হেলথ রিসোর্টে ক্যাটরিনা, অর্জুন বললেন ‘সাবাশ’

Written by

in

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ছুটি কাটাতে ইউরোপে গেছেন। গতকাল অস্ট্রিয়ার একটি 'মেডিকেল হেলথ রিসোর্টে' কাটানো মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলেন ক্যাটরিনা কাইফ। স্বামী ভিকিকে ছাড়া একাকী প্রকৃতির মাঝে পাওয়া গেল এ অভিনেত্রীকে। সূত্র: হিন্দুস্তান টাইমস 

গত ১৬ জুলাই নিজের ৪১তম জন্মদিন উদযাপনের কয়েক দিন পরেই সামাজিকমাধ্যমে নতুন একগুচ্ছ ছবি প্রকাশ করলেন বলিউড সেনসেশন। বৃহস্পতিবার শেয়ার করা সেই পোস্টে তাকে ওই রিসোর্টে' দেখা যায়। শান্ত পরিবেশে, নিরিবিলিতে সময় কাটানোর কয়েকটি বিশেষ মুহূর্ত উঠে এলো তার ছবির মাধ্যমে। সেখানকার জিভে জল আনা খাবারেরও দেখা পাওয়া গেল একটি ছবিতে। আবার অন্য একটি ছবিতে মন কাড়ল অভিনেত্রীর প্রাণ খোলা হাসি।

সামাজিকমাধ্যমে ক্যাটরিনার পোস্ট করা সেই ছবি দেখে অভিনেতা অর্জুন কাপুর মন্তব্য করেছেন— অবশেষে কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। সাবাশ ক্যাটরিনা!! এক ভক্ত লিখেছেন— এত সুন্দর জায়গা। আরেকজন লিখেছেন— খুব ভালো লাগছে। আরেকজন ভক্ত লিখেছেন— আপনি কি বিশ্বাস করতে পারেন যে, তিনি ৪১, ওকে দেখে বোঝারই কোনো উপায় নেই।

বেশ কিছু দিন আগে ক্যাটরিনা কাইফের প্রেগন্যান্সির খবর দিয়ে তোলপাড় হয়েছিল সামাজিকমাধ্যম। যদিও প্রথমে অভিনেত্রীর টিম ও পরে স্বামী ভিকি কৌশল সব খবর মিথ্যা বলে উড়িয়ে দেন। তবে এবার ক্যাট আলোচনায় এলেন মেডিকেল হেলথ রিসোর্টে ছুটি কাটানো নিয়ে। সব ঠিক আছে তো?

সম্প্রতি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি ইউরোপে গিয়েছিলেন ছুটি কাটাতে। তবে অস্ট্রিয়ার এ রিসোর্টে ক্যাটরিনা কাইফের পোস্ট করা ছবিতে ভিকি কৌশলকে দেখা যায়নি। তারিখবিহীন ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী লিখেন— এখানে থাকার সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, এটি সব কিছু থেকে একমুহুর্তের জন্য বিরতি দেয় এবং সবচেয়ে শান্তিপূর্ণ জায়গায় প্রবেশ করতে দেয়। হ্রদের চারপাশের বনের মধ্যে প্রতিদিনের হাঁটা অবর্ণনীয়, অবিশ্বাস্য শান্তি এবং প্রশান্তির মুহূর্ত। পুরো দল ও সব কর্মী এবং এত চমকপ্রদ থেরাপিস্টদের দেখভাল, গোটা অভিজ্ঞতা সত্যিই অবিশাস্যকর ছিল। নিশ্চয়ই আবার আসব।

গত মে মাসে জুমের একটি প্রতিবেদনে দাবি করা হয়— ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। তবে অভিনেত্রীর টিম এ প্রতিবেদনকে 'অসমর্থিত' বলে জানিয়েছে। রেইনড্রপ মিডিয়ার শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যাটরিনা কাইফ বলেছেন— সব মিডিয়া হাউসকে অবিলম্বে এই অসমর্থিত প্রতিবেদন এবং সমালোচনা বন্ধ করার জন্য অনুরোধ করছি।

জুম জানিয়েছে, ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব অমূলক নয়। সূত্রটি জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে ক্যাটরিনা ও ভিকি তাদের প্রথম সন্তানকে যুক্তরাজ্যে স্বাগত জানাবেন। যুক্তরাজ্যে বেড়ে ওঠা ক্যাটরিনা লন্ডনেই সন্তান প্রসব করবেন বলে জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, হ্যাঁ, তিনি অন্তঃসত্ত্বা। লন্ডনেই তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন তারা। ভিকি ইতোমধ্যে তার সঙ্গে রয়েছেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *