পারলেন না জয়া, শুভশ্রীর বাজিমাত

Written by

in

ভারতের অন্যতম আলোচিত অ্যাওয়ার্ডস হলো ‘ফিল্মফেয়ার’। বলিউডের পাশাপাশি গত পাঁচ বছর এটি অনুষ্ঠিত হয় কলকাতায়ও। টলিউডের সিনেমাগুলোকে দেওয়া হয় পুরস্কার। কলকাতার সিনেমার জন্য এ পুরস্কার তিনবার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। 

rnrn

এ বছরও মনোনয়ন পেয়েছিলেন। অনেকেই ধারণা করেছেন, এবারও জয়ার হাতেই উঠতে যাচ্ছে সেরা অভিনেত্রীর পুরস্কার। কিন্তু, পারলেন না জয়া। এবার সমালোচক ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায় চৌধুরী (মহানন্দা)। 

rnrn

১০ মার্চ কলকাতায় অনুষ্ঠিত এবারের আয়োজনে আরও যারা সেরা হলেন- সেরা সিনেমা ‘দোস্তজী’ ও ‘বল্লভপুরের রূপকথা’, সমালোচকদের বিচারে সেরা সিনেমা ‘দ্যা হোলি কনস্পিরেসি’ ও ‘অভিযান’, সেরা পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী), সেরা অভিনেতা মিঠুন চক্রবর্তী (প্রজাপতি), সমালোচকদের বিচারে সেরা অভিনেতা যিশু সেনগুপ্ত (অভিযান), সেরা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী), সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায় চৌধুরী (মহানন্দা)। 

rnrn

সেরা সহ-অভিনেতা শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা), সেরা সহ-অভিনেত্রী মমতা শঙ্কর (প্রজাপতি), সেরা নবাগত অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত (এক্স = প্রেম), সেরা নবাগত অভিনেত্রী শ্রুতি দাস (এক্স = প্রেম), সেরা নবাগত পরিচালক ঈশান ঘোষ (ঝিল্লি) ও কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা : আইটিআই সেগুন), সেরা গায়ক অরিজিৎ সিং-আজকে রাতে (বিসমিল্লাহ), সেরা গায়িকা কৌশিকী চক্রবর্তী-কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)।
rn 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *