Tag: অপু বিশ্বাস

  • শাকিবের সঙ্গে ফের সিনেমা করা নিয়ে যা বললেন অপু

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। মাঝে দুবছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। নিজের কামব্যাক সিনেমা ‘দুর্বার’ নিয়ে আবারও রুপালি পর্দায় দেখা যাবে এ অভিনেত্রীকে। পাশাপাশি ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে আবারও তাদেরকে পর্দায় জুটি বাধতে দেখা যাবে কিনা সে প্রসঙ্গেও কথা বলেন এই নায়িকা। 

    সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে কথা বলেন অপু। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত এই থ্রিলারধর্মী ছবির ফার্স্ট লুক ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। পোস্টারে অপুর রক্তমাখা মুখের লুক এরই মধ্যে বেশ সাড়াও ফেলেছে। ছবিটির নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে ‘দুর্বার’র শুটিংয়ের প্রস্তুতি চলছে। ২০২৬ সালের বড় কোনো উৎসবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। 

    এছাড়াও শাকিবের সঙ্গে আবারও এক সিনেমায় অপুকে দেখা যাবে কিনা সে প্রসঙ্গও উঠে আসে ইভেন্টটিতে। বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব-অপু। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একসঙ্গে অর্ধশতাধিক সিনেমায় কাজ করা এ দুজন একসঙ্গে সিনেমায় ফিরবেন কিনা সে সম্পর্কে অপু বলেন, ‘শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে আবার কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি এগিয়ে আসেন, তাহলে দর্শকদের সেই ইচ্ছা পূরণ হতেও পারে।’ 

    এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমি আর শাকিব মোট ৭২টি সিনেমায় কাজ করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো সিনেমা করা সম্ভব হয়েছে।’ 

    বিনোদন ডেস্ক

  • যদি কোনো প্রযোজক চান, তবে শাকিবের সঙ্গে দেখা যাবে: অপু বিশ্বাস

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস প্রায় দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন। সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অভিনেত্রী। কথা বলেন তার নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে। এ সময় উঠে আসে কিং শাকিব খান প্রসঙ্গ। তার সঙ্গে পুনরায় কাজের সম্ভাবনা নিয়েও কথা বলেন অভিনেত্রী। 

    এর আগে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি অর্ধশতাধিক সিনেমায় কাজ করেছেন। তবে তাদের বৈবাহিক সম্পর্ক ভাঙনের পর আর পর্দায় একসঙ্গে দেখা যায়নি। তাই ভক্তদের দীর্ঘদিনের প্রশ্ন— আবারও কি এ জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাবে?— এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার ও মেগাস্টার। তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই। 

    তিনি বলেন, আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি। তাই আপনাদের এ ইচ্ছার বিষয়ে বলতে চাই— যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তবে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।

    শাকিবের প্রশংসা করে অভিনেত্রী বলেন, আমি আর শাকিব ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে।

    ‘দুর্বার’ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে এ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। নির্মাতা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বড় কোনো উৎসবে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী  ‘দুর্বার’ সিনেমায় অভিনেত্রীর ফার্স্টলুক সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে অপু বিশ্বাসের রক্তমাখা মুখ ও রহস্যময় চাহনি ভক্তদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে। দীর্ঘ ক্যারিয়ারে এমন দুর্ধর্ষ লুকে তাকে আগে কখনো দেখা যায়নি।

    এ সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এর উত্তর আপাতত আমারও অজানা। যখন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখনই দর্শকরা সব জানতে পারবেন।

    বিনোদন ডেস্ক

  • নতুন রূপে অপু বিশ্বাস, যা বলছেন ভক্তরা

    ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। মাঝেমধ্যেই নতুন নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের চমকে দেন এই ঢালিউড কুইন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ব্রাইডাল ফটোশুটের বেশ কিছু ছবি শেয়ার করেছেন; যা মুহূর্তেই নজর কাড়ে তার ভক্তদের। 

    অপুর শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, গোল্ডেন-অব হোয়াইট একটি লেহেঙ্গায় সেজেছেন নায়িকা। সঙ্গে পরেছেন ভারি নেকলসে, ইয়ারিংস; মাথায় টিকলি। হাতে একটি পুরোনো দিনের ক্যামেরা নিয়েও পোজ দিতে দেখা যায় তাকে। সঙ্গে মেকআপ আর স্নিগ্ধ হাসিতে ফুটে ওঠে তার এক রাজকীয় লুক!

    ছবিগুলো পোস্ট করার পরই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে অপুর মন্তব্য ঘরে। ভক্তরা তার এই নতুন রূপের প্রশংসা করে নানারকম মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘ওয়াও! এই পোশাকে তো অপু বিশ্বাসকে রানীর মতো লাগছে, বিউটিফুল!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি আগেও যেমন সুন্দর ছিলেন, এখনও ঠিক তেমনই আছেন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দিলেও সমসাময়িক ফ্যাশন ও ট্রেন্ডে যে তিনি এখনো অনন্য, এই ফটোশুটের মাধ্যমে সেটি ফের প্রমাণ করলেন এই নায়িকা।

    এদিকে, দীর্ঘ প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি সিনেমাটির ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হওয়ার পর থেকে দর্শকমহলে বেশ আলোচনা দেখা যায়।  পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক গেটআপে দেখা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • ২ বছর পর সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে বিজ্ঞাপনে মডেলিং, শোরুম উদ্বোধন আর ফটোসেশনেই
    দিন পার করছেন। সেই সঙ্গে
    সামাজিক মাধ্যমে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করেন ধরা দেন নতুন রূপে, যা প্রকাশ হতেই সৌন্দর্যে মুগ্ধ ভক্ত অনুরাগীরা। তবে প্রায় দুই বছর পর এবার নতুন সিনেমায় ফিরছেন অভিনেত্রী।

    রোমান্টিকঅ্যাকশন থ্রিলার ঘরানারসিক্রেট সিনেমার মাধ্যমে আবারও তাকে দীর্ঘদিন পর রূপালি পর্দায় দেখা
    যাবে।
    এ সিনেমায় তার বিপরীতে আছেন
    অভিনেতা আদর
    আজাদ। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে এ মাসের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

    এদিকে বুধবার (ডিসেম্বর)
    সন্ধ্যায় সামাজিক মাধ্যম
    ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। সেখানে অভিনেত্রীকে দেখা যায়, সোনালি রঙের নকশাযুক্ত শাড়ি এবং মানানসই গহনা— নেকলেস, দুল, চুড়ি হীরার মতো অলংকার পরে নিজেকে মেলে ধরেছেন তিনি। এ ছাড়া তার চুলে ফুলের খোঁপা পুরো সাজটিতে ভিন্নমাত্রা এনে দিয়েছে। শুধু তাই নয়, ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।

    উল্লেখ্য, সম্প্রতি একটি ফটোসেশনে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। নিয়মিত  মডেলিং ফটোসেশনের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করেন
    অভিনেত্রী।
    তার স্টাইলকে ভক্ত-অনুরাগীরা প্রশংসা করেন। এবারও ব্যতিক্রম হয়নি। সামাজিক মাধ্যমে সেসব ছবির কমেন্টবক্সে এক নেটিজেন
    লিখেছেন—নায়িকার
    পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের পরামর্শ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

    আগে শাকিব খানের নাম শুনলেই ভূঁয়সী প্রশংসা করতেন অপু বিশ্বাস। কিন্তু এখন নীরবতাকে আপন করে নিয়েছেন অভিনেত্রী।

    সম্প্রতি সংবাদকর্মীর এক প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‌‘আমি এমন কোনো কথা বলতে চাই না যা অযথা বিতর্ক তৈরি করবে বা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে। মিডিয়ায় এমন টপিক তুলতে চাই না যা ঘুরে-ফিরে আমারই বিরুদ্ধে ব্যবহৃত হবে।’

    এ সময় শাকিবের পরামর্শ প্রসঙ্গে বলেন, ‘শাকিব খান নিজেও সবসময় পেশাগত জায়গাটাই সামনে আনেন। তিনি বলেছেন, ক্যামেরার সামনে গেলে আমি যেন শুধু অভিনেত্রী অপু বিশ্বাস থাকি। নিজের কাজকে প্রাধান্য দেই, ব্যক্তিগত বিষয় নয়। আমি তার পরামর্শ মেনে চলার চেষ্টা করছি।’

    সুন্দর চেহারার রহস্য কী এমন প্রশ্নে অপু বিশ্বাস হেসে বলেন, ‘মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি মনে করি, আমার দর্শক, ভক্ত এবং কাছের মানুষের ভালোবাসাই আমাকে সুন্দর রাখে।’

    সম্প্রতি জোড়া ছবিতে যুক্ত হয়েছেন অপু। সঙ্গে আছেন আদর আজাদ। এ নিয়ে মুখ খোলেননি নায়িকা। 

    বিনোদন ডেস্ক

  • লন্ডনের রাস্তায় নতুন রূপে অপু বিশ্বাস, যা বলছেন ভক্তরা

    ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন অনেকটাই সিনেমা থেকে দূরে আছেন। তবে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। আর নিয়মিত দেখা যায় সামাজিক মাধ্যমে। নানান বিষয় তার ভক্ত-অনুরাগীদের জানান দেন তিনি। এবার দেখা গেল ঝলমলে আলোয় মোড়া লন্ডন শহরের রাজপথে।

    অনেক দিন ধরেই অপু বিশ্বাস অবকাশ যাপনে লন্ডনে আছেন। তবে সেখান থেকে তার একের পর এক গ্ল্যামারাস লুক সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রী। লন্ডনের অন্যতম বিখ্যাত ও বিলাসবহুল শপিং মল ‘হ্যারডস’ এর সামনে। সেখান থেকে একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। নিজেকে নতুন রূপে মেলে ধরেন তিনি। এতে তার ভক্ত-অনুরাগীরা মুগ্ধ হয়েছেন।

    দেখা গেছে, রাতের সোনালি আলোয় ঝলমল করছে ঐতিহাসিক ভবনটি। তার সামনে দাঁড়িয়ে যেন এক অন্যরকম রহস্যের আবহ তৈরি করেছেন তিনি। ছবিতে দেখা যায়, শীতের রাতের জন্য মানানসই কালো রঙের লম্বা কোট বা ওভারকোটে আবৃত অপু বিশ্বাস। কাঁধের কালো স্লিং ব্যাগটি তার পুরো লুকে এনে দিয়েছে একটি ক্লাসিক আভিজাত্য। তবে এ লুকে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার হাতে থাকা হীরার গহনা।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগেও লন্ডন ব্রিজের সামনে সাদা কোট আর সানগ্লাসে নিজেকে মেলে ধরেছিলেন অপু বিশ্বাস। কালো পোশাকে, পরিমিত মেকআপে আর হালকা হাসির রহস্যময় ভঙ্গি যেন বলে দিচ্ছে— বর্তমানে বেশ ফুরফুরে মেজাজেই আছেন অপু বিশ্বাস। তার রূপ-লাবণ্যের প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়েছিলেন ভক্তরা, ঠিক তেমনই রাতের বেলায় সানগ্লাস পরায় অনেকে মজার ছলে মন্তব্যও করেছিলেন। একাধিক ছবিতে তার এই আভিজাত্যপূর্ণ লুক মন কেড়েছে নেটিজেনদের।

    সামাজিক মাধ্যমে তার কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন—অপু বিশ্বাস সেখানে শুধু অবকাশ যাপনেই যাননি; নিশ্চয়ই কোনো প্রজেক্টে রয়েছেন, যেটি হয়তো পরে প্রকাশ করবেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ‘আমি অপুকে বাদ দিয়েছি, সেটির সাক্ষীও আছে’

    বিনোদন জগতের জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা ফ্যাশন দুনিয়ায় পোশাক-মেকআপ নিয়ে কাজ করে থাকেন। মডেলকে সুন্দরভাবে উপস্থাপন করেন সিনেমা ও ভিডিওতে। অভিনেত্রী অপু বিশ্বাস, শবনম বুবলী ছাড়াও দীঘি, বারিশ, মিমসহ অসংখ্য তারকার সঙ্গে একাধিক ফ্যাশন হাউসের কাজ করেছেন এ কোরিওগ্রাফার। 

    তার সঙ্গে দীর্ঘ সময় কাজ করতে দেখা গেছে অভিনেত্রী অপু বিশ্বাসকে। তবে বর্তমানে গৌতমের সঙ্গে অভিনেত্রীকে আর দেখা যাচ্ছে না। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বর্তমান কাজ ও অপু বিশ্বাস প্রসঙ্গে কথা বলেন এ কোরিওগ্রাফার।

    গৌতম সাহা বলেন, অপুর সঙ্গে আমার এখন কাজ হচ্ছে না। কারণ আমি রাগ করেছি অপুর সঙ্গে। কেন রাগ করেছি সেটি আমি বলব না। তিনি বলেন, অনেকে মনে করছেন—অপু আমাকে বাদ দিয়েছে। বিষয়টি এমন নয়। আমিই বাদ দিয়েছি অপুকে। সেটির সাক্ষীও আমার আছে।

    এ কোরিওগ্রাফার বলেন, আমাদের ভাইবোনের সম্পর্ক। তাই মনোমালিন্য হবেই। তবে কি কারণে সেটি বলব না। বিষয়টি ও জানে, আর আমিও জানি। আমাদের মনোমালিন্যের কারণে একসঙ্গে কাজ করা হচ্ছে না। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, তার মানে এই নয়, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। বিশেষ দিনগুলোতে আমি অপুকে, অপু আমাকে উইশ করে। একসঙ্গে কাজ না করলেও আমাদের মধ্যে এখনো সুন্দর সম্পর্ক রয়েছে।

     গৌতম সাহা বলেন, অনেকেই মনে করেন আমি অপু, বুবলী কিংবা প্রথম সারির অভিনয়শিল্পী ছাড়া কাজ করি না, বিষয়টি এমন নয়। আমি সবার সঙ্গেই কাজ করি। আমার ক্লায়েন্ট যদি বলে একে নিয়ে কাজ করেন, করি। আবার ক্লায়েন্ট যদি বলে আপনার পছন্দের কাউকে নেন, তাহলে কাজের খাতিরে আমার যাকে পছন্দ তাকে নিয়েই আমি কাজ করি।

     অপু বিশ্বাসের সঙ্গে ভবিষ্যতে কাজ করা হবে কিনা—এমন প্রশ্নের উত্তরে এ কোরিওগ্রাফার বলেন, আমি রাগের কারণে এখন পর্যন্ত অপুকে কাজে নিচ্ছি না। কোনো কাজের কারণে ওকে আমি এখনো মোবাইলে কোনো অনুরোধ করিনি। হয়তো কখনো ওকে নিয়ে কাজ করা হবে না। আবার হতেও পারে, এটি সময় বলে দেবে।

    বিনোদন ডেস্ক

  • অপু বিশ্বাসের ‘অবিশ্বাস্য এক ভালোবাসা’

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ছিল গত ১১ অক্টোবর। এ উপলক্ষ্যে সন্ধ্যায় বনানীর একটি স্টুডিওতে জমে ওঠে আনন্দ আয়োজন। দেশের শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরা একসঙ্গে মেতে উঠেন প্রিয় অভিনেত্রীর বিশেষ দিন উদযাপনে। 

    কেক কাটা, আড্ডা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। শুধু এখানেই শেষ নয়;  এবারের জন্মদিনটি তার জন্য এক ভিন্নমাত্রা এনেছে। সশরীরে উপস্থিত না থেকেও দেশের নানা প্রান্তের ভক্তদের সম্মিলিতভাবে ভার্চুয়াল উদযাপনের মাধ্যমে যে উষ্ণতা দেখিয়েছেন, তাতে মুগ্ধ ও আপ্লুত হয়েছেন এ অভিনেত্রী।

    নিজের এই বিশেষ দিনের অনুভূতি জানাতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি অকপটে স্বীকার করেছেন, তার ফ্যান বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাইবোনেরা, যার যার অবস্থানে কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো তার সঙ্গে শেয়ার করে নিয়েছেন।

    সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে অপু বিশ্বাস লিখেছেন— অবিশ্বাস্য এক ভালোবাসা! ১১ অক্টোবর আমার জন্মদিনে সশরীরে না এসেও আপনারা যে উষ্ণতা দেখিয়েছেন, তা সত্যিই বিরল ঘটনা। আমার সব ফ্যান বন্ধু এবং প্রিয় সাংবাদিক ভাইবোনেরা দেশের নানা প্রান্তে থেকে আপনারা যার যার জায়গায় কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো আমার সঙ্গে শেয়ার করে নিয়েছেন।

    অভিনেত্রী বলেন, দূরত্ব আজ কোনো বাধাই নয়! আপনাদের এই সম্মিলিত ভার্চুয়াল উদযাপন প্রমাণ করে— আমাদের বন্ধন কতটা দৃঢ়। আপনাদের পাঠানো সেসব ছবি আজ আমার কৃতজ্ঞতার প্রতিচ্ছবি।

    অপু বিশ্বাস বলেন, আপনাদের এই আন্তরিকতাই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। এই বিশেষ দিনে আমাকে এতটা ভালোবাসা ও সম্মান জানানোর জন্য প্রতিটা মানুষকে জানাই গভীরতম কৃতজ্ঞতা। এ ভালোবাসা এভাবেই অটুট থাকুক।অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা রইল বলে জানান অভিনেত্রী। 

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে শাকিব খানের সঙ্গে সুখস্মৃতি সামনে আনলেন অপু

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন (১১ অক্টোবর) সন্ধ্যায় বনানীর একটি স্টুডিওতে জমে ওঠে আনন্দ আয়োজন। দেশের শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরা একসঙ্গে মেতে উঠেন প্রিয় অভিনেত্রীর বিশেষ দিন উদযাপনে। কেক কাটা, আড্ডা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

    অপু বিশ্বাসকে নিজের জন্মদিনে উইশ করা প্রশ্নে একেবারেই আবেগঘন উত্তর দিলেন অভিনেত্রী, তিনটা উইশের মধ্যে আমার একটা কথাই থাকবে—আমি যেন একজন সফল মা হতে পারি। আমার সন্তানের জীবনটা নতুন, তার যাত্রাটাও নতুন। তিনি বলেন, সেখানে যেন আমি একজন পরিপূর্ণ মা হিসেবে পাশে থাকতে পারি। আমি চাই, সে যেন শিখে নেয়—ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়।

    অপু বিশ্বাস ফিরলেন আবেগঘন মুহূর্তে, শাকিব খানের সঙ্গে কাজ আর ব্যক্তিগত জীবনের নানা স্মৃতিতে। শাকিবের কাছ থেকে জন্মদিনে উপহার পেতেন কিনা— এমন প্রশ্নে হেসে ফেলেন অভিনেত্রী। তিনি বলেন, সে তো নিজের জন্মদিনই মনে রাখত না। আমরা যখন কেক কেটে উদযাপন করতাম, তখন সে এসে বলত—ডায়েট করছি, এত খাবার কেন? 

    অপু বিশ্বাস বলেন, ওর নিজের জন্মদিনই ঠিকমতো পালন করত না। সে সবসময় একটু রিজার্ভ থাকতে পছন্দ করে, হয়তো ভাবে—বললেই হালকা হয়ে গেলাম। প্রথম দিকে হয়তো শপ থেকে সালোয়ার কামিজ বা কসমেটিকস নিয়ে আসত; কিন্তু পরে মনে রাখার প্রয়োজন মনে করত না বলে জানান অভিনেত্রী।

    তিনি বলেন, স্ক্রিনে একজন মানুষ যতটা রোমান্টিক, বাস্তবে ততটাই আনরোমান্টিক। তবে শাকিব সবসময় হাসাতে ভালোবাসে। তখন আমি রোমান্টিক-আনরোমান্টিকের পার্থক্য বুঝতাম না বলেই হয়তো এমনটি লাগত বলে জানান অপু বিশ্বাস।

    তার জন্মদিনে  আসা সাংবাদিকদের কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, আজকে আপনাদের সবাইকে পাশে পেয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত। আমার সন্তানের পর যদি কিছু খুব স্পেশাল বলতে হয়, তাহলে বলব—আপনারা। এই দিনটি আমি সারাজীবন মনে রাখব। 

    বিনোদন ডেস্ক

  • জন্মদিনে জয়ের সঙ্গে অপুর খুনসুটি

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ছিল শনিবার (১১ অক্টোবর)। অভিনেত্রী ৩৬ পেরিয়ে ৩৭ বছরে পা দিলেন। ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করা এ তারকা জন্মদিনের শুরুটা করেছেন সবচেয়ে প্রিয়জন ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে। 

    অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেই ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন তিনি এবং তার ছেলে আব্রাম খান জয়। ছোট্ট জয় মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে— ‘মম, হ্যাপি বার্থডে’! এরপর মা-ছেলে মিলে কেক কাটেন।

    ভিডিওতে আরও দেখা যায়, মা-ছেলের সুন্দর মুহূর্তও। কেকের ওপর থাকা মোমবাতি ফু দিয়ে নেভাতে গিয়ে বারবার চেষ্টা করে জয়, কিন্তু পারে না। শেষে অপু নিজেই ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেন। হেসে বলেন, ‘চলো, এবার কেক কাটি।’ এরপর দুজন একে অপরকে কেক খাইয়ে উদযাপন করেন আনন্দঘন মুহূর্তটি।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের জন্মদিনের এ ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন। মন্তব্যের ঘরে সহকর্মী থেকে শুরু করে ভক্তরা সবাই অপুকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

    প্রসঙ্গত, অভিনেত্রী অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এসকে লেনে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফটোশুট ও ইভেন্টে অংশ নিচ্ছেন অভিনেত্রী। 

    উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে সেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর নানা বিতর্কের মধ্য দিয়ে ২০১৮ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

    বিনোদন ডেস্ক