Tag: অপু বিশ্বাস

  • বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপুর, আক্ষেপ জানিয়ে যা বললেন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বর্তমানে অভিনয়ের পাশাপাশি ফটোশুট ও বিভিন্ন ইভেন্টে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন। সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসতে হাসতেই নিজের ব্যক্তিজীবনের এক আক্ষেপের কথা জানালেন এই অভিনেত্রী।

    অপু বিশ্বাস বলেন, ‘আমাদের সমাজে মেয়েদের বিয়ের পর সংসার গোছানোর জন্য সাধারণত কিছু ফার্নিচার উপহার দেওয়া হয়—যেমন খাট, ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা—মানে পুরো ঘরটাই সাজিয়ে দেওয়া হয়। কিন্তু আমি সেই সুযোগ পাইনি। যদিও আমি মেয়ে, তবুও আমার বিয়ের সময় এসব কিছুই পাইনি।’

    নতুন দায়িত্বে উচ্ছ্বাস প্রকাশ করে অপু বিশ্বাস আরও বলেন,  ‘কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হওয়া তার জীবনে এটাই প্রথমবার, যা তাকে ভিন্ন এক অনুভূতি দিচ্ছে। তিনি বিশ্বাস করেন, ফার্নিচার একটি ঐতিহ্য বহন করে। যেহেতু এখন বিয়ের মৌসুম শুরু হচ্ছে, তাই অনেক নতুন যুগল ফার্নিচার খুঁজবেন এবং হয়তো অনেকেই তার কাছ থেকে ভালো ডিজাইন বা পণ্যের পরামর্শ চাইবেন।’

    উল্লেখ্য, ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন অপু বিশ্বাস। আর এবারও বিয়ের অভিজ্ঞতার এই স্মৃতিচারণ করে তিনি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন।

    যুগান্তর প্রতিবেদন

  • পূজা এলে কষ্ট পান অপু বিশ্বাস, কিন্তু কেন?

    অনেক বছর আগে মা-বাবাকে হারিয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। প্রতিটি মুহূর্তে তাদের অভাব বোধ করেন তিনি। তবে শারদীয় দুর্গাপূজার সময় সেই শূন্যতা যেন আরও গভীর হয়ে ওঠে।

    রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব পূজামণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ সময়ে ঢাকায় অবস্থান করছেন অপু বিশ্বাস। কিন্তু উৎসবের ভিড়-ভাট্টায় নয়, পূজার দিনগুলোতে একেবারেই ঘরে সময় কাটাতে চান তিনি।

    অপু বিশ্বাস বলেন, ‘কোথাও যাবো না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই মা-বাবাকে মিস করি, তবে পূজার সময়টা আরও বেশি কষ্ট লাগে।’

    শৈশবের স্মৃতিচারণ করে অপু বিশ্বাস বলেন, ‘বগুড়াতেই আমার বেড়ে ওঠা। সেখানেই পূজার দিনগুলো কাটত আনন্দে। বাবা, কাকা, মা এবং আরও অনেক আত্মীয়-স্বজন থাকতেন। পূজার এই সময়টাতে সবাই একত্র হতেন। তখন আমাদের বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত।’

    ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কিছু কাজ নিয়ে আলোচনা চলছে। ভালো কোনো খবর থাকলে অবশ্যই জানাব।’

    উল্লেখ্য, অপু বিশ্বাস শাকিব খানের বিপরীতে ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর দুজন একসঙ্গে প্রায় ৭২টি সিনেমায় অভিনয় করেছেন, যার বেশিরভাগই ছিল ব্যবসাসফল।

    অপু বিশ্বাস প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে। তাঁতপল্লির প্রেক্ষাপটে প্রেম-ভালোবাসা ও স্থানীয় রাজনীতির গল্প নিয়ে নির্মিত এই সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে তিনি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন।

    যুগান্তর প্রতিবেদন

  • শাকিবকে ভুলে নতুন সম্পর্কে জড়ানোর বিষয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক আগে। তবে তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা-সমালোচনা এখনো নেটিজেনদের মাঝে চলতেই থাকে। 

    সম্প্রতি পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেই সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল— অভিনেত্রী কি আবার নতুন করে সংসার পাতবেন? যদিও এমন প্রশ্নের সম্মুখীন তাকে মাঝেমাঝেই হতে হয়। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন অপু বিশ্বাস।

    জানা গেছে, কোনো এক সিঙ্গাপুরবাসীর প্রেমে পড়েছেন আলোচিত অভিনেত্রী অপু। তার এই নতুন প্রেমের খবর নিয়ে চারদিকে ফিসফাস শুরু হতেই ছড়িয়ে পড়েছে সেই পুরোনো ভিডিও।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেই ভিডিওতে অপুকে প্রশ্ন করা হয়েছিল— তিনি কি আর বিয়ে করতে চান? উত্তরে অপু বলেছিলেন, বিয়ে জানি না, এখনই বলতে পারব না। তবে আগামী দিনে যে আর বিয়ে হবে না এটা বলা যাচ্ছে না। তবে এখনই ভাবছি না।’ 

    অভিনেত্রীর অনেক দিন আগের সেই সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।

    সিঙ্গাপুরে কি সত্যি রয়েছেন অপুর প্রেমিক? এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, সব আলোচনার সূত্রপাত একটি গাড়ি কেন্দ্র করে। কোনো এক পরিচিতের গাড়ি নিয়ে তিনি গিয়েছিলেন একটা কাজে। গাড়ির সেই নম্বরের মাধ্যমে গাড়িমালিকের নথি জোগাড় করা হয়৷ সেই সূত্রে ধরে নেওয়া হয়, সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, না জেনে কল্পনা করে একটা কিছু বলে দেওয়ার কোনো মানে হয় না। আর কিছু বলতে চাই না।

    বিনোদন ডেস্ক

  • রানীরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

    ঢালিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সম্প্রতি অপু বিশ্বাস ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন রূপে ধরা দিয়েছে।

    এবার ব্রাইডাল লুকে দেখা গেছে অপু বিশ্বাসকে। এক রিল ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কানে দুল খোপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পরা ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন। 

    ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।’ 

    কমেন্ট বক্সে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন অপু বিশ্বাসকে। একজন লিখেছেন, ‘এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।’ আরেকজনের কথায়, ‘এত বেশি সুন্দর লাগছে অপু বিশ্বাসকে কি বলব। অপু বিশ্বাস সত্যিই বেস্ট।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা। 

    ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে তখন অপু বিশ্বাস। কারণ তখন শাকিব খান মানেই তিনি। সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর-এরপর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।

    বিনোদন ডেস্ক

  • অপু দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো: মিষ্টি জান্নাত

    ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত মাঝে মধ্যেই নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন। এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের আলোচনার খরাক হলেন অভিনেত্রী অপু  বিশ্বাসের এক মন্তব্য করে। 

    এর আগে মিষ্টি জান্নাতের সঙ্গে অপু বিশ্বাসের সাবেক স্বামী শাকিব খানকে জড়িয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছিলেন। এবার অপু বিশ্বাসকে নিয়ে কথা বললেন অভিনেত্রী। অপু নাকি দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো বলে মনে করেন মিষ্টি জান্নাত।

    আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি একটি ফটোকার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লেখেন—অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।

    এরপর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা। অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করেছেন। আবার অনেকেই ঠাট্টা করেছেন। 

    এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছিলেন— ভক্তরা প্রায়ই তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী নায়িকাদের সঙ্গে। তিনি বলেন, ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান— মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন। আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি মনে করেন। অনেক সময় সারা আলি খানের সঙ্গেও মিল খুঁজে পান। 

    উল্লেখ্য, মিষ্টি জান্নাতের লাভ স্টেশন সিনেমার মাধ্যমে অভিষেক হয়। তার অভিনীত অন্যান্য সিনেমা হলো চিনি বিবি, তুই আমার, আমি নেতা হবো । ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় সিনেমা তুই আমার রানি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। এ ছাড়া মিষ্টি জান্নাত ভোজপুরি চলচ্চিত্র রংবাজ খিলাড়িতে অভিনয় করেছেন।

    বিনোদন ডেস্ক

  • ‘শেখ হাসিনা সরকার বার বার দরকার’ বলা অপু বিএনপির মঞ্চে! সমালোচনার ঝড়

    আওয়ামী লীগের হয়ে একসময় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ঢাকাই চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস বিএনপির মঞ্চে বক্তব্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চান।  জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস ও অভিনেতা নিরব হোসেন। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা এ অনুষ্ঠানে যোগ দেন। 

    বিএনপির সমাবেশে কালচারাল ফ্যাসিস্ট অপু বিশ্বাসের অংশগ্রহণের খবর গণমাধ্যমে প্রকাশের পর পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী দোসর অপু বিশ্বাস কিভাবে বিএনপির সমাবেশে যোগ দেয়-সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই ক্ষোভ প্রকাশ করে প্রতিবার্ষিকীর আয়োজক বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার দাবি জানিয়েছেন। 

    আব্দুল্লাহ আল মামুন রাজিব নামের একজন লিখেছেন, অপু বিশ্বাসও এখন বিএনপির সমাবেশে! দুঃখজনক।এগুলো দেখলে খুব খারাপ লাগে।তারা কি আর লোক পায় নাই।অপু বিশ্বাসের মতো আওয়ামী সরকারের তেলবাজি করা এই নারীকে ডাকতে হবে।যারা তাকে ডাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। 

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে সোহেল খান সোহেল নামে এক ব্যক্তি বলেন, অপু বিশ্বাস ও ফেরদৌস নৌকার মাঝি।তারা ভোলার লালমোহনে এসে শাওনের নৌকা প্রতীকে ভোট চেয়েছে। সে এখন কিভাবে বিএনপির সমাবেশে অংশগ্রহণ করে- বিএনপির নির্যাতিত জনগণ জানতে চায়। অপু এতদিন কাজ করেছে নৌকার মাঝি হয়ে।তাহলে বিএনপির আমরা যারা নির্যাতিত, জেল, হামলা, মামলার শিকার; তাদের কোনো মূল্য নেই? আমি পুরানা পল্টন বিএনপির কার্যালয়ের সামনে আহত হয়েছি, নাভিতে পাথর পড়েছে, টিয়ার গ্যাসের ভেতরে পড়েছি, ভেবেছিলাম মরেই যাব, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, আপনার কাছে আমাদের কি কোনো মূল্য নেই?

    জোবায়ের হাসান সুমন লেখেন, আওয়ামী লীগের নমিনেশন চাওয়া অপু বিশ্বাসকে বিএনপির সমাবেশে যারা দাওয়াত করেছে তাদেরকে বহিষ্কার করা হোক।

    নাজমুল হাসান বলেন, বিএনপির লোকজন অপু বিশ্বাসকে দিয়ে সমাবেশ করায়, যে অপু বিশ্বাস হাসিনারে আইডল মানতো এবং আম্মা ডাকতো।

    তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে নিবির চৌধুরী নামে এক নেটিজেন বলেন, আওয়ামী লীগের নমিনেশন চাওয়া এবং আওয়ামী সমর্থক অপু বিশ্বাস বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হয় কিভাবে? বিএনপির সমাবেশে কি লোকজন কমে গেছে? সেজন্যই কি চলচ্চিত্রের নায়িকা নিয়ে সমাবেশ চাঙ্গা করেছেন?যদি চলচ্চিত্রের শিল্পী নিতেই হয় তাহলে বিএনপি সমর্থক শিল্পী কি ছিল না? বিষয়টি বিবেচনা করবেন।

    শাকিল সরকার বলেন, বিএনপি কি নেতাকর্মীর সংকটে আছে? যদি না থাকে তাহলে আওয়ামী দোসর অপু বিশ্বাস কিভাবে সমাবেশে যায়? 

    আওয়ামী লীগের নমিনেশন চাওয়া অপু বিশ্বাসকে বিএনপির সমাবেশে যারা দাওয়াত করেছে, তাদেরকে বহিষ্কার করা হোক।

    আলিয়া নিশাত নামে এক নারী লেখেন, ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ বলা অপু বিশ্বাস এখন কুষ্টিয়ার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে।এসব আওয়ামী দালালদের দাওয়াত দিয়ে যারা প্রোগ্রামে নিয়েছে, সেসব বিএনপির হাইব্রিড নেতাকে আজীবন দল থেকে বহিষ্কার করা হোক। 

    সোনিয়া আক্তার নামে আরেক নারী লিখেছেন, আওয়ামী লীগ যেমন ভোটের আগে নায়িকা ভাড়া করতো প্রচারণার জন্য, বিএনপিও ঠিক সেই পথে পা বাড়াচ্ছে, তাহলে পার্থক্যটা কি?

    সাইয়্যেদা সাথী লিখেছেন, বিএনপিকে ডোবাতে এ ধরনের সস্তা বিনোদন খুবই কাজে দেবে।

    জুয়েল নামে এক ব্যক্তি লিখেছেন, গত ১৫ বছর আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারণা, মিছিল আর মিটিংয়ে ভাড়া খেটে বেড়ানো অপু বিশ্বাসই ২০২৪ সালের প্রহসনমূলক ‘ডামি মার্কা’ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে লাইন ধরেছিল। অথচ আজ সেই একই অপু বিশ্বাস কুষ্টিয়ায় গিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথি হয়ে বক্তৃতা দেয়!এ দৃশ্য শুধু রাজনৈতিক চরিত্রহীনতার নয় বরং বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বেরও নগ্ন স্বাক্ষর। যেখানে এমন ভাড়াটে, দ্বিমুখী মানুষকে মঞ্চে স্থান দেওয়া হয়, সেখানে পতন অনিবার্যই মনে হয়।

    নিজেকে বিএনপির কর্মী দাবি করে খান তমিজুল বলেন, আমি জাতীয়বাদী দল-বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এখানে এই দুজনকে যারা ইনভাইট করেছে তাদেরকে বহিষ্কার করা উচিত।

    ইয়াসিন আরাফাত লিখেছেন, যেই নেতা অপু বিশ্বাসকে অনুষ্ঠানে নিয়েছে, দলের প্রতি তার ভালোবাসা একদম নাই বললেই চলে। 

    মনিরুজ্জামান মনি লিখেছেন, কুষ্টিয়া বিএনপির এতটা অধঃপতন!একজন আওয়ামী এমপি নমিনেশন প্রত্যাশী নায়িকা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে; এটা কিভাবে সম্ভব?এর উত্তর কে দেবে- কুষ্টিয়া বিএনপি নাকি কেন্দ্রীয় বিএনপি?

    তারেক রহমানকে উদ্দেশ করে সুজন রাজ বলেন, প্রিয় নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করুন এবং যারা তাদেরকে ইনভাইট করেছে তাদের বহিষ্কার করুন।

    কাদের কাহন বলেন, অপু একজন আওয়ামী লীগের দালাল, যারা দাওয়াত দিয়েছে তারাও আওয়ামী লীগের দালাল।

    যুগান্তর ডেস্ক

  • ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি’— অপুকেই কি বললেন পরীমনি?

    বিনোদন অঙ্গনের বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমনি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন তিনি, যা ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

    স্ট্যাটাসে পরীমনি লিখেছেন—‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’

    স্ট্যাটাসটি প্রকাশের পর অনেকে ধারণা করছেন, তিনি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন। কারণ সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। সেখানে কেক কাটা ও বক্তব্য দেওয়ার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

    পরীমনির পোস্টে নয়ন মুদক নামে একজন মন্তব্য করেন, ‘নামটা অপু বিশ্বাস না হয়ে অপু অবিশ্বাস হওয়া উচিত ছিলো।’ আমান উল্লাহ আমান নামে একজন লিখেছেন, ‘অপু বিশ্বাসকে ধুয়ে দিলেন।’

    সানাউল করিম নামে একজন বলেছেন, ‘আওয়ামীলীগ একটানা অনেক বছর ক্ষমতায় থাকায় নৌকায় হাইব্রিড নেতার দখলে চলে গিয়েছিল। অপু বিশ্বাসের মত কিছু ব্যক্তির কাছে জিম্মি হয়ে গিয়েছিল প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজকে আবারো প্রমাণ হয়েছে।’

    উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপু বিশ্বাস। অথচ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।

    বিনোদন ডেস্ক

  • বিএনপির সমাবেশে গিয়ে যে বক্তব্য দিলেন অপু বিশ্বাস

    আওয়ামী লীগের হয়ে একসময় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে এবার দেখা গেল বিএনপির মঞ্চে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চান।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস ও অভিনেতা নিরব হোসেন। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা এ অনুষ্ঠানে যোগ দেন। তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় মাঠে।

    অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।’

    তিনি আরও বলেন, ‘আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন,আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আশা করি আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।’

    উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপু বিশ্বাস। 

    যুগান্তর প্রতিবেদন

  • ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু

    ছেলে আব্রাম খান জয়কে বিদেশে পড়াশোনা করাবেন, এমনটা আগেই জানিয়েছিলেন অপু বিশ্বাস। সে সিদ্ধান্ত বাস্তবে রূপ দিতে চলেছেন তিনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা। তিনি জানালেন, ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাবেন তিনি। এই সিদ্ধান্তটা সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন। খুব শিগগিরই তারা জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করাবেন।

    শিগগিরই ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুরে উড়াল দেবেন অভিনেত্রী। সঙ্গে থাকতে পারেন বাবা-মা দুজনেই।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’

    ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার (শাকিব খান) মধ্যেই আলোচনা হয়েছিল, তবে কীভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই। আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’

    প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে বেড়িয়েছেন মা অপু বিশ্বাস। ছেলেকে সেখানে ভর্তি করানোর সকল প্রস্তুতিই যেন নিয়ে রেখেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • প্রিন্স মামুনের সেলুন চালাবেন অপু বিশ্বাস

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এখন সিনেমায় নিয়মিত না হলেও পুরো দস্তুর ব্যবসায়ী। তিনি এখন ব্যবসা নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন শোরুমের উদ্বোধন, আর নিজের পার্লার পরিচালনা—সব মিলিয়ে এখন তিনি একেবারে পাক্কা ব্যবসায়ী।

    সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি এর মধ্যেই কিনে নিয়েছেন অপু বিশ্বাস। এমন খবরই কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। আর এ নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনাও হয়েছে বিস্তর।

    একটি সূত্র জানায়, অভিনেত্রী অপু বিশ্বাস নাকি জোর করে প্রিন্স মামুনের সেলুনটি কিনে নিয়েছেন। এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।

    এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়। তিনি বলেন, সেলুনটি তিনজন পরিচালনা করব। আমি (অপু বিশ্বাস), মাসুদ খান এবং কাজী মাহফুজ— এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।

    বিনোদন ডেস্ক