
কদিন আগে ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলকে একই রংয়ের পোশাকে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। দুজনের পরনে ছিল কালো রঙয়ের পোশাক। কোথাও ছুটি কাটাতে গেছেন। সেখান থেকেই প্রথম ছবি পোস্ট করেন এই দম্পতি।
rnrn
‘আকাশে যেন রঙের খেলা। পড়ন্ত বিকালে সূর্যের শেষ আভাটুকু ছড়িয়ে পড়েছে চারিদিকে। পেছনে বিস্তৃত সমুদ্র সৈকত। আর ওরা দুজন! একটি ব্যালকনিতে দাঁড়িয়ে ডুব দিয়েছেন একে অন্যের চোখে, ঠোঁটে হাসি। ক্যাটরিনা পরেছেন ফ্লোরাল প্রিন্টের জামা আর ভিকি হালকা খয়েরি শার্ট।’
rnrn
গোধূলি বেলায় রোম্যান্টিক মুডে ক্যামেরায় ধরা দেন ভিকি-ক্যাটরিনা। ১৫ জুন বৃহস্পতিবার এ ছবি পোস্ট করেন অভিনেতা ভিকি কৌশল।
rnrn
ছবির ক্যাপশনে কটি ইমোজি আর ছবির নেপথ্যে বাজছে ‘তু হ্যায় তো মুঝে ফির কেয়া চাহিয়ে’ গান। ভিকি অভিনীত সদ্য মুক্তি পাওয়া জারা হাটকে জারা বাঁচকে সিনেমার গান এটি। স্ত্রীকে ভালোবাসা জানাতে এ গানই বেছে নেন তিনি।
rnrn
‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবির প্রচারের জন্য অভিনেতা ভিকি আর সারা আলি খান বিভিন্ন জায়গায় ঘুরেছেন। নানা সময় নানা জায়গায় ভিকি তার স্ত্রী ক্যাটরিনা এবং বিবাহিত জীবনের কথা বলেছেন। বলেছেন দুজনের ভালোবাসার কথা। বিয়ের বছর ঘুরতে চললো তাদের। তারও আগে প্রেম। তবু সম্পর্ক ফিকে হয়নি। বরং আরও কাছাকাছি এসেছেন দুজনে।
rnrn
ভিকি বলেছেন, তার স্ত্রী বাড়ির সব সিদ্ধান্ত নেন। তার জন্য সারপ্রাইজ প্ল্যান করেন। বাদ দেন না সংসার খরচের হিসাব-নিকেষ। দুজনে যে এখন জমিয়ে সংসার করছেন সেটা স্পষ্ট।
rnrn
নিজেদের বিয়েকে পরোটা উইথ প্যানকেক বলে অভিহিত করেছিলেন ভিকি। বলেন, তিনি জলখাবারে পরোটা খান আর ক্যাটের পছন্দ প্যানকেক। এখন দুজনের অভ্যাস যেন মিলেমিশে একাকার।
বিনোদন ডেস্ক





