Tag: অপু বিশ্বাস

  • শাকিব খান কোন দলের সমর্থক, জানালেন অপু বিশ্বাস

    বিশ্বজুড়ে চলছে বিশ্বকাপ ফুটবল-২০২৬। এখন একই উন্মাদনা সারা বিশ্বে। সেই জোয়ারে ভাসছেন বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। সামাজিক মাধ্যম মুখর হয়েছে প্রিয় দল নিয়ে চর্চায়। তারকাদের পছন্দের দল নিয়েও হচ্ছে অনেক কথা।

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের প্রিয় দল হচ্ছে ব্রাজিল। এমনকি শাকিব খানের আরেক স্ত্রী শবনম বুবলীরও প্রিয় দল হচ্ছে ব্রাজিল। অর্থাৎ ব্যক্তিজীবনে তাদের মধ্যে বৈরী সম্পর্ক থাকলেও ফুটবলে তারা একই দলের সমর্থক। কিন্তু ঢালিউড কিং শাকিব খানের প্রিয় দল কোনটি, তা অবশ্য জানা যায়নি।

    সম্প্রতি এমন একটি প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে একটু বিভ্রান্তিতেই পড়তে হয়। কারণ একেক আসরে একেক দলের সমর্থন করেন অভিনেতারা। ২০১৪ সালের বিশ্বকাপের সময় গণমাধ্যমে জানিয়েছিলেন— তার পছন্দের দল ব্রাজিল। নেইমারের খেলা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। আবার ২০১৮ সালের বিশ্বকাপের সময় শাকিব বলেছিলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেই সময় তার অভিমত ছিল এমন— ছোটবেলা থেকে ফুটবল খেলা তার প্রিয়। মাঠে খেলার সময় নিজেকে মনে করতেন ম্যারাডোনা। তাই আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান তিনি। এ ছাড়া ২০২১ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পর ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় কিং খানকে।

    এবার ব্রাজিল নাকি আর্জেন্টিনা তা সংশয় আরও বাড়িয়ে দিলেন শাকিব খান। সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হন এ অভিনেতা। সেখানে তার কাছে জানতে চাওয়া হলে শাকিব বলেন, কোন দল পছন্দ করি, সেটি বলব না। এবার একটু কৌশলে এগোচ্ছেন তিনি। কারণ এর আগে যে দল সাপোর্ট করেছি, পরে হেরেছি, গালি খেয়েছি। এ জন্য এবার অপেক্ষা করি, খেলার অবস্থা দেখে জানাব।

    এ সময় শাকিবের পাশে ছিলেন পূর্ণিমাও। তিনি বিশ্বকাপ উপলক্ষ্যে একটি ফটোশুট করেছেন শাকিবের সঙ্গে। পূর্ণিমা ইঙ্গিত দেন, শাকিবের পছন্দের দল আর্জেন্টিনা। একই তথ্য দিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসও। তিনি স্পষ্টই জানালেন— শাকিব আর্জেন্টিনার সমর্থক।

    বিনোদন ডেস্ক

  • আমি ব্রাজিলের কট্টর সমর্থক, আমার ছেলে আর্জেন্টিনা: অপু বিশ্বাস

    ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। রাতেই শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপ। আর কিছুক্ষণ পরে বিশ্বফুটবলের দামামা বেজে উঠবে। ফিফা বিশ্বকাপের এ মহারণ নিয়ে পুরো পৃথিবীর ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন। নিজ নিজ দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা— কখন নিজ দলের খেলা উপভোগ করবেন। যার যার সমর্থিত দল নিয়ে অভিমত ব্যক্ত করছেন। 

    যদিও বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তবুও ফুটবলের চিরন্তন উন্মাদনার হাওয়া এ লাল-সবুজের বাংলাতেও কম কিসে! সাধারণ মানুষের পাশাপাশি ফুটবল-জ্বরে আক্রান্ত বিনোদন জগতের তারকারাও। প্রতি আসরেই পছন্দের দল নিয়ে তারা সরব থাকেন। এবারও যে তেমনটাই ঘটবে, সেটা সহজেই অনুমেয়। 

    পর্দার তারকাদের এই ফুটবল উন্মাদনা আর পছন্দের দলের প্রতি অকুণ্ঠ সমর্থন বিশ্বকাপের রোমাঞ্চকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কার মুখে শেষ হাসি ফুটবে আর্জেন্টিনা নাকি ব্রাজিল, তা দেখার জন্য তর সইছে না। পুরো বিশ্বের কোটি কোটি ভক্তের পাশাপাশি বাংলার তারকাদেরও উন্মাদনার কমতি নেই। তারাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিজ নিজ দলের বন্দনা গাইছেন। এবার সেই তালিকায় দেখা গেছে ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাসকে। তিনি বলেন, আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে, তারা ব্রাজিল করে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অপু বিশ্বাস বলেন, মজার বিষয় হচ্ছে— আমার ছেলে আর্জেন্টিনা পছন্দ করে। আর আমি নেইমারকে খুব পছন্দ করি। বিশেষ করে তার স্টাইল ও খেলাধুলা থেকে শুরু করে সবকিছু। আর ব্যক্তিত্ব হিসেবে মেসিকে অনেক পছন্দ করি। 

    অভিনেত্রীর কথায়, বিশ্বকাপ এলে উৎসবের আমেজ তৈরি হয়। অনেক ধরনের খাবার রান্না করে টিভির সামনে সবাই মিলে রাত জেগে খেলা উপভোগ করি। প্রিয় দলের যেদিন খেলা থাকে, সেদিন তো আনন্দের সীমা থাকে না। খেলার এ সময়টা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও যে ঘটে না তা নয়, তবে এসব কখনোই কাম্য নয়।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) বিশ্বকাপ ফুটবল শুরুর উদ্বোধনী দিনে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর লড়াইয়ে মুখোমুখি হবে দুদল। 

    বিনোদন ডেস্ক

  • স্কুলজীবনে প্রেমের সব প্রস্তাব বান্ধবীদের মাধ্যমে আসত: অপু

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে আগের মতো অভিনয়ে না থাকলেও সামাজিক মাধ্যমে নিয়মিত আছেন। প্রায়ই সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে না বলা কথা শেয়ার করে নেন তিনি। নিজের অভিনয় দক্ষতার পাশাপাশি শৈশবের স্মৃতিকথাও শোনান অভিনেত্রী। 

    সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের শৈশব ও স্কুলজীবনের একরাশ স্মৃতিকথা বলেন অভিনেত্রী অপু বিশ্বাস। ছোটবেলায় তার স্বভাব-চরিত্র কেমন ছিল, তা তুলে ধরেন তার ভক্ত-অনুরাগীদের মাঝে।

    অপু বিশ্বাস বলেন, ছোটবেলায় তো আমি নিজেকে ছেলে মনে করতাম। আমার নাম ছিল অপু। আমার কাকা বা বাবা, তার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির অনেকেই যারা আমাকে চিনতেন না বা দেখেননি, তারা ভাবতেন আমি হয়তো কোনো ছেলে। 

    তিনি বলেন, তারা আমার বাবাকে বলতেন— আপনার ছোট ছেলে। বাবাও এ বিষয়টি নিয়ে খুব মজা নিতেন। ওই জায়গা থেকে বলতে পারি— আমি খুব ডানপিটে ছিলাম, কখনোই মিষ্টি স্বভাবের ছিলাম না। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অপু বিশ্বাস বলেন, আর স্কুলের কথা যদি বলি— স্কুলে স্যারদের মধ্যে কোনো ভালো প্রোগ্রাম মানেই অপুকে ডাকো, প্ল্যানিং করতে হবে। যেহেতু আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম, তাই ছাত্রী হিসেবেও বেশ ভালো ছিলাম। 

    স্কুলজীবনে প্রেম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সরাসরি তাকে প্রস্তাব দেওয়ার কেউ সাহস পেত না। সব প্রস্তাব বান্ধবীদের মাধ্যমেই আসত। সব প্রেমের চিঠি আসত।

    স্কুলজীবনে কারও সঙ্গেই কি মন দেওয়া-নেওয়া হয়নি?— এমন প্রশ্নের উত্তরে  অপু বিশ্বাস বলেন, ওই জায়গা থেকে আমার কখনো প্রেম হয়নি। পছন্দ অনেকে হয়তো করতেন, সেটা পরবর্তী সময়ে শুনতাম বা জানতাম।

    তিনি বলেন, আমার বান্ধবীদের দিয়ে বলাত। আমাকে সরাসরি কেউ বলত না। আমাকে বলার সাহস পেত না। বান্ধবীদের বলত— ‘অপুকে অনেক ভালো লাগে, কীভাবে বলা যায়’। চিঠি-টিঠি লিখত। তখন বান্ধবীরা বলত— ‘ওরে বাপরে বাপ! চিঠি রিসিভ করে কি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলব? ও তো অনেক রাগ করে’।

    বিনোদন ডেস্ক

  • নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি

    ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তার সাম্প্রতিক একটি পোস্টকে ঘিরে।

    গত ৬ জুন সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন।

    ছবিগুলোতে তাকে গাঢ় বেগুনি রঙের জরি-নকশা করা শাড়িতে দেখা যায়। গয়না ও সাজসজ্জার সঙ্গে তার এই রুচিশীল ও আভিজাত্যপূর্ণ লুক অনেকের দৃষ্টি আকর্ষণ করে। পোস্টের ক্যাপশনে তিনি ব্যক্তিত্ব ও নীরব আভিজাত্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করার কথা উল্লেখ করেন।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তার এই ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে প্রশংসার পাশাপাশি নানা আলোচনা-সমালোচনাও শুরু হয়। কেউ তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করলেও, কেউ কেউ সাম্প্রতিক সময়ের পারিবারিক ইস্যু ও বিনোদন জগতের আলোচিত ঘটনাগুলো টেনে মন্তব্য করেন, যার মধ্যে শাকিব খান এবং শবনম বুবলীর নামও উঠে আসে।

    উল্লেখ্য, অপু বিশ্বাস ও শাকিব খানের অতীত সম্পর্ক নিয়ে আগে থেকেই ব্যাপক আলোচনা রয়েছে। তাদের একটি ছেলে রয়েছে, আবরাম খান জয়। এই প্রেক্ষাপটে নতুন পারিবারিক খবর ও পুরোনো সম্পর্কের প্রসঙ্গ মিলিয়ে অপু বিশ্বাস আবারও অনলাইনে আলোচনার শীর্ষে চলে আসেন।

    বিনোদন ডেস্ক

  • ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে যে বার্তা দিলেন অপু

    বেশ কিছুদিন যাবত অভিনয়ে অনিয়মিত ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয়ে ব্যস্ততা আগের মতো না থাকলেও প্রচারণামূলক কাজে ঠিকই সরব তিনি। এছাড়া ব্যক্তিগত জীবনের নানা ইস্যু নিয়েও থাকেন আলোচনায়। 

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে ফের আলোচনায় তিনি। শনিবার (৬ জুন) সন্ধ্যায় ফেসবুকে গাঢ় বেগুনি রঙের শাড়ি পরিহিত কিছু ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। 

    ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন বিয়ের সাজে সেজেছেন তিনি। অভিনেত্রীর শাড়িতে সূক্ষ্ম জরি ও নকশার কাজ দেখা গেছে। সঙ্গে গলা-কান আর হাতে গয়না। ছবির ক্যাপশনে জানিয়েছেন, পরনের শাড়িটি ‘সুন্দর’ নামের একটি প্রতিষ্ঠান থেকে নিয়েছেন তিনি। 

    ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন, ‘সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ওই পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের অনেকেই তার সাজের প্রশংসা করছেন। কেউ কেউ সাম্প্রতিক শাকিব-বুবলীর সন্তান হওয়ার প্রসঙ্গ টেনে তাকে খোঁচাও দিচ্ছেন। অনেকেই আবার এই ঘটনাকে ইঙ্গিত করে অপুকে সান্ত্বনা দেওয়ার সুরে মন্তব্য করছেন, তাকে শুভকামনা জানাচ্ছেন। 

    উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে দুই বার বিবাহবন্ধনে জড়িয়েছেন অভিনেতা শাকিব খান। প্রথমবার ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এবং পরবর্তীতে শবনম বুবলীকে বিয়ে করেন তিনি। এই দুই নায়িকার ঘরে আছে শাকিবের তিন সন্তান আব্রাহাম খান জয়, শেহজাদ খান বীর এবং শার্লিন খান। এর মধ্যে আব্রাহাম খান জয় শাকিব-অপু দম্পতির সন্তান। 

    বিনোদন ডেস্ক

  • অপু-বুবলী সম্পর্কে যে কথা বলেছিলেন শাকিব

    ২০২২ সালে একটি হীরার নাকফুল আর পুরোনো একটি ছবি ঘিরে সামাজিক মাধ্যমে কাদা ছোড়াছুড়িতে মেতে উঠেছিলেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। বুবলী নাকি শাকিব খানের কাছ থেকে একটি হীরার নাকফুল নিয়েছিলেন। আর তা ভালোভাবে নেননি অপু বিশ্বাস। 

    এ নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দুই অভিনেত্রীর। আবার এও শোনা গেছে, অতীতের ভুল বুঝতে পেরে অপু বিশ্বাস আবার শাকিব খানের জীবনে ফেরার চেষ্টা করছিলেন। সন্তান জয়ের কারণে অপু বিশ্বাস যাওয়া-আসা করতেন শাকিব খানের গুলশানের বাসায়। এ খবর আবার বুবলীর কানে পৌঁছালে তা ভালোভাবে নেননি অভিনেত্রী। এসব ইস্যু নিয়েই তাদের চলত প্রকাশ্য দ্বন্দ্ব।

    বছর কয়েক আগে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যাপক দূরত্ব দেখা গেছে। গুঞ্জন ওঠে— দুই স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নেই তার; বিচ্ছেদও নাকি হয়েছে তাদের। এখানেই থেমে থাকেনি গুঞ্জন— জল্পনা ওঠে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়েও। এক ডাক্তার পাত্রীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার।

    যখন নানা জল্পনায় কাটাছেঁড়া হয়ে ওঠে শাকিবের ব্যক্তিগত জীবন, তখন সংবাদমাধ্যমে এসব বিষয় নিয়ে বিস্তর মুখ খুলেছিলেন শাকিব খান। তিনি বরাবরের মতোই একটা কথা বলতেন— অপু বিশ্বাস হোক কিংবা শবনম বুবলী— তারা অভিনেতার অতীত। তবে তার পুত্রসন্তানদের স্বার্থে অর্থাৎ নিজের সন্তানের মা হিসেবে তাদের সঙ্গে পরিমিত যোগাযোগ রাখা হয়।

    সদ্য বুবলী মা হয়েছেন। গত মাসের ১১ তারিখ তিনি কন্যাসন্তান জন্ম দিয়েছেন। কিন্তু এতদিন তিনি সন্তানের বিষয়টি গোপন রেখেছিলেন।  শুক্রবার গণমাধ্যমে প্রকাশ করেন বুবলী। শাকিব খান বাবা হওয়ার খবর সেই পুরোনো কথাগুলোকে আবার স্মরণ করে দিচ্ছে। ২০২৪ সালে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে দূরত্ব এবং নতুন বিয়ে নিয়ে কথা বলেছিলেন শাকিব খান। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেছিলেন, জীবনটা একটা জার্নি। আমার এই ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আঘাত দিয়েছে। কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। এ যাত্রায় অনেকের সঙ্গে পরিচয় হয়। আমার জীবনে দুজন (অপু-বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। তিনি বলেন , এসব নিয়ে আমার কোনো আক্ষেপ-ভ্রুক্ষেপ কিছুই নেই, যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। 

    আমার দুই সন্তান, বাবা-মা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি।

    শাকিব খান যেন তখন এক নিঃসঙ্গ সময় কাটাচ্ছিলেন। তাই তৃতীয় বিয়ের প্রসঙ্গ উঠেছিল। তা নিয়ে শাকিবের ভাষ্য ছিল এমন— মানুষ একা থাকতে পারে না। আমার বাবা-মার যেহেতু বয়স হয়েছে, তারা তাদের সন্তানকে সংসারী হিসেবে দেখতে চান।

    এ ঘটনাগুলো ব্যাপকভাবে বিব্রত করত শাকিব খানকে। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খান বলেই ফেলেছিলেন— একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।

    কিন্তু মেগাস্টারের সে সময়ের কথা এবং বর্তমান সময়ের চিত্র বলছে ভিন্ন কথা। যেন মনের পাথর গলেছে শাকিব খানের। অপু বিশ্বাস ও শবনম বুবলী- দুজনের বাড়িতে আসা যাওয়ার ইঙ্গিত মেলে শাকিব খানের। বিশেষ করে দুই ছেলের যখন জন্মদিন থাকে, তখন তাদের জন্মদিনের কেক কাটতেই অপু বিশ্বাস কিংবা কখনো বুবলীর বাসায় যেতেন শাকিব খান।

    অথচ গত বছর অপু-বুবলী দুজনকেই সঙ্গ দেন শাকিব খান। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি শপিংমল থেকে ছেলে আব্রাম খান জয়ের হাত ধরে গাড়িতে উঠছেন শাকিব খান, সঙ্গে অপু বিশ্বাস। শুধু এখানেই শেষ নয়; গত বছর যুক্তরাষ্ট্র সফরে শবনম বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে দেখা যায়। বেশ কিছু ছবি প্রকাশ করেন তারা, কাটান আনন্দময় মুহূর্ত।

    এর মাস ছয়েক পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে— দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। 

    সেই সন্তানের বাবা হবেন শাকিব খান। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যি হলো— কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। সব মিলিয়ে এই সুসংবাদের পাশাপাশি শাকিব-বুবলীর বর্তমান সম্পর্কে আনন্দিত তাদের কাছে মানুষ ও ভক্তরা। তবে অনেকেই আবার অতীতের কথাগুলো নিয়ে তারকাকে খোঁচাও দিচ্ছেন।

    সর্বশেষ কন্যাসন্তানের বাবা হয়ে পূর্ণতা পেলেন শাকিব খান। সব মিলিয়ে বর্তমানে তিন সন্তানের বাবা তিনি। 

    প্রথম স্ত্রী অপু বিশ্বাসের ঘরে রয়েছে এক সন্তান আব্রাম খান জয়। এরপর দ্বিতীয় স্ত্রী বুবলীর ঘরে রয়েছে শেহজাদ খান বীর। এবার একই ঘরে কন্যাসন্তানের বাবা হয়ে তৃতীয় সন্তানের বাবা হলেন শাকিব খান। সদ্যোজাতের নাম রাখা হয়েছে শাকিব খানের সঙ্গে মিল রেখেই— শারলিন খান।

    বিনোদন ডেস্ক

  • গোপনে অপু-বুবলী দুজনকেই সামলাচ্ছেন শাকিব খান?

    কয়েক মাস আগেই শোবিজ অঙ্গনে গুঞ্জন রটে, মা হচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। কিন্তু কে হচ্ছেন বাবা? বুবলীর সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন শাকিব। ফলে হিসেব মেলানোটা বেশ কঠিনই হচ্ছিল। 

    দুইয়ে-দুইয়ে চারের হিসেবটা এতটাই কঠিন ছিল যে, কেউ কেউ বলছিলেন- বুবলির মা হওয়ার খবর কেবলই গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। এমন আলোচনার মধ্যেই ফেসবুক পোস্টে সব প্রশ্নের খোলামেলা জবাব দিলেন শবনম বুবলী। শুক্রবার (৫ জুন) এক ফেসবুক পোস্টে শাকিব খানকে ট্যাগ করে জানালেন সন্তানের মা হয়েছেন তিনি। 

    উল্লেখ্য, কয়েক বছর আগে সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের ব্যাপক দূরত্ব দেখা যায়। গুঞ্জন ওঠে, দুজনের সঙ্গেই কোনো যোগাযোগ নেই; দ্বিতীয় স্ত্রী বুবলীর সঙ্গে বিচ্ছেদও নাকি হয়েছে তার। এখানেই থেমে থাকেনি গুঞ্জন, জল্পনা ওঠে শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়েও। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুলেছিলেন শাকিব খানও। 

    সংসার-জীবন নিয়ে ঢাকাই সিনেমার এই সুপারস্টার জানিয়েছিলেন, অপু বিশ্বাস অথবা বুবলী দুজনই তার অতীত। কোনো রকমের যোগাযোগ নেই তাদের মধ্যে। শুধু সন্তানদের খোঁজ-খবর নেওয়ার ক্ষেত্রে যতটুকু দেখাশোনা প্রয়োজন ওইটুকুতেই সবকিছু সীমাবদ্ধ। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তবে বুবলীর মা হওয়ার পর নতুন করে আবারও আলোচনায় শাকিব খানের এই পুরোনো বক্তব্য। 

    যদিও মেগাস্টার শাকিব খানের সে সময়ের কথা এবং বর্তমান সময়ের চিত্র বলছে ভিন্ন কথা। যেন অভিনেতার মনের পাথর গলেছে। 

    অপু বিশ্বাস ও শবনম বুবলী- দুজনের বাড়িতে আসা-যাওয়ার ইঙ্গিত মেলে শাকিব খানের। শুধু তাই নয়, গত বছর অপু-বুবলী দুজনকেই সঙ্গ দেন শাকিব। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি শপিং মল থেকে ছেলে আব্রাহাম খান জয়ের হাত ধরে গাড়িতে উঠছেন শাকিব খান, সঙ্গে অপু বিশ্বাস। 

    এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্র সফরে গত বছর শবনম বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে দেখা যায় তাকে। যার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারা। এর মাস ছয়েক পরে গুঞ্জন ওঠে, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। স্বাভাবিকভাবেই নেটিজেনরা ধারণা করে বসেন, শাকিব খানই হয়তো সেই সন্তানের বাবা হবেন। 

    জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেটাই সত্যি হলো। প্রথমবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। সব মিলিয়ে এই সুসংবাদের পাশাপাশি শাকিব-বুবলীর এই বর্তমান সম্পর্কে আনন্দিত তাদের কাছের মানুষ ও ভক্তরাও। তবে অনেকে আবার অতীতের কথাগুলো নিয়ে তারকাকে খোঁচাও দিচ্ছেন। 

    বিনোদন ডেস্ক

  • আমার গহনাগুলো শাকিবের ব্যাগে লুকিয়ে রাখা ছিল: অপু

    ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহ এখনও শেষ হয়নি। দুজন এখন দুই ছাদের বাসিন্দা। তবুও তাদের প্রেমে পড়া, গোপন বিয়ে, অপু সন্তানের ঘোষণা, অবশেষে বিচ্ছেদ ঘোষণা বহুল আলোচিত হয়েছে। 

    সম্প্রতি শাকিব খানকে নিয়ে সুখস্মৃতি সামনে এনেছেন অপু বিশ্বাস।বিয়ের গোপনীয়তা রক্ষা করতে গিয়ে অপু নিজের বিয়ের পোশাক কোথায় লুকিয়ে রেখেছিলেন, সেই গল্পই শোনালেন অকপটে। 

    অপু বিশ্বাস জানান, বিয়ের দিন তিনি মূলত পার্লারে যাওয়ার কথা বলে গুলশানে শাকিব খানের পাঁচতলার বাসায় গিয়েছিলেন। সেদিন শাকিবের ফুপাতো ভাইয়ের মেয়ের জন্মদিন থাকায় পরিবারের প্রায় সব সদস্যই দাওয়াত খেতে গিয়েছিলেন। ফলে বিকেলে পুরো বাসাটি ফাঁকা ছিল। আর এই সুযোগেই কাজী ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

    শাকিব খানের বাসায় সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, আমার বিয়ের লেহেঙ্গাটা খাটের নিচে লুকানো ছিল। আর আমার যে অর্নামেন্টস বা গহনা ছিল, সেগুলো শাকিবের পোশাক রাখার একটা ব্যাগের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল।

    চিত্রনায়িকা আরও জানান, বিয়ে শেষ হওয়ার পর সন্ধ্যার দিকেই তিনি নিজের বাসায় ফেরেন। কারণ তার সঙ্গে মেজো বোন ছিলেন এবং পার্লারের কথা বলে আসায় মাকে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি ফেরার তাড়া ছিল। বিয়ের পরদিন থেকেই যথারীতি তাদের আউটডোর শুটিং শুরু হয়। তবে বিয়ের বিষয়টি সম্পূর্ণ গোপন থাকায় তারা যে যার মতো নিজেদের বাসায় থাকতেন। 

    নায়িকা আরও জানান, শুটিংয়ের আউটডোরগুলোতে একসঙ্গে থাকা বা বিবাহিত জীবনের স্বাভাবিক আচরণের কারণে অপুর মায়ের মনে সন্দেহের দানা বাঁধে। মা প্রায়ই বলতেন, এটা কেমন দেখায়, খুব অভদ্রতা! এরপর নানা ঝগড়া ও মায়ের বকাঝকার মধ্য দিয়ে অবশেষে বিয়ের দীর্ঘ ছয় মাস পর তার মা জানতে পারেন যে তারা আসলে আগেই বিয়ে করে ফেলেছেন।তাদের ঘর আলো করে আসে ছেলে আব্রাম খান জয়।

    বিনোদন ডেস্ক

  • সাদার আভিজাত্যে নজর কাড়লেন অপু বিশ্বাস

    সাদা পোশাকে নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও গ্ল্যামারাস উপস্থিতির কারণে তিনি সবসময়ই ভক্তদের আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন ছবি মানেই অনুরাগীদের বাড়তি আগ্রহ।

    সম্প্রতি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সাদা পোশাকে তোলা ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারে পরিচ্ছন্ন, স্নিগ্ধ ও রাজকীয় আবহে। তার অভিব্যক্তি ও স্টাইল ভক্তদের নজর কাড়ে মুহূর্তেই।

    ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘চিরায়ত রূপের আবেদন কখনো ফুরিয়ে যায় না।’ অভিনেত্রীর এই বক্তব্যের সঙ্গে ছবির আভিজাত্য যেন দারুণভাবে মিলে গেছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স। নতুন এই লুকে অপু বিশ্বাসকে ঘিরে সামাজিকমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

    উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান অপু বিশ্বাস। এর আগে পরিচালক আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে অন্যতম সফল জুটিতে পরিণত হন তিনি।

    বিনোদন ডেস্ক

  • শান্ত থাক এবং তোমার রাজমুকুট পরিধান কর: অপু বিশ্বাস

    একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন আর আগের মতো রুপালি পর্দায় খুব একটা দেখা যায় না। তবে হরহামেশাই তাকে শোরুমের ফিতা কাটতে দেখা যায়। কিন্তু অভিনয়ে যে একবারেই নেই, তা বলা যাবে না। কারণ এ মুহূর্তে তিনি  ‘দুর্বার’ সিনেমা নিয়ে দুর্বারগতিতে আছেন। 

    তবে অভিনেত্রী অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। প্রায়শই ভিন্নধর্মী ফটোশুটের মাধ্যমে ভক্তদের চমকে দেন তিনি। তার নতুন আধুনিক ও ওয়েস্টার্ন লুকের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন অপু বিশ্বাস। 

    ছবিতে অভিনেত্রীকে একটি কালো রঙের টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্যান্ট পরা অবস্থায় দেখা গেছে। চিরাচরিত শাড়ি কিংবা ট্র্যাডিশনাল লুকের বাইরে এসে এই প্রথম সম্পূর্ণ আধুনিক ও ওয়েস্টার্ন লুকে নিজেকে গ্ল্যামারাস রূপে ধরা দিলেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়াল পুরো ফটোশুটকে নতুন একমাত্রা যোগ করেছে।

    ছবিগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করার পরপরই তা দ্রুত নেটিজেনদের নজর পড়ে। দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং তার ভক্তরা এই নতুন রূপের বেশ প্রশংসা করেছেন। এই নতুন আধুনিক লুকে দেখে তার ভক্ত-অনুরাগীরা উচ্ছ্বসিত। 

    সাধারণত শাড়ি কিংবা গাউনে পর্দায় হাজির হলেও এবার কিছুটা ব্যতিক্রমী লুকে ধরা দিয়েছেন অপু বিশ্বাস। নতুন ছবিতে টপস পরা আধুনিক লুকে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।

    কালো টপস আর উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্টে অপু বিশ্বাস আধুনিক ও ক্ল্যাসিক লুকে আত্মবিশ্বাসী। এ দেখে তার ভক্ত-অনুরাগীরাও প্রশংসায় ভরে দিয়েছেন অভিনেত্রীকে।

    সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন—   ‘শান্ত থাক এবং তোমার রাজমুকুট পরিধান কর।’ এই ব্যতিক্রমী লুকে অপু বিশ্বাসকে দেখে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের প্রশংসার জোয়ার বইছে। অভিনেত্রীর এই নতুন লুক নেটিজেনদের মাঝে নতুন জল্পনা তৈরি করেছে। 

    অপু বিশ্বাসের পোস্ট করা ছবি শেয়ার করে এক নেটিজেন লিখেছেন— এটা তার আসন্ন সিনেমা  ‘দুর্বার’র লুক হতে পারে। তবে জানা গেছে ভিন্ন বিষয়— সম্প্রতি একটি শোরুমের ফিতা কাটতেই এই সাজে হাজির হয়েছিলেন অভিনেত্রী। 

    যদিও তার নতুন সিনেমার তেমন কোনো অগ্রগতি দেখা না গেলেও প্রায়ই শোরুমে গিয়ে তার ফিতা কাটতে যাওয়ার খবর পাওয়া যায়।

    বিনোদন ডেস্ক