শাকিরার ‘অত্যাচারে’ পিকের বাবা-মা ছেড়েছেন বাড়ি

Written by

in

পরকীয়ার অভিযোগে ১২ বছরের সম্পর্ক গত বছর ইতি টানেন ফুটবলার জেরার্ড পিকের স্ত্রী কলম্বিয়ার গায়িকা শাকিরা। সম্পর্ক বিচ্ছেদ ঘটলেও পিকের ওপর ক্ষোভ কমেনি স্ত্রীর। এই ক্ষোভ থেকেই পিকের বাবা-মাকে বিভিন্নভাবে বিরক্ত করছেন শাকিরা।সেটা এতটাই অসহনীয় হয়েছে যে, পিকের বাবা-মা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

rnrn

পিকের সঙ্গে বিচ্ছেদের পর পিকের বার্সেলোনার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল শাকিরার। এই বাড়িতে এখন পিকে না থাকলেও শাকিরা বাড়ি ছাড়েননি। এই বাড়ির পাশেই পিকের মা-বাবার বাড়ি। প্রায়ই বাড়িতে বিভিন্ন পার্টি করেন শাকিরা। উচ্চশব্দে গান ছাড়েন; কিন্তু এতে যে আশপাশের অনেকের সমস্যা, তা শাকিরা চিন্তাও করেন না।
rnস্প্যানিশ এক সংবাদমাধ্যমকে পিকের বাবা-মা জানিয়েছেন, পিকের ওপর যে ক্ষোভ আছে, তা শাকিরা পিকের বাবা-মায়ের ওপর ঝাড়ছেন। উদ্ভট সব কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন তিনি। কিছুদিন আগে তাদের বাড়ির দিকে মুখ করে বসানো হয় কালো ব্যঙ্গাত্মক এক পুতুল।

rnrn

পার্টিসহ বিভিন্ন সময়ও উচ্চশব্দে গান ছেড়ে রাখেন। এছাড়া পার্টিতে আতশবাজিও ফুটান। তার এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা।

rnrn

ক্লারা চিয়া মার্তির সঙ্গে পরকীয়ার জেরে ভেঙেছিল শাকিরা-পিকের সম্পর্ক। কিছুদিন আগেই এ বিচ্ছেদ নিয়ে গান গেয়েছিলেন শাকিরা। আর এই গানে পিকে ও ক্লারাকে নিয়ে ট্রল করেছিলেন এই গায়িকা। এই গান শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন পিকের বর্তমান প্রেমিকা ক্লারা চিয়া মার্তি।

rnrn

এবার শাকিরার জন্য বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন পিকের বাবা-মা। পিকে ও শাকিরার ১২ বছরের সম্পর্ককে বিয়েতে রূপ দেননি তারা। তাদের দুটি সন্তান রয়েছে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *