Tag: অভিনেতা

  • পাকিস্তানি শিল্পীদের ওপর বলিউডে নিষেধাজ্ঞা জারি করার ওরা কে: রাজীব

    উরি হামলার পর পাকিস্তানি অভিনেতাদের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছেন ভারতের রাজনীতিবিদরা। সেই নিষেধাজ্ঞা এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়টি সমর্থন করেন না বলে জানিয়েছেন বলিউড অভিনেতা রাজীব খন্ডেলওয়াল। সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

    rnrn

    রাজীব খন্ডেলওয়াল বলেন, পাকিস্তানি অভিনেতাদের ওপর রাজনীতিবিদদের নিষেধাজ্ঞা জারির ঘটনা মোটেই সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, এটি সম্পূর্ণ রাজনীতিবিদদের রাজনৈতিক চাল। এটি বড় ভুল। এ রাজনীতিবিদরা নিষেধাজ্ঞা জারি করার কে? কিছু বিষয়ের ওপর রাজনীতি আমাদের সবসময় নির্দেশ দেয়। যেখানে ভালোবাসা তৈরি হতে পারে, সেখানেও কোনো না কোনোভাবে বাধা দিচ্ছেন। তিনি আরও বলেন, আমি এটা বুঝি না। আমার মন্তব্য করাও ঠিক হবে না। কারণ আমি বিষয়টি বুঝতেই পারি না।

    rnrn

    এ অভিনেতা বলেন, আমরা শান্তির কথা বলি। যেখানে শান্তির পরিবেশ তৈরি হচ্ছে, সেখানেও হিন্দু-মুসলিম বিতর্ক টানছেন রাজনীতিবিদরা— এটি একদমই ঠিক নয়। পাকিস্তানের সরকার অভিনেতাদের এজেন্ট বানিয়ে পাঠাচ্ছে— এমন তো নয়! জানি না। আমি তো ওই দেশ থেকে বহু ভালোবাসা পেতে দেখেছি বলেও জানান রাজীব।

    rnrn

    উল্লেখ্য, ছোটপর্দার ধারাবাহিক ‘কহি তো হোগা’, ‘সচ কা সামনা’র জন্য পরিচিতি পেয়েছিলেন রাজীব খন্ডেলওয়াল। ২০০৮ সালে বড়পর্দায় তার প্রথম ছবি ‘আমির’। এরপর ‘শয়তান’ (২০১১) ও ‘টেবিল নম্বর ২১’ (২০১৩)-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • আবেদ আলী ইস্যুতে মুখ খুললেন অভিনেতা শামীম হাসান

    বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মূল হোতাদের মধ্যে একজন আবেদ আলী। তিনি পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক ছিলেন। এ ঘটনায় সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আর এই বিষয়টি এখন দেশের ‘টক অব দ্য কান্ট্রি’ ইস্যু।

    গাড়িচালক হলেও মাদারীপুর জেলার ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।

    এ ব্যাপারে সাধারণ মানুষের মতোই কথা বলছেনে শোবিজ অঙ্গনের তারকারাও। তাদের মধ্যে একজন হলেন অভিনেতা শামীম হাসান সরকার। 

    সোমবার রাত সাড়ে ১০টায় ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে তিনি লেখেন, ‘ভালোই লাগলো আপনার ঈমান দেখে। বাসে, কারে, প্লেনে, ঘরে, বাইরে, মাঠে, ময়দানে, সমুদ্র, সৈকতে আপনি সিজদাহরত। আর আপনার ছেলের দায়িত্ব ছবিগুলো ফেসবুকে আপলোড দেয়া, সুন্দর সুন্দর নীতিবাক্যসহ।’

    এ অভিনেতা আরও লিখেছেন, ‘সকাল থেকে রাত, আপনার ছবি দেখেই কুপোকাত। রাতে হয়তো খোয়াব দেখতে হবে আপনার সঙ্গে করছি বাত। দেখা হলে একটাই জিজ্ঞাসা ছিল আপনার কাছে―দেশের তো মারা সারা। কবরে টাকা নিতে পেরেছে কারা?’

    বিনোদন ডেস্ক

  • আইনি জটিলতায় ‘পুষ্পা’ অভিনেতা ফাহাদ ফাসিল

    দক্ষিণী সিনেমার অন্যতম শক্তিমান অভিনেতা ফাহাদ ফাসিল। বিভিন্ন ধাঁচের চরিত্রে নিজেকে সুনিপুণভাবে তুলে ধরার জন্য সুখ্যাতি রয়েছে এ তারকার। সম্প্রতি ‘পুষ্পা’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে সর্বভারতীয় তারকার তকমা পেয়েছেন তিনি।

    rnrn

    তবে এবার আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় এ অভিনেতা। তার বিরুদ্ধে  অভিযোগ— কেরালার একটি হাসপাতালের জরুরি বিভাগে মালয়ালাম সিনেমার শুটিং করার কারণে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। পরে তারা কেরালা রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ জানান। মানবাধিকার কমিশন সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে।

    rnrn

    এক প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছে, কেরালা রাজ্যের অঙ্গমালি তালুক হাসপাতালে দুদিন ধরে ‘পেইনকিলি’ নামের সিনেমার শুটিং চলছিল। সিনেমাটির প্রযোজক ফাহাদ ফাসিল। হাসপাতালটির জরুরি বিভাগে দৃশ্য ধারণেই ঝামেলার সূত্রপাত। শুটিংয়ের কারণে নাকি এক রোগী জরুরি বিভাগে যেতেই পারেননি। কারণ সেখানে কাউকে প্রবেশাধিকার দেওয়া হয়নি।

    rnrn

    মানবাধিকার কমিশন মনে করছে, এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। 

    rnrn

    কেরালা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য ভি কে বীনাকুমারী, এর্নাকুলাম জেলা মেডিকেল অফিসার এবং অঙ্গমালি তালুক হাসপাতালের প্রশাসককে সাত দিনের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    rnrn

    এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, সিনেমার কলাকুশলীরা হাসপাতালের আলো নিভিয়ে শুটিং করেন। এমনকি জরুরি বিভাগের কক্ষে বিধিনিষেধ আরোপ করা হয়। শুটিং চলাকালীন অভিনেতাসহ প্রায় ৫০ জন সেখানে উপস্থিত ছিলেন, যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।

    বিনোদন ডেস্ক

  • ১২ অভিনেতা নিয়ে সৃজিতের নতুন ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে

    টালিউডের ১২ অভিনেতাকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায় নতুন ছবি বানিয়েছেন। তবে ছবির নাম এখনো ঠিক হয়নি। এ ছবির শুটিং চলাকালীন তিনি জানিয়েছিলেন ছবির নাম হবে— ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। কিন্তু প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, ছবিটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এসভিএফ প্রযোজিত এ ছবিটির নাম ঠিক করে খুব শিগগির মুক্তির দিনক্ষণ জানানো হবে।

    আনন্দবাজার প্রতিবেদনের খবরে জানা যায়, টালিপাড়ার ১২ অভিনেতাকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি। এ ছবির নাম ঠিক না হলেও শুটিং চলাকালীন পরিচালক জানিয়েছিলেন— ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। কিন্তু প্রযোজনা সংস্থা জানিয়েছে, ছবিটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। এসভিএফ প্রযোজিত এ ছবিটির নাম ঠিক করে খুব শিগগির মুক্তির দিনক্ষণ জানানো হবে।

    এদিকে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ঘোষণার পর থেকেই দর্শকমহলে কৌতূহল লক্ষ করা যায়। কারণ এ ছবিতে অভিনয় করেছেন টালিউডের ১২ অভিনেতা। ইতোমধ্যে ছবির শুটিং শেষ করেছেন পরিচালক। এবং ছয় অভিনেতার ফার্স্ট লুক গণমাধ্যমে প্রকাশ করেছেন। 

    নতুন ছবির প্রসঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, ‘শুটিং শেষ। এ রকম অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে অনন্যা ও সৌরসেনীর সঙ্গে আমার প্রথম কাজ। পরমব্রতের সঙ্গেও অনেক দিন পর আবার কাজ করলাম।’

    তিনি আরও বলেন, বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ১৯৮৬ সালের ‘এক রুকা হুয়া ফয়সলা’ ছবিটি ছিল আমার অনুপ্রেরণা। তাই টালিউডের এই শক্তিমান ১২ অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে আমার নতুন প্রজেক্ট। আশা করি দর্শককে ভালো একটি ছবি উপহার দিতে পারব।

    ছবির নাম ঠিক না হওয়া এ ছবিতে যারা অভিনয় করেছেন, তারা হলেন— কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায় প্রমুখ। 

    বিনোদন ডেস্ক

  • অভিনেতা ফারুকের সঙ্গে যে কথা হয়েছিল জল্লাদ শাহজাহানের

    সদ্য প্রয়াত জল্লাদ শাহজাহান ভূঁইয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। তার সঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে করলেন স্মৃতিচারণ। 

    সামাজিক মাধ্যমে জল্লাদ শাহজাহানকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা।

    অভিনেতা লিখেছেন, ‘এ বছর বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনস থেকে শাহজাহান ভূঁইয়ার লেখা একটা বই প্রকাশ হয়েছিল। বইটির নাম কেমন ছিল জল্লাদ জীবন। মেলার কিংবদন্তী প্রকাশনীতে আমার লেখা একটি বইও ছিল। বইমেলার প্রায় ১৫ দিন আমি কিংবদন্তী স্টলে বসেছি। জল্লাদ শাহজাহানের সঙ্গে আমার কিংবদন্তীর স্টলেই পরিচয়।

    ‘তার দীর্ঘ জেলজীবন, জল্লাদ হওয়ার গল্প, ফাঁসি দেওয়ার সময় তার মনের অবস্থা, ফাঁসির সময় আসামির ক্রিয়া, এসব বিষয় তার কাছে জানতে চেয়েছি। তিনি খোলামেলাভাবে আমার কথার উত্তর দিয়েছেন।

    একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, মুক্ত জীবন কেমন লাগছে? তিনি মাথা নিচু করে বললেন, ভালো না। আমার কেউ নাই। কিচ্ছু নাই। ভালো লাগে না। আমি বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম। আহারে জীবন!

    অভিনেতা ফারুক জল্লাদ শাহজাহানের স্মৃতিচারণা করতে গিয়ে আরও লিখেছেন, ‘জীবনের ৪০ বছরের বেশি সময় জেলের চার দেয়ালের ভেতর কাটিয়ে মুক্ত জীবন পেয়েও বলেন তার ভালো লাগে না! আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কী করলে আপনার ভালো লাগবে? তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মরে গেলে।

    অভিনেতা আরও লিখেছেন, ‘জল্লাদ শাহজাহান আজ দুপুরে মারা গেছেন। তার চাওয়া পূরণ হয়েছে। ওপারে ভালো থাকবেন জল্লাদ শাহজাহান।’

    বিনোদন ডেস্ক

  • বাজে অভ্যাস নেই জায়েদের, টাকা কোথায় খরচ হয় জানালেন অভিনেতা

    নানা কারণেই সব সময় আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। কখনও ডিগবাজি দিয়ে, কখনো নারী ভক্তদের নিয়ে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পোশাকের বিষয়ে কথা বলেছেন। 

    rnrn

    ঈদ অনুষ্ঠানে উপস্থাপিকার জানতে চান কবে বিয়ে করছেন জায়েদ খান। জবাবে প্রথমে একটু হাসি দিয়ে জায়েদ খান বলেন, বিয়ের বিষয় সৃষ্টিকর্তা জানেন। আপাতত কোনো পরিকল্পনা নেই। এখনও আমি সিঙ্গেল। আমার কোনো বাজে অভ্যাস নেই। কিন্তু আমার সব টাকা যায় পোশাকের পেছনে। মুম্বাইয়ের সবাই আমাকে চেনে। দেখলেই সব পোশাক নামিয়ে দেয়। তারা জানে সেখান থেকে আমি দুই-তিনটা পোশাক নেব।

    rnrn

    নায়ক জায়েদ খান একের পর এক শোতে অংশ নিতে বিদেশ সফরে যাচ্ছেন। ঈদের কিছুদিন আগে দেশে ফেরেন তিনি। ঈদে দেশে এসেও তার ব্যস্ততার শেষ নেই দেখা করেন জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের সঙ্গে। তখন জায়েদ খানকে এক বান্ডিল টাকা ঈদ সালামি দেন ডিপজল। 

    rnrn

    ঈদ সালামি নিয়ে অভিনেতা বলেন, ডিপজল ভাইয়ের কাছ থেকেই তো মোটা অঙ্কের সালামি পেলাম। তিনি আমার বড় ভাই, বাবার মতো। ঈদের দিন তার বাসায় গিয়েছি। তিনি একটা বান্ডিল দিলেন। পরিবারও দিয়েছে।

    rnrn

    ঈদুল আজহা প্রসঙ্গে জায়েদ বলেন, এবারের ঈদ জার্নিটা খুব কষ্টের। কয়েক মাস ধরেই আমি দেশের বাইরে বাইরে। অস্ট্রেলিয়া থেকে ফিরে লন্ডনে গিয়েছি। তারপর সিঙ্গাপুর, এরপর মুম্বাইতে। ঈদের আগের দিনে ফিরেছি মুম্বাই থেকে। আগে থেকেই গরু কিনে রেখেছে পরিবার। আমি গাড়িতে বসেই একটি ছাগল কিনেছি। হাটে নামিনি কারণ মানুষের ভিড় হয়ে যায়।

    বিনোদন ডেস্ক

  • হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড আর নেই

    হলিউড অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড আর নেই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে মারা যান তিনি। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিলো ৮৮ বছর। 

    তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। দ্য হাঙ্গার গেমস ও ডোন্ট লুক নাউ সিনেমায় অভিনয় করে সাদারল্যান্ড বেশ প্রশংসা কুড়িয়েছিলেন।

    ডোনাল্ড সাদারল্যান্ডের ছেলে ও অভিনেতা কিফার সাদারল্যান্ড এক বিবৃতিতে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

    দ্য ডার্টি ডজনস, এমএএসএইচ এবং ক্লুটে সিনেমায় সাদার‌ল্যান্ড অভিনয় করেন। 

    কানাডার নিউ ব্রান্সউইকে শহরে জন্ম সাদারল্যান্ডের। ১৯৫৭ সালে কানাডা ছেড়ে লন্ডন চলে যান তিনি। 

    বিনোদন ডেস্ক

  • হৃতিকের সঙ্গে প্রেম করে কপাল পুড়ল সাবার!

    অভিনেতা হৃতিক রোশানের সঙ্গে গত দু’বছর ধরে গায়িকা, বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন।  খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি আলোচনায় চলে আসেন সাবা। যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে।  ছোটবেলায় অভিনয় করেছেন জন নাট্য মঞ্চে। তবু এই খ্যাতনামী তারকার প্রেমিকা হওয়ার মাশুলই যেন গুণতে হল সাবাকে।

    rnrn

     নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘গত এক দশক ধরে যে কাজ করে নিজের বাড়ি ভাড়া দিয়েছে, অন্ন সংস্থান করেছি এখন সেই কাজ পেতেই কষ্ট পেতে হচ্ছে। কোনও খ্যাতনামা মানুষের কিংবা সফল ব্যক্তির প্রেমিকা মানেই তার নিজস্ব উপার্জনের প্রয়োজন নেই এমন মানসিকতা থেকে ঠিক কবে নিষ্কৃতি পাব আমরা।’

    rnrn

    তিনি অভিযোগ করেন, হৃতিকের প্রেমিকা হওয়ার কাজ পাচ্ছেন না। হৃতিকের সঙ্গে সম্পর্কে তৈরি হওয়ার আগে থেকেই প্রায় এক দশক ধরে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করতেন। একাধিক বিজ্ঞাপনেও ভয়েস ওভার দিয়েছেন। এছাড়াও সঙ্গীত শিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার। বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন।

    rnrn

    তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই নাকি তার হাতে কাজ কমে গেছে। এক পরিচালক নাকি সাবাকে বলেছেন, নামী তারকার প্রেমিকা এখন তিনি, তাই তার আর কাজের কি প্রয়োজন! এই কথা শুনেই গর্জে উঠেছেন সাবা।

    rnrn

    সাবা প্রশ্ন তুলে লিখেছেন, ‘আমরা কোন অন্ধকার যুগে বাস করছি। একজন নারী তার উপার্জনের মাধ্যমে যে সম্মান অর্জন করে সেটাকে হেয় করা হচ্ছে। আমি স্পষ্ট বলছি, এখনও পর্যন্ত আমি নিজের টাকায় জীবন যাপন করছি। নিজের ক্যারিয়ারকে ভালোবাসি। যে কাজটা করি সেটা পছন্দের। যদিও লোকে ভাবে আমরা সেসবের প্রয়োজন নেই। আসলে মানুষের চিন্তাভাবনা বদলাবে না।’

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীকে উত্ত্যক্ত, যুবককে খুন করলেন অভিনেতা!

    ছোটপর্দায় অভিনয় শুরু। এরপর ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সারির নায়ক হয়ে ওঠেন দর্শন থুগুদীপা। তার ঝুলিতে বেশ কিছু হিট ছবিও রয়েছে। অভিনয় ছাড়াও তার রয়েছে বিভিন্ন ব্যবসা। তিনি চন্দন কাঠের ব্যবসায় জড়িত। সম্প্রতি খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন দর্শন ও তার স্ত্রী।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুতে সুমনাহাল্লি সেতুর কাছে রেণুকা স্বামী (৩৩) নামে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। ওই ব্যক্তি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। রেণুকা নাকি অভিনেতা দর্শনের স্ত্রীকে উত্ত্যক্ত করতেন। আর তাকে আপত্তিকর মেসেজও পাঠাতেন তিনি। এর পর হঠাৎই উধাও হয়ে যান রেণুকা। পরিপ্রেক্ষিতে গ্রেফতার হন অভিনেতা দর্শন থুগুদীপা ও তার স্ত্রী পবিত্রা গৌডা।

    রেণুকার পরিবার কয়েক দিন পর থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু সেই সময় পুলিশের তরফে আরও দুদিন অপেক্ষা করতে বলা হয় বলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রীকে উত্ত্যক্ত করছিলেন রেণুকা স্বামী। মুঠোফোনে আপত্তিকর মেসেজও পাঠাতেন তিনি। তাই অভিনেতা দর্শন সুপারি দিয়ে তাকে খুনই করিয়ে ফেললেন— এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বেঙ্গালুরুতে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেতা দর্শন থুগুদীপা ও পবিত্রা গৌডাকে। 

    মঙ্গলবার সকালে মাইসুরুর বাগানবাড়ি থেকে গ্রেফতার করা হয় তাদের। পরে জিজ্ঞাসাবাদের জন্য বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়। শুধু অভিনেতা ও তার স্ত্রীই নন, এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে আটক করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সুমনাহাল্লি সেতুর কাছে একটি রাস্তার কুকুরকে নর্দমা থেকে দেহ টানাটানি করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশে খবর দেন। পরে আটক তিন ব্যক্তি খুনের কথা স্বীকার করে জানান, তারা অভিনেতা দর্শনের নির্দেশেই এ কাজ করেছেন। আটককৃতদের কাছ থেকেই রেণুকার পরিচয় উদ্ঘাটিত হয়।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ৯ জুন রেণুকাকে খুন করা হয়েছিল। নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দর্শনকে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আরআর নগরে দর্শনের বাড়িতে। তদন্ত শুরু হয়েছে। যদিও অভিনেতা ও তার স্ত্রীর কাছে খুনের বিষয়টি অজানা, তা খতিয়ে দেখা হচ্ছে— সরাসরি খুনের সঙ্গে জড়িত, না কি ষড়যন্ত্রের স্বীকার।

    বিনোদন ডেস্ক

  • অভিনেতা টুটুল চৌধুরীর আরেক অর্জন

    মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের দক্ষ অভিনেতা টুটুল চৌধুরী এবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন।  ৯ জুন এক অফিস আদেশে এই পদে যোগ দেন তিনি। 

    rnrn

    বাংলাদেশ ব্যাংকে দুই যুগ আগে সহকারী পরিচালক পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন টুটুল চৌধুরী। পরবর্তীতে উপ-পরিচালক, যুগ্ম পরিচালক এবং অতিরিক্ত পরিচালকের পদগুলোতে দায়িত্ব পালন করেন। 

    rnrn

    এ প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘প্রচণ্ড ভালোলাগা নিয়ে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগ দিয়েছিলাম।  আমার সেই ভালোলাগা এখনো আছে।  আমি যেমন প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক, তেমনই প্রতিষ্ঠানও আমাকে প্রতিনিয়ত এগিয়ে দিচ্ছে।  প্রতিষ্ঠানের সহকর্মীদের কারণেই এ রকম একটি চ্যালেঞ্জিং পেশায় থেকেও অভিনয়টা চালিয়ে যেতে পারছি। সবার সহযোগিতা থাকলে আরও এগিয়ে যেতে চাই।’

    rnrn

    এদিকে সব সময়ের মতো অভিনয়েও নিয়মিত আছেন তিনি।  বর্তমানে তিনটি টিভি চ্যানেলে তার অভিনীত ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।  এগুলো হলো- মারুফ রেহমানের পরিচালনায় ‘প্রবাসী পরিবার’ এনটিভিতে, কায়সার আহমেদের পরিচালনায় ‘বকুলপুর ও ‘জাদুনগর’ যথাক্রমে প্রচার হচ্ছে দীপ্ত টিভি ও আরটিভিতে। 
    rnঅঞ্জন আইচের পরিচালনায় ‘ আগামীকাল’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন।  একই পরিচালকের ‘কানামাছি’ নামের সিনেমায় অভিনয় করেছেন। যেটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া তিনি একজন শিক্ষা উদ্যোক্তাও। 

    rnrn

    পুরান ঢাকায় ‘সহজপাঠ’ নামে একটি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।হিসেবেও দায়িত্ব পালন করছেন টুটুল চৌধুরী। 

    বিনোদন ডেস্ক