হিজাব পরে নেটদুনিয়ায় ভাইরাল বলিউড অভিনেত্রী অঙ্কিতা

Written by

in

ভারতের টিভি ও রুপালি পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি স্বামী ভিকি জৈনের সঙ্গে দুবাই ও আবুধাবিতে ছুটি কাটানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ছবিগুলোতে তাকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। 

মূলত আবুধাবির একটি ঐতিহ্যবাহী মসজিদ পরিদর্শনের সময় তিনি হিজাব পরেন বলে জানা যায়। ছবিগুলো পোস্ট করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন অঙ্কিতা। নেটিজেনদের অনেকেই একে ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন হিসেবে উল্লেখ করে অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। 

তবে এর বিপরীত চিত্রও দেখা গেছে। নেটিজেনদের একটি অংশ অভিনেত্রীর কড়া ভাষায় সমালোচনা করেছেন। 

সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন অঙ্কিতা। যার মধ্যে আবুধাবির একটি বিখ্যাত মসজিদে যাওয়ার ছবিও ছিল। মসজিদের দর্শনার্থী নির্দেশিকা ও ধর্মীয় নিয়ম মেনে অঙ্কিতা সেখানে প্রথাগত স্কার্ফ দিয়ে নিজের মাথা ঢেকেছিলেন।

ছবিগুলো সামনে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশ অঙ্কিতাকে ট্রল করা শুরু করে। নেটিজেনদের অনেকেই তার এই পোশাকের তীব্র সমালোচনা করেন এবং বিষয়টিকে কদিন আগেই তার সনাতন ধর্মীয় আচার পালনের সঙ্গে তুলনা করেন। 

আরও পড়ুন
আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করেন। একজন লিখেছেন, ‘এখন ওই মুসলিম নারীদের গিয়ে শাড়ি পরতে বলুন।’ 

আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কিছু হিন্দু সবসময় ধর্মনিরপেক্ষ সাজে, কিন্তু কোনো মুসলিম সেক্যুলার হয় না! এটাই তিক্ত সত্য… কেন হিজাব পরতে হবে?’ অন্য একজন জৈন ধর্মের প্রসঙ্গ টেনে লেখেন, ‘আপনি একজন জৈন, আর আপনি কী পোশাক পরেছেন একটু তো ভাবুন।’ 

তবে তীব্র সমালোচনার বিপরীতে বহু ভক্ত ও সাধারণ মানুষ অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন। তারা যুক্তি দেখিয়েছেন, যেকোনো ধর্মের মানুষই হোক না কেন, মসজিদে প্রবেশ করতে হলে মাথা ঢেকে রাখা সেখানকার একটি সাধারণ ও বাধ্যতামূলক নিয়ম। তারা আরও উল্লেখ করেন, অঙ্কিতা শুধু মসজিদের ভেতরেই নিয়ম মেনে স্কার্ফ পরেছিলেন, কারণ মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর তার বাকি ছবিগুলোতে হিজাব ছিল না। 

উল্লেখ্য, হিজাব বা মুসলিম সংস্কৃতি সংক্রান্ত পোশাক পরায় অঙ্কিতা এবারই প্রথম সমালোচনার মুখে পড়েছেন তা নয়। এর আগে ২০২৫ সালেও মুম্বাই বিমানবন্দরে হিজাব পরা এবং ফটো সাংবাদিকদের উদ্দেশ্যে ‘আদাব’ বলে অভিবাদন জানানোর কারণে তিনি নেটদুনিয়ায় তীব্র ট্রলিংয়ের শিকার হয়েছিলেন। 

একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র মাধ্যমে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে অঙ্কিতা লোখান্ডে তুমুল জনপ্রিয়তা পান। পরবর্তীতে ওটিটি ও বড় পর্দায় কাজ শুরু করে তিনি ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’, ‘বাঘি ৩’ এবং ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’ এর মতো চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। 

সূত্র: বলিউড বাবল 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *