Tag: অপু বিশ্বাস

  • নিজের কঠিন সময়ের স্মৃতি শেয়ার করলেন অপু বিশ্বাস

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে সিনেমায় কাজ করছেন না এবং বর্তমানে নিজের ব্যবসা ও বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। যদিও তার পেশাগত জীবনের তুলনায় ব্যক্তিগত জীবনই বেশি আলোচিত হয়েছে ভক্তদের মধ্যে। বিশেষ করে, সাবেক স্বামী শাকিব খান এবং চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি।

    একাধিক সাক্ষাতকারে অপু জানিয়েছেন, বর্তমানে তার জীবনের প্রধান ফোকাস হচ্ছে নিজের ব্যবসা এবং সন্তানকে নিয়ে সময় কাটানো। তিনি আরো বলেন, শাকিব খানের পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চেষ্টা করছেন। তবে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে অপু বিশ্বাস তার অর্থনৈতিক দুরাবস্থার কথা শেয়ার করেছেন।

    অপু জানিয়েছেন, ২০১৭ সালে, যখন তিনি সন্তান আব্রাম খান জয়কে নিয়ে দেশে ফিরেন, তখন তার কাছে কোনো টাকা পয়সা ছিল না এবং ব্যাংক অ্যাকাউন্টেও কোনো টাকা ছিল না। সে সময় তিনি বুঝতে পেরেছিলেন, অর্থকষ্টে থাকা মানুষদের প্রতিদিনের জীবন কতটা কঠিন হতে পারে। তিনি বলেন, ‘তখন আমি মিতব্যয়ী হতে শিখেছি।’

    অপু বিশ্বাস সেই সময় অর্থকষ্ট মেটাতে নিজের গয়না বিক্রি করেছিলেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম তখন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই কোন সোনার গয়না পছন্দ হয়ে যেত কিনে ফেলতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেবার চেষ্টা করছি।’

    অপু বিশ্বাস ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকাল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন, তবে তিনি মূলত আলোচনায় আসেন ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনীত ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে। ছবিটি ব্যবসাসফল হওয়ার পাশাপাশি ঢালিউডে শাকিব-অপু জুটির জনপ্রিয়তা বাড়ায়। এরপর তারা একসঙ্গে আরও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন, যার মধ্যে ছিল ‘রাজনীতি’, ‘পাখী’, ‘চাচ্চু’, ‘শত্রু আমার’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মায়া: দ্য লাভ’ এবং ‘দুই পৃথিবী’।

    বিনোদন ডেস্ক

  • শাহবাগে যুদ্ধের আয়োজন করলে কে জিতবে, অপু না বুবলী?

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর বিতর্কের গল্প সবারই জানা। মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে প্রায়ই তর্কে জড়ান দুজনই। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অন্যের পালটা পোস্টও করেন দুই অভিনেত্রী। বলতে গেলে ডিজিটাল যুদ্ধে মেতে থাকেন দুজন।

    বুবলীর পোস্টের বিপরীতে পোস্ট দিতে দেখা যায় অপু বিশ্বাসকে। একই রকম অপুর পোস্টের বিকল্প পোস্ট করেন বুবলী। এসব পোস্ট নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন তাদের ভক্ত অনুরাগীরাও।

    সম্প্রতি ‘স্টার ডায়েরি’ নামে একটি সাক্ষাৎকারে দুজনের ভার্চুয়াল যুদ্ধের বিষয়টি উঠে আসে। যেখানে এই ডিজিটাল যুদ্ধ প্রসঙ্গে প্রশ্ন করা হয় অপু বিশ্বাসকে। অপু বিশ্বাসও জবাব দিয়েছেন স্পষ্ট।

    অপু বিশ্বাসকে উপস্থাপিকা বলেন, ‘এই যে আপনাদের ডিজিটাল যুদ্ধ, বিশেষ করে আপনার যেহেতু অনেক বেশি ফ্যানবেজ বা শাকিব খানের তো আসলেই অনেক বেশি ফ্যানবেজ, বুবলীরও ফ্যানবেজ আছে। সবকিছু মিলিয়ে তিনটা ভাগ হয়ে ফ্যানরাও কিন্তু অ্যাটাকিং করতে থাকে। শুধু তাই নয়, সাংবাদিকরাও এর মধ্যে ইনক্লুড হন। এই যুদ্ধটাকে আপনি কী বলবেন?

    মানে শাহবাগে যদি আমরা একটা যুদ্ধের ব্যবস্থা করি কোন পার্টি জিতবে? শাকিব খানের ফ্যানবেজ, অপু বিশ্বাসের ফ্যানবেজ নাকি বুবলীর ফ্যানবেজ?’

    হাসিমুখে অপু বিশ্বাস বলেন, ‘কঠিন একটা প্রশ্ন, কী উত্তর দেব জানি না। তবে সাধুবাদ জানাই। যে মানুষগুলো আমাদের জন্য এ রকম কথাগুলো বলে এবং খুব ড্যাম বলে, আসলে আমি সাধুবাদ জানাইভালোবাসার বহিঃপ্রকাশ আসলে তারা করে দেন।’

    অন্য এক প্রশ্নে উপস্থাপিকা বলেন, ‘আপনি কি এখনো শাকিব খানের পরিবারের সঙ্গে আছেন?’

    উত্তরে অপু বলেন, ‘এটা আমার পারসোনাল ব্যাপার। সো দর্শকদের তো আমার পরিবারের কথা এত জানাতে পারব না। আমি শিল্পী। আমার মনে হয় যে আমি নিজেকে একটি গণ্ডিতে রাখতে চাই। এজ অ্যা পারসন অপু বিশ্বাস। একটা বেড়ার বাইরে আমি কাউকে এন্ট্রি দিতে চাই না।’

    বিনোদন ডেস্ক

  • ‘আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই’

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের বিষয়গুলো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমাণ করার প্রয়োজন মনে করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি বিবাহিত, সেটা ফেসবুকে দেখানোর মতো কিছু নেই।’

    ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন অপু। ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর সেই খবর প্রকাশ্যে আনেন তিনি। তবে এর কিছুদিন পরেই ভাঙন ধরে শাকিব-অপুর সংসারে, যা শেষমেশ বিচ্ছেদে গড়ায়। পরবর্তীতে শাকিব বিয়ে করেন নায়িকা শবনম বুবলীকে।

    তবে বিচ্ছেদের পরও ছেলে জয়কে ঘিরে অপু ও শাকিব আবারও কাছাকাছি আসতে শুরু করেন। একসঙ্গে ঘুরতেও দেখা গেছে তাদের, এমনকি যুক্তরাষ্ট্রেও ছেলেকে নিয়ে সময় কাটিয়েছেন এই দুই তারকা। এরই মধ্যে শাকিব ও বুবলীর সম্পর্কে দূরত্ব তৈরি হলে শাকিব-অপুর সম্পর্ক নতুন করে আলোচনায় আসে।

    বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবের প্রতি ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেছেন অপু। এমনকি শাকিবের পরিবারের সদস্যদের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে তাকে। ফলে আবারও প্রশ্ন উঠেছে— শাকিব-অপুর সম্পর্ক কোথায় দাঁড়িয়ে?

    এই প্রসঙ্গেই অপু বলেন, ‘ফেসবুকের মাধ্যমে যদি সংসার প্রমাণ করতে হয়, তাহলে তো বিয়েরই দরকার নেই। আমি বিবাহিত, এখানে কারও বিশ্বাস-অবিশ্বাসে আমার কিছু যায় আসে না। আমার সময় নেই কাউকে বোঝাতে যাওয়ার।’

    শাকিব খানের সঙ্গে বর্তমান সংসার জীবন নিয়ে প্রশ্ন করা হলে অপু সরাসরি কোনো উত্তর দেননি। তিনি জানান, পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগত রাখতে চান। উদাহরণ টেনে বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান। তার ব্যক্তিগত জীবনের কতটুকুই বা আপনি জানেন? তিনি যা প্রয়োজন মনে করেছেন, শুধু সেটুকুই জানিয়েছেন। আমারও একই অবস্থান। আমি সীমার বাইরে দর্শককে কিছু জানাতে চাই না।’

    অপু বিশ্বাসের এ মন্তব্যের পর আবারও নতুন করে গুঞ্জন ছড়িয়েছে তার ব্যক্তিগত জীবনের বর্তমান সমীকরণ নিয়ে।

    বিনোদন ডেস্ক

  • সৌদি থেকে অপু বিশ্বাসের জন্য যে বিশেষ উপহার আনলেন রইস উদ্দিন

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে জাল নোটে প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন। সেই মুহূর্ত দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। তখনই গরু বিক্রেতা এই বৃদ্ধকে সাহায্যের হাত বাড়িয়ে দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাকে নিজ খরচে ওমরাহ পালন করতে পাঠাবেন।

    অপু বিশ্বাস প্রতিশ্রুতি রাখেন। গত জুলাই মাসে ফাউন্ডেশনের উদ্যোগে ও তার আর্থিক সহযোগিতায় ওমরাহ পালন করতে সৌদি আরব যান রইস উদ্দিন। গত সপ্তাহে দেশে ফিরে তিনি নায়িকাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান।

    মঙ্গলবার (১৯ আগস্ট) নাটোরে রইস উদ্দিনের বাড়িতে যান অপু বিশ্বাস। তাকে ‘বাবা’ ডেকে দীর্ঘ সময় আড্ডা দেন নায়িকা। পাল্টা আবেগঘন মুহূর্তে রইস উদ্দিনও তাকে ‘মেয়ে’ ডেকে সৌদি থেকে আনা বিশেষ কিছু উপহার দেন। উপহারগুলোর মধ্যে ছিল খেজুর, জমজমের পানি, জায়নামাজ ও একটি তজবি।

    উপহার তুলে দিতে গিয়ে রইস উদ্দিন বলেন, “আমি আমার মেয়ের জন্য উপহার এনেছি।” আর উপহার হাতে পেয়ে অপু বিশ্বাস বলেন, ‘বিশেষ উপহার’ পেয়ে ধন্যবাদ দেয়ার আসলে কিছু নেই যেহেতু উনাকে ‘বাবা’ ডেকেছি। তিনি আমাকে ও আমার সন্তানের জন্য দোয়া করেছেন। সেখান থেকে জমজমের পানি, খেজুর, তজবি, জায়নামাজ এনেছেন, আমি আসলে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবো না। বরং বলবো এটা আমার দোয়া।

    উল্লেখ্য, কোরবানি ঈদের সময় প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়া রইস উদ্দিনকে প্রথম সহায়তা দেয় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। শুরুতে তারা ৫০ হাজার টাকা সহায়তা দেয়। পরে বিভিন্নভাবে আরও সাহায্য পান তিনি। আর এই উদ্যোগেই স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন অপু বিশ্বাস, যিনি শেষ পর্যন্ত বৃদ্ধ গরু বিক্রেতার স্বপ্ন পূরণে তাকে ওমরাহ পালন করাতে সহযোগিতা করেন।

    যুগান্তর প্রতিবেদন

  • যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন— নতুন রূপে অপু বিশ্বাস

    দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে কিছুটা দূরে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে তার ভক্ত-অনুরাগীদের কাছে জনপ্রিয়তা একটুও কমেনি। তাই মাঝেমধ্যে ভিন্নধর্মী ফটোশুট ও মেকওভারে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন তিনি।

    শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সজ্জিত নায়িকা কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।

    এই ফটোশুটের ক্যাপশনে তিনি লিখেছেন— ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।’ কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে হাজারো ভক্তের প্রতিক্রিয়া আসে; মন্তব্যের ঘর ভরে ওঠে প্রশংসায়।

    অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন। তবে তার অভিনয়যাত্রা শুরু হয়েছিল আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করে ঢালিউডে অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান তিনি।

    বিনোদন ডেস্ক

  • সেদিনই সবকিছু শেষ করে দিয়েছি: অপু বিশ্বাস

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। বর্তমানে পর্দায় তার উপস্থিতি আগের মতো না থাকলেও ভক্তদের আগ্রহ বা ভালোবাসা একটুও কমেনি। বরং সিনেমার চেয়ে তার ব্যক্তিজীবন নিয়েই আলোচনার ঝড় বেশি বইছে সোশ্যাল মিডিয়ায়।

    বিশেষ করে মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই অপুকে ঘিরে তুমুল চর্চা চলে আসছে। সম্প্রতি শাকিব খানের যুক্তরাষ্ট্র সফরের সময় প্রাক্তন স্ত্রী ও নায়িকা শবনম বুবলীর সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে যখন ভক্তমহলে আলোচনা তুঙ্গে, তখন সবার নজর ছিল অপুর প্রতিক্রিয়ার দিকে। কিন্তু তখন তিনি নীরব থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন, অপু হয়তো কষ্ট চেপে সব মেনে নিয়েছেন।

    এমন সময়ে এক পডকাস্টে এসে অপু বিশ্বাস বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, নীরব থাকা মানেই হাল ছেড়ে দেওয়া নয়সেদিন ব্যস্ততার কারণে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে পারেননিতবে তার অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিল, যা তিনি দেখেছেন।

    অপু বিশ্বাস বলেন, আমি ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কী হয়েছিল সে সময় ওটা আমি দ্যাট মোমেন্টে দেখিনি। পরে আমার এডমিনরা কিছু আমাকে পাঠিয়েছিল; কিন্তু আহামরি কিছু মনে হয়নি।’

    তিনি আরও যোগ করেন, ‘১৫ জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম। আমিতো এখানে কাজ করতে আসছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক, আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি। কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি সেই দিনই সবকিছু দ্যা এন্ড করে দিয়েছি।’

    বিনোদন ডেস্ক

  • যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, যা বললেন অপু

    যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলী দারুণ সময় কাটাচ্ছেন। গতকাল রোববার (৩ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যায় ফেসবুকে শাকিব খান এবং ছেলে বীরের সঙ্গে ঘোরাঘুরির বেশকিছু ছবি পোস্ট করেন বুবলী।

    অন্যদিকে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। রোববার সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে লেখক সিফাত নুসরাতের নতুন বই অগ্নিকন্যা উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনুষ্ঠানে অপুর সঙ্গে ব্যক্তিগত আলাপের প্রসঙ্গে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর সময় কাটানো নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কী অনুভূতি বলবো! মানুষ মানুষকে না-ও চিনতে পারে-এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সেই মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমনও হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাও ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’

    শাকিব খানের প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে অপু বলেন, ‘আমি গত ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন, তাহলে আজই পড়ে নিতে পারেন। তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’

    অপু বিশ্বাস আরও বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে। আমরা সবাই প্রফেশনাল শিল্পী, যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী। সে দিক থেকে আমি সবার প্রতিই সম্মান রাখি।’

    বিনোদন ডেস্ক

  • সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে অঝোরে কান্নার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ব্যক্তিকে ওমরাহ পালনে সহায়তা করেছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস।

    শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহর উদ্দেশে তিনি রওনা দেন। 

    সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে শামসুল হক ফাউন্ডেশন। উল্লেখ করা হয়, এই মানবিক উদ্যোগে সাড়া দিতে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি আমাদের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান। ফাউন্ডেশনের উদ্যোগে ও অভিনেত্রী অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় ২৫ জুলাই ভোর ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পবিত্র ওমরাহর উদ্দেশ্যে রওনা দেন রইস উদ্দিন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, এর আগে গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন। একজন ক্রেতা তাকে দেন এক লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে এক লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার ভয়াবহতায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

    এতে হতাশায় কেঁদে উঠেছিলেন তিনি, আর সেই বোবা কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে। পরবর্তীতে বিভিন্ন সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে আসে সহায়তার হাত। এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন।

    বিনোদন ডেস্ক

  • আমাদেরই সন্তান, সবার দায়িত্ব পাশে দাঁড়ানো: অপু বিশ্বাস

    উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর সময় যত গড়াচ্ছে, তত বাড়ছে আহাজারি আর আর্তনাদ। দুর্ঘটনাস্থলের হৃদয়বিদারক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

    এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন।’

    এই মর্মান্তিক ঘটনায় রক্তদানে উৎসাহ দিয়ে তিনি বলেন, ‘এরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। হয়তো কোথাও রক্তের প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান কারও প্রাণ বাঁচাতে পারে।’

    পোস্টে অপু বিশ্বাস রক্তদানের জন্য উপযোগী কয়েকটি হাসপাতালের নামও উল্লেখ করেন। সেই সঙ্গে সবার প্রতি অনুরোধ জানান, ‘দয়া করে কেউ দুর্ঘটনাস্থলে ভিড় করবেন না বরং উদ্ধার কাজে সহযোগিতা করুন।’

    সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যে সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

    অনলাইন ডেস্ক

  • অপু বিশ্বাসের মৃত্যুর গুজব, যা বললেন অভিনেত্রী

    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস
    আত্মহত্যাকরেছেন। সম্প্রতি এমনই এক গুজবের শিকার হয়েছেন
    অভিনেত্রী।
    সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে— অপু
    বিশ্বাস

    আত্মহত্যাকরেছেন। যদিও পুরো খবরটিই ছিল মিথ্যা বানোয়াট।
    এ বিষয়ে যা বললেন অভিনেত্রী।

    তারকাদের নিয়ে গুঞ্জন কিংবা গুজবের শেষ নেই। মাঝে
    মধ্যেই কাউকে
    না কাউকে নিয়ে শোনা যায় নতুন নতুন আজগুবি সব কথা। সামাজিক মাধ্যমের যুগে এমন ভিত্তিহীন খবর ছড়াতে সময়ও লাগে না।  গত জুনেই ছড়ানো হয়েছিল অপু বিশ্বাস নাকি গলায় ফাঁস দিয়েছেন। কিন্তু যাচাই করে ফ্যাক্টচেকিং
    প্ল্যাটফর্ম
    রিউমার স্ক্যানার জানায়, খবরটি পুরোপুরি মিথ্যা এবং কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ
    নেই।
     

    ফ্যাক্টচেকিং বিশ্লেষকদের বক্তব্যে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যে ডোমেইন ব্যবহার করে ব্লগসাইট খুলে তারকাদের ঘিরে ধরনের গুজব ছড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে মিথ্যা আতঙ্ক বিভ্রান্তি তৈরি হচ্ছে। আর
    তাদের টার্গেটে পরিণত হচ্ছেন
    বিনোদন জগতের তারকারা।

    সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ধরনের গুজব তো নতুন কিছু
    না।
    বিশেষ করে সামাজিক মাধ্যমে হঠাৎ দেখি কেউ মারা গেছে। একবার শুনি আমি মারা গেছি।
    তিনি বলেন,
    সেই সময় আমার বোন পর্যন্ত আমাকে ফোনে পাচ্ছিল না, তখন কী যে আতঙ্কএমনটি শুধু আমার সঙ্গে না, অন্যান্য আর্টিস্টের সঙ্গেও ঘটছে, যতটুকু দেখেছি।

    এমন মিথ্যা সংবাদের প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, আসলে কিছু মনে করি না। আমি এসবকে বিনোদনের অংশ হিসেবেই দেখি। মানুষ তো যেভাবেই হোক অন্যকে এন্টারটেইন করতে চায়, মেসেজটা সেভাবেই ছড়ায়।

     

    বিনোদন ডেস্ক