Tag: অপু বিশ্বাস

  • ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না: অপু বিশ্বাস

    ঢালিউড নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি একটি পোশাকের দোকানের ফিতা কাটতে এসে নজর কেড়েছেন। এদিন হালকা গোলাপি লেহেঙ্গা পড়ে উপস্থিত হন এই চিত্রনায়িকা। সামাজিক যেগাযোগমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে পছন্দের পোশাকের রঙ নয় থেকে শুরু করে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং ব্যবসা নিয়েও খোলাখুলি কথা বলেন তিনি।

    অপু বিশ্বাস জানান, সবসময়ই তিনি হালকা রঙের পোশাক পছন্দ করেন। যদিও তার অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমার সময় তাকে নিয়মিত লাল শাড়িতে দেখা যেত, তবে ব্যক্তিগত পছন্দের তালিকায় হালকা রঙই এগিয়ে।

    নিজের বিয়ের পোশাক নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী বলেন, লেহেঙ্গা পরেছিলাম। রঙ ছিল হালকা রঙের, তবে ব্লাউজটি ছিল রঙিন। শাকিব খানের পছন্দে এই পোশাক কিনা- এমন প্রশ্নের জবাবে হেসেই উত্তর দেন অপু। বলেন, এটা আমি আসলে জানতাম না। আমি যখন দেখেছি, তখন মনে হয়েছে সে হয়তো পছন্দ করেছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আলাপকালে নিজের ব্যক্তিগত পার্লার ব্যবসা প্রসঙ্গেও কথা বলেন অপু।

    এছাড়া ঢালিউডের বর্তমান অবস্থা নিয়েও সরাসরি মন্তব্য করেন এই চিত্রনায়িকা। ইন্ডাস্ট্রির তিক্ততা সম্পর্কে অপু বলেন, ২০০৭–২০০৮ সালে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুল ফেইজের চলচ্চিত্র দেখে ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। এখন ইন্ডাস্ট্রি ডাস্টবিন হয়ে গেছে। পক্ষ-বিপক্ষ সব আছে, সবাইকে নিয়ে কাজ হয়, কিন্তু ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না।

    বিনোদন ডেস্ক

  • মুসলিমদের ট্যাটু করা ঠিক কিনা জানতে চাইলেন অপু বিশ্বাস

    বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বী হলেও বিয়ে করেছিলেন ঢালিউড অভিনেতা শাকিব খানকে। তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয় মুসলিম রীতিনীতি অনুযায়ী বেড়ে উঠছে। ছেলেকে ঘিরে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে খোলামেলা মতপ্রকাশ করতে দেখা যায় অভিনেত্রীকে। এবার ছেলের ট্যাটু করার ইচ্ছা নিয়ে দ্বিধায় পড়েছেন টালিউড অভিনেত্রী। 

    তিনি সরাসরি সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের কাছে এর মতামত জানতে চেয়েছেন। এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি কতটা গ্রহণযোগ্য, সে প্রশ্নই তুলেছেন অপু বিশ্বাস। আব্রাহাম খান জয় ট্যাটু করতে চাচ্ছে। একজন মুসলিম হিসেবে এটি কি সঠিক? প্লিজ কমেন্ট করবেন।—এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক মাধ্যমে স্ট্যাটাসটি প্রকাশের পর অনেকেই ধর্মীয় বিধান, ব্যক্তিগত পছন্দ ও আধুনিকতার প্রসঙ্গ টেনে এনেছেন। এ স্ট্যাটাস ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। নেটিজেনদের কেউ কেউ বলছেন— ইসলাম ধর্মে স্থায়ী ট্যাটু নিরুৎসাহিত করা হয়েছে। আবার কেউ কেউ ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ করেছেন। 

    অপু  বিশ্বাসের স্ট্যাটাসের জবাবে মন্তব্য করে মোস্তফা মতিহার নামে একজন লিখেছেন— ‘না, ইসলামে ট্যাটু নিষিদ্ধ।’ কাজল মোহাম্মদ রিয়াজ নামে আরেক নেটিজেন লিখেছেন, ‘বাঁশটা জায়গা মতো দিছেন আপু। তবে আব্রাহামকে ট্যাটু করাবেন না। এটা ইসলামে নেই। তবে একজন মুসলিম নায়িকা হাতে ট্যাটু করেছে। কেমন জানি মনে হচ্ছে বাঁশটা তাকেই দিছেন।’ 

    মোহসিন রহমান নামে আরেক নেটিজেন লিখেছেন— ‘ইসলামে ট্যাটু সম্পূর্ণ হারাম। ট্যাটু অঙ্কিত শরীর এবাদত অনুপযোগী । যার শরীরে ট্যাটু আছে, তার কবুল করা হবে না।’ ইমতু লিখেছেন, ‘বয়স হয়নি, বড় হোক আরও।’ 

    বিনোদন ডেস্ক

  • রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারান তিনি। 

    জয়ের পর থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন রুমিন। রাজনৈতিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের মানুষেরাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। 

    তারই ধারাবাহিকতায় এবার এই রাজনীতিককে অভিনন্দন জানালেন ঢাকাই ছবির চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন রুমিন ফারহানা। 

    নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে ৮০ হাজার ৪৩৪টি ভোট পেলেও ১ লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হন জাতীয় রাজনীতির পরিচিত এই মুখ। 

    বিনোদন ডেস্ক

  • নতুন সরকারের কাছে যে দাবি অপু বিশ্বাসের

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল। এ নির্বাচন সামনে রেখে দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকাদের মধ্যেও দেখা যাচ্ছে আগ্রহ ও প্রত্যাশা। এবার নিজের প্রত্যাশার কথা জানালেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন সরকার ও দেশ নিয়ে তার ইচ্ছা এবং ভাবনার কথাও জানালেন তিনি। নারীদের নিরাপত্তা ও চলচ্চিত্রশিল্পের উন্নয়নে নির্বাচিত সরকারের ভূমিকা চান বলেও জানান এ অভিনেত্রী।

    নির্বাচন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যে সরকারই আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা। সে জায়গা থেকে চাইব— সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন।

    নতুন সরকারের কাছে তার বিশেষ দুটি দাবির কথা উল্লেখ অপু বিশ্বাস বলেন, ‘নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে, সেটিই আমি চাই। সেই সঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্রশিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটি আমার প্রত্যাশা বলেও জানান এ অভিনেত্রী।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, অভিনেত্রী অপু বিশ্বাস বেশ কিছু দিন সিনেমা থেকে দূরে ছিলেন। শুধু বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারে নিয়মিত ছিলেন তিনি। সম্প্রতি অভিনেত্রী একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। এর পাশাপাশি সময় দিচ্ছেন নিজের পারিবারিক ব্যবসা দেখাশোনাতেও।

    সর্বশেষ কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সেখানে তার বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় আদর আজাদের বিপরীতে অভিনয় করছেন তিনি। সিনেমা দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।

    বিনোদন ডেস্ক

  • ‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

    জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে হওয়া ট্রল, সিনিয়র শিল্পীদের সম্মান এবং শো-রুম ওপেনিংয়ের মতো বিষয় সহ নানা প্রসঙ্গে মুখ খুলেছেন। এক অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তারকা সেখানে শাকিব খানের প্রসঙ্গেও কথা বলেন। 

    সামাজিক মাধ্যমে শোবিজ তারকাদের নিয়ে ট্রল করা নতুন কিছু নয়। অপু বিশ্বাসকেও বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হতে হয়। এ সম্পর্কে অভিনেত্রীর মতামত, ‘যারা অনেক বড় মাপের মানুষ, তাদেরকে নিয়ে ট্রল হয়। আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকে আছেন, তাদেরকে নিয়ে অনেক ট্রল হয়। 

    তাদের ড্রেস বিকৃত করে, চেহারা বিকৃত করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেয়। যাদের ফেস বেশি পরিচিত, তাদেরকে নিয়ে কনটেন্ট তৈরি করলে ভাইরাল হয় বা মানুষের কাছে পৌঁছায় তার জন্য আমাকে করে।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নানা সময়েই বিভিন্ন শোরুম উদ্বোধনে অংশ নিতে দেখা যায় এ চিত্রনায়িকাকে। তা নিয়ে অনেকের সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। এসবের জবাবে অপুর ভাষ্য, ‘কোনো কাজই ছোট নয়। আর আমরা যেহেতু শিল্পী, সেই শিল্পীর মধ্যেই তো সত্তা যে আমরা ওপেনিং করব এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার থাকবে, তারা কিন্তু আসলে এনগেজ করে। একটা ওপেনিংয়ের মাধ্যমে একটা বার্তা সকলের কাছে পৌঁছে যায়।’ 

    কথা বলার এক পর্যায়ে সাবেক স্বামী শাকিব খানকে নিয়ে অপু বলেন, ‘তিনি আমাদের অনেক বড়মাপের একজন অভিনেতা। তাকে সম্মান এবং তার অবস্থানটা অনেক উর্ধ্বে। আমি বলব চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, এটা একটা ভালো দিক।’  

    বিনোদন ডেস্ক

  • শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতি নিয়ে যা বললেন অপু

    অভিনয়ের পাশাপাশি বর্তমানে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ততা কাটছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। নিজের নতুন পার্লার ‘সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিক’-এর প্রচারণা উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সেখানেই ব্যবসা সহ নানা প্রসঙ্গে কথা বলেন অপু। এখানেই শাকিব খানকে নিয়ে একটি প্রশ্ন উঠে আসে। 

    ভালোবাসা দিবস নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, বর্তমানে তার কাছে ভালোবাসার সংজ্ঞা হল কাজ, ব্যবসা এবং দর্শকরা। তার ভাষায়, এখন প্রতিটি দিনই তার জন্য ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা এবং ব্যবসাকে এগিয়ে নেওয়াই তার মূল পরিকল্পনা। 

    এক প্রশ্নের জবাবে শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতি প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, ভালোবাসা দিবসে ওনাকে নিয়ে আমার কোনো স্মৃতি নেই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক স্মৃতিই সাধারণ হয়ে গেছে। শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে। ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল তখনকার ভালোবাসার মুহূর্ত। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এছাড়া ক্যারিয়ারে দর্শকের থেকে যে ভালোবাসা পেয়েছেন সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অপু। 

    অনুষ্ঠানে অভিনেত্রী আরও বলেন, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদ উপলক্ষে সবাই নিজেকে সুন্দর করে সাজাতে চায়। সেই ভাবনা থেকেই তার পার্লারে ৩১ জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাট ৬০ শতাংশ ছাড় এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। অপু সবাইকে আগাম ঈদের শুভেচ্ছাও জানান। 

    বিনোদন ডেস্ক

  • আবারও বাবা হচ্ছেন শাকিব খান?—প্রশ্নে যা জানালেন অপু বিশ্বাস

    ঢালিউডে আবারও পারিবারিক গুঞ্জন নিয়ে শুরু হয়েছে আলোচনা। চিত্রনায়িকা শবনম বুবলী মা হতে চলেছেন—এমন গুঞ্জনে শোবিজ অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে আলোচনার কেন্দ্রে এসেছে একটি বিষয়—তাহলে কি আবারও বাবা হচ্ছেন ঢালিউড কিং শাকিব খান?

    এই প্রশ্নের উত্তর জানতে ভক্তদের কৌতূহল গিয়ে পৌঁছায় শাকিব খানের সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় সাংবাদিকরা বুবলীকে ঘিরে চলা গুঞ্জন ও শাকিব খান বাবা হতে চলেছেন—এমন প্রশ্ন করেন।

    প্রশ্ন শুনে বিস্ময় প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, ‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন!’

    সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘কাজের ব্যস্ততার কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী ধরনের গুঞ্জন চলছে, সত্যি বলতে আমার জানা নেই।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে অপু বিশ্বাস বলেন, ‘একজন সেলিব্রেটির কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু ভাগ্য বলেন বা কারমা-আমি কখনো কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে বা কাউকে উদ্দেশ করে কিছু বলতে পছন্দ করি না।’

    শাকিব খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি অপু বিশ্বাস। আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট যিনি দিয়েছেন, তিনি কিং খান (শাকিব)। সঙ্গে ছিলেন আমার পরিচালক, প্রযোজক ও সহশিল্পীরা। এসব বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলার প্রয়োজন আমি অনুভব করি না। এখন আমি পুরোপুরি আমার কাজ নিয়েই ব্যস্ত।’

    উল্লেখ্য, ২০০৮ সালে সিনেমায় কাজ করতে গিয়ে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস ও শাকিব খান। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের ঘরে জন্ম নেয় একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তান প্রসঙ্গে প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস। তবে ২০১৮ সালে এই তারকা জুটির বিচ্ছেদ হয়।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের বাবা হওয়া প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস

    দেশের শোবিজ অঙ্গণে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, আবারও কি মা হতে চলেছেন শবনম বুবলী? এমন প্রশ্ন উঠতেই সঙ্গে আরেকটি নাম চলে আসছে ভক্ত-অনুরাগীদের মনে, সেটা হলো শাকিব খান। এই সুপারস্টারই কি তাহলে আবার বাবা হচ্ছেন? এই বিষয়টি নিয়েই এখন নেটপাড়ায় আলোচনা তুঙ্গে। 

    সম্প্রতি এ নিয়ে শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে প্রশ্ন করা হয়। যার প্রতিউত্তরে অভিনেত্রী শুরুতেই বলে ওঠেন, ‘আচ্ছা তাই? আমি জানি না তো। কী হচ্ছে? এই আপনারা একটু আমাকে বলেন তো!’ 

    সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অপু। সেখানে অভিনেত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই তার কাছে আলোচিত প্রশ্নের উত্তরটি জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘কাজের কারণে আমি এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ খুব কম থাকি। স্যোশাল মিডিয়ায় এখন কোনো গুঞ্জন চলছে আমার জানা নেই। আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান, আপনারাই আমাকে বলুন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও বলেন, ‘আসলে একজন সেলিব্রেটির শুধু কাজ নিয়ে দর্শক জানতে চায় এমন নয়। ব্যক্তিগত বিষয় নিয়েও জানতে চায়। তবে ভাগ্য বলেন আর কারমা বলেন আমি কারো ব্যক্তিগত বিষয় কিংবা কাউকে তীর মারতে পছন্দ করি না।’ 

    শেষে নায়িকা বলেন, ‘সত্যি কথা বলতে আমি অপু বিশ্বাস। আর আমার ক্যারিয়ারে অবশ্যই যার সাপোর্ট সবচেয়ে বেশি ছিল তিনি কিং খান (শাকিব)। এছাড়া আমার ডিরেক্টর, প্রোডিউসার, সহশিল্পীরা ছিলেন। এগুলো ছাড়া আমি আসলে কী নিয়ে কথা বলবো। আমার কাজ নিয়ে আসলেই আমি খুব ব্যস্ত।’ 

    উল্লেখ্য, ২০০৮ সালে ভালোবেসে শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। বিয়ের ৮ বছর পর ২০১৬ সালে তাদের সংসারে একমাত্র সন্তান আব্রাম খান জয় জন্ম নেয়। কিন্তু দুবছর পরই শাকিব-অপুর বিচ্ছেদ ঘটে। পরে আরেক চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সে সংসারও বেশি দিন স্থায়ী হয়নি। 

    বিনোদন ডেস্ক

  • ‘শিকার’ দিয়ে ওটিটিতে আসছেন অপু বিশ্বাস

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ বিরতি শেষে রূপালি পর্দায় ফিরেছেন। বর্তমানে তার হাতে দুটি সিনেমা রয়েছে। এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। 

    বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’— এ দুটি সিনেমার শুটিং চলছে। এর মধ্যেই নতুন খবর পেলেন অভিনেত্রী। আরেকটি ওয়েবফিল্ম ‘শিকার’-এ কাজ করতে যাচ্ছেন অপু বিশ্বাস। নির্মাতা কামরুজ্জামান রোমানের পরিচালনায় এ ওয়েব ফিল্মটিতে কাজ করবেন তিনি। 

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘শিকার’ ওয়েবফিল্মের শুটিং হবে নেপালে। আগামী মার্চ মাসে পুরো টিম নিয়ে সেখানে যাবেন পরিচালক। নেপালেই সিনেমার বড় অংশের দৃশ্যধারণ করা হবে বলে জানিয়েছেন কামরুজ্জামান রোমান। এর মধ্যেই এ ওয়েব ফিল্মটির প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। খুব শিগগির শুরু হবে শুটিং। অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী গল্পে কাজ করতে নেমেছি আমরা বলে জানিয়েছেন পরিচালক।

    এদিকে নির্মাতা সম্পর্কে অপু বিশ্বাস বলেন, কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। গল্প ও নির্মাণ- দুটো দিকেই তিনি অনেক যত্ন নেন। গল্প যেমন আলাদা, পরিচালনাতেও তার দক্ষতা স্পষ্ট। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

    রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘শিকার’। এ ওয়েবফিল্মটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা পলাশকে। অপু ছাড়াও আছেন রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও অনেকেই। 

    বিনোদন ডেস্ক

  • সুখবর দিলেন অপু বিশ্বাস

    সাময়িক বিরতির পর নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি নিয়ে পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়ে এরই মধ্যে দর্শকদের নজর কাড়তে শুরু করেছেন তিনি।

    কিছুদিন আগে নতুন সিনেমার ঘোষণা দিয়ে বড় পর্দায় ফেরার কথা জানান অপু বিশ্বাস। বর্তমানে আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে ‘দুর্বার’ নামের একটি থ্রিলার সিনেমার শুটিং করছেন তিনি। এর মাঝেই এলো আরও এক সুখবর—প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার।

    অপু বিশ্বাস অভিনয় করতে যাচ্ছেন থ্রিলার ঘরানার একটি ওয়েব ফিল্মে, যার নাম ‘শিকার’। ছবিটি পরিচালনা করবেন ‘জ্বীন ৩’-খ্যাত নির্মাতা কামরুজ্জামান রোমান। নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে ওয়েব ফিল্মটির জন্য অপু বিশ্বাসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এই ওয়েব ফিল্মে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নবাগত অভিনেতা পলাশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মার্চে নেপালে শুরু হবে শুটিং। পরিচালক জানান, পুরো টিম নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

    ‘শিকার’ ওয়েব ফিল্মে অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করবেন বড়দা মিঠু, ইমরান হাসোসহ আরও বেশ কয়েকজন শিল্পী। শুটিং শেষে ঈদের পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    বিনোদন ডেস্ক