রেম কথা', 'পরী', 'পাগলাইট' এবং আরও বেশ কিছু সিরিজ ও সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। 

    বিনোদন ডেস্ক

  • বস্তিতে বড় হওয়া অভিনেতা ২০০ কোটির মালিক

    ভারতের মুম্বাইভিত্তিক হিন্দি চলচ্চিত্র যা, বলিউড নামে পরিচিত। পূর্বে বোম্বে সিনেমা নামে পরিচিত ছিল। বলিউডের এক সুপারস্টারের শৈশব কেটেছে বস্তিতে। পরিবারে অভাব অনটনের কারণে পড়াশুনা শেষ করতে পারেননি জ্যাকি শ্রফ। 

    ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জগ্গু দাদা নামে পরিচিত এই অভিনেতা বিখ্যাত হওয়ার পরও শৈশবে বস্তিতে কাটানো সেই স্মৃতি এখনও ভুলতে পারেননি। টাকার জন্য তিনি কখনও হোটেলে কাজ করতেন। আবার কখনও থিয়েটারের বাইরে বাদাম বিক্রি করতেন। এমনকি টাকার জন্য দেয়ালে দেয়ালে পোস্টারও লাগাতেন। 

    তখনকার দিনে কোন কাজ বড় আর কোনটা ছোট সেটা তার কাছে বিবেচ্য ছিল না। টাকার জন্য তিনি যে কাজ পেতেন, তাই করতেন। একদিন তিনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন, তারপর এক ব্যক্তির সঙ্গে তার মারামারি হয়। জ্যাকি শ্রফের লম্বা শরীর এবং আকর্ষণীয় চেহারা দেখে সেই ব্যক্তি তাকে মডেলিংয়ের প্রস্তাব দেন।

    জগ্গু তখন তাকে জিজ্ঞেস করলেন বিনিময়ে টাকা পাবেন কিনা। সেখান থেকেই তার ভাগ্যের পরিবর্তন ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তিনি ভারতীয় ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার শিল্পী হয়ে ওঠেন। 

    এত সাফল্যের পরও জ্যাকি শ্রফ তার শিকড় ভোলেননি, খুব কাছ থেকে দেখেছেন দারিদ্র্য কাকে বলে। এ কারণেই তিনি সবসময় গরিবদের পাশে দাঁড়ান। 

    কথিত আছে, মুম্বাইয়ের তিন বাট্টি বালেশ্বর এলাকার যে বস্তিতে জ্যাকি শ্রফ শৈশব কাটিয়েছেন, সেখানকার প্রায় প্রতিটি ভিক্ষুকের কাছেই তার ব্যক্তিগত নাম্বার রয়েছে। তারা যেকোনো প্রয়োজনে অভিনেতাকে ফোন করলেই তাদের সাহায্যে এগিয়ে যান জগ্গু দাদা।

    শুধু তাই নয়, জ্যাকি শ্রফ সম্পর্কে আরও বলা হয় যে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তার নামে গরিবদের জন্য একটি আলাদা অ্যাকাউন্ট চালানো হয়। তার অর্থ থেকে ১০০টিরও বেশি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। 

    জ্যাকি শ্রফের প্রথম ছবি ‘হিরো’ সুপারহিট হয়েছিল। কিন্তু এর পরেও তিনি প্রায় ৫-৬ বছর বস্তিতে থেকেছেন এবং সকালে বাথরুমের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকতেন। 

    জ্যাকি শ্রফ আজ প্রায় ২১২ কোটি টাকার সম্পদের মালিক। মুম্বাইয়ে তার অনেক বাড়ি আছে। এছাড়াও, অভিনেতার কাছে বিএমডব্লিউসহ অনেক বিলাসবহুল গাড়ির রয়েছে। 

    সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

    বিনোদন ডেস্ক

  • স্ত্রী আমাকে চেনেই না, বললেন অভিনেতা মনোজ

    খ্যাতির বিড়ম্বনার কথা শুনেছি, তাই বলে স্ত্রীর বিড়ম্বনা? ‘আমাকে চেনেই না স্ত্রী, বললেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী।

    সবজিবাজারে দামাদামি করেন তিনি। সে কারণে বোকাঝোকাও খান সবজিওয়ালার কাছ থেকে। শুধু তাই নয়, স্ত্রী শাবানা সেই সময় এমন আচরণ করেন, যেন চেনেনই না অভিনেতাকে। সম্প্রতি আনন্দবাজারকে একান্ত সাক্ষাৎকারে এই কথা জানালেন অভিনেতা মনোজ বাজপেয়ী।

    মনোজ বলেন, মার্কিন মুলুকে গেলেও এ ধরনের দোকানে যাবেই শাবানা। কিছু কিনুক আর না কিনুক, যে কোনো নতুন শহরে গেলেই এ ধরনের দোকানে যেতে চায় সে। আবার সে ধরনের দোকান খুঁজে বের করার দায়িত্বও আমার।

    আনন্দবাজার সূত্র থেকে জানা যায়, নানা ব্যস্ততার কারণে মুদিদোকানে যেতে পারেন না মনোজ। তবে মাঝে মধ্যে বাজারে গিয়ে সবজি কিনতে হয় তাকে। সেখানে স্বাভাবিকভাবেই সবজির দাম নিয়ে কথা বলতে হয়। আর এ কাজের জন্য আমার স্ত্রী খুবই বিব্রত হয়। তখন লোকজনের সামনে এমন ব্যবহার করে, যেন আমি কোনো অপরিচিত ব্যক্তি! দামাদামি তার একেবারেই পছন্দ না।

    মনোজ আরও বলেন, এ জন্য আমাকে প্রায়শই শুনতে হয়— আরে দাদা, আপনি এ রকম করছেন কেন! খুব খারাপ দেখায়। আপনি না একজন অভিনেতা। আপনার ব্যক্তিত্বের সঙ্গে এসব মানায় না। বারবার এই কথা স্মরণ করিয়ে দেন সবজিওয়ালারা। 

    মনোজের স্ত্রী শাবানাও একসময় অভিনয় জগতে ছিলেন। তিনিও সাশ্রয়ী। কিন্তু বাজারে জিনিসপত্রের দাম নিয়ে তর্কবিতর্ক করা তার পছন্দ নয়। পরিবেশের কথা মাথায় রেখে প্লাস্টিকের থলের পরিবর্তে কাপড়ের থলে নিয়ে বাজারে যান তিনি। ব্যবহৃত জিনিসপত্রের দোকানে প্রায়শই ঢুঁ মারেন শাবানা।

    বিনোদন ডেস্ক

  • হলিউড অভিনেতাকে গুলি করে হত্যা

    হলিউডের অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন জনপ্রিয় আমেরিকান শো ‘জেনারেল হসপিটাল’-এর অভিনেতা। তার বয়স হয়েছিল ৩৭ বছর।

    সূত্রের খবর, চোরেরা চুরি করতে গিয়ে অভিনেতাকে খুন করেছে। জনপ্রিয় অভিনেতাকে খুনের ঘটনা ঘটে ২৫ মে। 

    এক সাক্ষাত্‍কারে জনি ওয়াক্টরের মা স্কারলেট ওয়াক্টর জানিয়েছেন, তার সন্তানকে হত‍্যা করেছে তিন দুষ্কৃতকারী।

    জানা গেছে, সেদিন ভোরে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছিলেন জনি। এসময় তার এক বন্ধুর নজর যায় অভিনেতার গাড়ির দিকে। তিনজন অজানা ব্যক্তি গাড়ির কাছে ঘোরাঘুরি করছিল। অভিনেতার গাড়ি থেকে ক্যাটালিটিক কনভার্টার চুরি করার চেষ্টা করছিল তারা। তখনই দুষ্কৃতকারীরা অভিনেতাকে গুলি করে।

    অভিনেতার মায়ের অভিযোগ, চোরদের চুরি করতে দেখেও তার ছেলে কিছু বলেননি। তাও তাকে হত্যা করা হয়েছে।

    অভিনেতাকে গুলি করার পর ওই তিন দুষ্কৃতকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জনপ্রিয় অভিনেতার মর্মান্তিক মৃত্যুতে হলিউডের বহু অভিনেতা শোক প্রকাশ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • বলিউডের সবচেয়ে ‘কৃপণ’ অভিনেতা!

    ভারতের নৃত্যপরিচালক, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক ফারাহ খান। তিনি ৮০টিরও বেশি হিন্দি চলচ্চিত্রের নৃত্যপরিচালনা করেছেন।

    rnrn

    সম্প্রতি কপিল শর্মার শোতে উপস্থিত ছিলেন ফারাহ খান। সেখানে তিনি ফাঁস করেন বলিউডের সবচেয়ে কৃপণ অভিনেতার নাম।

    rnrn

    কপিল শর্মা প্রথমে জিজ্ঞাসা করেন, ফারাহ নিজে কি কৃপণ? তার উত্তরে অভিনেত্রী জানান, টাকা-পয়সার বিষয়ে তিনি খুবই উদার।

    rnrn

    ফারাহ বলেন, ‘আমি জানি, বলিউডে কে সবচেয়ে কৃপণ। একজনই আছে এমন কৃপণ। তিনি হলেন চাঙ্কি পাণ্ডে। সত্যি বলছি। আমার ফোনটা দিন। এখনই ফোন করে ৫০০ টাকা চাইব।’ সঙ্গে সঙ্গে চাঙ্কি পাণ্ডেকে ফোন করেন তিনি। পরিচালক ফোন করে বলেন, ‘চাঙ্কি শোনো, আমার এখনই ৫০০ টাকা দরকার। তুমি আমাকে ৫০০ টাকা দিয়ে বিপদ থেকে উদ্ধার করো। উত্তরে চাঙ্কি এটিএমএ গিয়ে টাকা তোলার পরামর্শ দেন ফারাহকে। 

    rnrn

    ফারাহ তখন ৫০০ টাকার পরিবর্তে মাত্র ৫০ টাকা পাঠানোর জন্য অনুরোধ করেন চাঙ্কিকে। শুনতে না পাওয়ার অজুহাত দিয়ে তখন ফোন রেখে দেন চাঙ্কি পাণ্ডে। তারপর ফারহা জানান, তিনি প্রমাণ করে দিয়েছেন, চাঙ্কিই বলিউডের সবচেয়ে কৃপণ অভিনেতা। তবে এই পুরো ঘটনাটি মজার ছলে করেন ফারাহ। 

    rnrn

    এর আগে কপিলের শোতে ‘হাউসফুল ৪’-এর প্রচার করতে এসেছিলেন চাঙ্কি পাণ্ডে, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ ও জ্যাকি শ্রফ। সেখানেই অক্ষয় জানান, চাঙ্কি নাকি ব্যবসায়ী হিসেবে খুব ভালো। একবার সালমান খানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার এক বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন চাঙ্কি। সেখানে এক বিক্রেতা সালমানের সঙ্গে ছবি তুলতে চান। ছবি তোলার ব্যবস্থা করে দেন চাঙ্কি পাণ্ডে। এ জন্য ২০ হাজার ডলার নিয়েছিলেন চাঙ্কি। 

    বিনোদন ডেস্ক

  • চলে গেলেন মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিলের মা

    মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেনের মা রহিমা বেগম (৮৫) আর নেই। রোববার (১৯ মে) দিবাগত রাতে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    রোববার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে অভিনেতা জামিল নিজেই জানিয়েছেন মায়ের মৃত্যুর খবর। তিনি লেখেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার মাকে জান্নাত দান করুন, আমিন।

    জানা গেছে, রোববার রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়িতে রহিমা বেগম মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জামিলের কাছের কয়েকজন নির্মাতা ও সহকর্মী।

    ভারতের টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ দিয়ে সবার কাছে পরিচিতি পান জামিল হোসেন। এরপর থেকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বিশেষ করে সাম্প্রতিক বাংলা নাটকে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন জামিল। অভিনেতার মায়ের মৃত্যুতে শোক জানান সহকর্মী অভিনয়শিল্পী ও পরিচালকরা।
     

    অনলাইন ডেস্ক

  • সেই অভিনেতা এখন সাড়ে ৫ হাজার কোটি টাকার মালিক

    হলিউড অভিনেতা জর্জ ক্লুনি পাঁচ দশকের বেশি সময় আগে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ এই ক্যারিয়ারে দুবার পেয়েছেন একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার।  সোমবার এই অভিনেতার ৬৩তম জন্মদিন ছিল। 
    বিশেষ এই দিনে বেরিয়ে এসেছেন জর্জ ক্লুনি সম্পর্কে জানা–অজানা অধ্যায়।

    মাত্র ১৩ বছর বয়সেই অভিনয় শুরু করেন জর্জ ক্লুনি। কিন্তু প্রথম সিনেমার টাইটেলে তার নাম ছিল না। অভিনয় করতে পারবেন কি না এই নিয়ে দোটানায় ছিলেন। শৈশব থেকেই সংগ্রাম করতে হয়েছে। সেই সময়ে সাইকেল চালিয়ে কিশোর ক্লুনি অডিশনে যেতেন।

    আরও পড়ুন: 

    অভিনেত্রী সান্ড্রা বুলক তার ২৫ বছর ধরে ভালো বন্ধু। ক্যারিয়ার শুরুর পর দুজনই জনপ্রিয়তা পান। কিন্তু এই দুই বন্ধুর একসঙ্গে সিনেমা করা হচ্ছিল না। ২৫ বছরের বন্ধুত্বের পর অবশেষে ২০১৩ সালে তারা ‘গ্র্যাভিটি’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের সুযোগ পান।

    তিনি ম্যালেরিয়ায় ভুগছেন। নিয়মিতই তাকে ভুগতে হয়। চিকিৎসক বলে দিয়েছেন, সারা জীবন তাকে ম্যালেরিয়া রোগটি বহন করে চলতে হবে। এ ছাড়া পেটের আলসার থেকে রক্তপাতের মতো ঘটনাও ঘটে বলে শারীরিক অসুস্থতা নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছিলেন।

    জনপ্রিয় এই অভিনেতা দ্বিতীয় পুরুষ তারকা, যিনি ‘ভোগ’ ম্যাগাজিনের কভারে জায়গা করে নিয়েছিলেন। তার আগে শুধু অভিনেতা রিচার্ড গিয়ার এই তালিকায় জায়গা পেয়েছিলেন।

    ক্যারিয়ারে তিনি ছয়বার অস্কারে মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে দুবার জিতেছেন। সাইকেল চালিয়ে অডিশনে যাওয়া এই তারকা পাদপ্রদীপের আলোয় আসেন এক যুগের বেশি সময় পর। এই তারকা বর্তমানে ৫০০ মিলিয়ন ডলারের মালিক।

    এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২৫ বছর ধরে নিজেই একটি পুরোনো দিনের ফ্লোবি ব্যবহার করে নিজের চুলের স্টাইল করেন। 
     

    বিনোদন ডেস্ক

  • পাক তারকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডের যেসব অভিনেতা-অভিনেত্রী

    সুস্মিতা সেন থেকে বিপাশা বসু, রণবীর কাপুর- বলিউডের এমন বহু তারকা রয়েছেন, যাদের নাম পাকিস্তানের ক্রিকেটার থেকে অভিনেতাদের সঙ্গে জড়িয়েছে। এ তালিকায় রয়েছেন রেখা, শাবানা আজমী, জিনাত আমান, সালমান খান, শাহরুখ খানসহ বলিউডের তারকারা। যারা পেশার খাতিরে আলাপ থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেখানে বাধা হয়নি দুদেশের সীমান্ত। 

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বিয়ের রটনা ছড়িয়ে পড়েছিল বলিউড অভিনেত্রী রেখার। এক সংবাদপত্রে তাদের নিয়ে লেখালেখিও হয়েছিল। শোনা যায়, ১৯৮৫ সালের এপ্রিল মাসে প্রায় এক মাসের জন্য মুম্বাই গিয়েছিলেন ইমরান। সেখানে তার আলাপ হয়েছিল রেখার সঙ্গে। তারপর মাঝেমধ্যেই নাকি দুজনকে একসঙ্গে কখনো সমুদ্র সৈকতের ধারে, কখনও বা কোনো নাইটক্লাবে দেখা যেত। রেখার বাড়িতেও নাকি ইমরানকে যেতে দেখা গিয়েছিল। রেখা ও ইমরানের সম্পর্কে নিয়ে বলিপাড়ায় ফিসফাস শুরু হয়। এমনকি ইমরানের সঙ্গে যে রেখা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন, সেই জল্পনাও ছড়িয়ে পড়ে। পরে অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে দুই তারকার সম্পর্ক নিয়ে রটনা থেমে যায়।

    বলিপাড়ায় আরও দুই অভিনেত্রীর সঙ্গে ইমরানের সম্পর্কের কানাঘুষা শোনা যায়। তাদের একজন হলেন শাবানা আজমী, অপরজন জিনাত আমান। ইমরানের সঙ্গে প্রেমের রটনা নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি।

    ১৯৭৯ সালের নভেম্বর মাসে খেলার সূত্রেই বেঙ্গালুরু গিয়েছিলেন ইমরান। সেই সময় বেঙ্গালুরুর ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিং রুমে ইমরানের ২৭তম জন্মদিন পালন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট টিমের অন্য সদস্যরাও। ইমরানের এ জন্মদিনে তার সঙ্গে উপস্থিত ছিলেন বলেউড অভিনেত্রী জিনাত আমান। সে সময় জিনাতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ইমরান। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

    ১৯৯৫ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। কিন্তু ২০০৯ সালে তার স্ত্রী মারা যান। চার বছর পর শানিয়েরা আকরাম নামে অস্ট্রেলিয়ার এক সমাজকর্মীকে বিয়ে করেন ওয়াসিম। তবে বিবাহবিচ্ছেদের আগে এক বাঙালি অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল ওয়াসিমের।

    ২০০৮ সালে একটি রিয়্যালিটি শোয়ের সেটে ওয়াসিমের সঙ্গে দেখা হয় বলিউড অভিনেত্রী তথা বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের। সুস্মিতা ও ওয়াসিম দুজনই ওই শোয়ের বিচারকের আসনে ছিলেন। সেই থেকে দুজনের বন্ধুত্ব হয়। স্ত্রীর মৃত্যুর পর সুস্মিতার সঙ্গে ওয়াসিমের বন্ধুত্ব আরও গভীর হয়। দুজনকে একসঙ্গে নানা জায়গায় দেখা যেতে শুরু করে। বলিপাড়ার একাংশের দাবি, এ দুই তারকা সম্পর্কে ছিলেন। এমনকি একত্রবাসও করেছেন তারা। যে কারনে দুজনের বিয়ের খবরও ছড়িয়ে পড়তে থাকে।

    এ নিয়ে ওয়াসিমকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এই রটনাগুলো অস্বীকার করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি চাই এই আলোচনায় বরাবরের মতো ইতি টানা হোক।

    সুস্মিতা সমাজমাধ্যমে লিখেছিলেন, ওয়াসিম আমার খুব ভাল বন্ধু। আমার জীবনে কোনো ভাল বন্ধু থাকা মানেই যে তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হবে এমন কোনো অর্থ নেই। যদি আমার কাউকে পছন্দ হয়, তাহলে নিজে থেকেই সবাইকে জানাব।

    ২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘রাইস’। শাহরুখের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। একই বছরে মাহিরার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপরেই নাকি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি।

    ‘রাইস’ মুক্তির বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিরা এবং বলিউড অভিনেতা রণবীর কাপুরের একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবিতে লন্ডনের রাস্তায় ধূমপান করতে দেখা যাচ্ছিল দুই তারকাকে। এই ছবিটি সর্বত্র ছড়িয়ে পড়তে রণবীরের সঙ্গে মাহিরার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

    এক পুরোনো সাক্ষাৎকারে মাহিরা বলেছিলেন, রণবীর শুধুমাত্র আমার বন্ধু। কিন্তু আমাদের ছবি নিয়ে এমনভাবে আমায় আক্রমণ করা হলো যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। বিশ্বাসের ভিতটাই নড়ে গিয়েছিল আমার। মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ায় মনোবিদের সঙ্গে দেখাও করেছিলাম।

    ২০১৬ সালে ‘সনম তেরি কসম’ সিনেমার হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন পাকিস্তানি অভিনেত্রী মাওয়ারা হোকেন। ছবি মুক্তির বছরেই রণবীরের সঙ্গে নাম জড়িয়ে পড়ে তার। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কম জলঘোলা হয়নি। এরপর শোনা যায়, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে ইতি টানার পর নাকি মাওয়ারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর।

    ২০১৬ সালে বার্লিনের রাস্তায় রণবীর এবং মাওয়ারাকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। তারপরই দুই তারকার সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। যদিও পরে অভিনেত্রী জানিয়েছিলেন, রণবীরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল না। তারা শুধুমাত্র ভালো বন্ধু ছিলেন।

    ২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ক্রিচার ৩ডি’। এই ছবিতে বাঙালি অভিনেত্রী বিপাশা বসুর বিপরীতে অভিনয় করেন পাকিস্তানের তারকা ইমরান আব্বাস। বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ইমরানের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন বিপাশা।

    বলিপাড়া সূত্রে খবর, উটিতে ‘ক্রিচার ৩ডি’ ছবির শুটিং চলাকালীন বিপাশা এবং ইমরানের বন্ধুত্ব হয়। শুটিং শেষ হওয়ার পর নাকি ইমরানের সঙ্গে অধিকাংশ সময় কাটাতেন অভিনেত্রী। তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হলেও দু’জনের কেউই এই প্রসঙ্গে মুখ খোলেননি।

    ২০১৪ সালে কুণাল দেশমুখের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাজা নটবরলাল’। এই ছবিতে বলিউডের অভিনেতা ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেন পাকিস্তানের অভিনেত্রী হুমাইমা মালিক। হুমাইমা নাকি ইমরানকে ডেট করেছিলেন, এমনটাই কানাঘুষা চলতে থাকে। পরে অবশ্য দুই তারকাই জানিয়েছিলেন যে তাদের মধ্যে পেশাগত সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।

    কানাঘুষা শোনা যায়, সালমান খানের সঙ্গে সম্পর্কে আসবেন বলেই পাকিস্তানি অভিনেত্রী অভিনয় জগতে পা রাখেন। বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে নাকি সালমানের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় সোমির সঙ্গে পরকীয়া সম্পর্কে থাকার কারণে অভিনেতার বিয়ে ভেঙে যায়। আট বছর নাকি সালমানের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি। অভিনেত্রী জানিয়েছিলেন, সেই সম্পর্ক সুখের ছিল না। মাঝেমধ্যেই শারীরিক এবং মানসিক হেনস্তার শিকার হতেন তিনি। সেই সম্পর্কে ইতি টেনেছিলেন সোমি।

    ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘টোটাল সিয়াপ্পা’ সিনেমায় বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে অভিনয় করেন পাকিস্তানের অভিনেতা আলি জাফর। বলিপাড়ায় দুই তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যেতে থাকে। পরে তারা জানিয়েছিলেন, তারা একে অপরকে শুধুমাত্র সহ-অভিনেতার চোখেই দেখেন।

    পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে নাম জড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রের। ২০১৯ সালে শোয়েব জানিয়েছিলেন, সোনালির ছবি নাকি নিজের মানিব্যাগে রাখতেন শোয়েব। সোনালিকে বিয়েও করতে চেয়েছিলেন তিনি। শোয়েব জানিয়েছিলেন, অভিনেত্রী যদি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তবে তাকে অপহরণ করবেন। শোয়েবের এই মন্তব্যের পর সর্বত্র আলোচনার ঝড় ওঠে।

    সোনালির সঙ্গে শোয়েবের সম্পর্ক নিয়ে রটনা যখন তুঙ্গে সে সময় শোয়েব জানিয়েছিলেন, সোনালি যেভাবে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেছেন, তা দেখে অভিনেত্রীর একনিষ্ঠ অনুরাগী হয়ে উঠেছেন তিনি। ব্যক্তিগত স্তরে সোনালির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

    যুগান্তর প্রতিবেদন

  • না ফেরার দেশে অভিনেতা অলিউল হক রুমি

    টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আর নেই। 

    rnrn

    সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

    rnrn

    একমাস আগে হঠাৎ করেই তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন।

    rnrn

    মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়াও চেয়েছিলেন অভিনেতা। ক্যানসার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন। তবে ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা।

    rnrn

    অভিনয়ে তিন দশকের বেশি সময় পার করেছেন রুমি। এই দীর্ঘ সময়ে অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়।  ১৯৮৮ সালে রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের ‘এখনো ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। 

    rnrn

    টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি। এবারের ঈদে বেশ কটি নাটকেও দেখা গেছে এই অভিনেতাকে। বর্তমানে তার অভিনীত ‘বকুলপুর’ নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।

    rnrn

    গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এ ভাষার জন্য নতুন করে দর্শকের কাছে প্রশংসা পাচ্ছিলেন।  

    rnrn

    তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো– ‘সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘মেকাপ ম্যান’, ‘ঢাকা টু বরিশাল’, ‘ঢাকা মেট্রো লাভ’, ‘জার্নি বাই বাস’,  ‘জমজ-৫’, ‘জমজ-৬’, ‘জমজ-১০’, ‘রতনে রতন চিনে’, ‘২০০ কদবেলী ইত্যাদি।
    rn 

    বিনোদন ডেস্ক

  • ভক্তদের দিকে বন্দুক তাক করায় অভিনেতার দুঃখ প্রকাশ

    অভিনয়ের পাশাপাশি তৈরি পোশাক ব্যবসার সঙ্গেও জড়িত দেশের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল। ৩০ মার্চ রাজধানীর নিউ মার্কেটে ‘এজে ভাই’ নামে একটি শোরুম উদ্বোধন করেন অভিনেতা। 

    rnrn

    সেখানে উপস্থিত অনন্ত জলিলের ভক্তরা জানান, তাদের সঙ্গে উপস্থিত নিরাপত্তাকর্মীরা খুবই বাজে আচরণ করেছেন। তাদের দাবি, অনন্ত জলিলের সঙ্গে থাকা বডিগার্ড তাদের দিকে বন্দুক তাক করেছেন।

    rnrn

    এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সব ভক্তদের উদ্দেশ্যে নিজের ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করেছেন অনন্ত জলিল। 

    rnrn

    তিনি বলেন, আমি ভিডিওটা দেখে খুবই মর্মাহত এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জানাতে চাই আমার সঙ্গে আমার পার্সোনাল বডিগার্ড ব্যতীত অন্য কোনো গার্ড ছিল না। আমার সঙ্গে শুধু আমার একজন বডিগার্ড ছিল। তার নাম মো. সাদাত। যেই আপনাদের সাথে এ রকম ব্যবহার করুক না কেন তার জন্য আমি সত্যিই মর্মাহত। আমি যেখানেই যাই না কেন জনসাধারণের সাথে ভালো ব্যবহার করার জন্য আমার গার্ডদের আগে থেকে নির্দেশ দেওয়া থাকে। আমি কখনই সাধারণ মানুষের থেকে আলাদা কেউ না।

    rnrn

    অভিনেতা আরও বলেন, আমি সব সময় সাধারণ মানুষের সাথে মিশে থাকতে চাই। কারণ আমি সবাইকে ভালোবাসি এবং সবাইকে নিয়ে পথ চলতে চাই। নিউ মার্কেটের যেসব ভাই ও বোনেরা যারা আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমি কথা দিচ্ছি আমি অতি শীঘ্রই আবার নিউ মার্কেটে আসব এবং আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ।

    বিনোদন ডেস্ক