শাহরুখ-আরিয়ানের মধ্যে মিল-অমিল কোথায়? জানালেন করণ জোহর

Written by

in

‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে কাজ করতে গিয়ে বাদশাহ শাহরুখ খান ও আরিয়ান খানের মধ্যে একটি বড় মিল, আরেকটি অমিল খুঁজে পেয়েছিলেন বলিউড প্রযোজক, পরিচালক ও সঞ্চালক করণ জোহর।

আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ এ মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে। প্রথম কাজেই প্রশংসা পাচ্ছেন শাহরুখপুত্র। এ সিরিজে অভিনয় করেছেন করণ জোহর। তিনি নিজের চরিত্রেই অভিনয় করেছেন। অর্থাৎ তাকে বলিউডের প্রযোজক-পরিচালক রূপেই দেখা গেছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, ওরা দুজনেই (শাহরুখ ও আরিয়ান) পাগলের মতো এবং খুব নিষ্ঠার সঙ্গে একটি দৃশ্য নিয়ে পড়ে থাকতে পারেন। যতক্ষণ না মনের মতো দৃশ্যটি হচ্ছে, ততক্ষণ ওরা হাল ছাড়েন না। 

আর বাবা-পুত্রের মধ্যে অমিলটা কী?— এমন প্রশ্নে পরিচালক বলেন, সত্যিই বাবা ও ছেলের মধ্যে মাত্র একটি অমিল— শাহরুখ ক্যামেরার সামনে কাজ করেন, আর আরিয়ান ক্যামেরার পেছনে। 

আরও পড়ুন
আরও পড়ুন

শাহরুখের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব করণ জোহরের। এ নির্মাতা বলেন, কোনো সিনেমার চুক্তিতে সই করার আগে শাহরুখ কখনই টাকাপয়সা নিয়ে আলোচনা করেন না। তিনি বলেন, শাহরুখ খান আমার বন্ধু, আমার শিক্ষক, ভাই এবং সব কিছু। একমাত্র ও-ই আমার সঙ্গে কখনো টাকাপয়সা নিয়ে আলোচনা করেনি।

চিত্রনাট্য তৈরি হলে সোজা শাহরুখকে পাঠিয়ে দেন করণ। সেই সঙ্গে শুটিংয়ের তারিখ জানিয়ে দেন। শাহরুখ যা পারিশ্রমিক চাইবে, সেটাই অন্তিম— এও জানিয়ে দেন। তারপর আর কোনো আর্থিক আলোচনা হয় না। সোজা চুক্তিপত্রে সই করে দেন বলি তারকা। করণ জোহর বলেন, শাহরুখ আমার পরিবার। ও ছাড়া বাকি সব অভিনেতাই খুব পেশাদার ব্যবহার করেছেন।

উল্লেখ্য, ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ করণ ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, লক্ষ্য, রাঘব জুয়াল, অন্যা সিং, মনোজ পাহওয়া, সাহের বম্বা প্রমুখ।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *