Home / Entertainment / বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন নেহা

বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন নেহা

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার গত ৬ জুন ৩৫-এ পা দিয়েছেন। তার জন্মদিনের পার্টিতে গোটা পরিবারের দেখা মিললেও দেখা মেলেনি স্বামী রোহানপ্রীত সিংকে। 

rnrn

স্ত্রীর জন্মদিনে দেখা মেলেনি শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও স্ত্রীকে নিয়ে ছিল না কোনো বিশেষ পোস্ট। স্বাভাবিকভাবেই ভিন্ন কিছু ভাবতে শুরু করেন তার অনুরাগীরা। সেই সঙ্গে সমালোচনাও শুরু করে দেন নিন্দুকরা। তার ধারণা, নেহা আর রোহানপ্রীতের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। বনিবনা নাকি হচ্ছে না ৭ বছরের কম বয়সি স্বামীর সঙ্গে। 

rnrn

এ ঘটনার সপ্তাহ পার করে স্বামী রোহান প্রীতের গালে চুম্বনের ছবি দিয়ে জল্পনায় পানি ঢাললেন নেহা কাক্কার। দুজনে প্রায় একসঙ্গে ইনস্টাগ্রামে এই আদুরে ছবি পোস্ট করেন।

rnrn

স্বামীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন নেহা। ছবি দেখে এমন অনুমান করছেন নেটপাড়ার একাংশ। দুজনের পরনে একেবারে বিপরীত রঙের জামা। নেহার পরনে কালো টি-শার্ট, অন্যদিকে স্বামী রোহানপ্রীতের পরনে দুধ সাদা টি শার্ট ও পাগড়ি। একগুচ্ছ ছবি পোস্ট করেন নেহা। তাতে লেখেন, বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।

rnrn

রোহানপ্রীত সেই ছবির বক্সে লেখেন— কী দুর্দান্ত এক ছুটি কাটালাম আমরা।

rnrn

কিন্তু এই দম্পতি ছুটি কাটাতে কোথায় গিয়েছিলেন? তা খোলাসা করেননি।

rnrn

চণ্ডীগড়ে দেখা হয়েছিল নেহা আর রোহানের। দেখা মাত্রই প্রেম। নেহার চেয়ে বয়সে ৭ বছরের ছোট রোহান পেশায় গায়ক। তাকে মনে ধরে যায় গায়িকার। ২০২০ সালের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে হয় তাদের। তবে গায়িকার জন্মদিনে স্বামীকে দেখতে না পেয়ে যে আশঙ্কা করছিলেন অনুরাগীরা, এই ছবি তাদের খানিক স্বস্তি দেবে বলেই অনুমান।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *