পা ছুঁয়ে সালাম করলেন শুভ, বুকে জড়িয়ে ধরলেন শাকিব 

Written by

in

মিরপুরের সনি সিনেপ্লেক্সে শাকিব খানের আলোচিত ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ছিলেন আরিফিন শুভ। সোমবার সুপারস্টার শাকিবের সিনেমার প্রদর্শনীতে শুভর আগমনে অবাক হয়েছেন উপস্থিত অতিথিরা। এর আগে এমনটা হয়নি বাংলা সিনেমায়। 

শো শেষে আরিফিন শুভও জানিয়েছেন, এবারই প্রথম শাকিব ও তিনি একসঙ্গে সিনেমা উপভোগ করেছেন। 

আরিফিন শুভর উপস্থিত হওয়ার কিছু সময় পর হাজির শাকিব খান। বক্তব্য পর্ব শুরুর আগে শুভ গিয়ে শাকিবকে অভিনন্দন জানালেন। এমন আয়োজনে শুভকে দেখেই উঠে দাঁড়ালেন শাকিব। এ সময় শুভ শাকিবের পায়ে হাত দিয়ে সালাম করেন, আর তা দেখে শুভকে বুকে জড়িয়ে ধরেন শাকিব। এমন দৃশ্য দেখে অন্তর্জালে আলোচনা হচ্ছে। বড়দের প্রতি এমন সম্মানে প্রশংসায় ভাসছেন শুভ।

‘তুফান’ দেখে আরিফিন শুভ উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, ‘দেশের সুপারস্টারকে ঠিকঠাক মত ব্যবহার করছেন রায়হান রাফি। এমন শাকিব ভাইকে আগে দেখা যায়নি। আমরা এমন শাকিব ভাইকেই নিয়মিত পর্দায় চেয়েছি, এবার সেটি রাফি করে দেখালেন। তার মেকিং নিয়ে আলদা করে বলার কিছুই নেই; দারুণ। শাকিব ভাই ইন্ডাস্ট্রির বড় ভাই, তাঁর এমন পারফরমেন্স আমাদের অনুপ্রেরণা ও সাহস জোগাবে…চঞ্চল দাদা যতক্ষণ স্ক্রিণে ছিলেন বরাবরের মতই মুগ্ধ করেছেন; নাবিলার ক্যামব্যাকও স্মরণীয় হয়ে থাকল। গানগুলোও বেশ হয়েছে।’

নূর লেখা টিশার্ট দেখে শুভর কাছে এর রহস্য জানতে চাওয়া হয়। নায়ক জানিয়েছেন, দ্রুতই মুক্তি পাচ্ছে তার ‘নূর’ সিনেমা। এ সময় শুভর পাশে উপস্থিত ছিলেন সিনেমাটির নায়িকা ঐশীও। ‘নূর’ সিনেমা পরিচালনা করেছেন রায়হান রাফি।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *