শাকিবের বিয়ের খবরে চুপ প্রথম স্ত্রী, যা বললেন বুবলী

Written by

in

বছরের শেষে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান। এ খবরে একেবারে চুপ শাকিবের প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে এ ধরনের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি। পরে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি নায়িকা।

rnrn

তবে বিয়ের খবরে শাকিবের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। বিগত কয়েক বছরে শাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি, যে কয়েকদিন পর আমার ছেলে শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে ‘নো কমেন্টস’।

rnrn

গণমাধ্যমের খবর, শাকিব নাকি পরিবারে ইচ্ছেমতোই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন। কারণ, আগে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল করতে চান না তিনি।

rnrn

ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের গুঞ্জন শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব।

rnrn

শাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেই পাত্রীর নাম ‘শা’ দিয়ে শুরু। এখন সব কিছু চূড়ান্ত না, সে কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি।

rnrn

আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা আছে শাকিবের। ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

rnrn

rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *