‘বাবা-মা কী পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন, তা আমিই জানি’

Written by

in

গত শনিবার রাতে এনসিপি নেতা এবং সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে কয়েকজন আততায়ী গুলি করে হত্যা করেছিল। এই হত্যার দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। 

তবে এই হত্যাকাণ্ডের পর থেকে সালমান খানের নিরাপত্তা নিয়ে নানান কথা উড়ে বেড়াচ্ছে। এ ঘটনার পর ভাইজানের পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কেননা, লরেন্স বিষ্ণোই সালমানকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি আসছে।

এতকিছুর মধ্যেও বিগ বসে ফিরেছেন সালমান খান। ইতোমধ্যেই শুরু হয়েছে বিগ বস-১৮ এর শুটিং। শুক্রবার উইকেন্ড কাভারের আরেকটি পর্বের শুটিং করেন অভিনেতা, যেখানে ফের একবার সঞ্চলনার দায়িত্ব পালন করেছেন তিনি। 

চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে শোয়ের একটা প্রোমো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। আর এটার মধ্যে দিয়েই সালমান তার ঘনিষ্ঠ বন্ধু, রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর মৃত্যুর পর প্রথম জনসমক্ষে হাজির হলেন।

তবে প্রোমোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম উদ্যমী দেখাচ্ছিল ভাইজানকে। তিনি গত সপ্তাহের প্রতিযোগীদের কিছু ভুল তুলে ধরেন। সালমান প্রতিযোগী অবিনাশের খারাপ আচরণ সম্পর্কে তাকে জিজ্ঞেস করেন এবং বলেন, তিনি কি কখনও চিন্তা করেছেন যে তার বাবা-মা তার সম্পর্কে কী ভাবছেন? বিগ বসের শোতে চাম দারংয়ের সঙ্গে অবিনাশের খুবই খারাপভাবে ঝগড়া হয়েছিল। অবিনাশের বর্ণবিদ্বেষী মন্তব্যের কারণেই এই ঝগড়া হয়েছিল। 

সালমান বলেন, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। আমিও জানি না যে আমার বাবা-মা কী মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন? 

এরপরে তিনি আরফিন খানের কাছে যান এবং বলেন, তিনি বাড়ির কারও কথা শোনেন না। আরফিন স্বীকার করে নেন যে তিনি সত্যিই সেটা করেন না। ঠিক তখনই সালমান তাকে ব্যঙ্গাত্মকভাবে বলেন, আপনার পেশায় কি এটা শেখানো হয় না, যে অন্যের কথাও শুনুন?

আরিফিন বলেন, ‘না’। ফের সালমান বলেন, ‘আপনি কি তাহলে সেটা শিখবেন? আমাদের তো এমন ভাবনাই নয়, তাহলে আপনাকেও আমাদের জায়গায় দয়া করে নেমে আসতে হবে। অর্থাৎ পৃথিবীতে নেমে আসতে হবে, কারণ আপনি তো আকাশে উঠে বসে থাকেন। আপনি তো শুধু ভগবানের সঙ্গেই কথা বলতে পারবেন। আপনি তো বিদ্যান লোক, বাকি সকলে তো বোকা, এমনকি আমিও…।’

এদিকে সম্প্রতি সালমান খানকে প্রাণে মারার নতুন করে হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই ট্রাফিক পুলিশের একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ পাঠানো হয়েছে। যেখানে সালমান খানের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়। সেই মেসেজে লেখা ছিল, ‘বিষয়টা হালকাভাবে নেবেন না, যদি সালমান খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান তাহলে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে সালমান খানের অবস্থা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *