Tag: সালমান

  • ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই আমার’

    দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গত শুক্রবার (২৩ মে) রাতে মৃত্যুবরণ করেন এ অভিনেতা। তার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। 

    মুকুল দেবের অকাল প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে আসে। হৃদয়ে নাড়িয়ে দিয়ে গেছেন তার সব সহ-অভিনেতাকেই। অভিনেতা অজয় দেবগন থেকে সুস্মিতা সেন, কঙ্গনা রানাউত থেকে সোনু সুদ— সবার সঙ্গেই কাজ করেছেন মুকুল দেব। মনোজ বাজপেয়ি ছাড়াও বিন্দু দারা সিং, দীপশিখা নাগপালও শোক প্রকাশ করেছেন। 

    বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। সেই সময় ভাইজানের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। তিনি বলিউড ছাড়াও তার ঝুলিতে মালয়লাম, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা সিনেমায় সমানতালে অভিনয় করে গেছেন। একাধিক বাংলা সিনেমায় কাজ করেছিলেন মুকুল দেব।

    এদিকে বলিউড-ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানও সেই সুরেই বার্তা দিলেন। ‘জয় হো’ ছবির সেটে মুকুলের সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা সামাজিক মাধ্যমে লিখেছেন—বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই আমার, শান্তিতে থেকো।

    এদিকে সামাজিক মাধ্যমে প্রথম খবর দেন মনোজ বাজপেয়ি। বিন্দু দারা সিং জানান তার ব্যক্তিগত সম্পর্কের কথা। পরে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বড় ভাই রাহুল দেব জানিয়েছেন মুকুলের শেষকৃত্যের কথা। তিনি লিখেছেন— গতরাতে (২৩ মে)  নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। মুকুল তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন।

    রাহুল আরও লিখেছেন—মুকুলকে আমাদের দুই ভাইবোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও ওকে মনে করবে। দয়া করে বিকাল ৫টায় ওর শেষকৃত্যে যোগ দিন। 

    দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেন বলিউডের তারকারা। শোকপ্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।

    মনোজের মতোই বড় ভাই রাহুলের বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপালও সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীপশিখা অভিনেতার একটি পুরোনো ছবিসহ ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন— RIP। মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হলো? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।

    উল্লেখ্য, একাধিক বাংলা সিনেমায় কাজ করেছিলেন মুকুল দেব। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। অভিনয় দক্ষতার জন্য তার অনুরাগীও ছিল অসংখ্য। অভিনয়ের পাশাপাশি বিমান চালনাতেও তার প্রশিক্ষণ ছিল।

    বিনোদন ডেস্ক

  • জ্যাকুলিনের পাশে দাঁড়ালেন সালমান

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ মারা গেছেন। গত মাসে অভিনেত্রীর মাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হঠাৎ করে স্ট্রোক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বেশ কিছু দিন আইসিইউতে ছিলেন। অবশেষে গতকাল রোববার (৬ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

    এর আগে গত ২৪ মার্চ মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় হৃদ্রোগে আক্রান্ত কিম ফার্নান্দেজকে। তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। সেই সময় শহরে ছিলেন না জ্যাকুলিন। খবর পেয়েই তড়িঘড়ি মুম্বাইয়ে ফিরে আসেন তিনি। তার পর থেকে নিয়মিত মাকে দেখতে হাসপাতালে গেছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন জ্যাকুলিনের বাবা এলরয়। অভিনেত্রীর সঙ্গে সুসম্পর্ক বলিভাইজান সালমান খানের। অভিনেত্রীর বিপদের খবর পেয়েই দেখতে ছুটে যান হাসপাতালে। সেই সঙ্গে অভিনেত্রীর মায়ের শেষযাত্রায় দেখা গেছে অভিনেতা সোনু সুদকেও।

    মায়ের অসুস্থতার কারণে চলতি বছর আইপিএলে নিজের অনুষ্ঠান বাতিল করেন জ্যাকুলিন। ২০২২ সালেও অভিনেত্রীর মায়ের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসে। সেবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তার। সেই সময় কিমকে বাহরাইনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের সঙ্গে জ্যাকুলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন। বিশেষ করে মায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে কথা বলেছেন জ্যাকুলিন। 

    একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার মা আমাকে সবসময় সমর্থন করেন। আমি তো পরিবারকে ছাড়াই মুম্বাইয়ে থাকি। তাই মা কে খুব মিস করি। বাবা-মা আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা।

    এদিকে গত কয়েক বছর ধরে আইনি জটিলতায় জড়িয়েছেন জ্যাকুলিন। তা-ও আবার চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের কারণে। আর্থিক তছরুপে নাম জড়িয়েছে অভিনেত্রীর। জেলবন্দি প্রেমিক বিভিন্ন সময় ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন তাকে।

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে ঐশ্বরিয়াকে গালাগাল করেছিলেন সালমান

    বলিউড বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।—এই দুই খানের পথচলার শুরুতেই বন্ধুত্ব গড়ে ওঠে। তবে মাঝে সেই বন্ধুত্ব ভেঙে যায় এক অভিনেত্রীকে নিয়ে দ্বন্দ্বে। আবার পড়ন্ত বিকালে শাহরুখপুত্র আরিয়ান খান মাদককাণ্ডে জড়িয়ে পড়ার পর সেই বন্ধুত্ব দৃঢ় হয়েছে। বর্তমানে তারা বলিউডের সেরা দুই বন্ধু।

    মাঝের সময়ে অভিনেত্রীকে নিয়ে দ্বন্দ্বে এ দুই খানের বন্ধুত্বের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তাদের লড়াই শিরোনাম তৈরি করেছিল, যা ঘটেছিল সেই পার্টিতে?

    ২০০৮ সালে সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে কেন্দ্র করে শাহরুখ ও সালমানের মধ্যে বিবাদ বাধে। সেদিন মদের নেশায় বুঁদ সালমান ‘বন্ধু’ শাহরুখের উদ্দেশে কটূ কথা বলতে শুরু করেন পার্টিতে। শাহরুখ সেই সময় ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’ শোর হোস্ট। সেই শো নিয়েই ভরা পার্টিতে কটাক্ষ করেন সালমান খান। তার আসন্ন সিনেমার ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন, সেই কথাও পার্টিতে বলেছিলেন ভাইজান, যেখানে তিনি শাহরুখের ‘ওম শান্তি ওম’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। 

    সালমানের এসব কথা শুনে চুপ থাকার মানুষ নন বলিউড বাদশাহ। সালমানের শো ‘দাস কা দাম’-এ এসে জবাব দিয়েছিলেন তিনি। পার্টিতে শাহরুখের মুখে ঘুসি মারতে চেয়েছিলেন সালমান। তাকে হুমকিও দিয়েছিলেন বলে শোনা যায়। শেষে বিরক্তি প্রকাশ করে পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেন শাহরুখপত্নী গৌরী খান। সেই পার্টিতে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন সালমান নিজেই। শাহরুখের ইচ্ছা ছিল না যাওয়ার। আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে ভালো নজরে নেননি ভাইজান। তবে গৌরীর অনুরোধে গিয়েছিলেন।

    ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে আকণ্ঠ মদপান করেছিলেন সালমান। নিজের ‘দাস কা দাম’ শো-এর সঙ্গে ক্রমাগত তুলনা টানছিলেন ‘কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?’-এর। নেশার ঘোরে বলে বসেন, তিনিই আসল ‘খান’, শাহরুখ নন। 

    উপস্থিত অতিথিদের ভাষ্যে, ঐশ্বরিয়া ও শাহরুখের একসঙ্গে কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন সালমান খান। ক্যাটরিনার সঙ্গেও তার কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন ভাইজান।

    সূত্র জানায়, ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে কাজ করছেন শাহরুখ খান। এ বিষয়টি ভালো লাগেননি সালমানের। বাদশাহর সঙ্গে ঐশ্বরিয়ার কাজ করার আগ্রহ তাকে বিরক্ত করে তোলে। সালমানের কটূক্তি শুনে বিরক্ত শাহরুখ পার্টি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু আমির খান এসে তাকে আটকান এবং পার্টি থেকে বেরিয়ে যেতে মানা করেন। শাহরুখ সেদিন একটি কথাও বলেননি। এ ছাড়া পার্টির মধ্যে ঐশ্বরিয়াকে অশ্রাব্য ভাষায় আক্রমণও করেছিলেন সালমান। পার্টিতে নাকি সেই পরিচিত পুরোনো রাগ প্রকাশ পেয়েছিল ভাইজানের। সবার সামনে ঐশ্বরিয়াকে অসম্মান করতে শুরু করেছিলেন তার সম্পর্কে খারাপ কথা বলে।

    এসব শুনে গৌরীর হাত ধরে সালমানের পার্টি থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন শাহরুখ। সেই সময় সালমান তাকে বলেছিলেন— ‘তুমি ভয় পাচ্ছো নাকি?’ এই কথা শুনে সালমানকে শাহরুখ বলেছিলেন— তিনি তাকে তার পার্টিতেই মারবেন। এ ঘটনা চাপা থাকেনি। 

    সংবাদের শিরোনাম দখল করে নেয়। বহু মানুষ তা বিশ্বাস করেন। কেউ বলেন, পুরোটাই পাবলিসিটি স্টান্ট। কেউ-কেউ এটিও বলেন, সালমানের বাড়িতে পার্টি ছিল না, আদতে সেটি ছিল একটি ক্লাবে। এ ঘটনার পর দীর্ঘদিন মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায় শাহরুখ-সালমানের। তবে বহু বছর পর আবারও দুজনের বরফ গলে। বর্তমানে বলিউডের দুই সেরা বন্ধু শাহরুখ-সালমান।

    বিনোদন ডেস্ক

  • আমাকে যদি কেউ গুলি করে, দায় কে নেবে: সালমানের অনুরাগী

    বলিউড তারকাদের অনুরাগীদের সংখ্যা হাতে গুনে শেষ করা যায় না। আবিশ্ব ছড়িয়ে রয়েছেন তারা। মাঝে মধ্যেই ভক্তদের উন্মাদনারও অভিজ্ঞতা হয় বলিউড সুপারস্টার সালমান খানের। আজম আনসারি নামে এক অনুরাগীও সেই উন্মাদনারই শিকার। এখন তিনি কঠিন বিপাকে পড়েছেন। কী সেই বিপদ?

    সালমান খানকে নকল করে নানা রকমের ‘কনটেন্ট’ তৈরি করেন আজম আনসারি। দাবি করেন, তাকে নাকি সালমানের মতোই দেখতে লাগে। সেই আজমকেই গত মঙ্গলবার (১ এপ্রিল) লখনউয়ের ঠাকুরগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। তার অভিযোগ, তিনি নাকি রাস্তা আটকে লোকজনের সঙ্গে তর্ক করছিলেন। এখানেই শেষ নয়, হাতে বন্দুক নিয়ে রিল তৈরি করছিলেন তিনি।

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আজমের এক লাখের বেশি অনুসরণকারী। মঙ্গলবার রাত থেকে একের পর এক পোস্ট করে ঘটনার জানান দিয়েছেন সালমান-ভক্ত। একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, ঘটনাস্থলে এক কাপ চা খেতে দাঁড়িয়েছিলেন মাত্র। কিন্তু পুলিশ তাকে সেখান থেকেই তুলে নিয়ে এসেছে। পুলিশের গাড়ি থেকেই সেই ভিডিও পোস্ট করেছেন আজম।

    পুলিশ জানিয়েছে, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন আজম তার লাইসেন্সের মেয়াদ ২০২২ সালেই শেষ হয়ে গেছে। তবে আজম একটি ভিডিওতে বলেছেন, আমার বন্দুকের লাইসেন্স বাতিল করা হচ্ছে। আমাকে যদি কেউ গুলি করে দেয়, তার দায় কে নেবে? আমাকে সাহায্য করুন। সঠিক কথা বলুন। কেউ আমাকে বাঁচাতে এলো না। সারা রাত আমি আটকে পড়ে থাকলাম।

    সালমানের অনুরাগী আরও বলেন, রাতে পুলিশ আমাকে খুব মারধর করেছে। আমাকে কারাগারে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আপনারাই বলুন— আমি কী করেছি? সব কটি ভিডিওতে আজম সরাসরি সালমান খানকে ট্যাগ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • রাশমিকার সঙ্গে রোমান্স নিয়ে কটাক্ষ, যা বললেন সালমান

    বলিউড সিনেমা ‘সিকান্দার’ শুটিংয়ে রাশমিকা মান্দানার প্রশংসায় পঞ্চমুখ সালমান খান। পরিচালক এ আর মুরুগাদোস এবং আমির খানের সামনেই বললেন, ‘ও আমাকে আমার ক্যারিয়ারের যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল।’

    একদিকে ‘সিকান্দার’ হয়ে আসছেন সালমান, অন্যদিকে গোটা দেশ মেতে আছে ‘ভাইজান’-এর জাদুতে। তবে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে সালমান-রাশমিকার অনস্ক্রিন জুটি। ছবিতে ৫৯ বছরের সালমানের সঙ্গে ২৮ বছরের রাশমিকাকে রোমান্স করতে দেখা যাবে। বয়সের এই ব্যবধান নিয়েই তুমুল আলোচনা।

    এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সালমান, আমির ও পরিচালক মুরুগাদোসের একটি ভিডিও। সেখানে সালমান জানাচ্ছেন, রাশমিকার কর্মস্পৃহা ও কঠোর পরিশ্রম দেখে তার নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে পড়ছে।

    সালমান বলেন, ‘ও একজন ভীষণই পরিশ্রমী মেয়ে। দারুণ, দারুণ, দারুণ…। আমরা হায়দরাবাদে ছিলাম। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত শুটিং করেছি। সেই সময় ও ‘পুষ্পা ২’-এর শুটিংও করছিল। ও ‘পুষ্পা’র কাজ শেষ করে ফিরে আসত, তারপর আমাদের সঙ্গেও শুটিং করত। বিশ্রামের জন্য ওর হাতে যা সময় থাকত, সেটা কেবল এক লোকেশন থেকে আরেক লোকেশনে যেতেই ব্যয় হত। এটা দেখে আমার কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল।’

    এরপর আমিরের দিকে তাকিয়ে সালমান যোগ করেন, ‘আমরা সবাই একসময় এমনটাই করেছি। ডাবল শিফটে কাজ করেছি।’

    সম্প্রতি ‘সিকান্দার’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সালমানকে তার এবং রাশমিকার বয়সের পার্থক্য নিয়ে চলা ট্রোল প্রসঙ্গে প্রশ্ন করা হয়। জবাবে কিছুটা বিরক্ত হয়েই বলেন, ‘লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলছে। কিন্তু নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, ওর বাবারও যদি সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা, ভাই? যখন ওর বিয়ে হবে এবং ওর মেয়ে হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। ওর স্বামীর অনুমতিও তো পেয়েই যাব।’

    সালমানের এই মন্তব্য ঘিরেও সোশ্যাল মিডিয়ায় চলছে বিস্তর আলোচনা। তবে দর্শকের চোখ এখন ‘সিকান্দার’-এর দিকে।

    বিনোদন ডেস্ক

  • তুমি আর কত নিচে নামবে, সালমানের কথায় যে প্রতিক্রিয়া দেখান ক্যাটরিনা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের যাত্রা শুরু হয়েছিল সালমান খানের হাত ধরে। তাদের সম্পর্ক নিয়ে আজও নানা গুঞ্জন রয়েছে। কেউ বলেন দীর্ঘদিন প্রেমের পর তিক্ত বিচ্ছেদ হয়েছিল তাদের মধ্যে। আবার কেউ বলেন, তারা আদৌ সম্পর্কে ছিলেন না। অনেকের ধারণা, অভিনেতা রণবীর কাপুরের জন্যই ক্যাটরিনা কাইফ সালমানকে ছেড়েছিলেন। আর নেটিজেনদের মতে, সালমান ক্যাটরিনাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, যা মেনে নিতে পারেননি অভিনেত্রী। 

    যাই হোক, তাদের বিচ্ছেদ যে খুব একটা মধুর ছিল না, সেটি প্রকাশ্যেই স্পষ্ট ছিল। একসময় বলিভাইজানখ্যাত অভিনেতা অনস্ক্রিনেও ক্যাটরিনাকে অপমান করতেও দ্বিধা করেননি। তেমনই একটা ঘটনা সম্প্রতি অন্তর্জালে আবারও ছড়িয়ে পড়েছে।  একবার ‘বিগ বস’-এর মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন ক্যাটরিনা কাইফ, তখন তার সিনেমা ‘টিস মার খান’ মুক্তির অপেক্ষায়।  সেই সময় সালমান মজা করে বলেছিলেন— এই সিনেমায় তোমার হিরো কে? ক্যাটরিনা বলেন, ‘অক্ষয় কুমার’। অভিনেত্রীর মুখ থেকে অক্ষয়ের নাম শুনতেই সালমান বলে বসেন, অক্ষয় কুমার, সালমান খান—সবাইকে পেরিয়ে এখন তুমি রণবীর কাপুরকে ধরেছ। আরও নিচে নামবে? এর চেয়েও ছোট কাউকে চাই?  সালমানের এমন মন্তব্য শুনে ক্যাটরিনা ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী, তবে কোনো প্রতিক্রিয়া দেননি। 

    যদিও সেই সময় তাদের সম্পর্কে টানাপোড়েন তুঙ্গে ছিল। তবে বর্তমানে চিত্রটা তেমন নেই। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বরফ গলেছে। ক্যাটরিনার সঙ্গে পরে সিনেমায় জুটি বেঁধেও কাজ করেছেন সালমান।

    বিনোদন ডেস্ক

  • জুহিকে পছন্দ করতেন সালমান

    নাম জড়িয়েছে প্রেমের সিলমোহরে— সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ, জেরিন খান, সংগীতা বিজলানিসহ আরও অনেকের সঙ্গে। এমনকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিভাইজানখ্যাত অভিনেতা সালমান, সে খবরও ছড়িয়েছে। এরপরও সেই জল্পনায় পানিও পড়েছে। এখন সালমান ষাটের দোরগোড়ায়। বিয়ে করে সংসারী হওয়া হয়নি ভাইজানের। একাধিক প্রেমভাঙার জন্য নিজেকেই দায়ী করেছেন অভিনেতা। 

    অভিনয়জীবনের শুরুর দিকে অভিনেত্রী জুহি চাওলাকে খুবই পছন্দ করতেন ভাইজান। সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফেরান অভিনেত্রী। 

    সালমানের মতো নায়ককে প্রত্যাখ্যান করা মুখের চাট্টিখানি কথা নয়। যদিও সম্পর্ক আর প্রেম নিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। সালমান ও জুহি একটিমাত্র ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। তাও ঠিক একসঙ্গে কাজ করেছিলেন বলা চলে না। ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’। ছবির শেষে ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। তার আগে বা পরে দুজনে আর কোনো ছবিতে একসঙ্গে কাজ করেননি। জুহিই নাকি সালমানের সঙ্গে কাজ করতে চাননি। দেখা হলে এমন ভাবে তাকাতেন যেন তিনি নায়ককে চেনেনই না। এমনই দাবি করেছেন স্বয়ং ভাইজান। 

    বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছিলেন, জুহি ‘মিষ্টি’ মেয়ে। তাকে শ্রদ্ধা করেন। এক অনুষ্ঠানে এসে ভাইজান বলেন, জুহি খুব মিষ্টি মেয়ে। শ্রদ্ধা করার মতো। আমি তো ওকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম ওর বাবার কাছে। যদিও জুহির বাবা সে প্রস্তাব নাকচ করে দেন।

    কেন সালমানের প্রস্তাব নাকচ করেছিলেন জুহির বাবা? তার জবাবও সালমান নিজেই জানিয়েছিলেন। তিনি বলেন, আমি হয়তো ওর চাহিদার সঙ্গে মানানসই ছিলাম না। আমার তেমনই মনে হয়। জানি না কী চাইছিলেন তিনি। জুহিকে নিয়ে তেমন কোনো বিতর্ক নেই বলিউডে। শিল্পপতি জয় মেটার সঙ্গে বিয়ে হয়েছে জুহির। এক পুত্র ও এক কন্যা রয়েছে তাদের।

    বিনোদন ডেস্ক

  • সালমান-রাশমিকার কাজের আনন্দ শেয়ার করলেন ফারহা খান

    বলিউড তারকা সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত ‘সিকান্দর’ ছবির সবথেকে আকর্ষণীয় গান ‘জোহরা জবিন’। সম্প্রতি গানটি রিলিজ করেছেন নির্মাতারা। আর সেখানে সালমান-রাশমিকাকে জুটি বাঁধিয়ে গানটির কোরিওগ্রাফি করেছেন বি-টাউনের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খান। বলা বাহুল্য, এই জুটির কাজের ওপর প্রচণ্ড খুশি এই শিল্পী

    সম্প্রতি সালমান ও রাশমিকার সঙ্গে কাজের আনন্দদায়ক অভিজ্ঞতা ভাগ করেছেন ফারহা খান। জানালেন, তাদের নিয়ে দারুণ সময় কেটেছে তার।

    নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই দারুণ গানটি ভাগ করে নিয়ে ফারাহ খান লিখেছেন, ‘সিকান্দর-এর জন্য সালমান ও রাশমিকাকে কোরিওগ্রাফি করে আমি দারুণ মজা পেয়েছি।’

    ‘জোহরা জবিন’ গানটি কানে গেলে শরীরে যেন দোলা লাগতে বাধ্য! সেই সঙ্গে দুর্ধর্ষ প্রাণবন্ত কোরিওগ্রাফি তো আছেই। এ গান বেজে উঠলেই যেন জ্বলে ওঠে ডান্স ফ্লোর, সেই সঙ্গে সকলের মনেই যেন দোলা লাগে! আর সালমান খান আর রাশমিকা মান্দানা যেন পুরো বিষয়টার মধ্যে একটা আলোর ফুলকি জ্বেলে দেয়।

    গানটির শুটও হয়েছে দুর্ধর্ষভাবে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশন এবং এ আর মুরুগাডসের পরিচালনা যেন এই গানটিতে প্রাণ সঞ্চার করেছে। নৃত্যশিল্পীদের এনার্জি, ঝলমলে জমকালো পোশাক এবং রাজকীয় সেট – সব মিলিয়ে এই গানটি সকলের মনে জায়গা করে নিয়েছে।

    এর পাশাপাশি সালমান আর রাশমিকার অনবদ্য অন-স্ক্রিন রসায়নও আলাদা করে নজর কেড়েছে।

    বিনোদন ডেস্ক

  • সালমানের সঙ্গে রাশিয়ান নারীর সখ্য, নেপথ্যে যা জানা গেল

    বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের দয়ালু মনের সঙ্গে বলিপাড়ার অনেকেই পরিচিত। বিভিন্ন সময়ে মানবতার সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দেন ভাইজান। সম্প্রতি অভিনেতার এ রকমই একটি ঘটনার স্মৃতিচারণ করেছেন ‘সনম তেরি কসম’ সিনেমার পরিচালক রাধিকা রাও ও বিনয় সপ্রু।

    এর আগে ২০০৫ সালে মুক্তি পায় পরিচালক জুটির ছবি ‘লাকি: নো টাইম ফর লাভ’। এ সিনেমায় অভিনয় করেছিলেন সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনয় ও রাধিকা জানান, অল্প সময়ের মধ্যেই রাশিয়ার এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সালমানের। রাশিয়ায় শুটিংয়ের সময় ইউনিটের একজন বয়স্ক নারীকে বিপদে সাহায্য করেছিলেন সালমান।

    বিনয় বলেন, সালমানের পোশাকের ক্রম খেয়াল রাখার জন্য একজন ৬৫ বছর বয়সি রাশিয়ান নারীকে দায়িত্ব দেন তিনি। ওই নারী নাকি সালমানের সঙ্গে মায়ের মতোই মিশতেন। বিনয় আরও বলেন, সালমানকে তিনি বকাবকিও করতেন। আর দেখতাম— সালমান কী সুন্দরভাবে ওর কথা শুনছেন এবং হাসছেন।

    বিনয় বলেন, শুটিং শেষে সালমান তখন ফিরে এসেছেন ভারতে। একদিন ফ্লোরে ওই নারী কাঁদতে কাঁদতে প্রবেশ করেন। তার হাতে একটি খাম। বিনয় ও রাধিকার কথায়, ওই খামের মধ্যে ১০ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৮ লাখ ৭৫ হাজার টাকা ছিল। তার পর নাকি ওই নারী স্বীকার করেছিলেন, তাকে পরবর্তী কয়েক বছর আর কাজ না করলেও চলবে।

    এই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকেই সালমানের প্রশংসা করেছেন। কারও মতে, সালমান খুব বড়মনের মানুষ। আবার কেউ লিখেছেন— সালমান শুরু থেকেই মানুষকে সাহায্য করেন। কিন্তু নিজমুখে কখনো তা জাহির করেন না।

    ‘সনম তেরি কসম’ ছবিটি সম্প্রতি প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি পেয়েছে। তার পর ছবির ব্যবসা অনেককেই চমকে দিয়েছে। ছবিটি প্রায় ৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে সালমান এ মুহূর্তে ‘সিকান্দার’ সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত। সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সালমানের মোহে হলিউড থেকে এসে বিপাকে পড়েছিলেন যে নায়িকা

    সালমানের সঙ্গে জুটি বাঁধতে কার না আগ্রহ। একবার সিনেমা করতে পারলেই হিট। তাই তো ভাইজানকে আইডল মানেন অনেকে। অনেক অভিনেত্রীর বলিউডে যাত্রা শুরু তার হাত ধরেই। বড় পর্দায় সালমান খানের সঙ্গে ছবি আসা মানেই সিনেমাহলে ভক্তদের উপচেপড়া ভিড়। তবে ভাইজানের একটি ছবির জন্য ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অনেকে। সেই ছবি বক্স অফিসে মাত্র ২ কোটি টাকার ব্যবসা করেছিল।

    সালমানের সঙ্গে জুটি বাঁধতে হলিউড থেকে ছুটে এসেছিলেন এক অভিনেত্রী। নিজ দেশ ও হলিউডের সবকিছু ছেড়ে অভিনেত্রী এসেছিলেন সালমান খানের সঙ্গে কাজ করার ইচ্ছায়। 

    ছবির নাম ছিল ‘ম্যারিগোল্ড’। সালটা ছিল ২০০৭। অভিনেত্রীর নাম ছিল আলি লেটার। ছবি পরিচালনা করেছিলেন উইলার্ড ক্যারল। ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন নন্দনা সেন।

    ছবির কাহিনী ছিল- ম্যারিগোল্ড নামে এক আমেরিকান মেয়ে ছিল এই ছবির কেন্দ্র। মেয়েটি ছবির শুটিং করতে ভারতে আসেন। কিন্তু ছবির কাজটাই বন্ধ হয়ে যায়। এমন সময় ভারতে কাজ খোঁজা শুরু করেন তিনি। প্রথমে সঙ্গীত নির্ভর একটি ছবিতে কাজ পান। সর্বশেষ এক নাচ প্রশিক্ষকের প্রেমে পড়েন ওই মেয়ে। 

    ম্যারিগোল্ডের সেই চরিত্রে অভিনয় করেছিলেন আলি লেটার। আর নৃত্য প্রশিক্ষক প্রেম রাজপুতের চরিত্রে অভিনয় করেছিলেন সালমন খান। কিন্তু ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে।

    এদিকে ছবিটি ফ্লপ হওয়ার পরে আমেরিকার পরিচালক উইলকার্ড ক্যারল নির্মাতার কাজ ছেড়ে দিয়েছিলেন বলে জানা যায়। বিখ্যাত এ নির্মাতা এক সময় ‘প্লেয়িং বাই হার্ট’, ‘টমস্ মিডনাইট গার্ডেন’ এর মতো সিনেমা তৈরি করেছেন তিনি। কিন্তু ‘ম্যারিগোল্ড’-এর পরে আর কোনও ছবি তৈরি করেননি তিনি। 

    এমনকি ছবির জন্য চিত্রনাট্য লেখা বা প্রযোজনাও বন্ধ করে দিয়েছিলেন নির্মাতা। অন্যদিকে, এই ছবির পরে বলিউডে আর কোনও কাজ করেননি অভিনেত্রী আলি লেটার।

    বিনোদন ডেস্ক