Tag: অর্জুন কাপুর

  • প্রতিবেশী দেশের ক্রিকেটারের সঙ্গে প্রেম মালাইকার, অর্জুনের মন্তব্য নিয়ে আলোচনা

    দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন বলিউড তারকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। তা নিয়ে অনেক পানিঘোলা হয়েছে এক সময়ে। মালাইকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে এক অনুষ্ঠানে গিয়ে নিজেকে ‘একাকী’ ঘোষণাও করেছেন অভিনেতা। এমনকি অবসাদ নিয়েও খোলাখুলি কথা বলেছেন। মালাইকা এ বিষয়ে মুখ খোলেননি। সম্পর্ক নিয়ে নীরব তিনি। কিন্তু সম্প্রতি ক্রিকেট তারকা কুমার সঙ্গকারার সঙ্গে নাম জড়িয়েছে তার। এ নতুন জল্পনার মধ্যেই অর্জুনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

    চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মালাইকা। তার পাশে ছিলেন শ্রীলংকার সাবেকর ক্রিকেট তারকা কুমার সাঙ্গাকারা। এ দৃশ্য দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। পাশাপাশি বসে খেলা দেখেছেন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তারা দুজনে কি প্রেম করছেন? এ নিয়ে আলোচনা চলছে নেট মাধ্যমে। এর মধ্যেই অর্জুন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ উক্তি ভাগ করে নিয়েছেন।

    অর্জুনের ভাগ করে নেওয়া পোস্টে লেখা, কোনো বিষয়ে ধৈর্য রাখার একমাত্র পথ হল, বিষয়টিকে মেনে নেওয়া এবং তার ওপর বিশ্বাস রাখা। যেটি যেমন, সেটিকে তেমন ভাবেই মেনে নেওয়া উচিত। নিজের চারপাশ বাস্তবের চশমা দিয়ে দেখা উচিত।

    অর্জুন বরাবরই নিজের ওপর বিশ্বাস রাখার কথা বলেছেন। এ পোস্টেও সেই একই বার্তা। সেখানে সব শেষে লেখা রয়েছে, নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজে যে দিশায় চলছেন, তার ওপরও বিশ্বাস রাখুন।

    এ পোস্ট দেখে অর্জুনের অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। একসঙ্গে পাঁচ বছর থাকার পরে সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা ও অর্জুন।

    তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর প্রথম সাক্ষাতে মালাইকাকে যা বললেন অর্জুন

    বিচ্ছেদের এক বছর পার হয়ে গেলেও বলিউডে এখনো চর্চায় মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক।  এই এক বছরে কেউ কারো মুখ দেখাদেখি করেননি। তবে বলিউডে এক সময় ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত ছিলেন মালাইকা ও অর্জুন। 

    যদিও প্রথম দিকে সম্পর্ক আড়ালেই রেখেছিলেন তারা। পরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতেই তাদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। আবার বয়সের ব্যবধানের জন্য তাদের দিকে কটাক্ষও ধেঁয়ে এসেছিল। তবে সেসবে পাত্তা দেননি অর্জুন বা মালাইকা কেউই। তবে টানা পাঁচ বছরের সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে যায় ২০২৪ সালে। মন ভাঙে তাদের অনুরাগীদেরও। 

    এসব নিয়ে সেভাবে মুখ খোলেননি মালাইকা; তবে এক অনুষ্ঠানে গিয়ে জোরগলায় অর্জুন বলেছিলেন, তিনি এখন ‘সিঙ্গল’। তার পরেও মালাইকার নাম জুড়ে রয়েছে তার সঙ্গে।

    ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অর্জুন কাপুর। সিনেমাটিতে অর্জুনের বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং। এ সিনেমার প্রচারেই ভূমিকে নিয়ে অর্জুন পৌঁছে যান নাচের এক রিয়েলিটি শোতে। সেই অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন মালাইকা। যেখানে ফের একবার মুখোমুখি হন এই সাবেক জুটি। 

    অনুষ্ঠানের একটি ঝলক এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, মালাইকাকে তার অতি পরিচিত গান ‘মুন্নি বদনাম’ ও ‘ছাইয়াঁ ছাইয়াঁর’ সঙ্গে নাচার জন্য মঞ্চে ডেকে আনা হয়।

    মঞ্চে নৃত্যরত মালাইকাকে দেখে করতালিতে ভরিয়ে দেন অর্জুন। মালাইকার নাচ দেখে প্রতিক্রিয়াও দেন অভিনেতা। 

    তিনি বলেন, আমার বহু বছর ধরেই কথা বন্ধ হয়ে গেছে। তাই এখনো আমি চুপই থাকতে চাই।

    তারপরেই মালাইকাকে প্রশংসা করে অর্জুন বলেন, কিন্তু একটা কথা বলতে চাই, আমি আমার প্রিয় গানগুলো আরেকবার শুনলাম। বোঝাই যায়, এমন সুন্দর গানগুলোতে কী অসাধারণ নেচেছো তুমি। মালাইকা তোমাকে অভিনন্দন।

    বিচ্ছেদের পরে এই প্রথম মালাইকা ও অর্জুন প্রকাশ্যে কথা বললেন। এর আগে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে গিয়েছিলেন অর্জুন। এছাড়া তাদের কথা বলতে দেখা যায়নি আর।

    অনলাইন ডেস্ক

  • বিচ্ছেদ ভুলে কি এক হচ্ছেন মালাইকা-অর্জুন?

    বিয়ের করে সংসার, সেখান থেকে বিচ্ছেদ। এরপর প্রেম, আবার সেই প্রেমসম্পর্কও বিচ্ছেদ। বর্তমানে সিঙ্গেল আছেন। বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার জীবনে এমনই প্রেমসম্পর্ক আর বিচ্ছেদ ঘুরপাক খাচ্ছে। অবশেষে দেখা গেল অভিনেত্রীর ভিন্নরূপ। 

    অভিনেতা আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেক বছর হয়ে গেল। সম্প্রতি সাবেক প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেও বিচ্ছেদের পথে হেঁটেছেন মালাইকা অরোরা। বর্তমানে একা জীবন চলছে অভিনেত্রীর। কিন্তু দেখা গেছে, আবার সেই প্রেমিক অর্জুনের সঙ্গেই বন্ধুর বাগদান অনুষ্ঠানে নজর কাড়লেন মালাইকা। তবে কি আবার জোড়া লাগতে চলেছে অর্জুন-মালাইকার প্রেমসম্পর্ক?

    জানা গেছে, মালাইকা ও অর্জুনকে ফের মেঘনা সিংয়ের বাগদান অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। তবে এটি তাদের পুরোনো সম্পর্ক জোড়া লাগার কোনো ইঙ্গিত বলা ঠিক হবে না। কারণ মেঘনা তাদের দুজনেই বন্ধু। আর মেঘনার বাগদান অনুষ্ঠানে দুজনেই আমন্ত্রিত ছিলেন। তবে তাদের একফ্রেমে ধরা যায়নি। আলাদা আলাদাভাবেই এসেছিলেন তারা। লাল শাড়িতে নজর কেড়েছিলেন মালাইকা। সঙ্গে বেছে নিয়েছিলেন ভারি সোনার গহনা। আর অভিনেতা অর্জুন কাপুর ধরা দিয়েছিলেন একটি কালো স্যুটে। 

    তবে কেবল বাগদানের অনুষ্ঠানে নয়, এর আগেও মালাইকা ও অর্জুনকে একসঙ্গে দেখা গিয়েছিল। গত সপ্তাহে তাদের বান্দ্রার লীলাবতী হাসপাতালে। সেখানে সাইফ আলি খানকে তারা দেখতে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরোনোর সময় অভিনেত্রী মালাইকা তার গাড়ির দিকে যাচ্ছিলেন, আর অর্জুন কাপুরও সেদিকেই যাচ্ছিলেন। তখনই পাপারাজ্জিদের  ক্যামেরায় ধরা পড়েন তারা। তাদের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

    মালাইকা অরোরার সঙ্গে অভিনেত্রী কারিনা কাপুর ও কারিশমা কাপুরের খুব ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ বন্ধু তারা। অন্যদিকে অর্জুন কাপুরের সঙ্গে সাইফ ও কারিনারও খুব ভালো সম্পর্ক।

    এর আগে মালাইকা ও অর্জুন ২০১৬ সালের দিকে ডেটিং শুরু করেছিলেন। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল বেশ মাখো মাখো। তাদের জুটিকে দর্শকরাও পছন্দ করতেন। তবে গত বছরের শুরুতে অর্জুন তাদের বিচ্ছেদের খবর দিয়েছিলেন। অবাক হয়েছিলেন অভিনেত্রী। সেই খবরে ভক্তরাও হতাশ হয়ে পড়েছিলেন।

    অভিনেত্রী বর্তমানে তার ছেলে আরহান খানের সঙ্গে নতুন ব্যবসায়িক উদ্যোগের দিকে মনোনিবেশ করেছেন। তাদের রেস্তোরাঁ, স্কারলেট হাউস গত বছরের ৩ ডিসেম্বর থেকে চালু হয়েছে। ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, তিনি ও আরহান দুজনেই খাবার খেতে এবং ছবি দেখতে খুব পছন্দ করেন। একসঙ্গে বিশ্বভ্রমণ ও রেসিপি সংগ্রহ করার পর, তারা এই রেস্তোরাঁ খুলেছেন।

    বিনোদন ডেস্ক

  • ভালো সময়ে থাকতে চাই, আবার খারাপ সময়েও থাকব: অর্জুন

    প্রেম ভাঙার পর মালাইকার বাবার মৃত্যুর খবরে ছুটে গিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা। মালাইকার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া হওয়া পর্যন্ত সঙ্গে ছিলেন অর্জুন। কেন ছুটে গিয়েছিলেন, সে কথা জানালেন অভিনেতা। 

    বিচ্ছেদের পর থেকে নিজের জীবনধারার ওপর বাড়তি নজর দিয়েছেন মালাইকা। কী কী করণীয় তার একটা তালিকাও তৈরি করেছেন অভিনেত্রী। কঠিন সময়ে অর্জুনকে পাশে পান মালাইকা। যদিও মালাইকা তাকে ডাকেননি, তাও বাবার মৃত্যুর খবরে ছুটে গিয়েছিলেন অর্জুন বলে জানান অভিনেত্রী।

    অর্জুন নিজেকে গোছানোর চেষ্টা করছেন। এর আগেই বিচ্ছেদের পর নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করেছিলেন অভিনেতা। তার পর থেকেই রাত-দিন মনখারাপে ডুবে থাকেন অর্জুন কাপুর। অবসাদে ভুগছেন, নিজেই স্বীকার করেছেন। 

    অর্জুন নিজেকে ‘সিঙ্গল’ দাবি করার কিছু দিন পরেই মালাইকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে অভিনেত্রীর টি-শার্টে লেখা ছিল—আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।

    স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। কেন প্রেম ভাঙল তাদের, তার কারণ জানা যায়নি। তবে প্রেমভাঙার পরই প্রকৃত বন্ধুর কর্তব্য পালন করেছেন অর্জুন। মাস কয়েক আগে মালাইকার বাবার আত্মহত্যার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাদের বাড়ি ছুটে যান। কঠিন সময়ে অর্জুনকে পাশে পান মালাইকা। যদিও মালাইকা তাকে ডাকেননি, তাও ছুটে গিয়েছিলেন অর্জুন?

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, আসলে আমার বন্ধুর সংখ্যা হাতেগোনা। আমি কাউকে বন্ধু ভাবলে মন থেকেই তার জন্য সব করি। আমি তার ভালো সময়ে যেমন থাকতে চাই, যদি তার খারাপ সময়ে আমাকে দরকার পড়ে আমি থাকব। যদি সেই জায়গায় আমার প্রয়োজন না থাকে, তাও দূর থেকে থাকব। অতীতে যেটি আমি করেছি।

    বিনোদন ডেস্ক

  • অনেকেই চাইছিলেন আমি যেন ব্যর্থ হই: অর্জুন

    বলিউড অভিনেতা অর্জুন কাপুর ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন। ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় তার কাজের অভিজ্ঞতা কেমন ছিল, তাও জানালেন অভিনেতা। দর্শকদের কাছে ছবিটির সাফল্যের পর নতুন করে খ্যাতি পেয়েছেন অর্জুন কাপুর। প্রশংসিত হয়েছে তার অভিনয়।

    ২০১২ সাল থেকে যখন অর্জুন কাপুর ক্যারিয়ার শুরু করেন, তখন থেকেই তাকে অনেক নেগেটিভিটির মধ্য দিয়ে যেতে হয়েছে। কী কী সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে, কতটা লড়াই করতে হয়েছে, সেটিও জানালেন অভিনেতা। বললেন, অনেকেই নাকি তার ব্যর্থ হওয়ার অপেক্ষায় ছিলেন।

    অর্জুন কাপুর বলেন, পরিচালক রোহিত স্যার আমায় যখন জানালেন যে, মানুষ আমায় নিয়ে কথা বলছে— ছবিতে আমার দাপট নিয়ে আলোচনা করছে, তখন খুব খুশি হয়েছিলাম। ওটা একটা গর্বের ব্যাপার ছিল। কারণ বহুদিন ধরে অনেকেই চাইছিলেন যাতে আমি ব্যর্থ হই। আমি অনেকে বলতে— তাদের কথা বললাম, যারা সবকিছুতেই খুঁত ধরেন বা ট্রল করেন।

    তার পদবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও নানা সমালোচনা শুনতে হয়েছে বলে জানান অর্জুন। তিনি বলেন, অনেকেই ভাবতেন আমি কাজ করতে ভালোবাসি না। আমার উন্নতি করার কোনো ইচ্ছে নেই। আমার অভিনেতা হওয়ার যোগ্যতা নেই। এরপর অসুস্থতার কারণে শারীরিকভাবেও আমাকে অনেক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তখনো অনেকেই না জেনে নানান কথা বলেছেন।

    ২০২১ সালে মুক্তি পাওয়া তার ‘সর্দার কা গ্র্যান্ডসন বা ভূত পুলিশ’, ২০২২ সালে ‘এক ভিলেন রিটার্নস’, ‘কুত্তে’ ইত্যাদি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে এ বছর ‘সিংহাম অ্যাগেইন’ ছবিটিতে তিনি স্বমহিমায় দাপট দেখিয়ে ফিরে এলেন। রোহিত শেঠি পরিচালিত ছবিটি চলতি বছর দীপাবলিতে মুক্তি পেয়েছে।

    বিনোদন ডেস্ক

  • মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই অবসাদে অর্জুন?

    চলতি বছরেই মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন কাপুর। বিচ্ছেদের কারণ স্পষ্ট নয়। তবে এর পাশাপাশি ‘সিংহম আগেন’-এর শুটিং নিয়েও ব্যস্ত ছিলেন অভিনেতা। অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখলেও মানসিক দিক থেকে মোটেই ভালো ছিলেন না তিনি। মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে ইতিমধ্যেই একাধিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অর্জুন। ফের সমাজমাধ্যমের এক পোস্টে ভেসে উঠল মানসিক স্বাস্থ্য নিয়ে তার বার্তা।

    এ বছরটা বেশ তাৎপর্যপূর্ণ ছিল অর্জুনের জীবনে। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ভেঙেছে অভিনেতার। আবার এই বছরেই দীর্ঘ দিন পরে ফের অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে তিনি। কিন্তু এর সঙ্গেই ভুগেছেন মানসিক সমস্যায়। তাই বুধবার অর্জুনের সমাজমাধ্যমে বার্তা, ‘নিজের মনের খেয়াল রাখুন। মনের প্রতি দয়ালু হোন।’

    ‘সিংহম আগেন’-এর প্রচার চলাকালীন এক সাক্ষাৎকারেই অর্জুন জানিয়েছিলেন, তিনি ‘হাশিমোটো’ রোগে আক্রান্ত। হাসিমটো হল এক ধরনের অটোইমিউন রোগ, যেখানে থাইরয়েড গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়। ৩০ বছর বয়স থেকে এই রোগে আক্রান্ত অর্জুন।

    ‘হাশিমোটো’ রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই অর্জুন মানসিক অবসাদেও ভুগছিলেন। অভিনেতা বলেন, এই সমস্যা মোকাবিলার জন্য তাকে থেরাপিও করাতে হচ্ছে। অর্জুন বলেন, ‘গত বছর থেকে আমি থেরাপি নিতে শুরু করেছি। আমি বুঝতে পারছিলাম না, সমস্যাটা ঠিক কোথায় হচ্ছিল। তবে কোনো কিছুই যেন ঠিক চলছিল না জীবনে। অন্যের কাজ বড় পর্দায় দেখে খালি মনে হত, আমি এর পর কাজ পাব তো? আগে আমার চিন্তাধারা কখনওই এতটা নেতিবাচক ছিল না। তবে ধীরে ধীরে আমার বিরক্ত লাগতে শুরু করেছিল। সাহায্যের জন্য অনেক থেরাপিস্টের কাছে গিয়েছিলাাম, কেউ সাহায্য করতে পারছিলেন না। শেষমেষ এক জন থেরাপিস্ট আমার সমস্যা বুঝলেন। তিনি বললেন, আমি মানসিক অবসাদে ভুগছি।’

    বিনোদন ডেস্ক

  • এবার বিলাসবহুল রেস্তোরাঁ খুললেন মালাইকা

    আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্য ভেঙেছে। অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পাকা’ প্রেমেও ভাঙন! একমাত্র নাচের অনুষ্ঠানে বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও ব্রাত্য ‘মুন্নি’! 

    এবার সম্ভবত জীবনের রিটায়ারমেন্ট প্ল্যানটাই সেরে ফেললেন মালাইকা অরোরা। জীবনের ঠিক এমনই একটি পরতে এসে পৌঁছেছেন, যেখানে ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ একাই একশো। 

    মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় বিলাসবহুল এক রেস্তোরাঁ খুলেছেন অভিনেত্রী। এই ব্যবসায় মায়ের সঙ্গে যৌথভাবে রয়েছেন ছেলে আরহান খানও। 

    বান্দ্রা এলাকার ৯০ বছরের পুরোনো স্কারলেট পেন্টেড পর্তুগিজ বাংলোর ভোলবদলে রীতিমতো ঝাঁ চকচকে রেস্তোরাঁ তৈরি করে ফেলেছেন মালাইকা। আড়াই হাজার বর্গফুটের সেই রেস্তোরাঁর অন্দরমহল দেখলে চোখ জুড়িয়ে যাবে। যেমন ইন্টেরিয়র, তেমনই ডিজাইনার সব কাটলারি সেট। 

    ‘মালকিন’ মালাইকার পছন্দের তারিফ না করলেই নয়। আর্কিটেকচারাল ডাইজেস্ট নামে এক সংস্থার তরফেই অভিনেত্রীর রেস্তোরাঁর অন্দর সাজানো হয়েছে। যেখানে প্রবেশ করলেই এক ভিন্টেজ পরিবেশ পাওয়া যাবে। 

    পুরনো গ্রামোফোন, ভিক্টোরিয়ান চেয়ার থেকে সোফার গায়ে এলিয়ে দেওয়া উলের চাদর, ঝকঝকে চকচকে ঝাড়বাতি, নৈশভোজের জন্য ভিন্টেজ বাসনপত্র, রকমারি গাছে সাজানো মালাইকার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউস’।

    জীবনের এই নতুন ইনিংস নিয়ে মালাইকার মন্তব্য, আমরা দুজনেই আসলে খাদ্যরসিক। আর ভীষণ মানুষজনকে নিয়ে আড্ডা দিতে পছন্দ করি। আমি আর আমার ছেলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরতে গিয়েছি এবং সেখান থেকে কোনো না কোনো বাহারি রান্না শিখে ফিরেছি। যেগুলো পরে বাড়িতেও বানিয়ে খেয়েছি। তাই রেস্তোরাঁ খোলা আমার কাছে সবচেয়ে অর্গানিক মনে হয়েছে। 

    তবে মালাইকা ও আরহানই শুধু নন, মা-ছেলের সঙ্গে এই রেস্তোরাঁর ব্যবসায়ে বিনিয়োগ করেছেন আরহানের শৈশবের বন্ধু মালায়া নাগপাল এবং হোটেল ব্যবসায়ী দাভাল উদেশিও। মুম্বাইয়ের বুকে যার ‘গিগি অ্যান্ড লায়া’র মতো ফুড জয়েন্টও রয়েছে। 

    এদিকে মালাইকা এবং আরহান দুজনেই তাদের রেস্তোরাঁর নাম ‘স্কারলেট হাউস’ লেখা কোট পরে ছবিও তুলেছেন।

    বিনোদন ডেস্ক

  • মালাইকা নতুন প্রেমের হাওয়া প্রসঙ্গে কোন ইঙ্গিত দিলেন

    বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুর চলতি বছরেই দীর্ঘ প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে দুজনেই নীরবতা রক্ষা করেছেন। তবে এই সম্পর্কের জন্যই একটা সময় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বারবার তাকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। কখনো বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেম, আবার কখনো আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ। বিভিন্ন কারণে ট্রলড হয়েছেন অভিনেত্রী। 

    অন্যদিকে সম্পর্কে বিচ্ছেদের পর অবসাদে ভুগছেন, সে কথা অকপটে স্বীকার করেছেন অজুর্ন কাপুর।  এসবের মাঝে শরীরে উল্কি করিয়েছেন বনিপুত্র। এবার অর্জুনের করা ‘সিঙ্গেল’ মন্তব্যে পাল্টা জবাব দিলেন অভিনেত্রী মালাইকা অরোরা।

    প্রকাশ্যে নিজেকে ‘সিঙ্গেল’ ঘোষণা করেছিলেন অভিনেতা। তারপর থেকেই রাত-দিন মন খারাপ করে ডুবে থাকেন। অবসাদে ভুগছেন, নিজেই স্বীকার করেছেন। অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করার কয়েক দিন পরেই মালাইকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

    অভিনেত্রীর শার্টে লেখা ছিল—আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি। স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। তবে মালাইকাকে ছাড়া যে ভালো নেই অর্জুন, তা আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সে কথা। 

    বিচ্ছেদের পর থেকে নিজের জীবনধারার ওপর বাড়তি নজর দিয়েছেন মালাইকা। কী কী করণীয় তার একটা তালিকাও তৈরি করেছেন তিনি। নভেম্বর মাসে খারাপ মানুষ, মদ— সব ক্ষতিকারক সঙ্গ ত্যাগ করবেন, আগেই জানিয়েছিলেন তিনি। 

    এবার জীবনের সংঘর্ষ, সাফল্য আর ব্যর্থতা নিয়ে পোস্ট মালাইকার। এবার অভিনেত্রী নিজের প্রেমজীবন প্রসঙ্গে একটি পোস্ট শেয়ার করে নেন। সেখানেই তিনটি অপশন রয়েছে। একটি সম্পর্কে আছেন, আরেকটি ‘সিঙ্গেল’, অন্যটি হাসির ইমোজি। মালাইকা বেছে নিলেন তিন নম্বর অপশনটি। 

    মালাইকা বেশ কয়েক দিন আগেই জানিয়েছেন, তিনি এখন ঘুরে বেড়াবেন, নিত্যনতুন শুট করবেন এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন নিজেকে। এক কথায় মালাইকা নিজেকে নিয়ে ডুবে থাকবেন।

    বিনোদন ডেস্ক

  • মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনকে সাহস জুগিয়েছেন যে অভিনেত্রী

    বেশ কিছু দিন আগেই বলিউড অভিনেতা অর্জুন কাপুর প্রকাশ্যে বলেছেন তার অবসাদের কথা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিংহাম অ্যাগেইন’-এ তার অভিনয় ফের প্রশংসিত হচ্ছে। কিন্তু মাঝের সময়টা কেটেছে তার অবসাদে।

    আনন্দবাজার সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ইতি টানেন অভিনেতা অর্জুন কাপুর। টানা পাঁচ বছর একসঙ্গে ছিলেন তারা। বি-টাউনের ‘পাওয়ার কাপল’ হিসেবেও তকমা ছিল তাদের। কিন্তু হঠাৎই ছন্দপতন। তবে সম্পর্ক ভাঙার কারণ প্রকাশ্যে আনেননি কেউই। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, সৌজন্য বজায় রাখবেন তারা বলে জানা গেছে।

    এদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিংহাম অ্যাগেইন’-এ তার অভিনয় ফের প্রশংসিত হচ্ছে। কিন্তু মাঝের অনেকটা সময়ে কেটেছে অবসাদে। অভিনেতা মনোবিদের কাছেওশরণাপন্ন হয়েছেন। তবে শুধুই মনোবিদ নয়; প্রয়োজনের সময়ে অনুপ্রেরণা জুগিয়েছে এক কবিতাও। আর সেই কবিতার হদিস দিলেন অভিনেত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাকেও নাকি আলোর পথ দেখিয়েছে এই ইংরেজি কবিতা।

    সম্প্রতি রাডিয়ার্ড কিপলিংয়ের একটি কবিতা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী। সেই কবিতা আত্মবিশ্বাস বৃদ্ধির কথাও বলেন তিনি। সামান্থা নিজে সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন—এই কবিতা সব সময়ে আমাকে আলোর দিশা দেখিয়ে এসেছে। তাই আজ আপনাদের সবার সঙ্গে শেয়ার করে নিলাম।

    সেই পোস্টের মন্তব্যেই অর্জুন লিখেছেন, তিনিও নিজের ঘরের দেয়ালে সাঁটিয়ে রেখেছেন এই কবিতা। অভিনেতা বলেন, যখন অনুপ্রেরণার প্রয়োজন ছিল, তখন এ কবিতাই আমাকে সাহায্য করেছে।

    সামান্থাও নিজের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি মন ভাঙে এ অভিনেত্রীর। সঙ্গে শারীরিক অসুস্থতাও। তবে বলিপরিচালক করণ জোহরের অনুষ্ঠানে এসে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন— তার মনের জানালা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

    বিনোদন ডেস্ক

  • মালাইকাকে ছেড়ে যার প্রেমে মজেছেন অর্জুন

    বেশ কিছু দিন হলো অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমসম্পর্ক ভেঙেছে। এখন তারা দুজন দুদিকে। মালাইকা অরোরার সঙ্গে প্রায় ছয় বছর সম্পর্কে থাকার পর হঠাৎ করেই ছন্দপতন ঘটে তাদের। যদিও দুজনের কেউ-ই মুখ খোলেননি। এখন তারা নাকি একে অপরের বন্ধু হয়ে আছেন; কিন্তু সম্পর্কে নেই। কী কারণে সম্পর্কছেদ, সেটি অবশ্য স্পষ্ট করে জানা যায়নি। তবে অর্জুন কাপুর এবার কোনো সুন্দরীর প্রেমে নয়, পড়েছেন কোন এক অভিনেতার প্রেমে, জানালেন সে কথা। 

    এদিকে প্রেমভাঙার পর থেকেই নাকি মানসিক অবসাদে ভুগছেন অভিনেতা অর্জুন কাপুর। তবে এবার অর্জুন জানালেন কোনো নারী নয়, বলিপাড়ার এক নায়ককে দেখে প্রায় তৃষ্ণার্ত হয়ে পড়েন তিনি। কে সেই হিরো?

    সম্প্রতি অর্জুনের ‘সিংহাম অ্যাগেইন’ ছবিটি মুক্তি পেয়েছে। ছবির প্রচারে এসে নিজের স্বপ্নের পুরুষের কথা প্রকাশ্যে আনলেন তিনি। জানান, ২০০৬ সালে হৃতিক রোশনকে বড়পর্দায় দেখে তিনি যেন প্রেমে পড়ে যান! রীতিমতো লালায়িত হয়ে পড়েন! ২০০২ সালের ডিসেম্বরে মুক্তি পায় হৃতিক অভিনীত প্রথম ছবি ‘কহো না পেয়ার হ্যায়’। প্রথম ছবিই হৃতিককে সুপারস্টারের তকমা দিয়েছিল। তারপর বাবা রাকেশ রোশনের পরিচালনায় যে কটি ছবি করেছেন হৃতিক, তার সবকটি সুপার হিট। তবে অন্য পরিচালকের সঙ্গে কাজ করলেই ব্যর্থতা গ্রাস করেছে তাকে। যদিও হৃতিকের রূপের ছটায় মজেছিলেন তরুণী থেকে বৃদ্ধা পর্যন্ত। ‘গ্রিক দেবতা’র আখ্যা দেওয়া হয় তাকে। ভিন পরিচালকের সঙ্গে কাজ করলেই ব্যর্থতার ফাঁড়া কাটে ‘ধুম ৩’-এ অভিনয় করে। সেই ছবিতে হৃতিকের চেহারা, চুলের ছাঁট সবেতেই অর্জুন এমন মুগ্ধ হন যে, প্রায় প্রেমে পড়ে যান। 

    অর্জুন বলেন—আসলে ‘ধুম ৩’ দেখার পর আমার চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। যখন হৃতিককে দেখি মনে হয় দু-চোখ ভরে দেখতেই থাকি। কতবার যে দেখেছি ছবিটি, আমার জীবনের ক্রাশ। এককথায় হৃতিকের রূপের ছটায় অর্জুন যেন আপ্লুত।

    বিনোদন ডেস্ক