Tag: জয়া

  • অমিতাভের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিনা, উত্তরে যা বললেন জয়া

    বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ও বিগ বি শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিয়ে বারবার চর্চায় উঠে এসেছে। যদিও এর মধ্যে ৫০ বছরের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন তারা। কিন্তু একটা সময়ে খবর রটে যায়— বিচ্ছেদের পথে হাঁটছেন অমিতাভ-জয়া। সেই সময়ে জয়া বচ্চনের সব প্রশ্নের জবাব দিয়েছিলেন।

    একবার হল্যান্ডের এক অনুরাগী জয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। চেনা মেজাজেই উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। সেই অনুরাগী প্রশ্ন করেছিলেন— আমি জানি না, এখনো এটা নিয়ে আলোচনা হয় কিনা। আমি হল্যান্ডে থাকি। দেশি গুজব শুনতে পাই এখানে। সম্প্রতি শুনছি, অমিতাভ বচ্চন নাকি আপনাকে ডিভোর্স দিয়েছেন। জয়াজি, এটি কি সত্যি?

    এমন প্রশ্নে দ্রুতই উত্তর দিয়েছিলেন জয়া— ব্যক্তিগতজীবন নিয়ে কোনো রকমের উত্তর ও বর্ণনা আমি দেব না। তবে আপনি এক কাজ করতে পারেন। ১৯৯৮ সালের ৩ জুন আমাদের ২৫তম বিবাহবার্ষিকী। আপনি আমাদের সেদিন শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন। আমাদের সেদিন একই বাড়িতে পাবেন।

    উল্লেখ্য, ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া। ঘনিষ্ঠ পরিজনদের মাঝে বিয়ে করেছিলেন তারা। যদিও তাদের বিয়ে করার কথা ছিল অক্টোবর মাসে। কিন্ত একত্রে লন্ডন বেড়াতে যাবেন বলে বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসেছিলেন এ দম্পতি। বেড়াতে যাওয়ার মাত্র সাত দিন আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা, বিশ্বনেতাদের সমালোচনায় জয়া আহসান

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা চরম পর্যায়ে পৌঁছেছে। দখলদাররা খান ইউনিস এলাকা লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে। খান ইউনিসের কয়েকটি আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছে। সেখানে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। যারা সেখান থেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

    গাজার মানুষের জন্য হৃদয় কাঁদছে সারা বিশ্বের মুসলিমসহ সাধারণ মানুষের। এ নিয়ে বিশ্বব্যাপী চলছে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ। গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করে ডাকা হয়েছে বিশ্বব্যাপী ধর্মঘট। বাংলাদেশের সাধারণ মানুষও রাস্তায় রাস্তায় ফিলিস্তিনের পক্ষে নেমেছেন। তবু থামছে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতা। রেহাই দিচ্ছে না নারী-শিশু থেকে শুরু করে চিকিৎসক, সাংবাদিক ও উদ্ধার কর্মীদেরও। এরই মধ্যে গত ২০ দিনেই কমপক্ষে ৫০০ শিশু হত্যা করেছে ইসরাইল।

    ইসরাইলি এ তাণ্ডবলীলায় চুপ থাকেননি বিনোদন জগতের তারকারাও। তারাও সামাজিক মাধ্যমে ইসরাইলের এই বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন। তাই তো গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করলেন ঢালিউড সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিশ্বনেতাদের সমালোচনা করেছেন তিনি। গতকাল রোববার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী লিখেছেন— দক্ষিণ গাজায় ইসরাইলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরাইল চালিয়ে আসছে— এটি তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে। 

    জয়া আহসান আরও লিখেছেন— বিশ্ববাসীর প্রতিবাদে ইসরাইল ভ্রূক্ষেপ করবে না, সেটি জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা ও গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে?

    আকুতি জানিয়ে অভিনেত্রী বলেন, মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।

    এদিকে সংহতি প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে ঢালিউড কিং শাকিব খান লিখেছেন— গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়; এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। তিনি বলেন, দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে— সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের (ফিলিস্তিনি) পাশে আছি— ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়।

    শাকিব খান ছাড়াও গাজায় বর্বর হত্যার প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। রোববার বিকালে নিজের ফ্রি প্যালেস্টাইন স্যুটের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন— আমি যখন এই পোস্ট লিখছি, ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব?

    বিনোদন ডেস্ক

  • ঐশ্বরিয়া শুধু আমার ছেলের বউ, মেয়ে নয়: জয়া

    বচ্চন পরিবার নিয়ে ভক্তদের আলোচনার শেষ নেই। গত বছর অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ জল্পনা নিয়ে নানা আলোচনা ছিল তুঙ্গে। বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব নিয়ে অনেক জলঘোলাও হয়েছে। এবার ঐশ্বরিয়ার শাশুড়ির একটি মন্তব্য নিয়ে ফের সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়। 

    বলি ইন্ডাস্ট্রিতে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকে বলা হয় ঠোঁটকাটা অভিনেত্রী। এ ছাড়া বদমেজাজি বলেও তাকে জানেন অনেকেই। পুরোনো এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে নিয়ে তিনি বলেছিলেন— ‘ঐশ্বরিয়া শুধু আমার ছেলের বউ, কিন্তু নিজের মেয়ে নয়।’ সেটিই আবার নতুন করে ভাইরাল হয়েছে, যা সমালোচনার জন্ম দিয়েছে।

    সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, তিনি যেমন সন্তানদের ব্যাপারে কড়া, ছেলের বউ ঐশ্বরিয়ার ক্ষেত্রেও কি তেমনই কঠোর?—এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন কড়া? না, আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া হব কেন? ও তো আমার বউমা, নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত, ওর মা ওকে এসব ভালোভাবেই শিখিয়েছেন।

    এই মন্তব্যেই যেন আগুনে ঘি পড়ল। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন। এর মধ্যে এক নেটিজেন লিখেছেন—বউমাকেও কি কখনো নিজের মেয়ের মতো ভাবা যায় না? সম্পর্কের মধ্যেও কি এত গণ্ডি থাকা উচিত? আরেক নেটিজেন লিখেছেন—এত বছর একসঙ্গে থেকেও এই দূরত্ব! খুবই হতাশাজনক।

    বিনোদন ডেস্ক

  • নিজের ছাদবাগানের টাটকা সবজি ফেসবুকে দিয়ে যা লিখলেন জয়া

    জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের বাইরেও তার প্রিয় কিছু বিষয় সামাজিক মাধ্যমে প্রকাশ করতে ভীষণ পছন্দ করেন। প্রিয় পোষ্য এবং তাদের ছাদবাগানের বিভিন্ন দৃশ্য ভক্ত-অনুরাগীদের জন্য তার ফেসবুকে শেয়ার করে থাকেন। এবার অভিনেত্রী তার ছাদবাগানের কিছু টাটকা সবজি সংগ্রহ করেছেন। 

    আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) জয়া আহসান তার ছাদবাগানের সেই সবজির ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। এরপর অভিনেত্রী ক্যাপশন ইংরেজিতে লিখে জানিয়েছেন। যার অর্থ দাঁড়ায়— বাগান থেকে টাটকা সবজি সংগ্রহ করলাম। তার প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুই জাতের কুমড়া, পাকা মরিচ ও লাউ।

    সামাজিক মাধ্যমে এ ছবি দেখে তার ভক্ত-অনুরাগীরা ভীষণ আনন্দিত। তার ছবির মন্তব্যগুলো দেখেই বোঝা যায়। ইমতু নামে এক নেটিজেন জয়ার এ সবজির প্রশংসা করে লিখেছেন— শুধু ফ্রেশ নয়, দেখতেও দারুণ। মো. ফয়সাল নামে আরেক নেটিজেন লিখেছেন— আপা আপনার ফার্ম হাউস কোথায়?

    উল্লেখ্য, সম্প্রতি জয়া আহসান ভারতের পশ্চিমবঙ্গ থেকে ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’-এ পুরস্কৃত হয়েছেন। সেখান থেকে তিনি ‘ট্র্যাডিশনাল কুইন অব দি ইয়ার’ পুরস্কার পেয়েছেন। এর আগে অভিনয়ের জন্য কলকাতার জয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন জয়া আহসান। 

    অ্যাওয়ার্ড জয়ের পর সামাজিক মাধ্যমে জয়া লিখেছেন— এ বছর গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্র্যাডিশনাল কুইন অব দি ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

    বিনোদন ডেস্ক

  • অক্ষয়ের সিনেমা নিয়ে বেফাঁস মন্তব্য জয়ার, যা বললেন প্রযোজক

    বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমাটি নিয়ে তার ক্ষোভ উগরে দিয়েছিলেন। সিনেমাটিকে ‘ফ্লপ’ আখ্যা দেওয়ার পাশাপাশি সিনেমার শিরোনামটি যে তার অপছন্দ, সে কথাও স্পষ্ট করেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। 

    তিনি বলেন, এ রকম কোনো সিনেমা দেখবেন না। এবার অভিনেত্রীকে পালটা জবাব দিলেন সিনেমাটির সহপ্রযোজক।

    জয়া বলেন, সিনেমার নামটা দেখুন। যে সিনেমার নাম এমন, তা আমি কখনই দেখব না। এটা একটা নাম হলো? সিনেমার প্রযোজক প্রেরণা অরোরা বলেন, প্রথমেই বলি— আমি জয়াজির খুব বড় ভক্ত। ওর ‘গুড্ডি’, ‘উপহার’, ‘মিলি’ বা ‘অভিমান’-এর মতো সিনেমাগুলো আমি যখন-তখন দেখতে পারি। সেখানে আমাদের সিনেমাকে তিনি যেভাবে ব্যর্থ বলেছেন, তাতে দুঃখ পেয়েছি। 

    এরই সঙ্গে তিনি জয়াকে সিনেমার বক্স অফিস রিপোর্ট দেখার পরামর্শ দিয়েছেন। প্রেরণা অরোরা বলেন, আমাদের সিনেমা অনেক টাকা মুনাফা ঘরে আনে। সিনেমাটি সে বছরের সর্বাধিক ব্যবসা করা প্রথম পাঁচটি সিনেমার মধ্যে ছিল। জয়াকে ব্যক্তিগতভাবে সিনেমাটি দেখানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

    এর আগে ২০১৭ সালে মুক্তি পায় ‘টয়লেট: এক প্রেম কথা’। সিনেমাতে অক্ষয় অভিনীত চরিত্রের নাম ছিল কেশব। তার বিপরীতে ছিলেন ভূমি পেডনেকার, যার চরিত্রের নাম ছিল জয়া। কেশব প্রেমে পড়ে জয়ার। কিন্তু কেশবের বাড়িতে কোনো শৌচালয় নেই বলে আপত্তি জানায় সে। তখনই নায়ক সিদ্ধান্ত নেন, বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করবে। তবে বিষয়টি মোটেই সহজ নয়। পরিবার ও গোটা গ্রাম আপত্তি জানায় বাড়ির মধ্যে শৌচালয়ের ব্যবস্থা হবে শুনে। অবশেষে সব বাধা পেরিয়ে স্ত্রীর জন্য শৌচালয় তৈরি করেন কেশব।

    বিনোদন ডেস্ক

  • কাজলের কাকা দেব মুখার্জির মৃত্যু, সান্ত্বনা দিলেন জয়া

    দেব মুখার্জির ভাইদের মধ্যে ছিলেন ১৯৬০-এর দশকের একজন সফল অভিনেতা জয় মুখার্জি এবং অভিনেত্রী তনুজার স্বামী শোমু মুখার্জি। এদিকে সম্পর্কে শোমু মুখার্জির কাকা রাম মুখার্জির মেয়ে হলেন রানি মুখার্জি।

    বলিউড অভিনেত্রী কাজলের কাকা দেব মুখার্জি বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। তবে দোলের দিনই মুখার্জি পরিবারে আসে খারাপ খবরটা। 

    জানা যায়, প্রয়াত হন অয়ন মুখার্জির বাবা বর্ষীয়ান অভিনেতা দেব মুখার্জি। তবে শুধু অয়ন মুখার্জির বাবা হিসাবেই নয়, সিনেমার দুনিয়াতেও বিশেষ অবদান রয়েছে দেব মুখার্জির। প্রতি বছর মুম্বাইয়ের বিখ্যাত ‘মুখার্জি’ পরিবারের দুর্গাপূজায় অভিনেত্রী কাজল, তানিশা, রানি, অয়ন মুখার্জির সঙ্গে দেখা যেত দেব মুখার্জিকে। 

    এদিকে বচ্চন পরিবারের সঙ্গে মুখার্জি পরিবারের সম্পর্ক বহু পুরোনো। প্রতি বছর মুখার্জিদের দুর্গাপূজাতেও হাজির থাকতে দেখা যায় জয়া বচ্চনকে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) তাই দেব মুখার্জির মৃত্যু খবর মিলতেই ‘মুখার্জি’ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ছুটে যান অভিনেত্রী জয়া বচ্চন। অয়ন মুখার্জির বাড়িতে ঢোকার পথে কাজলের সঙ্গে দেখা হতেই তাকে জড়িয়ে ধরে দীর্ঘ আলিঙ্গন করেন জয়া। কাকার মৃত্যুতে শোকাহত কাজলকে সান্ত্বনা দিতে দেখা যায় জয়াকে। এরপরে জয়া ও কাজলকে একে অপরের সাথে কথাবার্তা বলতেও দেখা যায়। সেখানে তাদের সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির ভেতরে ঢুকতে দেখা যায় তাদের।

    তবে শুধু জয়া বচ্চনই নন, দেব মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন মুখার্জিবাড়িতে পৌঁছেছিলেন অভিনেত্রী আলিয়া ভাট ও তার বোন শাহিন ভাট, অভিনেতা রণবীর কাপুর, হৃতিক রোশন, গায়ক শান, আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও, সুরকার প্রীতম প্রমুখ।

    গতকাল শুক্রবার দেব মুখার্জির মৃত্যুর খবর পেয়ে আলিবাগের ছুটি কাটানো ছেড়ে বেস্টফ্রেন্ড অয়নের বাড়িতে পৌঁছে যান অভিনেতা রণবীর কাপুর। এদিন সবসময় অয়নের পাশেই ছিলেন তিনি। শবদেহ কাঁধে নিয়ে শ্মশানেও যান অভিনেতা।

    বিখ্যাত মুখার্জি-সমর্থক পরিবারের সদস্য ছিলেন দেব মুখার্জি। পরিচালক অয়ন মুখার্জির বাবা তিনি। আবার পরিচালক আশুতোষ গোয়াড়িকরের শ্বশুরমশাইও বটে। ১৯৩০ সাল থেকে বলিউডের অবিচ্ছেদ্য অংশ তিনি তার বাবা শশধর মুখোপাধ্যায় ছিলেন ফিল্মালয় স্টুডিওর মালিক এবং ‘লাভ ইন সিমলা’র (১৯৬০) মতো উল্লেখযোগ্য ছবি প্রযোজনা করেছিলেন। অভিনেতা দেবের মা সতীদেবী মুখার্জি ছিলেন কিংবদন্তি অশোক কুমার, অনুপ কুমার এবং কিশোর কুমারের বোন , যা তার পরিবারের সঙ্গে সিনেমার ঐতিহ্যকে আরও সুদৃঢ় করেছিল। তার ভাইদের মধ্যে ছিলেন ১৯৬০-এর দশকের একজন সফল অভিনেতা জয় মুখার্জি এবং অভিনেত্রী তনুজার স্বামী শোমু মুখার্জি। 

    বিকাল ৪টার দিকে জুহুর পবন হংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেই সময় অভিনেতা অজয় দেবগন, রানি মুখার্জি, তনুজা, তানিশা, আদিত্য চোপড়াসহ তার বর্ধিত পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।

    বিনোদন ডেস্ক

  • নেট দুনিয়ায় ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন জয়া

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমানা ছাড়িয়ে টলিউড ও বলিউডেও কাজ করে প্রশংসা পেয়েছেন তিনি। সম্প্রতি ভিন্নভাবে জামদানি শাড়ি পরে নজর কাড়েন এই অভিনেত্রী। এবার ফের ভাইরাল অভিনেত্রীর কিছু ছবি। নেটিজেনরা অনেকেই তার ছবি শেয়ার করেছেন।  

    শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেন তিনি। জানিয়েছেন কার প্রেরণায় এই নতুন ফটোশুট। প্রখ্যাত ভারতীয় চিত্রকর রাজা রবি বর্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশুটি করেছেন জয়া আহসান। 

    ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সঙ্গে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।

    ছবিগুলোকে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে। তিনি গাঢ় বেগুনী রঙের কাতান শাড়ি পরেছেন। শাড়ির জমিনে সোনালী জরি সুতার সাবেকি ডিজাইন। হলুদ রঙের ব্লাউজে লক্ষ্নৌ ঘরানার ডিজাইন। আর গয়না হিসেবে গোল্ড প্লেটেড  সঙ্গে মুক্তার মিশেল রেখেছেন এই গুণী নায়িকা।

    ছবিতে দেখা যায় জয়া কানে দুল না পরলেও গয়নার কোনো কমতি নেই। সিঁথিপাটি, টায়রা থেকে শুরু করে নাকে এমনকি হাত পায়েও গয়না পরেছেন তিনি।

    বর্তমানে সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন জয়া। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা। আকরাম খান পরিচালিত ‘নকশী কাঁথার জমিন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ ডিসেম্বর।  

    বিনোদন ডেস্ক

  • ‘ভারতে বেশি সময় থাকার’ বিষয়ে যা বললেন জয়া

    অভিনেত্রী জয়া আহসান এপার-ওপার দুই বাংলারই জনপ্রিয়। ঢালিউড-টালিউডের গণ্ডি পেরিয়ে বলিউডেও পা রেখেছেন তিনি। বাঙালির ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে মর্ডান টুইস্ট দিতেই জয়ার ওপর চটেছে অনেকেই। 

    চলতি মাসের শুরুতে মুম্বাইয়ে ফিল্মফেয়ারের ওটিটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া। সেখানে জামদানিতে আলো ছড়ান। সেখানেই একদম অন্যভাবে জামদানি শাড়ি পরে বিতর্কে জয়া।  জয়াকে এই জামদানি শাড়ি একেবারে ব্যতিক্রমী স্টাইলে পরতে দেখা গিয়েছিল। 

    কয়েক বছর ধরে দেশের তুলনায় ভারতের সিনেমাতে বেশি দেখা গেছে জয়াকে। তাই তার ভক্তদের অনেকেই মনে করেন, নিজ দেশের চেয়ে পাশের দেশে বেশি সময় দেন তিনি। 

    কিন্তু জয়া জানালেন ভিন্ন কথা। শুধু প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না তিনি। জয়া বলেন, ‘শুটিং থাকলে কলকাতা যাওয়া হয়। আউটডোর ‍শুটিংয়ে অন্যরা যেভাবে বাইরে যান, আমিও কলকাতায় কাজ থাকলে সেভাবে যাই। কাজ শেষে আবার ঢাকায় ফিরে আসি। কিন্তু অনেকে ভাবে, আমি বেশিরভাগ সময় সেখানে থাকি। সেদিন সীতাকুণ্ডে শুটিংয়ে গিয়েছিলাম, তারা ভেবেছে আমি ভারতে।’

    বাংলাদেশ-ভারত দুই দেশেই বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন তিনি। এছাড়াও পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার ‘ওসিডি’ সিনেমাটি। দেশে মুক্তির তালিকায় আছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

    বিনোদন ডেস্ক

  • নিজের ভালোবাসার কথা প্রকাশ করলেন জয়া

    দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। তার অভিনয়ে বরাবরই মুগ্ধ দর্শকরা। বয়স যতই হোক না কেন, তাকে দেখে সেটা একদমই বোঝায় যায় না। কিভাবে নিজেকে এত ফিট রেখেছেন তা আজও অজানা অনুরাগীদের। 

    নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন অভিনেত্রী। এরই মাঝে এই তারকা নিজের ভালোবাসার কথা সকলের সামনে প্রকাশ করলেন। 

    স্বামী ফয়জাল আহসানের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি জয়া। তবে এবার তিনি সামাজিকমাধ্যমে প্রকাশ্যেই জানালেন ভালোবাসার বার্তা। 

    জয়ার পোষ্যপ্রেমের কথা কারোরই অজানা নয়। তার বাড়িতে তিনটা পোষ্য প্রাণী রয়েছে। ইনস্টাগ্রামে সম্প্রতি যে ভিডিও প্রকাশ করেছেন, সেখানে দেখা যাচ্ছে- তার কোলে একটি বিড়াল আর ঘাড়ে একটি বিড়াল উঠে দাপিয়ে বেড়াচ্ছে। 

    কখনও আবার পিঠ থেকে নেমে যাচ্ছে বিড়াল। তিনি বিড়ালের আদর খাচ্ছেন প্রাণভরে। সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আমি মিউদের খুব ভালোবাসি।’ 

    বাংলাদেশে থাকলে অভিনেত্রী একদমই ঘরের মেয়ে হয়ে যান। কখনও নিজের বাগান থেকে সবজি পেড়ে নিয়ে আসেন আবার কখনও বা পোষ্যদের সঙ্গে সময় কাটান।

    জয়া আহসান একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কখনই কোনো ডায়েট মানেন না। ভাত খেতে ভালোবাসেন। তাই ভাত তার ডায়েট চার্ট থেকে বাদ যায়নি। মাঝেমধ্যেই জয়া পান্তা ভাতের প্রেমে পড়েন। শুকনো মরিচ, পেঁয়াজ ও ভর্তা দিয়ে পান্তা ভাত পছন্দ। ত্বকের যত্নেও ঘরোয়া উপকরণকেই বেশি প্রাধান্য দেন।

    স্বামী ফয়জলের সঙ্গে ডিভোর্সের পরও তার পদবীটি ব্যবহার করেন জয়া। যদিও অভিনেত্রী তার ক্যারিয়ার শুরু করেছিলেন জয়া মাসউদ নামে। তবে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিয়ের পর জয়া নিজের নামের শেষে মাসউদের বদলে জুড়ে নেন আহসান। সেই থেকে অভিনেত্রী দুই বাংলাতে জয়া আহসান নামেই পরিচিত। 

    ১৯৯৮ সালে ফয়সাল আহসানকে বিয়ের পর এই দম্পতির সুন্দরভাবেই কেটে যায় এক যুগ। কিন্তু ১৩ বছরের মাথায় সেই দাম্পত্যের ইতি টানেন। শোনা যায়, ২০১১ সালে ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স দেন জয়া। যদিও এই বিচ্ছেদের খবর তারা কেউ কখনই নিশ্চিত করেনি। 

    বিনোদন ডেস্ক

  • জয়াকে কোন হিরোর সঙ্গে দেখলে হিংসে হতো: অমিতাভকে প্রশ্ন আমিরের

    বলিউড বিগবি কৌন বনেগা ক্রোড়পতি ১৬-তে একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব এসেছেন। তারা হট সিটে বসেছেন। খেলা জমিয়েছেন অমিতাভ বচ্চনের সঙ্গে। এবার আসতে চলেছেন আমির খান ও জুনায়েদ খান। আর তারা এদিন এসেই বিগবিকে রীতিমতো গুগলি দিতে চলেছেন। প্রকাশ্যে এলো সেই প্রোমো।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানায়, কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এদিন সোনি টিভির কর্তৃপক্ষের তরফে সিজন ১৬-এর নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখানেই দেখা যাচ্ছে— এবার অতিথি হিসেবে হটসিটে বসতে চলেছেন অভিনেতা আমির খান ও তার ছেলে জুনায়েদ খান। আর এদিন এসে অমিতাভ প্রশ্ন করার বদলে বিগবিকেই প্রশ্ন করে বসেন মিস্টার পারফেকশনিস্ট।

    আমির খানকে এদিন অমিতাভের উদ্দেশ্যে প্রশ্ন করে বলতে শোনা যায়, আমার কাছে একটা সুপার-ডুপার প্রশ্ন আছে। অমিতাভ সেই প্রশ্ন জানতে চেয়ে মিস্টার পারফেকশনিস্ট বলেন, যখন জয়াজি শুটিংয়ে যেতেন, অন্য কোনো হিরোর সঙ্গে, তখন কোন হিরোর নাম শুনলে আপনার কষ্ট হতো, হিংসে হতো খুব?’ তার প্রশ্ন শুনে হেসে ফেলেন অমিতাভ বচ্চন।

    তবে যতই হাসুন এই প্রশ্নের উত্তরে কার নাম করেন বা আদৌ কারও নাম বলেন কিনা বলিউডের শাহেনশাহ সেটি কিন্তু প্রোমোতে প্রকাশ্যে আনা হয়নি। এটির জন্য সেই বিশেষ পর্ব দেখতে হবে দর্শকদের। 

    আগামী ১১ অক্টোবর সম্প্রচার করা হবে এই বিশেষ পর্ব। সেদিন আমির খানের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন তার ছেলে অভিনেতা জুনায়েদ খানও।

    অমিতাভের উত্তর কী হবে সেটি চ্যানেল কর্তৃপক্ষ প্রকাশ্যে না আনলেও দর্শকরা আন্দাজ করতে পেরেছেন। অধিকাংশ ব্যক্তিই রাজেশ খান্নার নাম করেছেন কমেন্ট বক্সে। কেউ কেউ আবার অমিতাভ রেখার চর্চিত সম্পর্কের কথা টেনে এনেছেন।

    বিনোদন ডেস্ক