Tag: শুভ

  • পা ছুঁয়ে সালাম করলেন শুভ, বুকে জড়িয়ে ধরলেন শাকিব 

    মিরপুরের সনি সিনেপ্লেক্সে শাকিব খানের আলোচিত ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ছিলেন আরিফিন শুভ। সোমবার সুপারস্টার শাকিবের সিনেমার প্রদর্শনীতে শুভর আগমনে অবাক হয়েছেন উপস্থিত অতিথিরা। এর আগে এমনটা হয়নি বাংলা সিনেমায়। 

    শো শেষে আরিফিন শুভও জানিয়েছেন, এবারই প্রথম শাকিব ও তিনি একসঙ্গে সিনেমা উপভোগ করেছেন। 

    আরিফিন শুভর উপস্থিত হওয়ার কিছু সময় পর হাজির শাকিব খান। বক্তব্য পর্ব শুরুর আগে শুভ গিয়ে শাকিবকে অভিনন্দন জানালেন। এমন আয়োজনে শুভকে দেখেই উঠে দাঁড়ালেন শাকিব। এ সময় শুভ শাকিবের পায়ে হাত দিয়ে সালাম করেন, আর তা দেখে শুভকে বুকে জড়িয়ে ধরেন শাকিব। এমন দৃশ্য দেখে অন্তর্জালে আলোচনা হচ্ছে। বড়দের প্রতি এমন সম্মানে প্রশংসায় ভাসছেন শুভ।

    ‘তুফান’ দেখে আরিফিন শুভ উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, ‘দেশের সুপারস্টারকে ঠিকঠাক মত ব্যবহার করছেন রায়হান রাফি। এমন শাকিব ভাইকে আগে দেখা যায়নি। আমরা এমন শাকিব ভাইকেই নিয়মিত পর্দায় চেয়েছি, এবার সেটি রাফি করে দেখালেন। তার মেকিং নিয়ে আলদা করে বলার কিছুই নেই; দারুণ। শাকিব ভাই ইন্ডাস্ট্রির বড় ভাই, তাঁর এমন পারফরমেন্স আমাদের অনুপ্রেরণা ও সাহস জোগাবে…চঞ্চল দাদা যতক্ষণ স্ক্রিণে ছিলেন বরাবরের মতই মুগ্ধ করেছেন; নাবিলার ক্যামব্যাকও স্মরণীয় হয়ে থাকল। গানগুলোও বেশ হয়েছে।’

    নূর লেখা টিশার্ট দেখে শুভর কাছে এর রহস্য জানতে চাওয়া হয়। নায়ক জানিয়েছেন, দ্রুতই মুক্তি পাচ্ছে তার ‘নূর’ সিনেমা। এ সময় শুভর পাশে উপস্থিত ছিলেন সিনেমাটির নায়িকা ঐশীও। ‘নূর’ সিনেমা পরিচালনা করেছেন রায়হান রাফি।

    বিনোদন ডেস্ক

  • সাউথ ইন্ডিয়ান সিনেমায় কাজ করতে চান শুভ

    নতুন প্রজন্মের অভিনেতা সিফাত আমিন শুভ। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেতা হিসেবে। কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব ফিল্মে।

    অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে ‘মেময়ার অব লাভ’ নাটকে ‘জিরাফ’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হন শুভ। এরপর মিশু সাব্বির ও তাসনুভা তিশার সঙ্গে ‘হাওয়া’ নাটকে কাজ করে নিজের অবস্থান পোক্ত করেন তিনি। 

    এরই মধ্যে কলকাতা থেকে ডাক আসে এই অভিনেতার। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিকের সঙ্গে ‘কলকাতা ডায়েরিজ’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেন শুভ। যেটি নির্মাণ করেন বাংলাদেশি নির্মাতা রাশেদ রাহা। 

    সহকারী পরিচালক হিসেবে যাত্রা, এরপর অভিনেতা হিসেবে প্বার্শ চরিত্রে অভিনয় করা, সেখান থেকে সরাসরি শ্রীলেখা মিত্রের মতো একজন অভিনেত্রীর বিপরীতে কাজ করা— শুভর শোবিজ অঙ্গনের পথচলাটা অনেকটাই ‘রোলার কোস্টারের’ মতো। যার সবশেষ সংযোজন দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের অষ্টম অ্যালবামের দুইটি গানের মডেল হিসেবে এই অভিনেতার আবির্ভাব হওয়া। 

    সম্প্রতি মুক্তি পেয়েছে শিরোনামহীনের ‘বাতিঘর’ নামের অ্যালবামের ‘জানে না কেউ’ গানটি। যেই গানের মডেল ছিলেন সিফাত আমিন শুভ। নাটক, ওয়েব ফিল্মের পর শুভকে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকরা। 

    কখনো নাটক, কখনো ওয়েব ফিল্ম আবার কখনো গানের মডেল! শুভ নিজেকে কোন প্লাটফর্মে দেখতে বেশি পছন্দ করেন? এই অভিনেতার সহজ উত্তর, ‘ভালো মানের গল্প ও চরিত্রকেই প্রাধান্য দিচ্ছি। সেটা হোক নাটক, ওয়েব ফিল্ম কিংবা গান। আমার কাছে আপাতত প্লাটফর্মের থেকেও চরিত্র বেশি গুরুত্বপূর্ণ।’

    শুভ বলেন, ‘হ্যাঁ আমার পথচলাটা একটু ভিন্ন। স্বাভাবিকভাবে আমাদের দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে দেখা যায়, যারা ছোট পর্দায় অভিনয় করছেন তাদের অধিকাংশই নাটক-ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত থাকছেন। আবার যারা বড় পর্দায় অভিনয় করছেন, তারা কেবল সিনেমা নিয়ে। আমি নিজেকে নির্দিষ্ট কোনো গণ্ডিতে আটকে রাখতে চাইনি। ভালো চরিত্র ও কাজের অপেক্ষা করেছি। যখন যেটা ব্যাটে বলে মিলেছে, সেখানেই নিজেকে প্রমাণের চেষ্টা করেছি।’

    টলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী বলা হয় শ্রীলেখা মিত্রকে। প্রসেনজিৎ থেকে শুরু করে রজদাভ দত্তের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন যিনি। তার মতো একজন অভিনেত্রীর বিপরীতে কাজ কতটা চ্যালেঞ্জিং ছিল? শুভর ভাষায়, ‘খুব কঠিন ছিল এমন নয়। শ্রীলেখাই আমার জন্য সবটা সহজ করে দিয়েছিল। আমাদের বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল। এমনকি শুটিংয়ের সময়, আমাদের নিয়ে আশেপাশে প্রেমের গুঞ্জনও রটেছিল। সেসব শুনে দুজনেই খুব হাসতাম।’

    নাটক, ওয়েব ফিল্ম, গানের পর শুভর পরবর্তী লক্ষ্য দক্ষিণী সিনেমা। এই অভিনেতা বলেন, ‘কলকাতায় শ্রীলেখা ও দর্শনা বনিকের সঙ্গে কাজের সময় বেশ কিছু ভালো অফার পেয়েছি। তবে আমার লক্ষ্য দক্ষিণী সিনেমায় কাজ করা। সেখানকার দুই একজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। শ্রীলেখার কাছ থেকেও কয়েকজন আমার বিষয়ে জানতে পেরে আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে কথা চলছে। আমি চাই, দেশের গণ্ডি পেরিয়ে বাইরে আরও দারুণ কিছু কাজ উপহার দেওয়া।’

    বিনোদন ডেস্ক

  • নতুন প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত শুভ

    একই সঙ্গে সিনেমা হল এবং ওটিটি দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। গত মাসেই তার অভিনীত ‘মুজিব’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এরপরই শুরু করেছেন নতুন প্রজেক্টের কাজ। 

    rnrn

    সম্প্রতি কলকাতার একটি ওয়েব সিরিজে শুটিং শুরু করেছেন তিনি। রাহুল মুখার্জি পরিচালিত এ সিরিজের নাম ‘লহু’। এ সিরিজের শুটিংয়ের জন্যই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন শুভ। 

    rnrn

    নির্মাতা সূত্রে জানা গেছে, সিরিজটির গল্প পাহাড়ি অঞ্চলের একটা সক্রিয় গোষ্ঠীকে নিয়ে। থ্রিলারধর্মী এ সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারকে। 

    rnrn

    এ সিরিজে অভিনয় প্রসঙ্গে শুভ বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের বিষয়। স্ক্রিপ্ট পড়ে, পরিচালকের সঙ্গে কয়েকদফায় মিটিং করে চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করেছি।’ 

    rnrn

    এদিকে, ‘লহু’র পাশাপাশি একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে শুভ। মিঠু খান পরিচালিত এ সিনেমার নাম ‘নীলচক্র’। জানা গেছে, এ সিনেমার শুটিং শুরু হবে শিগ্গির।
    rn 

    আনন্দনগর প্রতিবেদক

  • স্ত্রী নন, শুভর ক্রাশ আরেকজন

    ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর অভিনয় অনেক নারী ভক্তেরই হৃদয় দুলিয়ে দেয়। তবে তারও যে কেউ ক্রাশ থাকতে পারে এটিই স্বাভাবিক। তবে যেহেতু তিনি বিবাহিত, তাই তার স্ত্রীই তার ক্রাশ হওয়া উচিত।

    rnrn

    কিন্তু সম্প্রতি ‘ট্রুথ আর ট্রুথ’ নামের একটি শোতে ক্রাশ হিসেবে শুভ অন্য কারও নাম প্রকাশ করেছেন। 

    rnrn

    জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পায় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘উনিশ২০’ ওয়েব ফিল্ম। এর প্রচারণার সময় নায়ক শুভর সঙ্গে ছিলেন অভিনেত্রী সহশিল্পী আফসান আরা বিন্দু। ‘ট্রুথ আর ট্রুথ’ নামের একটি শোতে কথায় কথায় বিন্দুর এক প্রশ্নের উত্তরে আরেফিন শুভ জানান, তার ক্রাশ স্ত্রী নন; বরং একজন গায়িকা।

    rnrn

    সেই সংগীতশিল্পীর নাম সানজিদা মাহমুদ নন্দিতা। কীভাবে শুভ তার ক্রাশ হলেন সেটিও অকপটে ব্যাখ্যা দিয়েছেন তিনি। 

    rnrn

    শুভ বলেন, কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের গান ‘বুলবুলি’ গানটি নন্দিতা এত সুন্দরভাবে গেয়েছে যে, তা শুনে আমি তার ওপর ক্রাশ খাই।

    rnrn

    তিনি বলেন, এখন নন্দিতার কণ্ঠের ভক্ত আমি। নিয়মিতই নন্দিতার গান শুনি। তার গান গাওয়ার দক্ষতা অসাধারণ। তাই তিনি আমার ক্রাশ। তবে আমার কাছে ক্রাশ মানে এমন না যে আমি তাকে জীবনসঙ্গী হিসেবে দেখি।

    বিনোদন ডেস্ক

  • তাদের ভালোবাসাই আমার বড় প্রাপ্তি

    গেল বছরে কুরবানি ঈদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ঢালিউড ইন্ডাস্ট্রি। সে সময় অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ অভিনীত ‘পরাণ’ যে ধামাকার সৃষ্টি করেছিল সেটা ধারাবাহিকতা শুধু ঈদ পরবর্তী চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ই ধরে রেখেছিল। এরপর আবারও খুঁড়িয়ে চলা শুরু হয়। 

    rnrn

    বছরের শেষ পর্যন্ত বলা যায় ছোট-বড় সব তারকাশিল্পীর সিনেমা মুক্তি পেয়েছিল। কিন্তু কোনোটিই কুরবানি ঈদের সেই সচল চাকাকে আর গতিশীল করতে পারেনি। তাই সবার আশা নতুন বছর। ধারণা হচ্ছে ২০২৩ সাল ধুম ধারাক্কায় কাটাবে ঢালিউড অভিনয়শিল্পীরা। আর তাদের মধ্যে অন্যতম আরেফিন শুভ। গত বছর তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। এবার ওটিটি ও বড় পর্দা মিলিয়ে বছরজুড়ে দর্শকের সঙ্গে থাকবেন তিনি। বলা যায়, ২০২৩ হবে শুভময়!

    rnrn

    চলতি বছর শুভর শুরু হচ্ছে অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে। আগামীকাল মুক্তি পাচ্ছে সিনেমাটি। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের পরিচালনায় নির্মিত এ সিনেমার জন্য দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করে নিজেকে তৈরি করেছেন। 

    rnrn

    এদিকে মুক্তির অপেক্ষায় থাকা শুভ অভিনীত আরও দুটি সিনেমা হচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ ও ‘নূর’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার পরিচালক ভারতের শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ। অন্যদিকে ‘নূর’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সিনেমাটি ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে।

    rnrn

    ভ্যালেন্টাইন ডে’তেও উপস্থিত থাকবেন শুভ। শুটিং চলছে ‘উনিশ ২০’ নামের একটি ওয়েব ফিল্মের, যেটি ভ্যালেন্টাইনে ওটিটি প্ল্যাটফরমে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে শুভর বিপরীতে কাজ করছেন আফসান আরা বিন্দু। এ সিনেমার কাজ শেষ করেই আরেফিন শুভ শুরু করবেন অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ নামের আরেকটি সিনেমার শুটিং। অন্যদিকে নতুন আরও দুটি সিনেমায় কাজ করার কথা চূড়ান্ত করেছেন তিনি। এ দুটি সিনেমা সম্পর্কে শিগ্গির বিস্তারিত জানাবেন তিনি।

    rnrn

    চলতি বছর নিজের কাজের প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘এ বছর আমার প্রস্তুতি একটু ভিন্ন। আমার অভিনীত কয়েকটি সিনেমা দর্শক দেখতে পাবেন। ওটিটির জন্যও একটি ভালো কাজ করতে যাচ্ছি। আমার বিশ্বাস প্রতিটি কাজেই নতুন আরেফিন শুভকে দর্শক আবিষ্কার করতে পারবেন। আশা করি দর্শকও আমাকে ভালোবাসা দিয়ে আপ্লুত করবেন। কারণ তাদের ভালোবাসাই আমার বড় প্রাপ্তি। এ ভালোবাসাকে সঙ্গী করে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।’
    rn 

    বিনোদন ডেস্ক