Tag: বাড়ি

  • ‘নারীরা বাড়িতেও ন্যায়বিচার পায় না, বলছেন অভিনেত্রী

    ভারতীয় অভিনেত্রী দেবলীনা দত্ত জানিয়েছেন, নারীরা বাড়িতেও বেশিরভাগ ক্ষেত্রে অন্যায়ের শিকার হন, কর্মক্ষেত্রেও তারা সুরক্ষা পান না।

    গত মাসে কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারতে তোলপাড়। সেই ধর্ষণের ঘটনার বিচার দাবিতে অন্যদের মতো দেবলীনাও রাস্তায় নেমেছিলেন। স্লোগানের ঝড় তুলে বিতর্ক সৃষ্টি করেন।

    অভিনেত্রী বলেন, ন্যায়বিচার বাড়ি থেকেই পাওয়া যায়। একথাটা আমাদের ভুলে গেলে চলবে না। আরেকটা বিষয়, তিলোত্তমার পর থেকে আমরা এটা শুনে আসছি, কাজের জায়গায় নারীদের সুরক্ষিত রাখতে হবে। কিন্তু যারা হোমমেকার, তারা কিন্তু প্রত্যেকে নিজেদের বাড়িতে কাজ করেন। আর বাড়িতে তারা যেন সুরক্ষিত থাকে, এটা দেখতে হবে। 

    অভিনেত্রী বলেন, এই যে বিষয়টা নিজের বাড়ির লোকের মনে ঢুকিয়ে দিন। নিজের বাড়ির দেওয়ালে, দরজায়, এদিক ওদিক, কোনো বিশেষ কোণায় লিখে রাখুন। যাতে দেখলেই মনে পড়ে, সমস্ত বিষয়টা। আমি তো লিখে লাগিয়ে রাখব, কিন্তু আপনারা ভুলে যাবেন না।

    বিনোদন ডেস্ক

  • রণবীর-দীপিকার নতুন বাড়ির ছবি প্রকাশ্যে, দাম কত

    বলিউডের পাওয়ার কাপেল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ১০০ কোটির নতুন বাড়ি তৈরির কাজ প্রায় শেষের দিকে। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের নতুন বাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে।

    rnrn

    দুই বছরেরও বেশি সময় আগে বান্দ্রায় তারকা দম্পতির নতুন বাড়ি কেনার খবর ছড়িয়ে পড়েছিল। তাদের বাড়িটি শাহরুখ খানের ‘মান্নত’-এর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। একটি প্রাইম লোকেশনে থাকায় বাড়িটি মূল্য এতটা। পাশাপাশি বাড়িটি সি-ফেসিং হওয়ার কারণে সমুদ্রের একটি দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এরপরই এ বাড়ি তৈরির কাজ শেষ হয়ে যাবে।

    rnrn

    তাদের নতুন বাড়ির ভাইরাল ভিডিও সকলের মনোযোগ আকর্ষণ করেছে, বাড়িটিতে একাধিক ফ্লোর রয়েছে, তাছাড়াও বিলাসবহুল এ বাড়িতে সমস্ত রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে।

    rnrn

    ভাইরাল ভায়ানির পোস্ট করা ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই নানা মন্তব্য করেছেন ভক্তরা। কেউ কেউ জানতে চেয়েছেন ‘পুরো বিল্ডিং কি ওদের?’ আরেকজন লেখেন, ‘এটা কি ৩ জন মানুষের জন্য?’ অন্য একজন ব্যঙ্গ করে লেখেন, ‘প্রতিবেশি শাহরুখ খান।’

    rnrn

    একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল রণবীর এবং দীপিকা নাকি তাদের নতুন বাড়ির জন্য ভারতীয় মুদ্রায় ১০০ কোটি টাকা ব্যয় করেছেন। বিল্ডিংয়ের ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা ফ্ল্যাট হিসেবে চুক্তি করে দেওয়া হবে। অনেকের মতে, এটি দেশের অন্যতম ব্যয়বহুল আবাসিক লেনদেনগুলোর মধ্যে একটি। অ্যাপার্টমেন্টটির কার্পেট এরিয়া ১১ হাজার বর্গফুট পাশাপাশি, টেরেসের অংশ প্রায় এক হাজার ৩০০ বর্গফুট। উপরন্তু, তারকা দম্পতির নতুন বাড়ির মধ্যে ১৯টি পার্কিং স্পেস থাকবে।

    rnrn

    জানা গেছে, দম্পতি অ্যাপার্টমেন্টের জন্য ভারতীয় মুদ্রায় ১১৮.৯৪ কোটি টাকা খরচ করেছেন, সঙ্গে নিবন্ধনের জন্য স্ট্যাম্প শুল্কের অতিরিক্ত ৭.১৩ কোটি টাকা। তাদের বিল্ডিংটি ছাদের অংশ বাদ দিয়ে প্রতি বর্গফুটের দাম প্রায় ১.০৫ লক্ষ টাকা৷

    rnrn

    তারকা দম্পতির উচ্চমানের জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে এ বাড়ির মধ্যেই একটি প্রাইভেট জিম, একটি সুইমিং পুল এবং বিনোদনের স্থান সহ অত্যাধুনিক সুবিধা থাকবে বলে আশা করা হচ্ছে।

    rnrn

    প্রসঙ্গত, রণবীর এবং দীপিকার প্রথম সন্তান সেপ্টেম্বরে আসতে চলেছে। তবে গর্ভবতী অভিনেত্রী থেমে নেই তাকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে দেখা গেছে।

    অনলাইন ডেস্ক

  • হঠাৎ কেন হৃতিকের বাড়িতে থাকছেন শ্রদ্ধা

    ভালো সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সমুদ্রের ধারে নতুন বিলাসবহুল বাসস্থান উঠছেন তিনি। যেখানে কোলে সন্তান আসার পরেই ওঠার কথা ছিল বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দলাল। সেখানে জায়গা করে নিচ্ছেন শ্রদ্ধা কাপুর। কিন্তু হঠাৎ কেন ঠিকানা বদল করছেন এ অভিনেত্রী?

    সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘স্ত্রী ২’। ছবি মুক্তির পর থেকে প্রশংসিত হচ্ছে শ্রদ্ধার অভিনয়। বক্স অফিসেও আলোড়ন ফেলেছে এ ছবিটি। তার ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যা দ্রুতই ছাড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকেও। এসবের মধ্যেই শ্রদ্ধার জীবনে হয়েছে আরও এক নতুন সংযোজন। ঠিকানা বদলে ফেলছেন এ অভিনেত্রী।

    ঠিকানা বদল হতে চলেছে শ্রদ্ধার। এবার তিনি অক্ষয় কুমারের প্রতিবেশী হতে যাচ্ছেন। মুম্বাইয়ের জুহুতে সমুদ্রমুখী বিলাসবহুল একটি বাড়ি হতে চলেছে শ্রদ্ধার নতুন ঠিকানা। এটি আসলে হৃতিক রোশনের বাড়ি। এ বাড়িটিই ভাড়া নিতে চলেছেন অভিনেত্রী। এই বহুতল ভবনেই পরিবার নিয়ে থাকেন অক্ষয় কুমার।

    প্রথমে শোনা গেছিল, হৃতিকের এই বাড়িতে সস্ত্রীক থাকতে চলেছেন বরুণ ধাওয়ান। কোলে সন্তান আসার পরেই জানা গেছিল— নতুন বাসস্থানের খোঁজে রয়েছেন বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দলাল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিলাসবহুল বাড়িতে জায়গা করে নিচ্ছেন শ্রদ্ধা কাপুর। এই বহুতল ভবনে থাকেন সাজিদ নাদিয়াদওয়ালাসহ আরও কয়েকজন বলিউড তারকা।

    উল্লেখ্য, ‘স্ত্রী ২’ মুক্তি পাওয়ার পর ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যা মুহূর্তে বেড়েছে শ্রদ্ধার। ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে ছিলেন শ্রদ্ধা। প্রথম স্থানে ক্রিকেট তারকা বিরাট কোহলি, দ্বিতীয় স্থানে প্রিয়ংকা চোপড়া ছিলেন। বিরাট ও প্রিয়ংকার অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ২৭১ মিলিয়ন ও ৯১.৮ মিলিয়ন। ‘স্ত্রী ২’মুক্তি পাওয়ার পর শ্রদ্ধার অনুসরণকারী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২.৫ মিলিয়নে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক আগেই ছাপিয়ে গিয়েছিলেন শ্রদ্ধা। এবার প্রিয়াংকাকেও ছাপিয়ে গেলেন তিনি। বর্তমানে শ্রদ্ধার ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যা ৯২.৫ মিলিয়ন।

    বিনোদন ডেস্ক

  • বন্যায় তলিয়ে গেছে বাড়ি, ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না পুতুল

    সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের বাবা-মায়ের বাড়ি ফেনী শহরে। কয়েকদিন ধরে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে এই জেলার অধিকাংশ এলাকা। ফেনী শহরে অবস্থিত পুতুলদের বাড়ির দ্বিতীয় তলা পর্যন্ত পানি উঠেছে। এমন পরিস্থিতিতে ফেনীতে বসবাস করা নিজের ভাই-বোনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এই সংগীতশিল্পী।

    জানা গেছে, ফেনী শহরের ওই বাড়িতে পুতুলের ভাই তার পরিবার নিয়ে থাকতেন। পাশে বড় বোনও থাকতেন। বন্যার পানি বেড়ে যাওয়ায় এখন সেই বাড়িতে পানিবন্দী সবাই।

    ফেনীতে বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখন ভাই-বোনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পুতুল। একটি সংবাদমাধ্যমকে পরিস্থিতি জানিয়ে পুতুল বলেন, ‘খুব খারাপ অবস্থা। আমার ভাই-বোন আর তাদের পরিবার ফেনীতে থাকে, গতকাল থেকে ওদের কারও সঙ্গে যোগাযোগ নেই। বোনের পরিবার মসজিদে আশ্রয় নিয়েছে, এটুকু জানি। আর কিছুই জানতে পারছি না। ভাইয়ের পরিবারের কথা জানি না। ছোট ছোট বাচ্চা ওদের। আমাদের শহরের বাড়ির দোতলা পর্যন্ত পানি। এখন কী অবস্থা, কিছুই জানি না।’

    বন্যার ভয়াবহতার কথা জানিয়ে পুতুল যোগ করেন, ‘আমার এলাকাসহ বন্যাকবলিত সব এলাকার কী যে ভয়াবহ অবস্থা, ভাবলেই গা শিউরে ওঠে! একটাই কথা, আল্লাহ আমাদের রক্ষা করো।’

    উল্লেখ্য, ফেনী শহরেই বেড়ে উঠেছেন পুতুল। ২০০৬ সালে জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে আবির্ভাব ঘটে তার।

    বিনোদন ডেস্ক

  • ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে অবস্থান অভিনেত্রী রোকেয়া প্রাচীর

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সকল হত্যার বিচারের দাবিতে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

    rnrn

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়ে এ অভিনেত্রী লিখেছেন, ‘আছি ধানমণ্ডি ৩২। হোক সকল হত্যার সকল নৈরাজ্যের বিচার। বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’

    rnrn

    শেখ হাসিনা দেশত্যাগের পর তার দলের অধিকাংশ নেতাকর্মীরা চুপ হয়ে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রোকেয়া প্রাচী।  

    rnrn

    এরই ধারাবাহিকতায় ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হওয়ারও ডাক দিয়েছেন তিনি। 

    rnrn

    গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে চলে যান।

    rnrn

    শেখ হাসিনার দেশ ছাড়ার পর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা চালানো হয়। একপর্যায়ে দেওয়া হয় আগুন। এতে পুড়ে যায় বাড়িটি। পরিণত হয় ধ্বংসস্তুপে।

    বিনোদন ডেস্ক

  • ‘রাহুলের বাড়িতে আগুনের ঘটনায় ধর্মের সম্পর্ক নেই’

    সংগীত শিল্পী রাহুল আনন্দের বাসায় আগুনের সঙ্গে তার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন ফ্যাশন হাউস খুঁতের স্বত্বাধিকারী ফারহানা হামিদ।

    rnrn

    ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

    rnrn

    এর মধ্যেই ‘জলের গান’-এর সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ ও খুঁতের অন্যতম স্বত্বাধিকারী ও চিত্রশিল্পী ঊর্মিলা শুক্লার ধানমন্ডি ৩২–এর ভাড়া বাড়িতে আগুনের ঘটনাকে কলকাতা ও ঢাকার কয়েকটি সংবাদমাধ্যমে ‘সাম্প্রদায়িক হামলা’ হিসেবে তুলে ধরা হয়েছে।

    rnrn

    এ ব্যাপারে সংবাদমাধ্যমকে রাহুল আনন্দ জানান, ‘দেশের ভিখারি থেকে উঁচুতলার মানুষ আমাকে ভালোবাসে। আমার বাড়িতে আগুন দিতে যায়নি। এখানে হাজার হাজার মানুষের মধ্যে অতি উৎসাহীরা এটা করেছে।’

    rnrn

    ফ্যাশন হাউস খুঁতের স্বত্বাধিকারী ফারহানা হামিদ লিখেছেন, ‘রাহুলদাকে উদ্দেশ করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না। আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সঙ্গে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। দেশের পরিস্থিতিতে যেকোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে। আমরা সচেতন হই।’

    rnrn

    গত ৯ আগস্ট ফারহানা হামিদ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে কোথাও আগুন দেওয়ার পক্ষেই না। বঙ্গবন্ধু মিউজিয়ামের মতো দেশের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসে আগুন দেওয়ার পক্ষে তো অবশ্যই না। এ সময়ে সংখ্যালঘুর ওপর আক্রমণের বিষয়ে আমি অবগত এবং এর ঘোর বিপক্ষে। ভাষা, ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কারণে আক্রমণ করা হয়নি, গুজব ছড়ানো হচ্ছে।’

    বিনোদন ডেস্ক

  • ২০০০ বর্গফুটের বাড়ি কিনেছেন কৃতি, ‘আলিবাগে বিনিয়োগের সেরা সময়’

    বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। আলিবাগে বাড়ি কিনবে বলে বহুদিনের স্বপ্ন ছিল তার। এবার কৃতির সম্পত্তিতে নতুন সংযোজন হলো। মহারাষ্ট্রের আলিবাগে ২০০০ বর্গফুটের একটি বাড়ি কিনেছেন কৃতি। শুধু কৃতিই নন।১০ হাজার বর্গফুটের একটি বাড়ি কিনেছেন অমিতাভ বচ্চন।গত কয়েক মাসে বাসস্থানের জন্য বিনিয়োগ করেছেন আরও কয়েকজন তারকা।

    মান্ডোয়া সমুদ্রতট থেকে ২০ মিনিট দূরে কৃতির এ নতুন বাসস্থান। দক্ষিণ মুম্বাইয়ের সমুদ্রতট থেকে এই বাড়ির দূরত্ব এক ঘণ্টার। এই বাড়ির দাম ২ কোটি টাকা।

    কৃতি বলেন, আলিবাগের ওপর আমার নজর ছিল বহুদিন ধরেই। আলিবাগে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এটাই আলিবাগে বিনিয়োগ করার জন্য সেরা সময়।

    কৃতি বলেন, আমি জানতাম আমি কী চাই- শান্তি। ব্যক্তিগত পরিসরের পাশাপাশি আমি বিনিয়োগ করার কথাও ভাবছিলাম। এমন বিনিয়োগ দেখে আমার বাবাও মুগ্ধ। 

    ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে রোবট-এর চরিত্রে কৃতির অভিনয় নজর কেড়েছে। তার পরেই ‘ক্রু’ ছবিতে বিমান সেবিকার চরিত্রেও প্রশংসা পেয়েছেন তিনি। ‘মিমি’ ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারও পেয়েছেন কৃতি। 

    শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি নিজের ত্বকচর্চার ব্র্যান্ড নিয়ে ব্যস্ত অভিনেত্রী। ২০২৩ সালে নিজের প্রযোজনা সংস্থারও উদ্বোধন করেছেন। সব মিলিয়ে এ মুহূর্তে অভিনেত্রীর জীবনে সাফল্যের পাল্লা ভারি। 

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া-আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ছেন অভিষেক!

    বচ্চন পরিবারের অশান্তি  এমন জল্পনা চলছে অনেকদিন থেকেই। তবে এ নিয়ে সেই পরিবারের কেউই মুখ খুলেনি।  নিজের দাম্পত্যকে সুখী করতে বচ্চন বাড়ি ছেড়ে অন্যত্র ওঠার পরিকল্পনা অভিষেকের।

    rnrn

    সম্প্রতি জানা গেছে, অশান্তির জেরে নাকি বউ ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। 

    rnrn

    কয়েকদিন আগে খবরে এসেছিল অভিষেক তার বিয়ের আংটি খুলে ফেলেছেন। এবার দেখা গেল শুধু অভিষেক নয়, ঐশ্বরিয়ার হাত থেকেও গায়েব বিয়ের আংটি। যে আংটিকে আগলে রাখতেন ঐশ্বরিয়া।

    rnrn

    ১৬ বছরের বিবাহিত সম্পর্কে ভাঙন নিয়ে কম জলঘোলা হচ্ছে না। সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বরিয়ার সঙ্গে তার শাশুড়ি ও ননদের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। তার জেরেই দাম্পত্য সম্পর্ক উষ্ণতা হারিয়েছে।

    rnrn

    অভিষেক বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি টাকায় ৬টি ফ্ল্যাট কিনেছেন বলেও জানা গেছে। তবে এই নিয়ে এখনো কিছু জানানো হয়নি বচ্চন পরিবারের পক্ষ থেকে।

    rnrn

    বলিউড সূত্র বলছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি ঐশ্বরিয়ার একেবারেই বনিবনা নেই। মেয়েকে নিয়ে নাকি বাবার বাড়িতে গিয়ে উঠেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

    rnrn

    গত বছরের দীপাবলি থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছে। নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। 

    rnrn

    যদিও এমন রটনা নিয়ে এখনো পর্যন্ত বচ্চন পরিবারের কেউ মুখ খোলেননি। আবার শ্বেতা নন্দাসহ পুরো বচ্চন পরিবারকেই অগস্ত্য-সুহানার ‘দ্য আর্চিস’ সিনেমার স্ক্রিনিংয়ে দেখা গেছে। আবার অমিতাভকে প্রো-কাবাডি লিগে অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যার পাশে দেখা গেছে। 

    rnrn

    কিন্তু সম্প্রতি নাতনি নভ্যার পডকাস্টে গিয়ে জয়া বলেন, ছেলের থেকেও বেশি আমার মেয়ে আমার শক্তি। ও নারী বলেই এমনটা কিনা জানি না। কিন্তু ওই আমার শক্তি।

    rnrn

    তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

    বিনোদন ডেস্ক

  • আরব সাগরের তীরে বিলাসবহুল বাড়ি কিনলেন অভিনেত্রী, দাম কত কোটি?

    মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনে আলোচনায় এলেন দক্ষিণের সিনেমার নায়িকা পূজা হেগড়ে। পূজার নতুন এই বাড়ি আরব সাগরের তীরে। যেখানে বসবাসের জায়গা চার হাজার বর্গফুট। মুম্বাইয়ের অন্যতম ব্যয়বহুল এলাকা বান্দ্রায় নতুন বাড়িতে তিনি শিগগিরই উঠবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

    পূজা হেগড়ের জন্ম মুম্বাইয়ে। একের পর এক হিট ছবিতে দেখা গেছে তাকে। ‘রাধে শ্যাম’, ‘আলা বৈকুণ্ঠাপুরামুলো’, ‘সার্কাস’, ‘কিসি কা ভাই কিসি কি জান’–এর মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন। নানা কারনে আলোচনায়ও থাকছেন। এবার শিরোনামে এলেন বাড়ি কিনে। 

    এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, এর জন্য ৪৫ কোটি রুপি ব্যয় করেছেন নায়িকা; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি। পূজা হেগড়ের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, বাড়িটি থেকে সমুদ্রের অপূর্ব সৌন্দর্য দেখা যায়। এছাড়া ভেতরের নকশায়ও রয়েছে আভিজাত্যের ছাপ। শিগগিরই এই নতুন বাড়িতে উঠবেন নায়িকা। এ খবর প্রকাশ্যে আসতেই সহকর্মীরা অভিনন্দন জানাতে শুরু করেছেন অভিনেত্রীকে। এছাড়া পূজার ভক্তেরাও তার অনেক প্রশংসা করছেন। 

    একজন মন্তব্য করেছেন, ‘বাহ, এটা তো খুবই আনন্দের বিষয়।’ কেউবা লিখেছেন, ‘অনেক অভিনন্দন।’ কারও মতে, ‘অনেক অনেক শুভেচ্ছা।’ তার পোস্টে রীতিমতো শুভেচ্ছাবন্যা।

    পূজা হেগড়ের হাতে বর্তমানে রয়েছে ‘দেবা’ নামের একটি ছবির কাজ। যেটি নির্মাণ করছেন রোশান অ্যান্ড্রুস। ছবিতে পূজার সঙ্গে আছেন শহিদ কাপুর। আগামী ১১ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

    তামিল, তেলেগুতে তাকে দেখা গেছে ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’, ‘অরবিন্দ সামিথা বীরা রাঘবা’, ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর মতো সিনেমায়।

    অনলাইন ডেস্ক

  • বাড়ি ফাঁকা পেয়ে বয়ফ্রেন্ডকে ডাকেন অনন্যা, অতঃপর…

    বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে। একবার বাবা-মায়ের অনুপস্থিতিতে বাড়িতে নিজের প্রেমিককে ডেকে বিপাকে পড়েন অনন্যা। সেই বিষয়টি ধরে ফেলেন তার বাবা চাঙ্কি পাণ্ডে। এ ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন এ অভিনেত্রী।

    অনন্যা বলেন, আমার বাবা লিভিংরুমে ক্যামেরা বসিয়েছিলেন। কিন্তু আমি ভেবেছিলাম, আমাকে ভয় দেখানোর জন্য এটা করেছেন। আমি খুব ভীতু প্রকৃতির মেয়ে, কখনো বাবা-মায়ের সঙ্গে মিথ্যা বলি না। আমার যখন বয়স আরও কম ছিল, তখন আমি প্রথম একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়াই। ওই সময়ে মাকে জিজ্ঞাসা করেছিলাম, আমি কি তার প্রস্তাবে রাজি হব? আসলে, আমি এমন মেয়ে তখন ছিলাম, এখনো আছি।

    অভিনেত্রী বলেন, আমি সেদিন কিছুটা ঝুঁকির মধ্যে ছিলাম। কিন্তু নিজেকে সাহসী মনে হচ্ছিল। তবে খুব শান্ত ছিলাম। সেদিন লিভিংরুমে বসে তার (বয়ফ্রেন্ড) সঙ্গে শুধু কথাই বলেছিলাম। বাবা আমাদের ভিডিও দেখেছিলেন। বাবা আমাকে বলেছিলেন, তুমি আমাকে হতাশ করেছ। এ ঘটনার পর বাবা-মাকে ৫ পৃষ্ঠার চিঠি লিখে ক্ষমা চেয়েছিলাম। 

    বর্তমানে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা রায়। এ কথা তারা সরাসরি স্বীকার না করলেও তাদের সব জায়গায় একসঙ্গে দেখা যায়। এমনকি বিদেশে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায় এই জুটিকে।

    বিনোদন ডেস্ক