বছরের শুরুতেই কেন পরিচালকদের কাছে ক্ষমা চাইলেন রাশমিকা?

Written by

in

‘সিকান্দার’ সিমেনার মাধ্যমে বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলছেন দক্ষিণী সিনেমার সেনসেশন রাশমিকা মান্দানা। তবে সিনেমাটির কাজ শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে গেল শুটিং। জিম করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন ছবির নায়িকা রাশমিকা। চিকিত্সকের পরামর্শ মতো আপাতত কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে। 

শনিবার ইনস্টাগ্রামে আঘাতপ্রাপ্ত পায়ের একটি ছবি দিয়েছেন রাশমিকা। সেখানে দেখা যায়, ডান পায়ে গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যান্ডেজ। ছবির সঙ্গে রাশমিকা লিখেছেন, ‘জিম করতে গিয়ে এমন হয়েছে। নতুন বছরটাই শুরু হল আঘাত পেয়ে। জানি না সেরে উঠতে ঠিক কত সময় লাগবে। আবার কবে ‘সিকান্দার’, ‘কুবেরা’র শুটিং ফ্লোরে ফিরতে পারব, সেটাও বুঝতে পারছি না। আমি পরিচালকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা দিচ্ছি পায়ের ব্যথাটা একটু কমলেই ফিরব শুটিং ফ্লোরে।’

২০২৪-এর জুন মাসে শুরু হয়েছিল ‘সিকান্দার’ ছবির শুটিং। শুটিং চলার কিছু দিন পরে সালমান পাঁজরে চোট পাওয়ার কারণে বন্ধ ছিল কাজ। তারপর আবার সালমানের বাড়িতে গুলি চলার কারণেও শুটিং বন্ধ ছিল। এবার রাশমিকার পায়ের আঘাতের জেরে ফের স্থগিত শুটিং।

আগামী বছর ঈদে মুক্তি পাওয়ার কথা এআর মুরুগাদস পরিচালিত এই ছবি। নির্মাতারা জানিয়েছেন, এই ছবিতে সালমান একেবারে নতুন অবতারে ধরা দেবেন। বাজেট নিয়ে কোনো কার্পণ্য করছে না প্রযোজনা সংস্থা।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *